পশ্চিমবঙ্গে কৃষি যান্ত্রিকীকরণকে ত্বরান্বিত করতে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ কৃষক ও কৃষক গোষ্ঠীগুলোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আপনি যদি নতুন ট্রাক্টর কিনে

চাষবাসের খরচ কমাতে ও আয় বাড়াতে চান, তবে পশ্চিমবঙ্গে ট্রাক্টর ভর্তুকি আবেদন হতে পারে আপনার জন্য সেরা সুযোগ। রাজ্য সরকারের WBFSM পোর্টালে subsidy tractor apply online 2026 প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র, প্রান্তিক কৃষক এবং সরকার নিবন্ধিত কৃষক গোষ্ঠী গুলি অত্যন্ত সহজে সরকারি সহায়তায় ট্রাক্টর কেনার সুবিধা পাচ্ছেন।
আজকের এই নিবন্ধে subsidy tractor scheme-এর আওতায় ভর্তুকির পরিমাণ, আবেদনের যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং বিভিন্ন HP ক্যাটাগরির ট্রাক্টরের তালিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
১. ট্রাক্টর সাবসিডি ও ভর্তুকির পরিমাণ
পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় মূলত দুটি প্রধান উপায়ে সরকারি সাবসিডি ট্রাক্টর প্রদান করা হয় এবং পশ্চিমবঙ্গে ট্রাক্টর ভর্তুকি আবেদন করা যায়-
আড়ও পড়ুন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে দেখুন আপনি টাকা পাবেন কি না?
ফার্ম মেকানিজেশন ব্যাংক (FMB)
এক্ষেত্রে প্রকল্পের মোট মূল্যের ওপর ৮০% পর্যন্ত ভর্তুকি দিবে, যদি সর্বোচ্চ প্রকল্প মূল্য ৩০ লক্ষ টাকা এর নিচে হয়। আবার ৩০ লক্ষ টাকা এর বেশি কেনা কাটা করা যাবে কিন্তু সর্বোচ্চ ২৪ লক্ষ টাকা পর্যন্তই আর্থিক ভর্তুকি দেওয়া হবে।
পিএম কিষান , কৃষক বন্ধু (নতুন) রা বেক্তিগত আবেদন ও সরকার নিবন্ধিত ১ বছরের পুরোনো FPO/FPC, JLG, FIG CLF, SHG কৃষক গোষ্ঠীরা আবেদন করতে পারেন ১০ লক্ষ টাকা প্রকল্প মূল্য পর্যন্ত। এই ক্ষেত্রে ট্রাক্টর আবেদন কারিরা শুধু একটি ট্রাক্টর ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি ক্রয় করতে পারবেন কিন্তু একটির বেশি ট্রাক্টর ক্রয় করতে পারবে না। ১০ লক্ষ টাকার উপর ৮০% ভর্তুকি অনুদান সরকার দিবে এবং বাকি টাকা আবেদন কারীকেই দিতে হবে। ভর্তুকির টাকা সরাসরি DBT লিংক করা ব্যাংকে একাউন্টে দেওয়া হবে।
১০ টাকার বেশি প্রকল্প হলে কেবল মাত্র সরকার নিবন্ধিত ১ বছরের পুরোনো FPO/FPC, JLG, FIG CLF, SHG কৃষক গোষ্ঠীরা আবেদন করতে পারবেন। অন্তত ৩ টির অধিক যন্ত্রপাতি ক্রয় করতে হবে এবং শুধুমাত্র একটি ট্রাক্টর ক্রয় করতে পারবেন ও অন্য যন্ত্রগুলি wbfsm প্রকল্পে উল্লেখিত কৃষি যন্ত্রপাতি তালিকা থেকে ক্রয় করতে হবে। এক্ষেত্রে ভর্তুকি অনুদান ব্যতীত বাকি টাকা ব্যাংক ঋণ (বাধ্যতা মূলক) ও নিজেস্ব তহবিল থেকে দিতে হবে।
কাস্টম হিয়ারিং সেন্টার
