
কৃষিক্ষেত্রে অধিক ফলন নিশ্চিত করার জন্য ফসফেট একটি অতি প্রয়োজনীয় উপাদান। কিন্তু আমরা জমিতে যে পরিমাণ ফসফেট সার ব্যবহার করি, তার বড় একটি অংশ মাটিতে আবদ্ধ হয়ে যায় যা গাছ নিতে পারে না। এই সমস্যা সমাধানের জাদুকরী সমাধান হলো ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB)। এই ব্লগে আমরা জানবো এটি কী এবং কীভাবে এটি ফসলের ফলন বৃদ্ধিতে সহায়তা করে।
ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) কি?
ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) হলো মাটিতে বসবাসকারী একটি মুক্তজীবী জীবাণু। এরা সুস্থ মাটিতে স্বাধীনভাবে বাঁচতে পারে এবং বংশবিস্তার করতে পারে। মাটির মধ্যে প্রচুর পরিমাণে ফসফেট, আবদ্ধ বা অদ্রবণীয় অবস্থায় থাকে, যা উদ্ভিদ গ্রহণ করতে পারে না। ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) মাটিতে বসবাস করার সময়, নিজের শরীর থেকে টারটারিক, ফিউমেরিক, ম্যালিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিড নির্গত করে। এই অ্যাসিড মাটিতে আবদ্ধ ফসফেটকে সরল ও দ্রবণীয় করে উদ্ভিদের গ্রহণযোগ্য অবস্থায় এনে দেয়। উপযুক্ত পরিবেশে এই ব্যাকটেরিয়া মাটিতে আবদ্ধ ফসফেটের ২০-৩০ শতাংশ দ্রবণীয় অবস্থায় আনতে পারে এবং ফসলের ১০-২০ শতাংশ ফলন বৃদ্ধি করতে পারে।
ফসল উৎপাদনে পি.এস.বি (PSB) জীবাণু সারের গুরুত্ব
আধুনিক চাষাবাদে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) এর গুরুত্ব অপরিসীম। এটি মাটির অদ্রবণীয় পুষ্টি উপাদানগুলোকে গাছের নাগালের মধ্যে নিয়ে আসে।
১. PSB) ব্যবহারে উপযোগী ফসল
এই জীবাণুসার যে কোনোও ফসলে ব্যবহার করা যায়। ডাল জাতীয় ফসলে ফসফেটের চাহিদা বেশি। কাজেই এই ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) মাটিতে আবদ্ধ ফসফেটকে গ্রহণযোগ্য করে তোলে, যার ফলে ডালের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ে। এছাড়াও ধান, গম, সবজি ও অন্যান্য দানাশস্যে এর কার্যকারিতা পরীক্ষিত।
আড়ও দেখুন আধুনিক রাজমা চাষ পদ্ধতি: অর্থকরী ফসল হিসেবে রাজমা চাষের সম্পূর্ণ গাইডলাইন
২. কয়েকটি ভালো পি. এস. বি. (PSB) জাত
চাষের ক্ষেত্রে কার্যকরী কয়েকটি উল্লেখযোগ্য জাত হলো:
- ক. মেগাটোরিয়াম
- খ. ব্যাসিলাস পলিমিক্সা
- গ. সিউডোমোনাস স্ট্রেইটা
- ঘ. সিউডোমোনাস পুটিডা
ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB)প্রয়োগ পদ্ধতি
১. বীজে PSB) ব্যবহার পদ্ধতি:
- বীজ বপনের আগে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) দিয়ে শোধন করার নিয়মটি নিচে দেওয়া হলো:
- প্রথমে আধ লিটার পরিমাণ ভাতের ঠান্ডা মাড় নিন।
- এই মাড়ের সঙ্গে ৩০০ গ্রাম পি. এস. বি. (PSB) জীবাণুসার মিশিয়ে একটি ঘন লেই তৈরি করুন।
- এই লেইয়ের সঙ্গে বিঘা প্রতি যত বীজ লাগবে, তা হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
- এরপর বীজগুলি রোদে না দিয়ে ছায়ায় শুকিয়ে নিন।
২. চারায় (PSB) ব্যবহার পদ্ধতি:
