পশ্চিমবঙ্গের মহিলা কল্যাণে সরকার আবার ২৫ থেকে ৬০ বছরের নারীদের অন্নপূর্ণা ভাণ্ডার এর টাকা ট্রান্সফার শুরু করেছে। অনেকেই অন্নপূর্ণা যোজনা কে অন্নপূর্ণা ভাণ্ডার বলে জানেন। তাই আপনাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক পশ্চিমবঙ্গ আর্টিকেলটি দেওয়া হলো, যেন আপনারা সহজেই আপনাদের অন্নপূর্ণা আবেদনের স্ট্যাটাস কী তা জানতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডার টাকা চেক ফোন নম্বর বা আধার নম্বর দিয়ে কীভাবে করবেন, আবেদনের স্ট্যাটাস কেমন দেখালে কী করতে হবে এবং টাকা না ঢুকলেই বা কী করণীয়—সবকিছু নিচে বিস্তারিত জানতে পারবেন।

অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক পশ্চিমবঙ্গে কীভাবে করব?
আপনার অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক ফোন নম্বর দিয়ে দিয়ে করার দুটি সহজ পদ্ধতি নিচে দেওয়া হলো। একটি সরাসরি লিংকের মাধ্যমে এবং অপরটি অন্নপূর্ণা পোর্টাল লিংকে ক্লিক করে ধাপে ধাপে সম্পন্ন করার নিয়ম।
আরো দেখুন মাশরুম দিয়ে বিস্কুট, পাপড়, ডাল বড়ি তৈরি করবেন কিভাবে?
পদ্ধতি ১: সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার Status Check Link
আবেদনকারীরা সরাসরি নিচের লিংকে ক্লিক করে নিজেদের আবেদনের বর্তমান স্থিতি বা পেমেন্ট আপডেট দেখে পারেন:
| অন্নপূর্ণা ভাণ্ডার সরাসরি স্ট্যাটাস চেক লিঙ্ক | এখানে ক্লিক করু |
পদ্ধতি ২: অন্নপূর্ণা টাকা চেক পোর্টাল লিংক ক্লিক করে ধাপে ধাপে দেখুন
আপনি যদি অফিশিয়াল পোর্টালে ঢুকে ধাপে ধাপে অনুসন্ধান করতে চান, তবে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
১. পোর্টালে প্রবেশ: প্রথমে অফিশিয়াল অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টাল Socialregistry.wb.gov.in লিংক ক্লিক করে মূল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. স্ট্যাটাস অপশন নির্বাচন: হোমপেজে থাকা “Access Citizen Portal” এ ক্লিক করে নতুন পেজে প্রবেশ করুন।
৩. মোবাইল নম্বর: Application Login নতুন পেজ খুলবে এবার Silect Your Districts ক্লিক করে নিজের জেলা বা District এর নাম খুঁজে সিলেক্ট করুন। এর পর নীচে আপনার রেজিস্টার অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক ফোন নম্বর টি দিন। আধার নম্বর এখন চাইছে না তাই পরবর্তীতে প্রয়োজন হলে দিবেন।
৪. ক্যাপচা ও ওটিপি: এর পর নীচে Abcd এমন কিছু এলোমেলো রঙিন ইংরেজি অক্ষর দেওয়া ক্যাপচা কোড (Captcha) টি দেখুন এবং নীচে Enter Captcha Chalenge ঘরে ক্লিক করে হুবহু বসিয়ে দিন ও Riquest OTP তে ক্লিক করুন।
৫. Veryfy and continue: Request OTP ক্লিক করার পর যে মোবাইলে নম্বরটি আছে সেখানে OTP যাবে। সেই OTP সংখ্যা হুবহু 6 Digit OTP এর নীচে বক্সে ক্লিক করে বসিয়ে দিন এবং Veryfy and continue তে ক্লিক করুন।
৬. Track Status: ভেরিফাই ক্লিক করার পর নতুন পেজ খুলবে যেখানে উপরে পরিবারের প্রধান নাম লেখা দেখবেন এবং তার নিচে Track Status ও Objection/ Claim দেখতে পাবেন। আপনি Track Status এ ক্লিক করবেন এবং নিচের দিকে স্ক্রল করলে আপনার পরিবারে কতজন আবেদন করছে সেটা দেখতে পাবেন ও নামের পাশে status দেখতে পাবেন।
আরো জানুন – অন্নপূর্ণা টাকা না ঢুকলে কি করতে হবে বা ক্লেম করবেন
স্ট্যাটাস চেক করার পর কী কী দেখতে পাবেন?
