প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার পূর্ণাঙ্গ গাইড

প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন ফরম্যাট এবং ব্যাংক পাসবই সহ একটি প্রফেশনাল ড্রাফট।
প্রডিউসার গ্রুপ (PG) গঠন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার আদর্শ রেজ্যুলেশন ফরম্যাট।

ভূমিকা: পশ্চিমবঙ্গের আনন্দধারা বা এনআরএলএম (NRLM) প্রকল্পের অধীনে গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে প্রডিউসার গ্রুপ (PG) গঠন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। একটি সফল গোষ্ঠী পরিচালনার প্রাথমিক শর্ত হলো সঠিক নিয়মে প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন তৈরি করা। এই রেজ্যুলেশনের মাধ্যমেই গ্রুপের আইনি ভিত্তি তৈরি হয় এবং একই সভায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত গ্রহণ করে আর্থিক লেনদেন শুরু করা যায়। আজকের এই প্রতিবেদনে আমরা প্রডিউসার গ্রুপ গঠন এবং ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় রেজ্যুলেশন ফরম্যাট নিয়ে আলোচনা করব, যা সিআরপি (CRP) এবং কৃষি প্রশিক্ষকদের কাজে আসবে। প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন লেখার নিয়ম বা প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার রেজ্যুলেশন কিভাবে লেখে জেনে নিয়ে নিচে PDF ডাউনলোড করলে লিখতে সুবিধা হবে।

প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন

প্রডিউসার গ্রুপ গঠন ও ব্যাংক অ্যাকাউন্ট খোলার সভা

প্রডিউসার গ্রুপের নাম: …………………… (আপনার গ্রুপের নাম এখানে লিখুন) তারিখ: …………………… (সভার তারিখ লিখুন) স্থান: …………………… (সভার স্থান লিখুন) উপস্থিত সভানেত্রী: …………………… (যিনি সভায় সভাপতিত্ব করছেন তাঁর নাম লিখুন) সময়: …………………… (সভা শুরুর সময় লিখুন) রেজ্যুলেশন নং: …………………… (রেজ্যুলেশন নম্বর লিখুন)

বিষয়: …………………… (এখানে লিখবেন: আপনার নির্দিষ্ট বিষয়ের নাম, যেমন- ছাগল পালন/দুগ্ধ উৎপাদন/সবজি চাষ) নিয়ে প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন ও প্রস্তাব অনুমোদন প্রসঙ্গে।

প্রস্তাবনা :- প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন গঠনের প্রস্তাব অনুমোদন প্রসঙ্গে।

(গ্রাম পঞ্চয়েত এর নাম লিখবেন)……………………..গ্রাম পঞ্চায়েতের আনন্দধারার ……………… (সংঘ সমবায়ের নাম লিখবেন) এর স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কৃষাণ পরিবারের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করা ও গুণগত মান বৃদ্ধি, বাজার সংযোগ স্থাপন, বা যৌথভাবে উৎপাদনের খরচ কমানোর উদ্দেশ্যে একই ধরনের খাদ্য পণ্য উৎপাদন করে জন সদস্যা নিয়ে গ্রুপ গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

এই গ্রুপটি একটি সুসংগঠিত কাঠামোর অধীনে কাজ করে সদস্যাদের সম্মিলিত শক্তিকে কাজে লাগিয়ে সদস্যাদের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করা হয়। তাই …………….. (আজকের তারিখটি লিখুন) তারিখে অনুষ্ঠিত প্রাথমিক আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যাদের নিয়ে একটি প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন এবং এর পাশাপাশি প্রডিউসার গ্রুপের সদস্যারা কার্যক্রমে স্বচ্ছতা ও আর্থিক ব্যবস্থাপনা সুচারুভাবে পরিচালনার জন্য একটি প্রাতিষ্ঠানিক ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয়তা অনুভব করছে। অতএব, সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি গৃহীত হলো:

আড়ও দেখুন আনন্দধারা Producer Group (PG) গঠন পদ্ধতি: ২০২৬ সালের সম্পূর্ণ গাইডলাইন

