গ্রামীণ এলাকার মহিলাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগের বিকাশ ঘটাতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক (MoFPI) এবং আনন্দধারা (WBSRLM)-এর যৌথ উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী ঋণ PMFME স্কিম পরিচালিত হচ্ছে। আপনি যদি কোনো স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য হন অথবা একটি প্রডিউসার গ্রুপ গঠন করে ব্যবসা চালাচ্ছেন, তবে এই স্কিমের আওতায় সরাসরি মূলধনী সহায়তা পাবেন। এই সহায়তায় ছোট কাঁচামাল কেনা থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী সাবসিডি ঋণ এবং SHG ক্ষুদ্র ব্যবসা ঋণ নিয়ে খাদ্য ব্যবসা দ্বিগুণ করার সুযোগ রয়েছে।
১. স্বনির্ভর গোষ্ঠী ঋণ PMFME স্কিম মূল উদ্দেশ্য
অসংগঠিত ক্ষেত্রে থাকা ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগগুলোকে আধুনিক রূপ দেওয়া এবং প্রতিযোগিতায় টিকিয়ে রাখাই এই স্কিমের মূল লক্ষ্য। আনন্দধারা ও (MoPI)-এর যৌথ সহায়তায় স্বনির্ভর গোষ্ঠীর নারীদের বাণিজ্যিক ও কারিগরি দক্ষতা বৃদ্ধি করা হয়।
আর্থিক সাবসিডি নিশ্চিত করা: খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে আরও লাভজনক করতে সরকার এই প্রকল্পের মাধ্যমে সরাসরি আর্থিক সাহায্য প্রদান করে।
প্রথাগত ব্যবসার আধুনিকীকরণ: ঐতিহ্যবাহী উপায়ে তৈরি খাবার বা কৃষিজ পণ্যের সঠিক প্রসেসিং এবং স্থায়ী বাজার তৈরি করা।
| আনন্দধারা আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট | বিস্তারিত |
|---|---|
| লাখপতি দিদি যোজনা কাজের রূপরেখা | ক্লিক করুণ |
| কোচবিহার DRDC আনন্দধারা সাফল্য | ক্লিক করুণ |
| প্রডিউসার গ্রুপ গঠন ও পরিচালনা নিয়ম | ক্লিক করুণ |
| ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার গাইড | ক্লিক করুণ |
| ড্রোন দিদি যোজনা ৮ লাখ টাকা সাবসিডি | ক্লিক করুণ |
২. PMFME স্কিমের মূল আর্থিক সহায়তাসমূহ
স্বনির্ভর গোষ্ঠী ঋণ PMFME স্কিমে মূলত ৩ ধরণের আর্থিক সুবিধা পাওয়া যায়:
| সহায়তার ধারণ | প্রাপ্তির পরিমাণ | মুল উদ্দেশ্য |
|---|---|---|
| সীড ক্যাপিটাল | প্রতি সদস্য সর্বোচ্চ ₹৪০,০০০ টাকা | কাঁচামাল (Working Capital) ও ছোটখাটো যন্ত্রপাতি কেনা। |
| ক্যাপিটাল সাবসিডি | যোগ্য প্রকল্প খরচের ৩৫% (সর্বোচ্চ ₹১০ লক্ষ) | ব্যবসা বৃদ্ধি ও ব্যাংক থেকে স্বনির্ভর গোষ্ঠী সাবসিডি ঋণ নেওয়া। |
| গ্রুপের জন্য গ্রান্ট | প্রজেক্ট খরচের ৩৫% সরাসরি অনুদান | FPO, SHG বা প্রডিউসার গ্রুপের যৌথ মূলধনী বিনিয়োগ। |
৩. ঋণের আবেদন নিয়ম ও অনুমোদিত ব্যবসাসমূহ
৩.১ আবেদনের ৩টি মূল ক্যাটাগরি (কারা আবেদন করতে পারবেন)
- ব্যক্তিগত ঋণ : স্বনির্ভর গোষ্ঠীর কোনো একক সদস্য যদি ব্যক্তিগতভাবে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা চালান, তবে তিনি নিজের জন্য আবেদন করতে পারবেন।
- দলগত ঋণ : যদি কোনো একটি নির্দিষ্ট SHG-এর সকল বা কিছু সদস্য মিলে যৌথভাবে কোনো খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ পরিচালনা করেন।
- প্রডিউসার গ্রুপ ঋণ: একাধিক বিভিন্ন SHG-এর সদস্যরা মিলে একত্রিত হয়ে FPO বা একটি বড় প্রডিউসার গ্রুপ ব্যবসা ঋণ নেওয়ার উদ্দেশ্যে যৌথ আবেদন করতে পারেন।
৩.২ কোন কোন ব্যবসার জন্য ঋণ আবেদন করা যাবে?