- চারা রোপণের ক্ষেত্রে ১ কেজি পি. এস. বি. (PSB)-র সঙ্গে ১০ লিটার জল মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন।
- এই দ্রবণে চারাগুলোর শেকড় ১০-৩০ মিনিট ডুবিয়ে রাখুন এবং এরপর যত শীঘ্র সম্ভব চারাগুলো রোপণ করুন।
- মাটিতে সরাসরি প্রয়োগের ক্ষেত্রে প্রয়োজনীয় জীবাণুসার, কম্পোস্ট সারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।
- বীজ বপন বা চারা রোপণের ২৪ ঘন্টা আগে জমিতে কম্পোস্ট মিশ্রিত জীবাণু সার ছড়িয়ে দিন।
৩. PSB ব্যবহারে অত্যন্ত জরুরি সাবধানতা
ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) যেহেতু জীবন্ত অণুজীব, তাই এটি ব্যবহারে নিচের নিয়মগুলো কঠোরভাবে পালন করতে হবে:
- তাত্ক্ষণিক ব্যবহার: যেদিন বীজ বা চারার সঙ্গে জীবাণুসার মেশানো হবে, সেদিনই ওই বীজ বপন বা রোপণ করতে হবে।
- ধানের জমিতে প্রয়োগ: ধানে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) মিশিয়ে রোপণ করতে হলে, জমি কাদা কাদা থাকতে হবে। তবে বেশি জল দাঁড়িয়ে থাকলে চলবে না। পায়ের পাতা ডোবে না এমন জল থাকতে পারে যা ১-২ দিনে টেনে যাবে। রোপণের ৫-৬ দিন পরে সেচ দেওয়া ভালো।
- আর্দ্রতা: উঁচু জমির অন্য ফসলের ক্ষেত্রেও (অন্যান্য দানাশস্য) প্রাথমিকভাবে মাটির স্বাভাবিক আর্দ্রতা বা ভিজে ভাব থাকা ভালো, কিন্তু বেশি জল জীবাণুর পক্ষে ভালো নয়।
- তাপমাত্রা ও রোদ: কাজ করার সময় জীবাণু মিশ্রণে, অথবা কোনো সময় জীবাণুর প্যাকেটে রোদ বা তাপ লাগলে, জীবাণু মরে যায় ফলে কাজ হয় না।
- জমি নির্বাচন: দীর্ঘদিন জলে ডুবে থাকা (নীচু ধান জমি) জমিতে এরা কাজ করতে পারে না। তবে উঁচু ডাঙা ধান জমি, যেখানে ঘন ঘন সেচ দিতে হয়, সেখানে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) খুব ভালোভাবে কাজ করে।
- রাসায়নিক সারের সাথে সতর্কতা: এই জীবাণুসার ব্যবহারের অন্তত ১ সপ্তাহ আগে বা পরে রাসায়নিক সার দেওয়া উচিত। জীবাণুসার রাসায়নিক সারের সাথে মিশিয়ে ব্যবহার করা মোটেই উচিত নয়।
- সহযোগী সার: ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া(PSB) ব্যবহারের অন্তত ১ সপ্তাহ আগে বা পরে, রাসায়নিক সার দেওয়া উচিত। জীবাণুসার রাসায়নিক সারের সাথে মিশিয়ে ব্যবহার করা উচিত নয়। তবে এটি জৈব সারের সাথে এবং রক্ ফসফেটের সাথে মিশিয়ে ব্যবহার করা যায়।
মাটির স্বাস্থ্য ও PSB এর ভূমিকা
যখন আপনি জমিতে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) প্রয়োগ করেন, তখন মাটিতে একটি জৈবিক বিপ্লব ঘটে। এই ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) মাটিতে বংশবিস্তার শুরু করার পর সেখানে থাকা আবদ্ধ ফসফরাসকে সরল উপাদানে পরিণত করে। বর্তমান সময়ে যখন রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির উর্বরতা কমছে, তখন ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) ব্যবহার করা এক বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।
