বিনা চাষে রসুন চাষ পদ্ধতি – জমি নির্বাচন, বীজ শোধন ও রোপণ গাইড

বিনা চাষে রসুন চাষ পদ্ধতি ও আধুনিক পদ্ধতিতে Rosun chas poddhoti জানুন। চাষের উপযুক্ত সময়, সার প্রয়োগ নিয়ম, রোগ পোকা নিয়ন্ত্রণ ও উৎপাদন  সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন।
সাধারণ চাষ ও বিনা চাষ রসুন চাষ পদ্ধতি

আধুনিক পদ্ধতিতে রসুন চাষ: আমন ধান কাটার পর জমির অবশিষ্ট আর্দ্রতা ও রসকে কাজে লাগিয়ে অত্যন্ত কম খরচে এবং স্বল্প পরিশ্রমে রসুন উৎপাদনের একটি আধুনিক ও লাভজনক প্রযুক্তি হলো বিনা চাষে রসুন চাষ পদ্ধতি (Zero-Tillage Garlic Cultivation)। পশ্চিমবঙ্গ তথা দেশের বিভিন্ন প্রান্তের কৃষকদের কাছে চাষ ছাড়া ও কাদা করে রসুন চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আজকের এই নিবন্ধে আমরা আলোচনা করব চাষ করে আধুনিক রসুন চাষ করার পদ্ধতি ও কীভাবে কোনো প্রকার জমি চাষ না করেই আপনি সফলভাবে রসুনের বাম্পার ফলন ফলাতে পারেন বিনা চাষে রসুন উৎপাদন পদ্ধতি নিয়ে।

আরও পড়ুন বিনা কর্ষণে বা চাষে ভুট্টা চাষ পদ্ধতি।

১. উপযুক্ত জমি ধরন ও মাটির নির্বাচন

  • রসুন চাষে কিরূপ মাটির প্রয়োজন:সুনিষ্কাশিত পলি দোআঁশ বা বেলে-দোআঁশ মাটি রসুন চাষের জন্য সবচেয়ে উপযোগী। মাটির পিএইচ (pH) মান ৬.০ থেকে ৭.০ হওয়া আদর্শ।
  • আর্দ্রতা বা জো অবস্থা: সাধারণ রসুন চাষে মাটি শুকিয়ে ভাল চাষ করে নিতে হয় এবং বিনা চাষে করলে আমন ধান কাটার ঠিক পরপরই জমিতে চাষ না করে যখন উপযুক্ত রস বা ‘জো’ অবস্থা থাকে, তখনই বিনা চাষ পদ্ধতিতে বীজ রোপণ করতে হয়। মাটি যেন অতিরিক্ত কাদাময় বা একদম শুকিয়ে শক্ত না হয়ে যায়।

২. বীজ নির্বাচন ও শোধন প্রক্রিয়া

  • প্রয়োজনীয় বীজ: প্রতি শতকে প্রায় ১.৫ থেকে ২ কেজি এবং প্রতি বিঘায় (৩৩ শতক) প্রায় ৬০ থেকে ৭০ কেজি সুস্থ, রোগমুক্ত ও বড় কোয়া বিশিষ্ট রসুনের কোয়া প্রয়োজন।
  • কোয়া ছাড়ানো: ভালো মানের বড় ও উন্নত জাতের (যেমন: কাতালাই, জামনগর বা স্থানীয় উন্নত জাত) রসুন বেছে নিয়ে কুয়াগুলো আলাদা করে নিতে হবে।
  • বীজ শোধন: ছত্রাকজনিত আক্রমণ (যেমন—গোড়া পচা বা রুট রট রোগ) রোধ করার জন্য প্রতি কেজি বীজের জন্য ২ গ্রাম কার্বেনডাজিম (Carbendazim 50% WP) অথবা ৪ গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি (Trichoderma viride) ভালোভাবে মিশিয়ে ১৫-২০ মিনিট ছায়ায় শুকিয়ে নেওয়ার পর রোপণের জন্য প্রস্তুত করতে হবে। অথবা বাড়িতে বীজামৃত তৈরি করে বীজ শোধন করে রোপণ করতে পারেন এতে ফলন ভালো পাওয়া যায়।