SHG মশলা তৈরি ব্যবসা ঋণ থেকে শুরু করে প্রায় সমস্ত খাদ্য প্রক্রিয়াকরণ ক্ষেত্রে এই আবেদন গ্রহণযোগ্য:
- মশলা ও শস্য: হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো প্রসেসিং এবং SHG মশলা তৈরি ব্যবসা ঋণ।
- বেকারি ও স্ন্যাকস: বিস্কুট, চানাচুর, বড়ি, পাপড় এবং বেকারি সামগ্রী প্রস্তুতকরণ।
- ফল ও সবজি প্রসেসিং: আচার, জ্যাম, জেলি, জুস, চাটনি এবং শুকনো সবজি প্রসেসিং।
- দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য: পনির, ঘি, ছানা, মিষ্টি প্রস্তুতকরণ এবং প্যাকেজিং।
- তেল ও শস্য মাড়াই: সর্ষের তেল ভাঙানো, চাল-গম ভাঙানো ও আটা প্রস্তুতকরণ।
- অন্যান্য: মাশরুম প্রসেসিং, মধু প্রসেসিং এবং লঘুবনজ ভিত্তিক খাদ্য সামগ্রী তৈরি।

৪. যোগ্যতা ও ঋণ পরিমাপের নিয়ম
- সরাসরি কাজের প্রমাণ: কেবল যারা বর্তমানে খাদ্য প্রসেসিং ব্যবসার সাথে যুক্ত, তারাই এই সহায়তার জন্য যোগ্য।
- এক জেলা এক পণ্য (ODOP): নিজের জেলার নির্ধারিত ODOP পণ্যের ব্যবসা হলে আবেদনে বিশেষ অগ্রাধিকার পাওয়া যাবে।
৪.১. ঋণের সর্বোচ্চ সীমা ও হিসেব করার তালিকা
ব্যবসা প্রধানত দুই ধরনের হয়—মরসুমি (Seasonal) এবং সারা বছরের (Perennial)। নিচে সহজ ছকের মাধ্যমে ঋণের পরিমাণ দেখানো হলো: একক ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ 40
| ব্যবসার ধারণ | ব্যবসার সংজ্ঞা | কাঁচা মালের জন্য ঋণ | ছোট যন্ত্রাংশের জন্য ঋণ | মোট সর্বোচ্চ ঋণ |
|---|---|---|---|---|
| মরশুমি ব্যবসা | বছরের নির্দিষ্ট কিছু মাসে চলে (যেমন: আচারের ব্যবসা, আম/টমেটো প্রসেসিং) | বার্ষিক বিক্রির ১০০% | বার্ষিক বিক্রির ৪০% | ₹৪০,০০০ |
| সারা বছরের ব্যবসা | বছরজুড়ে সমানে চলে (যেমন: তেল মিল, মুড়ি মিল, বেকারি) | বার্ষিক বিক্রির ৫০% | বার্ষিক বিক্রির ৪০% | ₹৪০,০০০ |
৪.২. সহজ উদাহরণের মাধ্যমে টাকার হিসেব
ধরা যাক, একজন সদস্যের ব্যবসার বার্ষিক মোট বিক্রি ₹২০,০০০ টাকা। তিনি কত টাকা পাবেন?
