
বর্তমান সময়ে গ্রামীণ ও আধা-শহুরে এলাকায় একটি লাভজনক স্বনির্ভর উদ্যোগ হিসেবে গড়ে উঠেছে ছাগল খামার। তবে একটি বাণিজ্যিক ও আধুনিক খামার তৈরি করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত মূলধন। সাধারণ খামারি ও নতুন উদ্যোক্তাদের সহায়তায় কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন ছাগল পালন লোন ও ছাগল পালন ভর্তুকি আবেদন করার সুবিধা দিচ্ছে।
আপনি যদি ব্যাংক বা সরকারি প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে খামার তৈরি করতে চান, তবে এই গাইডে ছাগল পালন ঋণ, সুদের হার, সরকারি অনুদান এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
ছাগল পালনে লোন ও ভর্তুকি প্রদানকারী প্রধান সংস্থা সমূহ
বাণিজ্যিক ছাগল খামার প্রতিষ্ঠা করার জন্য প্রধানত সরকারি মিশন, ব্যাংক এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে Chagol palon loan ও অনুদান পাওয়া যায়:
- National Livestock Mission (NLM): কেন্দ্র সরকারের ৫০% ক্যাপিটাল সাবসিডি বা ভর্তুকিযুক্ত প্রকল্প।
- Kisan Credit Card (KCC – Animal Husbandry): পশুপালনের দৈনিক খরচ ও চলতি মূলধনের জন্য কম সুদের লোন।
- Pradhan Mantri MUDRA Yojana (PMMY): বিনা গ্যারান্টিতে পশুপালন ও ব্যবসা সম্প্রসারণের জন্য মুদ্রা লোন।
- বাণিজ্যিক ও গ্রামীণ ব্যাংক (SBI, Union Bank, PNB, BGBB): কমার্শিয়াল ছাগল পালনের জন্য বিশেষ টার্ম লোন।
- পশ্চিমবঙ্গ সরকার (Karma Sathi & SVSKP): রাজ্য সরকারের ১৫% থেকে ৩০% পর্যন্ত সাবসিডি বা অনুদানযুক্ত ঋণ।
- স্বনির্ভর গোষ্ঠী (SHG – NRLM/Anandadhara): মহিলাদের ক্ষুদ্র উদ্যোগ ও ছাগল পালনের জন্য এন্টারপ্রাইজ লোন।
ছাগল পালনে সরকারি লোন ও ভর্তুকির বিস্তারিত
১. ন্যাশনাল লাইভস্টক মিশন (NLM)
কেন্দ্রীয় পশুপালন ও ডেইরি মন্ত্রক পরিচালিত NLM স্কিমটি ছাগলের প্রজনন খামার তৈরির জন্য সবচেয়ে বড় আর্থিক সুবিধা প্রদান করে।
- খামারের আকার: ৫০টি ছাগল + ২টো পাঠা থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০টি ছাগল + ২৫টি পাঠার ব্রিডিং ফার্ম।
- ভর্তুকির পরিমাণ: প্রকল্পের মোট খরচের ৫০% ক্যাপিটাল সাবসিডি।
- ৫০+২ ছাগলের ক্ষেত্রে: প্রকল্প ব্যয় ২০ লক্ষ টাকা হলে সাবসিডি ১০ লক্ষ টাকা।
- ১০০+৫ ছাগলের ক্ষেত্রে: প্রকল্প ব্যয় ৪০ লক্ষ টাকা হলে সাবসিডি ২০ লক্ষ টাকা।
- ৩০০+১৫ ছাগলের ক্ষেত্রে: প্রকল্প ব্যয় ১ কোটি টাকা হলে সাবসিডি ৩০ লক্ষ টাকা।
- ৫০০+২৫ ছাগলের ক্ষেত্রে: প্রকল্প ব্যয় ১.২ কোটি টাকা হলে সর্বোচ্চ সাবসিডি ৫০ লক্ষ টাকা।
- আবেদন প্রক্রিয়া: সরাসরি NLM-এর অফিসিয়াল পোর্টাল থেকে অনলাইনে ছাগল পালন ভর্তুকি আবেদন বা Goat farm loan application জমা দিতে হয়।
আরও দেখুন ন্যাশনাল লাইভস্টক মিশন (NLM) পশু পালন ঋণ আবেদন বিস্তারিত।
২. পশুপালনে কিষাণ ক্রেডিট কার্ড (KCC)
কৃষকদের পাশাপাশি এখন ছাগল চাষিদের জন্যও KCC সুবিধা চালু হয়েছে, যা মূলত চলতি মূলধন হিসেবে কাজ করে।
- ঋণের সীমা: পশুপালনের জন্য এককভাবে ২ লক্ষ টাকা পর্যন্ত ছাগল পালন লোন বিনা গ্যারান্টিতে পাওয়া যায়। (আপনার যদি পূর্বের ফসলি KCC থাকে, তবে দুটি মিলিয়ে মোট সীমা সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে)।
- সুদের হার: কার্যকরী সুদের হার ৪% (নিয়মিত ও নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করলে সরকারি ছাড় পাওয়া যায়)।