৩. রসুন চাষ পদ্ধতি সময় ও দূরত্ব বজায় রাখা

  • সময়: সাধারণত কার্তিক থেকে অগ্রহায়ণ মাস (অক্টোবর থেকে নভেম্বর) বীজ রোপণের উপযুক্ত সময়।
  • সাড়ির দূরত্ব: সাধারণ চাষ করে ও বিনা চাষে রসুন রোপণ করলে সারি থেকে সারির দূরত্ব ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) এবং কোয়া থেকে কোয়ার দূরত্ব ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) বজায় রাখতে হবে।
  • রোপণ পদ্ধতি: সাধারণ রসুন চাষে রসুনের কোয়ার চওড়া দিকটি নিচের দিকে এবং সরু দিকটি ওপরের দিকে রেখে মাটিতে বসিয়ে দিতে হবে।

আরও পড়ুন বিনা চাষে সরিষা চাষের সহজ পদ্ধতি জানুন।

৪. সাধারণ রসুন চাষ পদ্ধতি সার প্রয়োগ ও জমি প্রস্তুতি

  • জমি তৈরি: সাধারণ Rosun chas poddhoti তে চাষের ক্ষেত্রে জমি ৪ থেকে ৫ বার ভালোভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুরে ও সমতল করে নিতে হবে। মাটির বড় ঢেলা ভেঙে ফেলতে হবে এবং আগের ফসলের অবশিষ্টাংশ পরিষ্কার করতে হবে।
  • জৈব সার প্রয়োগ: রসুনের ভাল উৎপাদন ও শিকড় পচা রোধের এর জন্য প্রতি বিঘায় (৩৩ শতকে) ৪-৫ কুইন্টাল পচা গোবর সার বা ভার্মিকম্পোস্টের সাথে নির্দিষ্ট পরিমাণ অ্যাজোটোভ্যাক্টর, পিএসবি এবং ট্রাইকোডার্মা ভালো করে মিশিয়ে ছায়াযুক্ত স্থানে চট বা পলিথিন দিয়ে ঢেকে ৭-১০ দিন আর্দ্র অবস্থায় রেখে দিতে হবে (যাতে ব্যাকটেরিয়াগুলো বংশবৃদ্ধি করতে পারে)। যদি জীবাণু সার গুলি উপলব্ধ না হয় তবে জীবামৃত বানিয়ে ২০০ কেজি পচা গবরের সাথে ২০ লিটার ভাল করে মিশিয়ে ছায়াতে শুকিয়ে এরপর শেষ চাষের অন্তত ৭ দিন আগে মাটি ঝুর ঝুরে করার সময় ওই জৈব সার পুরো জমিতে ছড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে।
  • রাসায়নিক সার প্রয়োগ : শেষ চাষের সময় প্রতি বিঘায় (৩৩ শতকে) ৩০ কেজি এসএসপি ও ৬ কেজি এমওপির সাথে প্রতি বিঘায় নির্দিষ্ট মাত্রার জিপসাম (সালফারের জন্য ২-৩ কেজি), জিংক সালফেট (১ কেজি) এবং বোরক্স (৫০০ গ্রাম) ভালোভাবে মিশিয়ে পুরো জমিতে সমানভাবে ছড়িয়ে দিতে হয়। এরপর হালকা মই দিয়ে মাটি সমান করা হয়, যাতে অনুখাদ্যগুলো মাটির ৪-৬ ইঞ্চি গভীরে শিকড়ের কাছাকাছি চলে যায়।