১. প্রডিউসার গ্রুপ গঠন :-

সিদ্ধান্ত নেওয়া হলো যে, এই সভায় উপস্থিত সকল সদস্যা এবং ভবিষ্যতে যোগদানকারী যোগ্য সদস্যাদের নিয়ে …………………… (আপনার গ্রুপের নাম লিখুন) প্রডিউসার গ্রুপ গঠন করা হলো। (কেন লিখবেন: এটি দলের আইনি ও প্রশাসনিক পরিচিতির জন্য জরুরি)

২. উদ্দেশ্য ও লক্ষ্য:-

এই প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন এর প্রাথমিক উদ্দেশ্য ও লক্ষ্যগুলি নিম্নরূপ হবে: (এখানে গ্রুপ এর বিষয় অনুসারে উদ্দেশ্য ও লক্ষ্য আলাদা হতে পারে)

  • ক. সদস্যদের উৎপাদিত পণ্যের সংগ্রহ, একত্রীকরণ এবং বাজারজাতকরণে সহায়তা করা।
  • খ. সদস্যদের উন্নত উৎপাদন কৌশল, প্রযুক্তি এবং প্রশিক্ষণে প্রবেশাধিকার নিশ্চিত করা।
  • গ. কৃষি উপকরণ, সার, বীজ, পশু ভ্যাক্সিন ইত্যাদি ন্যায্যমূল্যে সংগ্রহে সদস্যাদের সহায়তা করা।
  • ঘ. যদি প্রয়োজন হয় সদস্যাদের মধ্যে ঋণ সহায়তা প্রদান বা সামাজিক বন্ধন সুদৃঢ় করা। (কেন লিখবেন: গ্রুপের কাজ কী হবে তা ব্যাংকে বা সরকারি দপ্তরে প্রমাণের জন্য)

৩. কার্যকরী কমিটি গঠন (Executive Committee):-

গোষ্ঠীর প্রধান কার্যক্রম পরিচালনার জন্য একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি নিম্নরূপ গঠিত হলো: (কেন লিখবেন: এটি গ্রুপের প্রশাসনিক কাঠামো নির্ধারণ করে)

উপাধি পরিচালকের নাম স্বাক্ষর
সভানেত্রী
সম্পাদিকা বা সচিব
কোষাধ্যক্ষ
সহ-সভানেত্রী
সহ-সম্পাদিকা

৪. ব্যাংক অ্যাকাউন্ট খোলা:

সিদ্ধান্ত নেওয়া হলো যে, “……………………” (এখানে প্রডিউসার গ্রুপের নাম লিখুন) প্রডিউসার গ্রুপের নামে …………………… (এখানে ব্যাংকের নাম লিখুন) ব্যাংকের …………………… (এখানে শাখার নাম লিখুন) শাখায় একটি সেভিংস অ্যাকাউন্ট খোলা হবে।

৫. অনুমোদিত স্বাক্ষরকারী (Authorized Signatories) ও ব্যাংক পরিচালনা:

উক্ত ব্যাংক অ্যাকাউন্টটি খোলা এবং লেনদেন করার জন্য নিম্নলিখিত তিনজনকে যৌথভাবে ক্ষমতাপ্রাপ্ত করা হলো: (কেন লিখবেন: অ্যাকাউন্ট কারা হ্যান্ডেল করবেন তা ব্যাংকের কাছে স্পষ্ট করার জন্য)

উপাধিপরিচালকের নাম স্বাক্ষর
সভানেত্রী
সম্পাদিকা বা সচিব
কোষাধ্যক্ষ

সিদ্ধান্ত হইল যে অ্যাকাউন্টটি যৌথভাবে (Joint Operation) পরিচালিত হবে। সভানেত্রী এবং অন্য দুই জনের যে কোনো এক জন স্বাক্ষরকারীদের সমন্বয়ে লেনদেন সম্পন্ন হবে।

৬. ব্যাংকের ক্ষমতা প্রদান:

সিদ্ধান্ত নেওয়া হলো যে, উপরোক্ত অনুমোদিত স্বাক্ষরকারীগণ দ্বারা স্বাক্ষরিত সকল চেক, ড্রাফট এবং অন্যান্য হস্তান্তর যোগ্য দলিল বা নির্দেশ ব্যাংকের দ্বারা সম্মানিত হবে, এবং ব্যাংককে এই অ্যাকাউন্ট সম্পর্কিত সকল লেনদেন সম্পন্ন করার জন্য পূর্ণ ক্ষমতা প্রদান করা হলো।

৭. প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া:

উপরে উল্লিখিত অনুমোদিত স্বাক্ষরকারীগণকে ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় সকল কাগজপত্র (যেমন: পরিচয়ের প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, গ্রুপ গঠন এবং এই রেজ্যুলেশনের সত্যায়িত কপি) ব্যাংক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার ক্ষমতা প্রদান করা হলো।

৮. কার্যপ্রণালী ও উপবিধি প্রস্তুত :-

সিদ্ধান্ত নেওয়া হলো যে, নবগঠিত পরিচালনা কমিটি যত দ্রুত সম্ভব একটি বিস্তারিত নিয়মাবলী ও বাই-লজ প্রস্তুত করবে ও পরবর্তীতে মিটিংয়ে অনুমোদনের জন্য উপস্থাপন করবে।

অদ্যকার সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতির অনুমতি নিয়ে সভার কার্য সমাপ্ত করা হইল। এই প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন উপস্থিত সদস্যাদের দ্বারা গৃহীত ও অনুমোদিত।

সভানেত্রীর স্বাক্ষর …………………… ( এখানে সীলসহ স্বাক্ষর করবেন)

সভায় যতজন সদস্যা উপস্থিত হয়েছে সকল সদস্যার নাম ও স্বাক্ষর:

ক্র:নংউপস্থিত সদস্যার নামসদস্যার স্বাক্ষরক্র:নংউপস্থিত সদস্যার নামসদস্যার স্বাক্ষর
(সদস্যার নাম)২১ (সদস্যার নাম)
(সদস্যার নাম)২২ (সদস্যার নাম)
(সদস্যার নাম)২৩ (সদস্যার নাম)

(অনুরূপভাবে ৪-২০ এবং ২৪-৪০ পর্যন্ত বা তার বেশি সদস্যার হলে সংখা বাড়িয়ে প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন সদস্যার ছকটি পূরণ করুন) ।

প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন লেখার নিয়ম বা প্রডিউসার গ্রুপের ব্যাংক একাউন্ট খোলার রেজ্যুলেশন কিভাবে লেখে জানার পর নিচে PDF টি ডাউনলোড করে পুনরায় করার সময় বুঝতে সুবিধা হবে।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. প্রডিউসার গ্রুপ (PG) গঠন করতে কতজন সদস্যের প্রয়োজন হয়?

উত্তর: আনন্দধারা প্রকল্পের নিয়ম অনুযায়ী, একটি প্রডিউসার গ্রুপ গঠন করতে সাধারণত ২৫ থেকে ৩০ জন সদস্যার প্রয়োজন হয়।

২. পিজির ব্যাংক অ্যাকাউন্ট কি যৌথভাবে (Jointly) পরিচালনা করতে হয়?

উত্তর: হ্যাঁ, প্রডিউসার গ্রুপের ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত যৌথভাবে পরিচালিত হয়। এক্ষেত্রে প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারারের মধ্যে যে কোনো দুই বা তিনজনের স্বাক্ষরে লেনদেন করা সঠিক নিয়ম।

৩. প্রডিউসার গ্রুপ গঠন রেজ্যুলেশন কপিতে কাদের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক?

উত্তর: রেজ্যুলেশন কপিতে সভায় উপস্থিত সকল সদস্যার স্বাক্ষর থাকার পাশাপাশি শেষ অংশে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির সীলসহ স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এটি ডকুমেন্টের আইনি বৈধতা নিশ্চিত করে।

তথ্য সূত্র

  • National Rural Livelihoods Mission (NRLM)
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top