
স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে একটি শক্তিশালী উৎপাদক গোষ্ঠী বা Producer Group (PG) তৈরি করতে গেলে সবার আগে যা প্রয়োজন, তা হলো একটি সুনির্দিষ্ট নিয়মাবলী। আনন্দধারা (WBSRLM) প্রকল্পের আওতায় এই দলগুলিকে পরিচালনার জন্য প্রডিউসার গ্রুপের (Bye Laws) উপবিধি খসড়া প্রস্তুত করা অত্যন্ত জরুরি। এই উপবিধি বা বাই-ল হলো গ্রুপের এমন একটি আইনি দলিল, যা গ্রুপের উদ্দেশ্য, সদস্যদের অধিকার এবং পরিচালনার কাঠামো নির্ধারণ করে।
একটিDraft Bye Laws of Producer Group থাকলে যেমন গ্রুপের স্বচ্ছতা বজায় থাকে, তেমনি ভবিষ্যতে সরকারি অনুদান বা ব্যাংক লোন পেতে সুবিধা হয়। তবে মনে রাখবেন, NRLM-এর নির্দেশানুসারে এই ড্রাফটটি চূড়ান্ত করার আগে অবশ্যই আপনার ব্লক নডাল অফিসারের (BPM/WDO) সাথে আলোচনা করে নেবেন। কারণ রাজ্য বা সময় ভেদে কিছু নির্দেশিকা পরিবর্তন হতে পারে।
নিচে আমরা এই Bye Laws of Producer Group-এর গুরুত্বপূর্ণ (MzSRLM) তথ্য সুত্র অনুসারে ৬টি ধারা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পোস্টের শেষে আপনাদের জন্য একটি পূর্ণাঙ্গ PDF ফর্ম্যাট দেওয়া রয়েছে, যা আপনারা ডাউনলোড করে সরাসরি ব্যবহার করতে পারবেন।
আড়ও দেখুন প্রডিউসার গ্রুপ গঠন ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার পূর্ণাঙ্গ গাইড
প্রডিউসার গ্রুপের (Bye Laws) উপবিধি খসড়া-র ৬টি প্রধান ধারা
যেকোনো প্রডিউসার গ্রুপ গঠন ( দেখতে এখানে ক্লিক করুন) করার পর এই ৬টি ধারার গুরুত্ব অপরিসীম। কেন এই ধারাগুলো প্রয়োজন এবং এতে কী বলা হয়েছে, তা নিচে ব্যাখ্যা করা হলো:
১. ধারা -১: প্রডিউসার গ্রুপ গঠন (Formation of PG)
এই ধারায় গ্রুপের প্রাথমিক পরিচয় এবং গঠনের প্রেক্ষাপট উল্লেখ থাকে। এতে উৎপাদক গোষ্ঠী-র নাম, ঠিকানা এবং এর মূল লক্ষ্য বা উদ্দেশ্যগুলো (Objectives) লিখতে হয়।
- কেন জরুরি: একটি গ্রুপের নির্দিষ্ট নাম ও ঠিকানা থাকলে তা একটি বৈধ সত্তা হিসেবে পরিচিতি পায়।
- কী করতে হবে: গ্রুপের সাধারণ সভায় সকলের সম্মতিতে নাম ঠিক করতে হবে এবং একটি কার্যনির্বাহী কমিটি (EC) গঠন করতে হবে।
২. ধারা-২: সদস্যপদ লাভের নিয়ম ও দায়িত্ব (Membership Norms)
এই অংশে কারা সদস্য হতে পারবেন এবং তাদের দায়িত্ব কী হবে তা বিস্তারিত থাকে। এখানে স্বনির্ভর গোষ্ঠী (SHG) সদস্যদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
- কেন জরুরি: সঠিক যোগ্যতাসম্পন্ন সদস্য না থাকলে গ্রুপের কাজের গুণমান বজায় থাকে না।
- শর্তাবলী: সদস্যকে অবশ্যই ১৮ বছরের উর্ধ্বে হতে হবে, প্রাথমিক উৎপাদক (কৃষি, প্রাণী পালন ইত্যাদি) হতে হবে এবং প্রতিটি স্বনির্ভর গোষ্ঠী বা পরিবার থেকে মাত্র একজন মহিলা সদস্য হতে পারবেন। এছাড়াও এতে পিজির পদাধিকারীদের (সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ) কার্যাবলী স্পষ্টভাবে ভাগ করে দেওয়া হয়েছে।