- আবেদন: যেকোনো রাষ্ট্রায়ত্ত, গ্রামীণ বা সমবায় ব্যাংকের শাখায় KCC প্রাণী পালন লোন আবেদন পত্র জমা দিতে হয়।
আরও দেখুন কিষান ক্রেডিট কার্ড KCC ঋণ আবেদন বিস্তারিত নিয়ম।
৩. প্রধানমন্ত্রী মুদ্রা লোন
ব্যবসা ও কৃষি-সংলগ্ন কাজের জন্য প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার (PMMY) মাধ্যমে ছাগল পালনে ব্যাংক ঋণ নেওয়া যায়।
- সুবিধা: মুদ্রা লোনে ব্যাংক সাধারণত আলাদা কোনো বন্ধক বা থার্ড-পার্টি গ্যারান্টি চায় না।
লোন ক্যাটাগরি
- শিশু: ৫০,০০০ টাকা পর্যন্ত (ছোট আকারের খামারের জন্য)।
- কিশোর : ৫০,০০০ টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত (মাঝারি ছাগল খামারের জন্য এটি সবচেয়ে বেশি জনপ্রিয়)।
- তরুণ : ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত (বড় বাণিজ্যিক খামার সম্প্রসারণে)।
৪. বাণিজ্যিক ও গ্রামীণ ব্যাংক লোন (SBI, Union Bank, PNB, BGBB)
অনেকের ধারণা কেবল স্টেট ব্যাংকই ছাগল পালনে ঋণ দেয়, কিন্তু বাস্তবে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB), ব্যাংক অফ বারোদা (BoB) এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক (BGBB) সহ সমস্ত স্বীকৃত রাষ্ট্রীয়ায়ত্ত ও গ্রামীণ ব্যাংক কমার্শিয়াল ছাগল পালন ঋণ প্রদান করে।
প্রকল্পের অর্থায়ন: ব্যাংক সাধারণত মোট প্রজেক্ট খরচের ৮০% থেকে ৯০% অর্থ ঋণ হিসেবে দেয়, বাকি ১০-২০% টাকা উদ্যোক্তাকে নিজস্ব মার্জিন মানি হিসেবে দিতে হয়।
পরিশোধের সময়সীমা: ঋণ পরিশোধের জন্য ৫ থেকে ৭ বছর পর্যন্ত সময় পাওয়া যায়।
স্বনির্ভর গোষ্ঠীর (SHG) জন্য বিশেষ ছাগল পালন লোন
১. কর্মসাথী প্রকল্প ও SVSKP (রাজ্য সরকার সাবসিডি)
- কর্মসাথী প্রকল্প: যুবকদের নতুন ছাগল খামার তৈরির জন্য ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়, যেখানে রাজ্য সরকার ১৫% পর্যন্ত সাবসিডি ও সুদে ছাড় দেয়।
- SVSKP (স্বামী বিবেকানন্দ স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্প): প্রাণিসম্পদ বিভাগের আওতায় ছাগল খামারের জন্য প্রজেক্ট জমা দিলে ব্যাংক ঋণের সাথে ৩০% পর্যন্ত সরকারি অনুদান বা সাবসিডি (সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা) পাওয়া যায়।
২. মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী (SHG) ও এন্টারপ্রাইজ লোন
আনন্দধারা (WBSRLM) বা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (NRLM)-এর অধীনে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলারা ছাগল পালনের জন্য বিশেষ আর্থিক সুবিধা পেয়ে থাকেন:
- ইন্টারনাল লোন / CCL: দলগত ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্ট থেকে কম সুদে ছাগল কেনার জন্য টাকা পাওয়া যায়।
- মাইক্রো-এন্টারপ্রাইজ লোন: সফল বা অভিজ্ঞ সদস্যারা এককভাবে বা প্রডিউসার গ্রুপের মাধ্যমে নিজস্ব ছাগল খামার গড়ার জন্য এই লোন নিতে পারেন।
- ফ্রি ভ্যাকসিন ও সহায়তা: ব্লক প্রাণীসম্পদ বিকাশ বিভাগ (BLDO) থেকে এসএইচজি মহিলাদের ছাগল পালনের প্রশিক্ষণ, বিনামূল্যে পক্স ও পিইপিআর (PPR) প্রতিষেধক টিকা এবং কৃমিনাশক ওষুধ দেওয়া হয়।
ছাগল পালন লোন ও ভর্তুকির জন্য প্রয়োজনীয় নথিপত্র
যেকোনো ব্যাংক বা সরকারি প্রকল্পে Goat farm loan application করতে নিচের নথিপত্রগুলি প্রস্তুত রাখা জরুরি:
- ১. পরিচয়পত্র: আধার কার্ড, ভোটার কার্ড ও প্যান কার্ড।
- ২. বাসস্থানের প্রমাণ: পঞ্চায়েত/পৌরসভার সার্টিফিকেট বা খতিয়ান।