মরসুমি ব্যবসার ক্ষেত্রে (Seasonal):
- কাঁচামালের জন্য: ₹২০,০০০-এর ১০০% = ₹২০,০০০
- যন্ত্রপাতির জন্য: ₹২০,০০০-এর ৪০% = ₹৮,০০০
- মোট ঋণ: ₹২০,০০০ + ₹৮,০০০ = ₹২৮,০০০
সারা বছরের ব্যবসার ক্ষেত্রে (Perennial):
- কাঁচামালের জন্য: ₹২০,০০০-এর ৫০% = ₹১০,০০০
- যন্ত্রপাতির জন্য: ₹২০,০০০-এর ৪০% = ₹৮,০০০
- মোট ঋণ: ₹১০,০০০ + ₹৮,০০০ = ₹১৮,০০০
(নোট: ব্যবসার বিক্রি যত বেশিই হোক না কেন, কোনো একক সদস্য সর্বোচ্চ ₹৪০,০০০ টাকার বেশি ঋণ পাবেন না।)
৫. ঋণ গ্রহণ ও ব্যবসার পরিধি বাড়াতে আনন্দধারা (WBSRLM)-এর মূল সুবিধাসমূহ
SHG খাদ্য প্রক্রিয়া করণ ঋণ PMFME তে সীড ক্যাপিটালের (৪০,০০০ টাকা) বাইরে গিয়ে ব্যবসার পরিধি বৃদ্ধি করতে আনন্দধারা মিশনের মাধ্যমে নিম্নলিখিত প্রাতিষ্ঠানিক সাপোর্টগুলো পাওয়া যায়:
৫.১ প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি
- অনসাইট ও টেকনিক্যাল ট্রেনিং: (SNA)-র সহযোগিতায় খাদ্য প্রক্রিয়াকরণে যুক্ত সদস্যদের স্থানভিত্তিক ব্যবসায়িক ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়।
- হ্যান্ডহোল্ডিং ও CRP সাপোর্ট: প্রশিক্ষিত CRP এবং SRLM-এর ক্যাডাররা সদস্যদের প্রজেক্ট রিপোর্ট (DPR) তৈরি, ইউনিট আধুনিকীকরণ এবং কারিগরি সহায়তায় সরাসরি মাঠে থেকে সাহায্য করেন।
- ইনকিউবেশন সেন্টার ব্যবহার: ফার্মগেট স্তরে গঠিত সাধারণ প্রসেসিং সুবিধা ও ইনকিউবেশন সেন্টারগুলো SHG সদস্যরা ব্যবহার করতে পারেন।
৫.২ ব্যাংক লোন ও ক্যাপিটাল সাবসিডি সুবিধা
সহজ ব্যাংক লিংক-আপ: আনন্দধারা টিম এবং BMMU-র সহায়তায় ব্যাংকে সঠিক প্রজেক্ট রিপোর্ট জমা দিয়ে SHG ক্ষুদ্র ব্যবসা ঋণ ও বড় অংকের ব্যাংক লোন পাওয়া সহজ হয়।
৩৫% ক্যাপিটাল সাবসিডি: কোনো সদস্য বা প্রডিউসার গ্রুপ ব্যবসা ঋণ নিয়ে কাজ বাড়াতে চাইলে প্রজেক্ট খরচের ৩৫% সাবসিডি (সর্বোচ্চ ₹১০ লক্ষ) পাওয়ার প্রসেসিং নিশ্চিত করে SRLM।
৫.৩ যোগ্যতা নির্ধারণ ও তথ্য সংগ্রহ গাইডলাইন
- প্রকৃত উদ্যোক্তা নির্বাচন: খাদ্য প্রসেসিংয়ে যুক্ত আসল যোগ্য সদস্যদের চিহ্নিত করতে গ্রাম সংগঠনের (VO) ও ক্লাস্টার স্তরের (CLF) মাধ্যমে ফিল্ড ভেরিফিকেশন করা হয়।
- ODOP পণ্যে অগ্রাধিকার: জেলা ভিত্তিক (ODOP) পণ্যের কাজ করলে আবেদন দ্রুত অনুমোদন পায়।
- Annexure C পূরণ: কাঁচামাল, বার্ষিক টার্নওভার ও বিক্রির জায়গা সংক্রান্ত তথ্য সঠিক ভাবে Annexure C ফর্মে সংগৃহীত হয়।
৫.৪ বাজারজাত ও ব্র্যান্ডিং