৩. ধারা-III: আর্থিক ব্যবস্থা ও জরিমানা (Financials & Fine)
গ্রুপ চালানোর জন্য অর্থের সঠিক হিসাব রাখা প্রয়োজন। Draft Bye Laws of Producer Group-এ রেজিস্ট্রেশন ফি এবং মাসিক চাঁদার কথা উল্লেখ থাকে। (আপনি চাইলে আপনার সুবিধা মত রেজিস্ট্রেশন ফি ও মাসিক সঞ্চয় বা চাঁদা নির্ধারন করতে পারেন সদস্যদের সর্বমসন্মতিতে)
- কেন জরুরি: গ্রুপের কার্যকরী মূলধন (Working Capital) তৈরিতে এটি সাহায্য করে।
- নিয়ম: রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা এবং মাসিক সঞ্চয় বা চাঁদা ১০০ টাকা (বা পিজির সিদ্ধান্ত অনুযায়ী) রাখা হয়েছে। কোনো ইসি সদস্য বিনা নোটিশে সভায় অনুপস্থিত থাকলে ৫০ টাকা জরিমানা করার বিধানও রয়েছে। তহবিলের স্বচ্ছতার জন্য যেকোনো রাষ্ট্রায়ত্ত বা গ্রামীণ ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে।
৪. ধারা-IV: সভার নিয়ম ও সিদ্ধান্ত গ্রহণ (Meeting Norms)
একটি Prodiucer Group বা PG কীভাবে সিদ্ধান্ত নেবে, তা এই ধারায় বলা হয়।
- কেন জরুরি: গ্রুপের মধ্যে গণতন্ত্র বজায় রাখতে সভার নিয়ম থাকা আবশ্যক।
- নিয়ম: সাধারণ পরিষদের সভা বছরে অন্তত একবার (প্রথম বছরে দুইবার) এবং কার্যনির্বাহী কমিটির সভা মাসে একবার হতে হবে। সভার কোরাম এবং ভোটাধিকারের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এখানে নির্দিষ্ট করা আছে।
৫. ধারা-V: মূলধন ও সদস্যদের দায়বদ্ধতা (Capital & Liability)
এই ধারায় পিজির মূলধনের উৎস এবং গ্রুপের আর্থিক দায়বদ্ধতা নিয়ে আলোচনা করা হয়েছে।
- কেন জরুরি: গ্রুপের সম্পদ ও সরঞ্জামের সুরক্ষা এবং আর্থিক দায়বদ্ধতা নিশ্চিত করার জন্য এটি প্রয়োজন।
- কী করতে হবে: সদস্যদের চাঁদা এবং সরঞ্জাম ভাড়ার মাধ্যমে অর্জিত অর্থ পিজির তহবিলে জমা হবে। অডিট পরবর্তী দায়বদ্ধতা নিয়েও এখানে স্পষ্ট তথ্য দেওয়া থাকে।
৬. ধারা-VI: গ্রুপ অবলুপ্তি বা বিলুপ্তি (Dissolution)
যদি কোনো বিশেষ কারণে গ্রুপটি বন্ধ করার প্রয়োজন হয়, তবে তার পদ্ধতি কী হবে তা এই ধারায় বলা হয়েছে। শেষে ফেডারেশন কতৃক উপবিধি গ্রহণ আছে অর্থাৎ উপবিধির কপি CLF বা সংঘ অফিসে জমা করার কথা বলা হয়েছে পিজি সদস্যাদের সন্মতিক্রমে স্বাক্ষর নিয়ে ।
- কেন জরুরি: গ্রুপের সম্পদ এবং নগদ অর্থের সঠিক বন্টন নিশ্চিত করতে এই নিয়মটি রাখা হয়েছে এবং সংঘের কাছে পিজি সম্পর্কিত থাকলে সুবিধা হবে গ্রুপ সম্পর্কে তথ্য জানতে ও সমস্যা হলে সমাধান করতে।
- নিয়ম: অন্তত ৭৫% বা ৩/৪ অংশ সদস্যের সম্মতি ছাড়া গ্রুপ বিলুপ্ত করা যাবে না। সরকারি সরঞ্জামগুলো সংশ্লিষ্ট গ্রাম সংগঠন বা VO-কে ফেরত দিতে হবে। উপবিধি তৈরি সম্পূর্ণ হলে একটি সংঘ বা ক্লাস্টার লেবেল ফেডারেশন জমা করতে হয় পরবর্তীতে আর্থিক সুবিধা ও সমাপ্তির জন্যে।
কেন এই উপবিধি বা বাই-ল আপনার জানা জরুরি?