চাপান সার প্রয়োগ ও সেচ পরিচর্যা

  • চাপান সার প্রয়োগ: বীজ রোপনের ২৫-৩০ দিন পর ৭ কেজি ইউরিয়া ও পটাশ ৪ কেজি এবং রসুনের বয়স ৫০-৫৫ দিন বয়সে ৭ কেজি ইউরিয়া ও পটাশ ৪ কেজি রসুন জমিতে ছড়িয়ে দিতে হবে।
  • সেচ ব্যবস্থাপনা: রোপণের পরপরই হালকা সেচ দিতে হবে। মাটির আর্দ্রতা বুঝে ১০ থেকে ১৫ দিন অন্তর সেচ দিতে হবে। কন্দ পুষ্ট হওয়ার সময় বা বাড়ার সময় রসের ঘাটতি রাখা যাবে না। তবে খেয়াল রাখতে হবে জমিতে যেন অতিরিক্ত জল জমে না থাকে। ফসল তোলার ১০-১৫ দিন আগে সেচ সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
  • আগাছা দমন: রসুনের শিকড় কম গভীরে যায়, তাই প্রথম ৩০-৪০ দিন জমি সম্পূর্ণ আগাছামুক্ত রাখতে হবে। প্রয়োজনে ২-৩ বার হালকা নিড়ানি দিতে হবে। এছাড়া জমিতে খড় বা কচুরিপানা দিয়ে মালচিং করা হয় তবে আগাছা কম হয় এবং আর্দ্রতা বজায় থাকে।

৫. বিনা চাষে রসুন চাষ পদ্ধতি

  • জমি প্রস্তুতি: ধান কাটার পর যদি সেই জমিতে রসুন রোপণ করা হয় তাহলে ধানের নাড়া গুলি ছোট রাখতে হবে। ধান চাষ পরবর্তী জমিতে রসুন রোপনের দুদিন আগে জমিতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। বীজ রোপনের আগে গোবরের সাথে ট্রাইকোডার্মা মিশিয়ে ছড়িয়ে দিতে হবে। গোবর প্রয়োগ করতে না পারলে রসুন বীজ রোপনের পর বিঘা প্রতি ৭০-১০০ কেজি ঘনজীবামৃত বানিয়ে ছড়িয়ে দিতে হবে। নিচু জমি তে কাদা করেও এমন ভাবে রসুন চাষ করতে পারেন।
  • অনুখাদ্য প্রয়োগ বিধি: বিনা চাষে আলাদা করে অনুখাদ্য ছড়ানো কঠিন হয়। তাই মাটি ও কোয়ার পুষ্টি নিশ্চিত করতে রোপণের সময় যে ফসফরাস (এসএসপি) ব্যবহার করা হয়, তার মাধ্যমেই সালফার ও ফসফরাসের চাহিদা কিছুটা মিটে যায়। তবে অতিরিক্ত অনুখাদ্যের প্রয়োজন হলে তা তরল আকারে (Liquid Micronutrient) গাছের পাতা বড় হওয়ার পর স্প্রে (Foliar Spray) করে দিতে হয়।
  • বীজ শোধন ও জীবাণু সার : পূর্বের বীজ শোধন পদ্ধতিতে ছত্রাকনাশক দিয়ে শোধন করে ৩০ মিনিট ছায়ায় শুকিয়ে নেওয়ার ঠিক পরেই (অর্থাৎ জমিতে রোপণ করার ঠিক আগের মুহূর্তে) জীবাণু সার (অ্যাজোটোভ্যাক্টর ও পিএসবি) লাগাতে হবে।
  • জীবাণু সার মিশ্রণ নিয়ম: ১ কাপ সামান্য মিষ্টি জলের সাথে একটু গুড় মিশিয়ে তরল তৈরি করুন। তার মধ্যে নির্দিষ্ট পরিমাণ অ্যাজোটোভ্যাক্টর ও পিএসবি পাউডার মিশিয়ে একটি আঠালো মিশ্রণ বানান। এবার ওই মিশ্রণটি শুকিয়ে রাখা রসুনের কোয়া গুলোর সাথে আলতোভাবে মাখিয়ে নিন, যাতে প্রতিটি কোয়ার গায়ে জীবাণু সারের একটি পাতলা প্রলেপ পড়ে। এর পর আর রোদে বা বেশিক্ষণ রাখা যাবে না; সঙ্গে সঙ্গে বা ছায়ায় ১৫-২০ মিনিট রেখে জমিতে রোপণ করে দিতে হবে।
  • বীজবপন পদ্ধতি: সারি থেকে সারির দূরত্ব ১৫ সেন্টিমিটার (৬ ইঞ্চি) এবং গাছ থেকে গাছের (কোয়া থেকে কোয়া) দূরত্ব ১০ সেন্টিমিটার (৪ ইঞ্চি) রাখতে হবে। রসুনের কোয়াগুলো মাটি থেকে ২ থেকে ৩ সেন্টিমিটার গভীরে, চোখ বা সরু অংশটি ওপরের দিকে রেখে সোজাসুজি পুঁতে দিতে হবে।

