
পশ্চিমবঙ্গের কৃষকদের ডিজিটাল কৃষি পরিষেবার সাথে সরাসরি যুক্ত করতে AgriStack (এগ্রিস্ট্যাক) প্রকল্পের আওতায় ইউনিক কৃষক পরিচয়পত্র বা কৃষক আইডি কার্ড প্রদান করা হচ্ছে। আপনি যদি এখনো আপনার ডিজিটাল পরিচয়পত্র সংগ্রহ না করে থাকেন, তবে খুব সহজেই অনলাইন থেকে কৃষক আইডি কার্ড ডাউনলোড করে নিতে পারেন।
এই নিবন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব কীভাবে আপনি Agristak krishak ID Download করবেন এবং এটি krishak id card download pdf ফাইল হিসেবে নিজের মোবাইলে সেভ করবেন।
আড়ও দেখুন পি এম কিষান স্ট্যাটাস চেক কিভাবে করবেন।
এগ্রিস্ট্যাক কৃষক আইডি (AgriStack Krishak ID) কী?
ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে শুরু হওয়া AgriStack একটি অত্যাধুনিক ডিজিটাল কৃষি ডাটাবেস। এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি কৃষকের জন্য একটি নির্দিষ্ট ১১ ডিজিটের ইউনিক Krishak ID তৈরি করা হয়।
আপনার কাছে এই কার্ডটি থাকলে সরকারি কৃষি ভরতুকি, MSP তে ধান বিক্রি, আধুনিক যন্ত্রপাতির সহায়তা এবং ডিজিটাল কৃষি সেবা অত্যন্ত সহজে পাওয়া যায়।
কেন AgriStack Krishak ID Download করা জরুরি?
- ১. ডিজিটাল পরিচয়পত্র: এটি কৃষকদের জন্য একটি সরকার স্বীকৃত প্রাতিষ্ঠানিক ডিজিটাল আইডি কার্ড।
- ২. সহজ সরকারি পরিষেবা: ভবিষ্যৎ যেকোনো সরকারি কৃষি প্রকল্প বা ভরতুকির আবেদনের সময় এই আইডি প্রয়োজন হয়।
- ৩. জমির ও ফসলের সঠিক তথ্য: আপনার জমির বিবরণ এবং কৃষি সংক্রান্ত তথ্য এক জায়গায় সুরক্ষিত থাকে।
কৃষক আইডি ডাউনলোড Step-by-Step Guide:
পশ্চিমবঙ্গে অনলাইন পোর্টাল ব্যবহার করে krishak id download westbengal প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য নিচের নিয়মগুলো অনুসরণ করুন:
১. অফিশিয়াল ড্যাশবোর্ডে প্রবেশ করুন
প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে AgriStack-এর নিবন্ধিত পশ্চিমবঙ্গ পোর্টালে wbfr.agristack.gov.in যান।
২. মোবাইল নম্বর ও password দিয়ে লগইন করুন
- পোর্টালে প্রবেশের পর Login as সাথে থাকা দুটি অপশন পাবেন Official এবং Farmer ।
- আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে Farmer ক্লিক করুন এবং Please Note এর পপআপ এর সবুজ রঙে OK আসলে সেখানে ক্লিক করুন।
- এর পর কৃষক আইডি রেজিস্ট্রেশন করার সময় যে DBT লিংক করা মোবাইল নং ও password দিয়েছিলেন সেই মোবাইল নং Enter registered mobile number বক্সে বসিয়ে নিচে Enter Password বক্সে পাসওয়ার্ড দিন।
- এর পর Captcha বক্সে কিছু অগোছালো ইংরেজি ছোট বড় অক্ষর ও সংখ্যা দেখবেন, সেটি হুবুহু Enter Captcha বক্সে বসিয়ে দিন।
- Captcha বসানো হয়ে গেলে Log in ক্লিক করুন এবং নতুন একটি পেজ খুলে যাবে।
৩. password ভুলে গেলে OTP দিয়ে লগইন করুন
- যদি AgriStack রেজিস্ট্রেশন এর সময় Password কি দিয়েছিলেন মনে না থাকে তবে Forgot password ? ক্লিক করুন ।
- এর পর Forgot password ক্লিক করলে নতুন একটি পেজ আসবে এবং Please select User role এর নিচে বক্সে ক্লিক করলে অনেক গুলি নামের তালিকা দেখবেন। আপনি যদি কৃষক হয়ে থাকেন তবে Farmer ক্লিক করুন।
- এর পর Please Enter Your Registered Mobile Number নিচে বক্সে রেজিস্টার DBT লিংক মোবাইল নং বসিয়ে সবুজ রঙের Get OTP তে ক্লিক করলে আপনার সেই রেজিস্টার মোবাইল নম্বরে একটি OTP নম্বর ম্যাসেজ যাবে।
- এর পর নতুন পেজ খুললে OTP বসিয়ে Log in ক্লিক করুন এবং নতুন কৃষক আইডি কার্ড ডাউনলোড একটি পেজ খুলে যাবে।
কৃষক আইডি কার্ড ডাউনলোড
এর পর ৪ টি অপশন পাবেন সেখান থেকে View My information ক্লিক করলে কৃষক আইডি কার্ড PDF টি দেখতে পারবেন এবং আপনার সব তথ্য গুলি মিলিয়ে নিয়ে সবুজ রঙ এর Download PDF অপশনে ক্লিক করে ডাউনলোড করে কোন অনলাইন দোকানে গিয়ে PDF টি কালার প্রিন্ট করে লেমিনেশন করে রেখে দিন।
সতর্কতা: কৃষক আইডি ডিজিটাল কার্ড সরকার এখনও দেওয়া শুরু করেনি তাই এই PDF টি এখন যে কোনও কাজে চলবে। তবে এই কার্ড ডাউনলোড এর জন্য westbengal farmer Id register সাইট লিংক wbfr.agristack.gov.in পোর্টাল ছাড়া অন্য কোন পোর্টালে ID কার্ড ডাউনলোড লিংকে ক্লিক করে তথ্য দিয়ে প্রতারণার শিকার হতে দূরে থাকুন।
আড়ও দেখুন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর (FAQ)
প্রশ্ন ১: কৃষক আইডি কার্ড ডাউনলোড করতে কি কোনো ফি দিতে হয়?
উত্তর: না, সরকারি পোর্টালে সম্পূর্ণ বিনামূল্যে কৃষক আইডি কার্ড ডাউনলোড করা যায়।
প্রশ্ন ২: মোবাইলে OTP না আসলে কীভাবে krishak id download westbengal সম্পন্ন করব?
উত্তর: আপনার মোবাইল নম্বর ব্যাকএন্ডে আপডেট করা না থাকলে নিকটস্থ কৃষি দপ্তর বা বিএসকে (BSK/CSC) সেন্টারে গিয়ে আধার বায়োমেট্রিকের মাধ্যমে নম্বর আপডেট করিয়ে ডাউনলোড করতে পারবেন।
শেষ কথা
ডিজিটাল কৃষি ব্যবস্থার লাভ তুলতে আজই আপনার Agristak krishak ID Download প্রক্রিয়া সম্পন্ন করুন এবং krishak id card download pd ফাইলটি নিজের কাছে সুরক্ষিত রাখুন।