- মার্কেটিং প্ল্যাটফর্ম: SHG-র তৈরি পণ্য বিক্রয়ের জন্য আনন্দধারার নিজস্ব মেলা, স্টল ও বিপণন নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দেওয়া হয়।
- ব্র্যান্ডিং ও প্যাকেজিং: পণ্যের কমন ব্র্যান্ড তৈরি, আকর্ষণীয় প্যাকেজিং এবং FSSAI লোগো/গুণগত মান নিশ্চিতকরণে প্রাতিষ্ঠানিক গাইড দেওয়া হয়।
| গুরুত্বপূর্ন কিছু সরকারি প্রকল্প | বিস্তারিত |
|---|---|
| অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক ও ক্লেইম | ক্লিক করুণ |
| পিএম কিষান আবেদন ও স্ট্যাটাস চেক | ক্লিক করুণ |
| MSME উদ্যম রেজিস্ট্রেশন নিয়ম | ক্লিক করুণ |
| FPO কি ও গঠন পদ্ধতি | ক্লিক করুন |
| ফসল বীমা যোজনা -শেষ তারিখ 31 আগষ্ট | ক্লিক করুন |
৬. SRLM ও ফিল্ড কর্মীদের সুনির্দিষ্ট দায়িত্ব
আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য জেলা, ব্লক ও গ্রাম স্তরের কর্মীদের দায়িত্ব নির্দিষ্ট করা রয়েছে:
- BMMU ও ব্লক টিম: আবেদনের তথ্য NRLM ডেটাবেসে সঠিক সময়ে এন্ট্রি করা এবং সময়সীমা বজায় রেখে ফাইল উপরে পাঠানো নিশ্চিত করা।
- CLF জীবিকা উপকমিটি : প্রাপ্ত আবেদনগুলোর সত্যতা যাচাই করা, ব্যবসায়িক সম্ভাবনা দেখা এবং Executive Committee (EC)-তে অনুমোদনের জন্য পেশ করা।
- CRP ক্যাডার : মাঠে গিয়ে SHG ও সদস্যদের আবেদন ফর্ম (Annexure B, C) সঠিকভাবে পূরণে সাহায্য করা এবং ডিক্লেয়ারেশন ফরম সংগ্রহ করা।
৭. আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
আবেদনপত্র জমা দেওয়ার সময় আবেদনকারী সদস্য বা দলকে নিম্নলিখিত নথিপত্রগুলোর কপি প্রস্তুত রাখতে হবে:
- ব্যক্তিগত পরিচয় ও ঠিকানার প্রমাণ: আবেদনকারী সদস্যের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স।
- ব্যাংক পাসবুক: সদস্যের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (Form 1-এর জন্য) অথবা SHG/প্রডিউসার গ্রুপের ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স (Form 2 ও 3-এর জন্য)।SHG সদস্যতার প্রমাণ: স্বনির্ভর গোষ্ঠীর পাসবুক বা সিএলএফ/ভিও রেজিস্টার থেকে প্রাপ্ত সদস্য কোড বা ID।
- ব্যবসায়িক প্রমাণ ও ছবি: পরিচালিত খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসার একটি সাম্প্রতিক ছবি (যা MIS পোর্টালে আপলোড করা হবে)।
- লাইসেন্স (যদি থাকে): FSSAI রেজিস্ট্রেশন বা GST নম্বর (প্রযোজ্য ক্ষেত্রে)।
৮. PMFME আবেদন (Annexures) ফরম
