
নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে উদ্যম রেজিস্ট্রেশন নিয়ম জানা প্রতিটি উদ্যোক্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই ভাবেন কোনো সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করতে গেলেই হয়তো পৌরসভার বা পঞ্চায়েতের ট্রেড লাইসেন্স লাগবে। কিন্তু বাস্তবে বিষয়টি একদমই তা নয়। অনেকেই MSME রেজিস্ট্রেশন করার উপায় বাউদ্যম রেজিস্ট্রেশন করার উপায় কি ? উদ্যম রেজিস্ট্রেশন করার পর করণীয় কি ? সব কিছু পাঠকদের জন্য সহজভাবে তুলে ধরা হয়েছে।
উদ্যম রেজিস্ট্রেশন করতে কি ট্রেড লাইসেন্স লাগে?
- সত্যিটা হলো: উদ্যম রেজিস্ট্রেশন করতে কোনো ট্রেড লাইসেন্স লাগে না।
- কেন লাগে না: ভারত সরকারের MSME মন্ত্রক উদ্যোক্তাদের সুবিধার্থে এই ব্যবস্থাটি সম্পূর্ণ পেপারলেস এবং স্ব-ঘোষণা (Self-Declaration) ভিত্তিক করেছে।
- কী কী লাগে: কেবল আবেদনকারীর আধার কার্ড (মোবাইলের সাথে লিঙ্ক থাকা আবশ্যক) এবং প্যান কার্ড থাকলেই অনলাইন থেকে সঙ্গে সঙ্গে এই সার্টিফিকেট নেওয়া যায়।
উদ্যম রেজিস্ট্রেশন নিয়ম ও আবেদন করার সহজ উপায়
উদ্যম বা MSME রেজিস্ট্রেশন করার উপায় গুলি সহজ ভাবে দেওয়া হল।
- অফিসিয়াল পোর্টালে যান: কেবল udyamregistration.gov.in সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন (অন্যান্য ভুয়া ওয়েবসাইট এড়িয়ে চলুন)।
- আধার ভেরিফিকেশন: আধার নম্বর ও নাম দিয়ে ওটিপি (OTP) দিন।
- প্যান লিঙ্ক: প্যান নম্বর দিলে আয়কর দপ্তরের ডেটা থেকে ব্যবসার প্রাথমিক তথ্য নিজে থেকেই যাচাই হয়ে যাবে।
- ব্যবসার বিবরণ: আপনার কারখানা বা দোকানের নাম, ঠিকানা ও কাজের ধরন (Manufacturing বা Service) নির্বাচন করুন।
- ফাইনাল সাবমিট: ওটিপি জমা দিলে কয়েক মিনিটের মধ্যেই স্ক্রিনে উদ্যম রেজিস্ট্রেশন নম্বর (Udyam Registration Number) ভেসে উঠবে এবং সার্টিফিকেট জেনারেট হয়ে যাবে।
উদ্যম রেজিস্ট্রেশন করার পর সার্টিফিকেট কবে এবং কীভাবে পাওয়া যায়?
অনেক উদ্যোক্তাই মনে করেন ফর্ম জমা দেওয়ার পর হয়তো পোস্ট অফিসে সার্টিফিকেট আসবে বা সরকারি অফিস থেকে সংগ্রহ করতে হবে। কিন্তু বাস্তবে বিষয়টি খুবই সহজ ও দ্রুত:
১. আবেদন করার কত দিন পর পাওয়া যায়?
- তাৎক্ষণিক: সাধারণত ফর্ম ফিলাপ করে ফাইনাল ওটিপি (OTP) জমা দেওয়ার সাথে সাথেই স্ক্রিনে উদ্যম রেজিস্ট্রেশন নম্বর এবং সার্টিফিকেট ডাউনলোড করার লিঙ্ক চলে আসে।
- সরাসরি ভেরিফিকেশন (১ থেকে ৭ দিন): আধার এবং প্যান কার্ডের ডেটা যদি আয়কর দপ্তরের সাথে সঙ্গে সঙ্গে ম্যাচ করে যায়, তবে ১০ মিনিটের মধ্যেই সার্টিফিকেট জেনারেট হয়ে যায়। কোনো বিশেষ ক্ষেত্রে প্যান ভেরিফিকেশনে সময় লাগলে সর্বোচ্চ ২ থেকে ৭ কার্যদিবসের মধ্যে সার্টিফিকেট তৈরি হয়ে যায়।
২. কীভাবে সার্টিফিকেট পাবেন ও ডাউনলোড করবেন?