তথ্য জমা দেওয়ার পর আপনার স্ক্রিনে আবেদনের বর্তমান অবস্থা বা অন্নপূর্ণা ভাণ্ডার টাকা চেক সংক্রান্ত তথ্য নামের ডান দিকে ভেসে উঠবে:
- Approved : আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে এবং কিস্তির টাকা নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টে পাঠানো হবে।
- Under Processed: সরকারের ঘোষণা অনুযায়ী ১০ জুলাই এর পর আবেদন under process থাকার কথা কিন্তু বাস্তবিক ভাবে অনেকে তার আগে করেছেন আবেদন তবু process এ আছে দেখাচ্ছে অর্থাৎ ধারণা করা হচ্ছে ওই তারিখে মধ্যে হয়ত অনেক জায়গায় ভেরিফিকেশন বাকি রয়ে গিয়েছে নয়ত টেকনিক্যালি তাদের দিক থেকে প্রব্লেম হয়েছে। সেটা নিয়ে তারা কাজ করছেন।
- For Further verification: আপনার আবেদনটি এখনও যাচা এইকরণ (Verification) প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
- Under inquiry 3 rooms: অনেকের বাড়ীতে ৩ টি রুম আছে দেখাচ্ছে তারা রিজেক্ট না করে আবার ভেরিফিকেশন করবে। এক্ষেত্রে যাদের ৩ টি রুম নেই বা ভুল করে দিয়েছেন তারা online claim করতে পারেন এবং পাকাপোক্ত ডকুমেন্ট হিসাবে পৌরসভা প্রধান এর থেকে লিখিত নিয়ে আপলোড করতে পারেন যে আপনি পৌরসভায় বাস করেন কিন্তু ৩ টি রুম এর কম আছে।
- Rejected maybe Further verification: আপনার আবেদন বড় কোনো ত্রুটি বা গরমিল দেখা গিয়েছে কিন্তু তারা এখনই রিজেক্ট করছে না আরোও একবার ভেরিফিকেশন করে দেখবেন।
- Under inquiry ASDD: এটার অর্থ আবেদন টি Assistant Social district director বা জেলা সমাজ কল্যাণ দপ্তরের অধীনে রয়েছে। তারা কোনো কারণে একবারে রিজেক্ট করেনি কিন্তু সেটি জেলা থেকে Approve দেয়নি কোনো তদন্ত সাপেক্ষে আটকে রেখেছে যেমন অন্য কোনো সামাজিক প্রকল্পের সুবিধাভোগী ইত্যাদি হতে পারেন। এমন যাদের তারা সরাসরি সমাজ কল্যাণ দপ্তরের গিয়ে খোঁজ করে দেখবেন।
- Rejected / Rejected by BDO/SDO: আবেদনের তথ্যে কোনো ভুল থাকলে বা প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকলে আবেদন বাতিল দেখা যায়।
আরও দেখুন স্বনির্ভর গোষ্ঠি ৩৫% সাবসিডি তে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ নিন।
অন্নপূর্ণা টাকা না ঢুকলে কি করতে হবে?
অনেক সময় স্ট্যাটাস ঠিক থাকলেও ব্যাংকে টাকা জমা হয় না। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তবে অন্নপূর্ণা টাকা না ঢুকলে কি করতে হবে তা নিচে দেওয়া হলো:
অনলাইন ক্লেম : পোর্টাল এ track Status চেক এর পর নিচের দিকে Objection/Claim অপশন পাবেন ।সেখানে ক্লিক করার পর আপনি পরিবারে সকলের নাম দেখতে পাবেন । যাঁর আবেদন যে কারণে Approve হয়নি সেটা জেনে তার নামের বাদিকে O তে ক্লিক করুন। এর পর এবং নীচে claim Reason অপশনে দুটি Apllication details incorrect এবং wrongly marked as ineligible/ application riject দেখতে পাবেন। যেটা ভুলের কারণ সেটা তে ক্লিক করে নিচে Remarks বক্স লিখুন কি ভুল হয়েছে (ইংলিশ অসুবিধা হলে বাংলায় লিখতে পারেন। এবং সেই ডকুমেন্ট আপলোড করুন। আর একটু ভালো ভাবে বুঝতে নিচে কারণ দুটি দেওয়া হল:
- Apllication details incorrect: যাদের নির্দিষ্ট করে কোনো ত্রুটি দেখিয়েছে তারা Remarks এ কারণে বর্ণনা করুন ঠিক কি ভুল হয়েছে এবং আপনার কাছে সেটা সঠিক তথ্য থাকলে ( যেমন একাউন্ট ভুল বা নাম বানান ভুল) সেটি স্ক্যান করে আপলোড করে দিন।