আবেদন প্রক্রিয়ায় মূলত চারটি প্রধান Annexure রয়েছে, যা নির্দিষ্ট ব্যক্তি বা দলের জন্য নির্ধারণ করা হয়েছে:
৮.১ Annexure B: আবেদনের মূল ফরম
এটি আবেদনকারীর ধরন অনুযায়ী ৩টি ভাগে বিভক্ত:
- Form 1 (একক আবেদন): যদি কোনো SHG সদস্য ব্যক্তিগতভাবে খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা চালান (যেমন—এককভাবে SHG মশলা তৈরি ব্যবসা ঋণ নিচ্ছেন), তবে তিনি Form 1 পূরণ করবেন।
- Form 2 (দলগত আবেদন): যদি একটি নির্দিষ্ট SHG-এর সব সদস্য বা কয়েকজন সদস্য যৌথভাবে ব্যবসা করেন, তবে এই ফরম পূরণ করতে হবে।
- Form 3 (প্রডিউসার গ্রুপ/বহু-গোষ্ঠী আবেদন FPO): বিভিন্ন SHG-এর সদস্যরা একত্রে একটি প্রডিউসার গ্রুপ ব্যবসা ঋণ বা বড় যৌথ ব্যবসা চালানোর ক্ষেত্রে Form 3A ও 3B পূরণ করবেন।
আবেদন B,C,D,E FORM ডাউনলোড করতে নিচে ক্লিক করুন।
| PMFME Annexure Form | ক্লিক করুণ |
৮.২ Annexure C: ব্যবসার বিস্তারিত বিবরণ
এই ফর্মে ব্যবসার বিস্তারিত তথ্য নেওয়া হয়:
ব্যবসা সাময়িক নাকি সারাবছর চলে, ব্যবসার বয়স কত, কাঁচামালের উৎস, গত বছরের টার্নওভার কত এবং কি কি নতুন ছোট যন্ত্রপাতি কেনা প্রয়োজন—তার হিসাব দিতে হয়।
৮.৩ Annexure D & E: রেজোলিউশন ও অনুমোদন ফরম
- Annexure D (SHG Resolution):সদস্য যে ঋণ আবেদন করছেন, তা স্বনির্ভর গোষ্ঠীর নিয়মিত সাপ্তাহিক মিটিংয়ে রেজোলিউশন খাতায় পাশ হতে হবে এবং দলীয় পদাধিকারীদের সই থাকতে হবে।
- Annexure E (VO Resolution): SHG মিটিংয়ে অনুমোদিত হওয়ার পর আবেদনটি গ্রাম সংগঠন (VO) মিটিংয়ে पेश করে রেজোলিউশন তুলে অনুমোদন নিতে হবে।
৯. আবেদনের ধাপে ধাপে সরল প্রক্রিয়াকরণ
- প্রথম ধাপ (SHG স্তর): আগ্রহী সদস্য প্রয়োজনীয় কাগজপত্র সহ Annexure B ও C পূরণ করে নিজ SHG মিটিংয়ে জমা দেবেন এবং রেজোলিউশন (Annexure D) সই করিয়ে নেবেন।
- দ্বিতীয় ধাপ (VO স্তর): SHG থেকে পাস হওয়া আবেদনটি VO মিটিংয়ে পেশ করে VO রেজোলিউশন (Annexure E) নেওয়া হবে।
- তৃতীয় ধাপ (CLF স্তর): সমস্ত নথিপত্র সহ আবেদন CLF-এর জীবিকা উপকমিটিতে যাবে। তারা যাচাই করে CLF Executive Committee (EC)-র অনুমোদনে পাঠাবে।
- চতুর্থ ধাপ (BMMU ও পোর্টাল এন্ট্রি): CLF অনুমোদিত ফাইলটি BMMU-তে আসবে। প্রশিক্ষিত CRP-দের সাহায্যে BMMU থেকে NRLM ডেটাবেসে তথ্য এন্ট্রি হয়ে তা সরাসরি PMFME-MIS পোর্টালে যুক্ত হবে।
- পঞ্চম ধাপ (রাজ্য ও কেন্দ্রীয় ছাড়পত্র): (SNA) ও রাজ্য কমিটি (SLAC) আবেদনটি মঞ্জুর করে কেন্দ্রীয় MoFPI-এর কাছে অনুমোদনের জন্য পাঠাবে।