উদ্যম সার্টিফিকেট কোনো ডাকযোগে বা কাগজের কপিতে বাড়িতে পাঠানো হয় না। এটি সম্পূর্ণ ডিজিটাল। কীভাবে উদ্যম সার্টিফিকেট ডাউনলোড করবেন তা নিচে দেওয়া হলো:
- ওয়েবসাইটে প্রবেশ: প্রথমে উদ্যম পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে (udyamregistration.gov.in) যান।
- মেনু সিলেক্ট: ওপরের মেনু থেকে ‘Print / Verify’ অপশনে গিয়ে ‘Print Udyam Certificate’-এ ক্লিক করুন।
- লগইন তথ্য: আপনার দেওয়া ১৬ ডিজিটের উদ্যম রেজিস্ট্রেশন নম্বর (Udyam Registration Number) এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরটি লিখুন।
- ওটিপি যাচাই: মোবাইলে আসা ওটিপি (OTP) দিয়ে ‘Validate and Generate OTP’-তে ক্লিক করুন।
- ডাউনলোড ও প্রিন্ট: স্ক্রিনে আপনার সার্টিফিকেটটি চলে আসবে। ‘Print’ বা ‘Save as PDF’ অপশনে ক্লিক করে রঙিন প্রিন্ট বের করে নিজের কাছে বা দোকানে রেখে দিন।
উদ্যম সার্টিফিকেট পাওয়ার পর করনীয়
উদ্যম সার্টিফিকেট হাতে পাওয়ার পর আপনার ব্যবসাকে সফল ও সরকারি সুবিধা পাওয়ার যোগ্য করে তুলতে নিচের ধাপগুলি অনুসরণ করুন:
১. স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা থেকে ট্রেড লাইসেন্স নেওয়া:
উদ্যম পাওয়ার জন্য ট্রেড লাইসেন্স না লাগলেও, ব্যবসা পরিচালনা করার জন্য আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স বানিয়ে নেওয়া বাধ্যতামূলক। উদ্যম সার্টিফিকেটটি দেখালে ট্রেড লাইসেন্স পেতে সুবিধা হয়।
২. কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট খোলা:
যেকোনো রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাংকে গিয়ে আপনার ব্যবসার নামে একটি কারেন্ট অ্যাকাউন্ট খুলুন। ব্যাংক আপনার উদ্যম সার্টিফিকেট, ট্রেড লাইসেন্স এবং প্যান কার্ড দেখেই ব্যবসার অফিসিয়াল অ্যাকাউন্ট চালু করে দেবে।
৩. সরকারি লোন ও ভর্তুকির জন্য আবেদন করা:
উদ্যম রেজিস্ট্রেশন নম্বরটি হাতে আসার পরেই আপনি বড় সরকারি লোন স্কিমে আবেদনের যোগ্য হবেন:
- PMFME স্কিম: খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত কাজ হলে ৩৫% পর্যন্ত সরকারি সাবসিডি পেতে আবেদন করুন। [স্বনির্ভর গোষ্ঠী PMFME স্কিমে ৩৫% সাবসিডি ১০ লক্ষ টাকার ঋণ আবেদন করতে ক্লিক করুন]
- PMEGP স্কিম: উৎপাদন বা সেবা মূলক ব্যবসার জন্য ১৫% থেকে ৩৫% সাবসিডি যুক্ত ঋণের জন্য পোর্টাল বা ব্যাংকে যোগাযোগ করুন।
৪. সরকারি পোর্টালে রেজিস্টার করা (GeM & CGTMSE):
- GeM Portal: সরকারি কেনাকাটার পোর্টালে (Government e-Marketplace) আপনার পণ্য বা সেবা বিক্রি করতে উদ্যম দিয়ে বিনামূল্যে রেজিস্টার করুন।
- বিনামূল্যে লোন নিরাপত্তা (CGTMSE): ব্যাংকে বন্ধক (Collateral Security) ছাড়া লোন পাওয়ার সুবিধা নিন।
উপসংহার
উদ্যম রেজিস্ট্রেশন হলো আপনার ব্যবসার সরকারি ‘জন্ম সনদ’ বা পরিচয়পত্র। উদ্যম রেজিস্ট্রেশন নিয়ম মেনে আজই এটি বানিয়ে নিন, কারণ সার্টিফিকেট পাওয়ার পরই আপনার জন্য সরকারি লোন, ভর্তুকি এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার আসল পথ খুলে যাবে।
আরও দেখুন – পশুপালন ঋণের ৫০ লক্ষ টাকা সাবসিডি আবেদন কিভাবে করবেন।
সাধারণ প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: উদ্যম রেজিস্ট্রেশন করতে কত টাকা সরকারি ফি লাগে?
উত্তর: উদ্যম রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। এর জন্য ভারত সরকার কোনো ফি নেয় না।
প্রশ্ন ২: উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কতদিন বৈধ থাকে?
উত্তর: এই সার্টিফিকেটের কোনো মেয়াদ শেষ হয় না, এটি আজীবন বৈধ থাকে। পরবর্তীতে রিনিউ করার প্রয়োজন হয় না।
প্রশ্ন ৩: একটা আধার কার্ড দিয়ে কি একের বেশি উদ্যম রেজিস্ট্রেশন করা সম্ভব?
উত্তর: না। একজন ব্যক্তি একটি আধার দিয়ে একটিই উদ্যম নম্বর পাবেন, তবে সেই একটি নম্বরের অধীনেই তাঁর একাধিক ব্যবসা যুক্ত করা যাবে।
প্রশ্ন ৪: জিএসটি (GST) ছাড়া কি উদ্যম রেজিস্ট্রেশন করা যাবে?
হ্যাঁ, যেসব ব্যবসার ক্ষেত্রে জিএসটি নম্বর নেওয়া বাধ্যতামূলক নয়, তারা জিএসটি ছাড়াই উদ্যম রেজিস্ট্রেশন করতে পারবে।
প্রশ্ন ৫: উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করব?
উত্তর: সরকারি ওয়েবসাইট (udyamregistration.gov.in)-এ গিয়ে ‘Print/Verify’ অপশনে ক্লিক করে উদ্যম নম্বর ও মোবাইলের ওটিপি (OTP) দিয়ে সহজেই ডাউনলোড করা যায়।