আনন্দধারা বা WBSRLM বা যেকোনও SRLM প্রকল্পের আওতায় গ্রামীণ অর্থনীতির উন্নয়নের জন্য উৎপাদক গোষ্ঠী বা Producer Group একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই প্রডিউসারগ্রুপের (Bye Laws) উপবিধি খসড়া প্রতিটি সদস্যকে তার অধিকার এবং দায়িত্ব সম্পর্কে সচেতন করে। যদি গ্রুপের নিজস্ব কোনো নিয়ম না থাকে, তবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বা NRLM-এর রিভলভিং ফান্ড পেতে সমস্যা হতে পারে। তাই ড্রাফট তৈরির সময় প্রতিটি ধরা মন দিয়ে পড়া এবং সদস্যদের বোঝানো অত্যন্ত জরুরি।
ব্লক নডাল অফিসারের পরামর্শ নিন
আপনার এলাকার ভৌগোলিক অবস্থান এবং স্থানীয় পরিস্থিতির ওপর ভিত্তি করে Bye Laws of Producer Group কিছুটা আলাদা হতে পারে। তাই আমাদের দেওয়া এই ড্রাফটটিকে ভিত্তি হিসেবে ব্যবহার করে চূড়ান্ত করার আগে অবশ্যই স্থানীয় ব্লক অফিসের সঙ্গে যোগাযোগ করুন। ব্লকের স্বনির্ভর গোষ্ঠী বিভাগে নডাল অফিসার আপনাকে সঠিক নির্দেশ দিতে পারবেন।
ডাউনলোড করুন: প্রডিউসার গ্রুপের (Bye Laws) উপবিধি খসড়া PDF
আপনার সুবিধার জন্য আমরা নিচে সম্পূর্ণ Draft Bye Laws of Producer Group-এর একটি পিডিএফ ফাইল যুক্ত করেছি। এই ফাইলে সদস্যদের স্বাক্ষর থেকে শুরু করে সমস্ত প্রয়োজনীয় ফর্ম্যাট দেওয়া আছে।
- বিশেষ দ্রষ্টব্য: এই উপবিধি বা বাই-ল ড্রাফটটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে নতুন এবং পুরনো—উভয় প্রোডিউসার গ্রুপই এটি ব্যবহার করতে পারে।
- নতুন পিজির ক্ষেত্রে: গঠন রেজোলিউশনের পরপরই এটি গ্রহণ করা যাবে।
- পুরনো পিজির ক্ষেত্রে: যারা আগে শুধু সাধারণ রেজোলিউশন দিয়ে গ্রুপ খুলেছেন, তারা বর্তমান তারিখে একটি সাধারণ সভা ডেকে এই উপবিধিটি গ্রহণ করতে পারবেন। এতে গ্রুপের পুরনো আইনি অস্তিত্বের কোনো ক্ষতি হবে না, বরং গ্রুপের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে।
আড়ও দেখুন বস্তায় আদা চাষ পদ্ধতি: ১টি বস্তায় ৩ কেজি আদা পাওয়ার ৭টি গোপন কৌশল [২০২৬ আপডেট]
উপসংহার:
একটি আদর্শ উৎপাদক গোষ্ঠী বা PG গঠনের জন্য যেমন পরিশ্রম প্রয়োজন, তেমনি দরকার একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো। আশা করি, আমাদের এই প্রডিউসার গ্রুপের (Bye Laws) উপবিধি খসড়া সংক্রান্ত আলোচনা আপনার গ্রুপ পরিচালনায় সহায়ক হবে। SHG বা স্বনির্ভর গোষ্ঠী সংক্রান্ত আরও তথ্যের জন্য আমাদের ব্লগের সাথে যুক্ত থাকুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
১. প্রডিউসার গ্রুপের ব্যাংক একাউন্ট খোলার জন্য কোন কোন ডকুমেন্ট লাগে?
উত্তর: একটি প্রডিউসার গ্রুপের ব্যাংক একাউন্ট খুলতে সাধারণত পিজির গঠন রেজোলিউশন (যেখানে একাউন্ট খোলার সিদ্ধান্ত আছে), সদস্যদের তালিকা, পদাধিকারীদের কেওয়াইসি (KYC) এবং পিজির একটি সিল মোহর লাগে। তবে অনেক ব্যাংক এখন পিজির অনুমোদিত উপবিধি বা বাই-ল (Bye Laws) এর কপিও দেখতে চায়।
২. আনন্দধারা প্রকল্পে পিজির সাব-গ্রুপ বা এফপিও (FPO) এর সাথে পার্থক্য কী?
উত্তর: Producer Group হলো গ্রাম স্তরের ছোট উৎপাদক গোষ্ঠী (সাধারণত ২৫-৩০ জন সদস্য), যা আনন্দধারা বা এসআরএলএম-এর সরাসরি তত্ত্বাবধানে থাকে। অন্যদিকে, এফপিও (Farmer Producer Organization) হলো অনেকগুলো পিজি বা কৃষককে নিয়ে গঠিত একটি বড় আইনি সংস্থা যা কোম্পানি অ্যাক্টের অধীনে রেজিস্টার্ড হতে পারে।
৩. প্রডিউসার গ্রুপের রেজোলিউশন লেখার সঠিক নিয়ম বা ফরম্যাট কী?
উত্তর: পিজির রেজোলিউশন অবশ্যই পিজির নিজস্ব রেজোলিউশন বইতে (Resolution Book) হাতে লিখতে হয়। এতে সভার তারিখ, সময়, উদ্দেশ্য এবং উপস্থিত সকল সদস্যের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। বিশেষ করে সরকারি অনুদান বা রিভলভিং ফান্ড (RF) পাওয়ার ক্ষেত্রে এই রেজোলিউশনই প্রধান প্রমাণ হিসেবে কাজ করে।









![বস্তায় আদা চাষ পদ্ধতি: ১টি বস্তায় ৩ কেজি আদা পাওয়ার ৭টি গোপন কৌশল [২০২৬ আপডেট] বস্তায় আদা চাষ পদ্ধতি ও মাটি তৈরির সঠিক নিয়ম - ১টি বস্তায় ৩ কেজি ফলন](https://krishisutra.com/wp-content/uploads/2026/02/bostay-ada-chash-podhati-krishi-sutra-300x169.webp)