১. খড় বিছানো বা মালচিং

আধুনিক পদ্ধতিতে রসুন চাষে রসুনের কোয়া রোপণ করা সম্পন্ন হওয়ার সাথে সাথেই পুরো জমিটি আমন ধানের শুকনো খড় দিয়ে ২ থেকে ৩ ইঞ্চি পুরু করে ঢেকে দিতে হবে।

  • সুবিধা: খড় দিয়ে ঢেকে দেওয়ার ফলে মাটির আর্দ্রতা দীর্ঘদিন সংরক্ষিত থাকে এবং নতুন করে আগাছা জন্মাতে পারে না, যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে।

২. সুষম সার প্রয়োগ নির্দেশিকা

বিনা চাষে বা জিরো টিলেজ পদ্ধতিতে রসুন চাষের ক্ষেত্রে সার একবারে মাটিতে মেশানো যায় না, তাই নির্দিষ্ট সময়ে কিস্তি হিসেবে সার প্রয়োগ করতে হয়। নিচে (প্রতি বিঘায় / ৩৩ শতক) হিসেবে দেওয়া হল-

  • ভিত্তি সার বা রোপণের সময়: রসুন রোপনের এক দিন আগে পুরো ফসফরাস (এসএসপি – ৩৩ কেজি) এবং অর্ধেক পটাশ (এমওপি – ৭ কেজি) সার খড়ের নিচে বা মাটির সংস্পর্শে প্রয়োগ করতে হবে। এটি শিকড় বৃদ্ধিতে সাহায্য করে।
  • প্রথম কিস্তি (২৫-৩০ দিন পর): গাছ একটু বড় হলে প্রথম কিস্তির ইউরিয়া সার (৭ কেজি) হালকা সেচের পর উপরি প্রয়োগ করতে হবে।
  • দ্বিতীয় কিস্তি বা কন্দ গঠনের সময় (৫০-৫৫ দিন পর): রসুনের কোয়া বা দানা পুষ্ট হওয়ার সময় বাকি ইউরিয়া (৭ কেজি) এবং বাকি পটাশ (৭ কেজি) সার হালকা সেচ দেওয়ার পর দিতে হবে।

৩. সেচ ও আগাছা ব্যবস্থাপনা

  • সেচ: বিনা চাষে রসুন উৎপাদন পদ্ধতিতে খুব বেশি সেচের প্রয়োজন হয় না। তবে মাটি অতিরিক্ত শুকিয়ে গেলে রোপণের ৩০-৩৫ দিন এবং ৬০-৬৫ দিনের মাথায় হালকা সেচ দিতে হবে। খেয়াল রাখবেন যাতে জমিতে জল জমে না থাকে, কারণ অতিরিক্ত জল রসুনের গোড়া পচিয়ে দিতে পারে।
  • আগাছা দমন: জমি পুরো খড় দিয়ে ঢাকা থাকায় সাধারণত আগাছা জন্মাতে পারে না। যদি দু-একটি বড় আগাছা খড় ভেদ করে ওঠে, তবে তা হাত দিয়ে পরিষ্কার করে দিতে হবে।

৬. রসুন চাষে রোগ ও পোকা দমন কীটনাশক

১. পার্পল ব্লচ বা বেগুনি দাগ রোগ:

  • লক্ষণ: পাতার ওপর বেগুনি বা বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যায়।
  • প্রতিকার: রোগ দেখা দিলে ম্যানকোজেব (Mancozeb 75% WP) প্রতি লিটার পানিতে ২.৫ গ্রাম হারে মিশিয়ে বিকেলে ভালোভাবে স্প্রে করতে হবে। জৈব কীটনাশক নিমাস্ত্র প্রয়োগ করলে ভাল ফল পাওয়া যায়।