একজন সচেতন কৃষক হিসেবে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) প্রয়োগের মাধ্যমে আপনি পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদন বাড়াতে পারেন। এই ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) শুধু ফলনই বাড়ায় না, বরং মাটির জৈবিক স্বাস্থ্য ঠিক রাখে। আপনি যদি আপনার জমিতে সঠিক নিয়মে ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) ব্যবহার করেন, তবে সারের অপচয় কমবে এবং ফসলের গুণগত মান বৃদ্ধি পাবে।
কৃষি সুত্র পরামর্শ
ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) ব্যবহারের সময় অবশ্যই প্যাকেট এর গায়ে ব্যবহারের শেষ সময় সীমা তারিখ দেখে নেবেন । এই জীবাণু গুলি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেচে থাকে যেটা প্রস্তুতকারীরা প্যাকেটের গায়ে লিখে দাবি করে । সাধারনত সব কৃষি ভান্ডার গুলিতে এগুলি পাওয়া যায় না কারণ আপনাদের চাহিদা কম এবং একটি নির্দিষ্ট সময়ের পর যেহেতু ব্যবহারের উপযোগী থাকে না তাই তারা রাখে না দোকানে ।
আপনাদের উচিত নিয়মিত ব্যবহারের জন্যে দোকানে চাহিদা তৈরি করা । তবে কৃষি বিভাগে এগুলি বিনা মূল্যে দিয়ে থাকে সেখান থেকে সংগ্রহ করে ব্যাবহার বাড়িয়ে দিতে পারেন । আপনার জমিতে ফসলের ১০-২০ শতাংশ বাড়তি উৎপাদন নিশ্চিত করতে এবং মাটির লুকানো শক্তিকে কাজে লাগাতে আজই ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) ব্যবহার শুরু করুন।
সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: ফসফেট দ্রবণকারী ব্যাক্টেরিয়া (PSB) কীভাবে কাজ করে?
উত্তর: PSB মাটিতে বসবাস করার সময় টারটারিক, ফিউমেরিক ও ম্যালিক অ্যাসিডের মতো জৈব অ্যাসিড নির্গত করে। এই অ্যাসিডগুলো মাটির আবদ্ধ বা অদ্রবণীয় ফসফেটকে উদ্ভিদের গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে আসে।
প্রশ্ন: পি.এস.বি (PSB) ব্যবহার করলে কি রাসায়নিক সার বাদ দেওয়া যাবে?
উত্তর: পুরোপুরি বাদ দেওয়া না গেলেও, PSB ব্যবহার করলে রাসায়নিক ফসফেট সারের ওপর নির্ভরতা প্রায় ২০-২৫% কমিয়ে আনা সম্ভব এবং এটি সারের কার্যকারিতা বৃদ্ধি করে।
প্রশ্ন: ডাল জাতীয় ফসলে পি.এস.বি (PSB) কেন বেশি কার্যকর?
উত্তর: ডাল জাতীয় ফসলে ফসফেটের চাহিদা অন্য ফসলের তুলনায় অনেক বেশি। PSB মাটিতে আবদ্ধ ফসফেটকে দ্রুত মুক্ত করে উদ্ভিদের সরবরাহ নিশ্চিত করে, তাই ডালের উৎপাদন ১০-২০% বেড়ে যায়।
প্রশ্ন: PSB জীবাণু সার কি সরাসরি রাসায়নিক সারের সাথে মেশানো যায়?
উত্তর: না। রাসায়নিক সার এবং PSB কখনোই একসাথে মেশানো উচিত নয়। এতে ব্যাক্টেরিয়াগুলো মারা যায়। রাসায়নিক সার ব্যবহারের অন্তত ৭ দিন আগে বা পরে PSB ব্যবহার করা উচিত।
প্রশ্ন:প্যাকেট খোলার কতক্ষণ পর এটি ব্যবহার করতে হয়?
উত্তর: পি.এস.বি একটি জীবন্ত অণুজীব। তাই প্যাকেট খোলার পর ওই দিনই ব্যবহার করা সবচেয়ে ভালো। রোদ বা তাপে বেশিক্ষণ ফেলে রাখলে ব্যাক্টেরিয়া মারা যেতে পারে।