এই প্রকল্প কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য। এই ক্ষেত্রে নূন্যতম ২০ লক্ষ টাকার কেনাকাটা করতে পারবে এবং ৪০% ভর্তুকি অনুদান দেওয়া হবে। বাকি অর্থ নিজেস্ব ২৫% এবং ব্যাংক ঋণ থেকে প্রদান হবে। এই প্রকল্পে কম পক্ষে ৪ টি যন্ত্রাংশ ক্রয় করতে হবে ও ২ টির বেশি ট্রাক্টর ক্রয় করতে পারবে না।
বিশেষ দ্রষ্টব্য: বিগত চার বছরে এই প্রকল্প গুলি থেকে যারা সুবিধা নেননি ও সরকারী কর্মচারী এবং পেনশন ভোগী কৃষক নয়, ১৮-৭০ এর মধ্যে বয়স যাদের তারাই আবেদন করতে পারবেন। আবেদন এর পূর্বে ব্লক কৃষি দপ্তর যোগাযোগ করতে পারেন ও প্রকল্পে অনলাইন আবেদন পদ্ধতি, ট্রাক্টর আনুষাঙ্গিক চাষ যন্ত্র ও অন্যান্য যন্ত্রপাতি বিস্তারিত জানার জন্য কৃষি যন্ত্রপাতি ভর্তুকি প্রকল্প 2026 দেখুন। ট্রাক্টর মূল্য তালিকা PDF ফাইল এই পোস্ট এর শেষে দেওয়া হয়েছে।
২. সরকারি সাবসিডি ট্রাক্টর আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
আবেদন করার সময় এবং অনলাইন পোর্টালে আপলোড করার জন্য নিম্নলিখিত নথিগুলো প্রস্তুত রাখতে হবে:
- ভোটার কার্ড এবং আধার কার্ড (আবেদনকারী বা গ্রুপের প্রধানের)।
- পাসপোর্ট সাইজ ছবি ৩ কপি।
- জমির সাম্প্রতিক পর্চা/খতিয়ান (কৃষিজমির প্রমাণ স্বরূপ)।
- ব্যাংক পাসবুকের প্রথম পাতার কপি (যেখানে নাম, অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড স্পষ্ট দেখা যায়) এবং যদি বিবাহিত হয় সে ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের DBT লিংক যুক্ত ব্যাংক একাউন্ট পাসবই কপি।
- প্যান কার্ড (ব্যাংক লোনের ক্ষেত্রে প্রযোজ্য)।
- কৃষক বন্ধু (নতুন) ও পিএম কিষান নিবন্ধন নম্বর।
- প্রডিউসার গ্রুপ / SHG / FPO সংক্রান্ত নথি (রেজিস্ট্রেশন সার্টিফিকেট, রেজোলিউশন কপি ও সদস্য তালিকা – গ্রুপ আবেদনের ক্ষেত্রে)।
- সক্রিয় মোবাইল নম্বর (আবেদন স্ট্যাটাস ও ওটিপি পাওয়ার জন্য)।
আড়ও পড়ুন কৃষকদের জন্যও কৃষি অবকাঠামো ২ কোটি পর্যন্ত ঋণের সুযোগ নিন।
৩. অনুমোদনযোগ্য ট্রাক্টরের তালিকা (HP Power অনুসারে)
সরকার অনুমোদিত এবং নিবন্ধিত বিভিন্ন কোম্পানির ট্রাক্টর এই স্কিমের আওতায় ক্রয় করা যাবে। নিচে subsidy tractor scheme এ এইচপি (HP Power) অনুযায়ী বিভিন্ন কোম্পানি ও তাদের অনুমোদিত মডেলের subsidy tractor list বা তালিকা দেওয়া হলো Memo No 340(85)-20/HQ dated 22.9.2026 নির্দেশিকা অনুসারে:
(ক) ২০ এইচপির নিচে (Up to 20 HP Tractor List)
- ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড: MM 18 S1 & T-1976/2507/2025 (18 HP)
- মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড: SWARAJ 717 ES / T-1729/2260/2023 (15 HP), MAHINDRA 215 V1 (15 HP)
(খ) ২১ এইচপি থেকে ৪০ এইচপি (21 HP to 40 HP Tractor List)
- সিএনএইচ ইন্ডাস্ট্রিয়াল (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড: NEW HOLLAND BLUE SERIES SIMBA 30 (29–30 HP)
- এসকর্টস কুবোটা লিমিটেড: B2741S (27 HP)
- ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড: DI-734 & T-1712/2243/2023 (34 HP), DI-35 SM HDM & T-1997/2528/2025 (35 HP)
- জন ডিয়ার ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড: 3036EN V2 (36 HP)
- মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড: MAHINDRA JIVO 225 2WD (20–25 HP), MAHINDRA JIVO 245 DI (24 HP), SWARAJ 733 FE N / T-1949/2480/2025 (33–35 HP), SWARAJ 630 (BRAND NAME – TARGET) / T-1814/2345/2024 (29 HP), SWARAJ 724 XM / T- 1921/2452/2025 (25–30 HP), SWARAJ 834 FE N / T-2016/2547/2025 (34 HP), SWARAJ 735 FEe R N / T-1955/2486/2025 (35–39 HP), SWARAJ 735 XT N / T-2021/2552/2025 (35–40 HP), SWARAJ 735 XT 4X4 N / T-2019/2550/2025 (35–40 HP)
- টাফে মোটরস অ্যান্ড ট্রাক্টরস লিমিটেড: EICHER 251 & Test Report No: T 1945/2476/2025 (25 HP), EICHER 330 V2 & Test Report No: T-1972/2503/2025 (30 HP)
(গ) ৪১ এইচপি থেকে ৫০ এইচপি (41 HP to 50 HP Tractor List)
- এগ্রি কিং ট্রাক্টরস অ্যান্ড ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড: AGRI KING SMART AKT – 44 (44 HP)
- এসকর্টস কুবোটা লিমিটেড: 439 E1 (BRAND NAME-POWERTRAC) (41–45 HP), EURO 47 E16 (47 HP), EURO 50 E14 (BRAND NAME – POWERTRAC) (50 HP), PP 43i E1 (Brand Name- Digitrac) (43–47 HP), EURO 45 E6 (BRAND NAME-POWERTRAC) (45 HP), EURO 50 E21 (BRAND NAME-POWERTRAC) (50 HP), MU 4501 4WD (BRAND-KUBOTA) (45 HP)
- ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড: DI-740 III HDM & T-1922/2453/2025 (40–42 HP), DI-745 III HDM + & T-1944/2475/2025 (45 HP), DI-750 III HDM TORQUE PLUS & T-1807/2338/2023 (50 HP), DI-745 III HDM+ 4WD & T- 1847/2378/2024 (45 HP), DI- 50 HDM+ 4WD & T-1852/2383/2024 (50 HP), DI-47 HDM + 4WD & T-1990/2521/2025 (47 HP)
- জন ডিয়ার ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড: 5105 4WD V2 (40–42 HP), 5045D 4WD GearPro (45 HP)
- মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড: SWARAJ 742 XT N / T-1834/2365/2024 (42–45 HP), SWARAJ 744 XT 4X4 N / T-1888/2419/2024 (48–50 HP)
- টাফে মোটরস অ্যান্ড ট্রাক্টরস লিমিটেড: Eicher 480 4WD V2 & Test Report No: T-1750/2281/2023 (45–48 HP)
- ট্রাক্টরস অ্যান্ড ফার্ম ইকুইপমেন্ট লিমিটেড: MF 254 DI 4WD S (50–55 HP)
(ঘ) ৫০ এইচপির উপরে (Above 50 HP Tractor List)
- এগ্রি কিং ট্রাক্টরস অ্যান্ড ইকুইপমেন্টস প্রাইভেট লিমিটেড: AGRI KING SMART A.K.T – 54 (54 HP)
- এসকর্টস কুবোটা লিমিটেড: EURO 55 E33 (BRAND NAME-POWERTRAC) (55 HP)
- জন ডিয়ার ইকুইপমেন্ট প্রাইভেট লিমিটেড: 5405 4WD V1 GEARPRO LIFTPRO CAB (63 HP)