২. থ্রিপস বা চুষি পোকা:

  • লক্ষণ: পোকা পাতার রস চুষে নেয়, ফলে পাতা সাদাটে হয়ে কোঁকড়ে যায়।
  • প্রতিকার: ইমিডাক্লোপ্রিড (Imidacloprid 17.8% SL) ০.৩ মিলি প্রতি লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে অথবা বাড়িতে জৈব কীটনাশক অগ্নিঅস্ত্র তৈরি করে প্রয়োগ করতে পারেন।

বিশেষ সতর্কতা: রসুন চাষে সার প্রয়োগ মাটির স্বাভাবিক গড় অবস্থা অনুসারে প্রয়োগ পরিমাণ নির্ধারন করা হয়েছে। মাটিতে সার প্রয়োগ মাটি পরীক্ষা করে দিলে সঠিক PH ও খাদ্য চাহিদা বুঝে সার প্রয়োগ করলে ভাল ফলন পাওয়া যায় তাই রোপনের পূর্বে ব্লক কৃষি বা উদ্যান পালন বিভাগের কৃষি কর্মকর্তাদের সাথে পরামর্শ করে রসুন চাষে সার ও ঔষধ প্রয়োগ করবেন।

ফসল সংগ্রহ ও ফলন

  • সময়: বীজ রোপণের প্রায় ১২০ থেকে ১৩০ দিন পর যখন রসুনের পাতা হলুদ বা বাদামি হয়ে শুকিয়ে হেলে পড়বে, তখন ফসল তোলার উপযুক্ত সময়।
  • ফলন: এই বৈজ্ঞানিক রসুন চাষ করার পদ্ধতিতে চাষ করলে প্রতি বিঘায় গড়ে ২৫ থেকে ৩০ কুইন্টাল উন্নত মানের শুকনো রসুন পাওয়া যায়।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

রসুন চাষে কি কি সার দিতে হয়?

রসুন চাষে প্রধানত ইউরিয়া (নাইট্রোজেন), এসএসপি (ফসফরাস) ও এমওপি (পটাশ) সার এবং মাটির উর্বরতার জন্য পচা গোবর সার ও সালফার, জিংক ও বোরনের মতো অনুখাদ্য দিতে হয়।

রসুন কিভাবে চাষ করতে হয়?

রসুন সাধারণ পদ্ধতিতে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে কিংবা বিনা চাষে আমন ধান কাটার পর নাড়ার ফাঁকে শোধিত কোয়া রোপণ করে এবং খড় দিয়ে ঢেকে চাষ করতে হয়।

রসুন কিভাবে সংরক্ষণ করা যায়?

ফসল তোলার পর রসুন রোদে ভালোমতো শুকিয়ে, পাতা কেটে মালা বা আঁটি বেঁধে ছায়যুক্ত ও শুকনো জায়গায় ঝুলিয়ে অথবা ঠান্ডা ও শুকনো স্থানে সংরক্ষণ করতে হয়।

বিনা চাষে রসুন চাষ কি?

আমন ধান কাটার পর জমি না চাষ করে মাটির আর্দ্রতা ও নাড়ার ফাঁকে রসুনের কোয়া পুঁতে খড় দিয়ে ঢেকে কম খরচে রসুন চাষ করার পদ্ধতি হলো বিনা চাষে রসুন চাষ।

তথ্য সূত্র

১. ICAR – Directorate of Onion and Garlic Research (ICAR-DOGR): পুণে, মহারাষ্ট্র (রসুন চাষের প্রযুক্তিগত নির্দেশিকা, বীজ শোধন, সার ব্যবস্থাপনা এবং সংরক্ষণ পদ্ধতি)।
২. রাজ্য কৃষি বিভাগ ও পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশন (WBSRLM – Anandadhara): সমন্বিত প্রাকৃতিক কৃষি ও প্যাকেজ অফ প্র্যাকটিসেস গাইডলাইন।
৩. State Agricultural Universities (SAU) : বিনা চাষে (Zero-Tillage) রসুন চাষ এবং সার ও অনুখাদ্য প্রয়োগের বৈজ্ঞানিক তথ্যাবলী।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top