- ষষ্ঠ ধাপ (ফান্ড ডিসবার্সমেন্ট): MoFPI ছাড়পত্র দিলে টাকা সরাসরি SNA হয়ে আনন্দধারা (SRLM)-র অ্যাকাউন্টে আসবে এবং অনুদান হিসেবে CBO (CLF/VO)-র মাধ্যমে সদস্যের কাছে পৌঁছাবে।
১০. তহবিল প্রবাহ ও অর্থ ছাড়ের নিয়ম
সীড ক্যাপিটালের অর্থ সরাসরি সদস্যের কাছে কীভাবে পৌঁছায়, তার সঠিক ধাপগুলো নিচে তুলে ধরা হলো:
- অনুমোদন ও অর্থ বরাদ্দ: কেন্দ্রীয় MoFPI কর্তৃক আবেদন অনুমোদিত হওয়ার পর নির্ধারিত ফান্ড রাজ্য নোডাল এজেন্সির (SNA) অ্যাকাউন্টে জমা হয়।
- SRLM-এ স্থানান্তর: SNA সেই অর্থ আনন্দধারা (SRLM)-র প্রধান অ্যাকাউন্টে স্থানান্তর করে।
- CBO স্তরে অনুদান: SRLM এই টাকা সরাসরি গ্রাম সংগঠন (VO) বা ক্লাস্টার লেভেল ফেডারেশন (CLF)-এর অ্যাকাউন্টে অনুদানি (Grant) হিসেবে জমা করে।
- সদস্যকে ঋণ হিসেবে প্রদান: CBO সেই টাকা সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্যকে ঋণ হিসেবে প্রদান করে।
১১. PMFME সুদের হার
সদস্যদের ওপর সর্বোচ্চ ৬% সুদের হার ধরা যেতে পারে, যা অত্যন্ত সহজ শর্তে ব্যবসা পরিচালনার সুযোগ দেয়।
- রিভলভিং কর্পাস ফান্ড : সদস্য কর্তৃক ঋণ পরিশোধের পর আসল ও সুদের টাকা CBO (VO/CLF)-এর নিজস্ব তহবিলে জমা থাকবে। এই সঞ্চিত অর্থ পরবর্তীতে অন্য কোনো SHG সদস্যকে খাদ্য প্রসেসিং ব্যবসার প্রসারে পুনরায় ঋণ দেওয়ার কাজে ব্যবহৃত হবে।
- পৃথক হিসাব সংরক্ষণ: VO ও CLF স্তরে স্বনির্ভর গোষ্ঠী ঋণ PMFME স্কিমের টাকার জন্য পৃথক রেজিস্টার ও ক্যাশ বুক বজায় রাখতে হবে। সদস্যের কাছ থেকে একটি ডিক্লেয়ারেশন বা অঙ্গীকারনামাও জমা রাখতে হবে।
| কৃষি সম্পর্কিত গুরুত্বপুর্ন কিছু পোস্ট | বিস্তারিত |
|---|---|
| মাশরুম চাষ পদ্ধতি ও পণ্য তৈরি | ক্লিক করুণ |
| প্রাকৃতিক কৃষি কি ও সুবিধা | ক্লিক করুণ |
| পশুপালন ৫০ লাখ টাকা সাবসিডি ঋণ | ক্লিক করুণ |
| মাছ চাষে ১৫ লাখ টাকা সাবসিডি ঋণ | ক্লিক করুন |
| সমন্বিত কৃষি পদ্ধতি | ক্লিক করুণ |
| ছাগল খামারি প্রিয়াঙ্কা রায় সাফল্য কথা | ক্লিক করুণ |
১২. সাধারণ প্রশ্ন ও উত্তর (FAQ)
প্রশ্ন ১: একজন সদস্য কি ব্যক্তিগতভাবে এবং গ্রুপে দুইভাবেই টাকা পেতে পারেন?
উত্তর: না, একজন SHG সদস্য কেবল একটিমাত্র মাধ্যমেই (ব্যক্তিগত বা দলগত) এই স্কিমের আওতায় সীড ক্যাপিটালের আর্থিক সুবিধা পেতে পারেন।
প্রশ্ন ২: SHG মশলা তৈরি ব্যবসা ঋণ বা অন্যান্য প্রক্রিয়াকরণ ব্যবসার জন্য FSSAI লাইসেন্স কি বাধ্যতামূলক?