- ৩. জমির নথিপত্র: খামার তৈরি বা ছাগল চড়ানোর নিজস্ব জমি বা লিজের দলিল।৪. ব্যাংক নথিপত্র: আপডেট করা ব্যাংক পাসবুক ও ভালো সিভিল স্কোর (CIBIL Score)।
- ৫. প্রজেক্ট রিপোর্ট (DPR): খামারের আয়-ব্যয়ের হিসাবসহ একটি সঠিক প্রজেক্ট রিপোর্ট।
- ৬. প্রশিক্ষণ প্রশংসাপত্র: সরকারি বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছাগল পালনের প্রশিক্ষণ সার্টিফিকেট (নূন্যতম ৩ থেকে ৭ দিনের প্রশিক্ষণ থাকা সুবিধাজনক)।
কীভাবে ছাগল পালন লোন আবেদন করবেন? (ধাপসমূহ)
- ১. প্রশিক্ষণ ও ডিপিআর তৈরি: প্রথমে স্থানীয় পশুপালন কেন্দ্র বা ব্লকের BLDO অফিস থেকে ছাগল পালনের মৌলিক প্রশিক্ষণ নিন এবং একটি প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরি করুন।
- ২. স্কিম বা মূল মাধ্যম বাছাই: আপনি যদি প্রজনন খামার করতে চান তবে NLM পোর্টালে অনলাইন ছাগল পালন ভর্তুকি আবেদন করুন। আর যদি চলতি মূলধন বা ছোট খামার করতে চান, তবে KCC বা মুদ্রা লোনের ফর্ম নিয়ে ছাগল পালন ঋণ আবেদন করতে পারেন।
- ৩. ব্যাংক শাখা বা জনকল্যাণ শিবির: সাধারণ ব্যাংক লোন বা কেসিসির জন্য আপনার কাছের রাষ্ট্রয়াত্ত ব্যাংক (SBI, Union Bank ইত্যাদি) অথবা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে যোগাযোগ করুন। রাজ্য সরকারের সাবসিডি স্কিমের জন্য স্থানীয় পঞ্চায়েত বা জনকল্যাণ শিবির ক্যাম্পে আবেদন জমা দিন।
উপসংহার
সঠিক পরিকল্পনা, প্রশিক্ষণ এবং সরকারি সহায়তাকে কাজে লাগাতে পারলে ছাগল পালন একটি অত্যন্ত লাভজনক ও স্থায়ী ব্যবসার মাধ্যম হতে পারে। আপনি যদি ছাগল পালন লোন ও ছাগল পালন ভর্তুকি ঋণ-এর সমস্ত নিয়ম মেনে সঠিকভাবে আবেদন করেন, তবে খুব সহজেই মূলধনের অভাব দূর করে একটি সফল খামার গড়ে তুলতে পারবেন। আপনার নিকটস্থ ব্লক প্রাণিসম্পদ উন্নয়ন আধিকারিক (BLDO) বা ব্যাংক ম্যানেজারের সাথে সরাসরি কথা বলে আজই Goat farm loan application করুন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: ছাগল পালনে কত টাকা লোন পাওয়া যায়?
উত্তর: পশুপালন KCC-তে ২ লক্ষ টাকা এবং মুদ্রা লোনে ১০ লক্ষ টাকা পর্যন্ত ছাগল পালনের জন্য ঋণ পাওয়া যায়।
প্রশ্ন ২: ছাগল পালনে সরকারি ভর্তুকি কত?
উত্তর: NLM স্কিমে ৫০% পর্যন্ত (সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা) এবং রাজ্য সরকারের SVSKP স্কিমে ৩০% পর্যন্ত ভর্তুকি বা সাবসিডি মেলে।
প্রশ্ন ৩: বিনা বন্ধকে কি ছাগল পালন লোন মেলে?
উত্তর: হ্যাঁ, KCC-র অধীনে ২ লক্ষ টাকা এবং মুদ্রা লোনে (Kishor MUDRA) কোনো জমি বা সম্পদ বন্ধক না রেখেই লোন পাওয়া যায়।
তথ্যসূত্র ও রেফারেন্স
- ১. National Livestock Mission (NLM Portal): ডিপার্টমেন্ট অফ অ্যানিম্যাল হাজবেন্ড্রি অ্যান্ড ডেইরিং (DAHD), ভারত সরকার।
- ২. Kisan Credit Card (KCC – Animal Husbandry Guidelines): রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এবং নাবার্ড (NABARD) সার্কুলার।
- ৩. Pradhan Mantri MUDRA Yojana (PMMY): ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক (MoMSME), ভারত সরকার।
- ৪. প্রাণীসম্পদ বিকাশ বিভাগ (ARDD): পশ্চিমবঙ্গ সরকার।
- ৫. পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (WBSRLM / আনন্দধারা): পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
- ৬. কর্মসাথী ও বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার।