- ইন্টারন্যাশনাল ট্রাক্টরস লিমিটেড: DI-60 HDM TORQUE PLUS & T-1915/2446/2024 (60 HP), DI-55 III 4WD & T-2113/2644/2026 (55 HP), DI-60 HDM 4WD TORQUE PLUS & T-2130/2661/2026 (60 HP), DI -75 4WD CRDS S1 & T-1943/2474/2025 (75 HP)
- মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা লিমিটেড: SWARAJ 855 FE 4X4 N3 / T-2027/2558/2025 (50–55 HP), MAHINDRA NOVO 605 PP 4WD (60 HP), SWARAJ 963 FE 4X4 / T-1849/2380/2024 (60–65 HP), SWARAJ 969 FE 4X4 / T-1816/2347/2024 (65–70 HP), MAHINDRA NOVO 655 PP 4WD (65 HP), MAHINDRA NOVO 755 DI PP 4WD (74–75 HP)
৪. পশ্চিমবঙ্গে ট্রাক্টর ভর্তুকি আবেদন নিয়ম
subsidy tractor apply online 2026 প্রক্রিয়ার মাধ্যমে অতি সহজে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টালে wbfsm.wb.gov.in আবেদন করার জন্য তথ্যমিত্র কেন্দ্র (CSC), বাংলা সহায়তা কেন্দ্র (BSK) , যে কোনও অনলাইন সেন্টারে গিয়ে অথবা ব্লক সহকারী কৃষিঅধিকর্তা সহযোগিতায় বা নিজেই আবেদন করতে পারেন। আবেদনের পর সমস্ত তথ্যের হার্ড কপি নিয়ে জেলা কৃষি বিভাগে ৬ নভেম্বরের মধ্যে জমা করতে হবে। সরাসরি কৃষি যন্ত্রপাতি ও ট্রাক্টর অনলাইন আবেদনের জন্য নিচে নীল বোতামে ক্লিক করুন। আপনার মডেল ছবি ও ডিলার দেখুন ও New registration ক্লিক করে আবেদন করুন।
৫. সিলেকশন প্রসেস ও লটারি (Selection Process)
subsidy tractor scheme-এর সুবিধা বন্টনে সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখা হয়। নির্বাচন প্রক্রিয়াটি যেভাবে পরিচালিত হয়:
- জেলাভিত্তিক কোটা ও সীমাবদ্ধতা: রাজ্য সরকারের বাজেটের ভিত্তিতে প্রতিটি জেলা ও ব্লকে নির্দিষ্ট সংখ্যক ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতির জন্য ভর্তুকির কোটা নির্ধারিত থাকে।
- কাগজপত্র ও সিভিল যাচাই (Verification & CIBIL Check): অনলাইনে আবেদনের পর ব্লক কৃষি আধিকারিক (ADA) এবং জেলা কৃষি দপ্তর অনুমোদন কমিটি (DLSC) থেকে আবেদনকারীর জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট বিবরণ এবং ব্যাংক ঋণের জন্য প্রয়োজনে সিভিল (CIBIL) রেকর্ড ও ক্রেডিট স্কোর পরীক্ষা করা হয়।
- লটারির মাধ্যমে নির্বাচন: যদি কোনো নির্দিষ্ট জেলা বা ব্লকে নির্দিষ্ট কোটার চেয়ে অনুমোদিত আবেদনকারীর সংখ্যা বেশি হয়, তবে প্রশাসনিক নির্দেশিকা মেনে জেলা অনুমোদন কমিটির (DLSC) তত্বাবধানে ও উপস্থিতিতে ভিডিওগ্রাফী করে কম্পিউটার চলিত স্বচ্ছ লটারির (Draw) মাধ্যমে চূড়ান্ত সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করা হয়। লটারিতে নাম উঠলে আবেদনকারীকে ই-মেইল বা মোবাইলে জানানো হয়।
৬. ভর্তুকি প্রদান নিয়ম ও ব্যাংক লোন (Subsidy Disbursement Rules)
ট্রাক্টর কেনার ক্ষেত্রে সরকারি সাবসিডি সরাসরি কীভাবে পাওয়া যায় তার নিয়মাবলী নিচে দেওয়া হলো:
- ব্যাংক ফিনান্স (Subsidy Tractor Loan): ট্রাক্টরের মতো বড় মূল্যের কৃষি যন্ত্রপাতির জন্য বেশিরভাগ ক্ষেত্রে ব্যাংক ফাইনান্স বা লোন নেওয়া বাধ্যতামূলক বা সুবিধাজনক।
- ভর্তুকির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা: সরকার কোনো মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি কৃষক বা কৃষক গোষ্ঠীর নিবন্ধিত লোনিং ব্যাংক অ্যাকাউন্টে সাবসিডির টাকা (Direct Benefit Transfer – DBT) পাঠিয়ে থাকে।
- ডাউন পেমেন্ট ও মার্জিন মানি: লটারিতে নির্বাচিত হওয়ার পর ডিলার ও নিবন্ধিত ব্যাংকের মাধ্যমে ট্রাক্টর ডেলিভারি নেওয়া হয়। সরকারের সাবসিডির অর্থ ব্যাংক লোনের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, যার ফলে কৃষককে নির্দেশিকা শর্তাবলী অনুসারে নিজস্ব মূলধন ছাড়া কেবল বাকি অবশিষ্ট অংশ পরিশোধ করতে হয়।
৭. আবেদনের স্থিতি পরীক্ষা
আবেদন জমা দেওয়ার পর সহজেই অনলাইনে আবেদনের বর্তমান স্থিতি বা আপডেট জানা যায়: আপনার আবেদনটি কোন পর্যায়ে রয়েছে। আপনার আবেদনটি কি পর্যায়ে রয়েছে তা স্পষ্টভাবে দেখতে পাবেন।
ট্রাক্টর দাম ও নামের লিস্ট (PDF Download)
আপনার সুবিধার্থে সরকার অনুমোদিত সমস্ত এইচপি (HP Power) ক্যাটাগরির ট্রাক্টরের কোম্পানি, মডেল নাম এবং subsidy tractor list and loan বিস্তারিত তালিকা নিচে দেওয়া হলো:
উপসংহার:
আপনি যদি আপনার কৃষিকাজকে আরও আধুনিক ও লাভজনক করতে চান, তবে আর দেরি না করে সরকারের subsidy tractor scheme-এর সুযোগ নিন। সঠিক সময়ে wbfsm.wb.gov.in পোর্টালে গিয়ে subsidy tractor apply online 2026 সম্পন্ন করুন এবং সরকারি সাবসিডিতে ট্রাক্টর কিনে নিজের খামারকে সমৃদ্ধ করুন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
১. ট্রাক্টর কেনার জন্য সরকারি ভর্তুকি বা সাবসিডি কত পাওয়া যায়?
উত্তর: পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যান্ত্রিকীকরণ স্কিমে CHC/FMB-র ক্ষেত্রে ৪০% থেকে ৮০% পর্যন্ত সরকারি সাবসিডি পাওয়া যায়।
২. ট্রাক্টর ভর্তুকির জন্য অনলাইনে আবেদন কীভাবে করব?
উত্তর: ট্রাক্টর সাবসিডির আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের অফিসিয়াল পোর্টাল wbfsm.wb.gov.in-এ গিয়ে নিবন্ধিত কৃষক বা গ্রুপ হিসেবে লগইন করতে হবে। এরপর প্রয়োজনীয় নথি (ভোটার/আধার কার্ড, জমির পর্চা ও ব্যাংক পাসবই) আপলোড করে আবেদন জমা দিতে হয়।
৩. ট্রাক্টর ও কৃষি যন্ত্রপাতির সাবসিডিতে আবেদনের আর্থিক সীমা ও নিয়ম কী?
উত্তর: ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রজেক্ট মূল্যের ক্ষেত্রে ‘কৃষকবন্ধু (নতুন)’ বা ‘পিএম কিষাণ’ প্রকল্পে নিবন্ধিত কৃষক এবং সরকার অনুমোদিত কৃষক গোষ্ঠী (কমপক্ষে ১ বছরের পুরোনো) আবেদন করতে পারেন। তবে ১০ লক্ষ টাকার উপরের প্রজেক্ট মূল্যের (যেমন বড় CHC বা FMB) ক্ষেত্রে কেবল ১ বছরের পুরোনো সরকার অনুমোদিত কৃষক গোষ্ঠীই আবেদনের যোগ্য।











Tractor