উত্তর: প্রাথমিক আবেদনে FSSAI বাধ্যতামূলক না হলেও, ব্র্যান্ডিং ও বিপণনের কাজে যুক্ত হতে এবং বড় অংকের স্বনির্ভর গোষ্ঠী সাবসিডি ঋণ পাওয়ার ক্ষেত্রে FSSAI রেজিস্ট্রেশন থাকা বা নেওয়া বাঞ্ছনীয়।
প্রশ্ন ৩: যদি কোনো সদস্য ঋণ শোধ না করেন, তবে করণীয় কি?
উত্তর: যেহেতু টাকাটি CBO-র কাছে অনুদান এবং সদস্যের কাছে ঋণ, তাই SHG ও VO-র নিয়মিত সাপ্তাহিক ও মাসিক সভায় রিকভারির জন্য চাপ বজায় রাখতে হবে, যাতে রিভলভিং ফান্ড ক্ষতিগ্রস্ত না হয়।
প্রশ্ন ৪: প্রডিউসার গ্রুপ ব্যবসা ঋণ আবেদনের জন্য সর্বনিম্ন কতজন সদস্য প্রয়োজন?
উত্তর: প্রডিউসার গ্রুপ বা যৌথ উদ্যোগের ক্ষেত্রে ব্যবসায় যুক্ত সকল সদস্য মিলে Annexure B (Form 3A/3B) পূরণ করবেন এবং তারা যৌথভাবে এই প্রজেক্টের সুবিধার আওতায় আসবেন।
১৩. আর্টিকেলে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত রূপের পূর্ণরূপ
| সংক্ষিপ্ত নাম | পূর্ণ নাম ইংলিশ | বাংলা অর্থ ও বর্ণনা |
|---|---|---|
| NRLM | National Rural Livelihoods Mission | জাতীয় গ্রামীণ জীবিকা মিশন |
| DAY-NRLM | Deendayal Antyodaya Yojana – National Rural Livelihoods Mission | দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন |
| SRLM | State Rural Livelihoods Mission | রাজ্য গ্রামীণ জীবিকা মিশন |
| WBSRLM | West Bengal State Rural Livelihoods Mission | পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন বা আনন্দধারা |
| MoFPI | Ministry of Food Processing Industries | কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক |
| PMFME | PM Formalisation of Micro Food Processing Enterprises | প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ প্রাতিষ্ঠানিকীকরণ যোজনা |
| DRDC | District Rural Development Cell | জেলা গ্রামীণ উন্নয়ন কোষ |
| DMMU | District Mission Management Unit | জেলা স্তরের মিশন পরিচালনা কেন্দ্র |
| BMMU | Block Mission Management Unit | ব্লক স্তরের মিশন পরিচালনা কেন্দ্র |
| CLF | Cluster Level Federation | অঞ্চল স্তরের মহিলা সংঘ |
| VO | Village Organisation | গ্রাম সংগঠন |
| SHG | Self-Help Group | স্বনির্ভর গোষ্ঠী |
| FPO | Farmer Producer Organisation | কৃষক উৎপাদক সংগঠন |
| PG | Producer Group | উৎপাদক দল বা প্রডিউসার গ্রুপ |
| SNA | State Nodal Agency | রাজ্যের মূল দায়িত্বপ্রাপ্ত রূপায়ণকারী সংস্থা |
| SLAC | State Level Approval Committee | রাজ্য স্তরের প্রকল্প অনুমোদন কমিটি |
| CBO | Community Based Organisation | সমাজ ভিত্তিক বা গোষ্ঠী ভিত্তিক সংগঠন |
| CRP | Community Resource Person | গ্রামীণ সম্পদ কর্মী |
| DPR | Detailed Project Report | বিস্তারিত প্রকল্প প্রতিবেদন |
| ODOP | One District One Product | এক জেলা এক পণ্য |
| MIS | Management Information System | তথ্য ব্যবস্থাপনা প্রণালী বা অনলাইন ডেটাবেস |
| SOP | Standard Operating Procedure | মানক পরিচালনা পদ্ধতি |
| FSSAI | Food Safety and Standards Authority of India | ভারতীয় খাদ্য সুরক্ষা এবং মান নিয়ন্ত্রক কর্তৃপক্ষ |