- wrongly marked as ineligible/ application riject : কোনো কারণ দেখিয়ে রিজেক্ট করে দিয়েছে কিন্তু আপনি যোগ্য ( ধরুন Government employees লেখা আছে) তাহলে Rimarks এ সেটা লিখুন এবং স্বামী/ স্ত্রী দুজনের আধার বা ব্যাংক ডিটেইলস পুনরায় আপলোড করুন অথবা বুঝতে অসুবিধা হলে সমাজ কল্যাণ দপ্তরে যোগাযোগ করুন।
ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও DBT পরীক্ষা করুন: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সরাসরি ডিবিটি (Direct Benefit Transfer) পদ্ধতিতে পাঠানো হয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক এবং NPCI/DBT সেবা সক্রিয় রয়েছে কি না তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন।
ব্যাংক তথ্য যাচাই: আবেদনের সময় দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড ভুল থাকলে টাকা আটকে যায়। পোর্টালে ঢুকে আপনার দেওয়া ব্যাংক তথ্য সঠিক আছে কি না তা মিলিয়ে নিন।
আবেদনপত্রের কপি নিয়ে যোগাযোগ: স্ট্যাটাস যদি “Rejected” বা “under inquiry” দেখায়, তবে আপনার আবেদনের রসিদ (Acknowledgement Slip), আধার কার্ড এবং ব্যাংকের পাসবুক নিয়ে নিকটবর্তী বিডিও (BDO) অফিস, পৌরসভা (Municipality) অথবা সমাজ কল্যাণ দপ্তরে যোগাযোগ করে ভুল সংশোধন করিয়ে নিন।
আরও দেখুন ছাগল পালন করে লাখপতি দিদি প্রিয়াঙ্কা রায়ের সাফল্য গল্প।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
প্রশ্ন ১: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প কী?
উত্তর: অন্নপূর্ণা ভাণ্ডার হলো পশ্চিমবঙ্গের একটি বিশেষ সামাজিক নিরাপত্তা উদ্যোগ (অন্নপূর্ণা যোজনা), যা ‘সামাজিক নিবন্ধীকরণ’ (Social Registry) পোর্টালের আওতায় পরিচালিত হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া ও অভাবী পরিবারগুলোর কাছে প্রয়োজনীয় খাদ্য নিরাপত্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া।
প্রশ্ন ২: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন?
পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আর্থিকভাবে দুর্বল বা দুস্থ শ্রেণির অন্তর্ভুক্ত পরিবার ও মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। আবেদনের জন্য পরিবারের সকল সদস্যের যাবতীয় সঠিক তথ্য ও নথি ‘সামাজিক নিবন্ধীকরণ’ (Social Registry) পোর্টালে স্পষ্টভাবে যুক্ত বা নথিভুক্ত থাকতে হবে।
প্রশ্ন ৩: অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবেন না?
যাদের পৌরসভায় বাড়ি ৩টি বা তার বেশি পাকা ঘর (More than three rooms) রয়েছে কিংবা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন বা আয়কর প্রদান করেন, যে মহিলারা ১০,০০০ টাকার বেশি বেতন পায় তারা এই সুবিধা পাবেন না। এছাড়া আবেদনে দেওয়া তথ্যের সাথে আধার বা অন্যান্য নথির অমিল থাকলে (Aadhaar mismatch) কিংবা ভেরিফিকেশনে ভুল তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল বা রিজেক্ট হয়ে যাবে।
প্রশ্ন ৪: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না ঢুকলে কী করতে হবে?
প্রথমে socialregistry.wb.gov.in পোর্টালে স্ট্যাটাস চেক করে যদি Under Inquiry (যেমন: আধার অমিল বা ঘর সংক্রান্ত সমস্যা) দেখতে পান, তবে পোর্টালে থাকা Claim/Objection লিংকে ক্লিক করে সঠিক নথি পুনরায় আপলোড করুন। পাশাপাশি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং ও NPCI লিংক ঠিক আছে কিনা তা নিশ্চিত করুন; অনলাইন সমস্যার সমাধান না হলে আসল কাগজপত্র নিয়ে সরাসরি স্থানীয় বিডিও (BDO) বা পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন।










