অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন নিয়ম ২০২৬: টাকা পেলেন না কেনো? অন্নপূর্ণা যোজনার টাকা না ঢুকলে কী করব? কিভাবে অন্নপূর্ণা ক্লেইম করবেন বিস্তারিত জানুন।

অন্নপূর্ণা যোজনা ক্লেম কিভাবে করব?: অন্নপূর্ণা যোজনার আবেদনকারীদের জন্য বড় খবর! গত ১৭ আগস্ট ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর দেখা গেছে, অনেকেরই অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। পোর্টালে স্ট্যাটাস চেক করতে গিয়ে বহু আবেদনকারী দেখছেন তাদের স্ট্যাটাস Approved হয়নি। এর বদলে বিভিন্ন কারণ বা কারিগরি পরিভাষা দেখাচ্ছে—যেমন: Under Inquiry – for Further verification, Maybe further verification, Under process, Inquiry ASDD, More than 3 rooms, Application form not submitted কিংবা Rejected।

​সংক্ষিপ্ত শব্দে লেখা এসব পরিভাষার আসল মানে কী এবং পরবর্তীতে কী করা উচিত, তা নিয়ে অনেকেই চিন্তায় পড়েছেন। আগে যেখানে আবেদনকারীরা কীভাবে Annapurna Bhandar Status Check করবেন তা খুঁজছিলেন, এখন তাঁদের প্রধান প্রশ্ন: “টাকা না ঢুকলে কী করব?” বা “আমি যোগ্য হওয়া সত্ত্বেও অন্নপূর্ণা যোজনা টাকা পেলাম না কেন?” সমস্যার সমাধান এবার অনলাইন পোটালেই! আপনারা ক্লেইম করার পূর্বে অবশ্যই একটু সময় নিয়ে পড়ে ক্লেইম করবেন।

অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন নিয়ম ২০২৬: অন্নপূর্ণার টাকা পেলাম না কেন? অন্নপূর্ণার টাকা কিভাবে পাবো? অন্নপূর্ণার টাকা না ঢুকলে কি করতে হবে? অন্নপূর্ণা ভাণ্ডার টাকা না ঢুকলে কি করতে হবে? অন্নপূর্ণার টাকা কারা পাবেন ও পাবেন সব প্রশ্নের সমাধান ও অনলাইন ক্লেইম csp তে করছেন তার দৃশ্য।
অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন নিয়ম ২০২৬

​​অনেকেরই মনে প্রশ্ন জাগছে—আশেপাশের অনেকেই হয়তো যোগ্য না হয়েও সুবিধা পাচ্ছেন, কিন্তু সঠিক দাবিদার হওয়া সত্ত্বেও আপনার আবেদন কেন আটকে গেল? সাধারণ মানুষের এই হয়রানি ও বিডিও (BDO) অফিসের চক্কর কমাতে সরকার সরাসরি অনলাইন অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন নিয়ম ২০২৬ সমাধানের ব্যবস্থা করেছে।

​এখন আপনি নিজেই socialregistry.wb.gov.in অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের আবেদনের সমস্যার জন্য Claim (অনলাইন দাবি) সাবমিট করতে পারবেন। পাশাপাশি, যদি মনে করেন আপনার এলাকায় কোনো অযোগ্য ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে সুবিধা পাচ্ছেন, তবে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসহ Objection (অভিযোগ) দাখিল করতে পারবেন।

​আপনার আবেদনের সমস্যার আসল কারণ এবং পোর্টালে ধাপে ধাপে ক্লেম (Claim) করার সঠিক নিয়ম নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন একনজরে

প্রকল্পের নামঅন্নপূর্ণা যোজনা / ভাণ্ডার
প্রকল্প সূচনা ১ জুন ২০২৬
প্রকল্প বাস্তবায়ন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ ও নারী কল্যাণ দপ্তর
অনুদান পাবেনযোগ্য মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা
মোট আবেদন সংখ্যা ১ কোটি ৮০ লক্ষ আবেদনকারী
টাকা পেয়েছেন১ কোটি ৪৫ লক্ষ আবেদক ১৭-২০ আগষ্ট
ক্লেম ও অভিযোগ ২০ আগষ্ট ২০২৬ থেকে অনলাইন শুরু

১৭ আগস্ট কোন আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকল?

​অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন করার পূর্বে জেনে নিন টাকা ছাড়ার আগেই সরকার পরিষ্কার জানিয়েছিল যে, আবেদনকারীদের যাচাই-বাছাই প্রক্রিয়ার পর প্রথম ধাপে কাদের আর্থিক সহায়তার তালিকায় রাখা হয়েছে এবং অন্নপূর্ণা যোজনা টাকা কারা পাবেন ও পাবে না সেটাও জানিয়েছিল।​সরকারের আবেদন পরিসংখ্যান ও যাচাই-বাছাইয়ের তথ্য:

  • ​১০ জুলাই ২০২৬ পর্যন্ত: মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন জমা পড়েছিল।
  • ​১১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত: আরও ১৮ লক্ষ নতুন আবেদন জমা পড়ে।
  • ​মোট জমা পড়া আবেদন: ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত সর্বমোট ১ কোটি ৮০ লক্ষ।

​সরকার ১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬২ লক্ষ আবেদনকারীর তথ্য প্রথম ধাপে যাচাই-বাছাই করেছে। বাকি ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়া ১৮ লক্ষ আবেদনের যাচাই-বাছাই প্রক্রিয়া আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত চলবে।

​প্রথম ধাপে কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে?

​১০ জুলাই পর্যন্ত জমা পড়া ১ কোটি ৬২ লক্ষ আবেদনের মধ্যে ঝাড়াই-বাছাই করে ১ কোটি ৪৫ লক্ষ আবেদনকে Approved (অনুমোদিত) করা হয়েছে এবং তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাঠানো হয়েছে।
​বাকি ১৭ লক্ষ আবেদন আপাতত আটকে রয়েছে। তবে সরকার এদের সরাসরি বাতিল (Reject) না করে পুনর্মূল্যায়নের সুযোগ দিয়েছে:

১০ লক্ষ আবেদন (আধার ও ব্যাংক নাম অমিল): প্রায় ১০ লক্ষ আবেদনকারীর ক্ষেত্রে সামাজিক ও অর্থনৈতিক যোগ্যতা থাকা সত্ত্বেও আধার কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান অমিল (Name Mismatch) পাওয়া গেছে।
৭ লক্ষ আবেদন (অন্যান্য প্রযুক্তিগত কারণ): বাকি ৭ লক্ষ আবেদনে ঘর সংক্রান্ত তথ্য বা অন্যান্য নথির গরমিল পাওয়া গেছে, যার বিশদ অর্থ ও করণীয় নিচে আলোচনা করা হলো।

সরকারি গুরুত্বপুর্ন সাবসিডি প্রকল্পবিস্তারিত
পশুপালন ৫০ লক্ষ টাকা সাবসিডি ঋণক্লিক করুন
৩৫% সাবসিডি লোন ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্লিক করুন
পিএম সূর্যঘর যোজনা ৯৩,০০০ টাকা সাবসিডিক্লিক করুণ
ড্রোন দিদি প্রকল্প ৮ লক্ষ টাকা সাবসিডি নিনক্লিক করুন

অন্নপূর্ণা টাকা কেনো ঢুকেনি ও স্ট্যাটাস কি দেখিয়েছে

অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার পর যেগুলি দেখিয়েছে এবং কেনো দেখিয়েছে তার সম্ভাব্য কারণ গুলি কি নিচে বুঝিয়ে বলা হল।

Approved (আবেদন গৃহীত বা মঞ্জুর হয়েছে)

  • অর্থ: আপনার আবেদনটি সফলভাবে গৃহীত হয়েছে। অপনার আবেদন সরকারের ১ কোটি ৪৫ লক্ষ Approve নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।
  • আপনার করণীয়: আপনার স্ট্যাটাস approved থাকলে পোর্টালে আর নতুন করে কোনো Claim বা পরিবর্তন করার ভুল করবেন না। এতে আবেদনটি আবার ভেরিফিকেশনে চলে গিয়ে টাকা পেতে অনেক দেরি হয়ে যাবে। শান্ত হয়ে অপেক্ষা করুন, নির্দিষ্ট সময়েই টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে।

Under Processed (আবেদনটি প্রক্রিয়াকরণের মধ্যে রয়েছে)

  • অর্থ: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আবেদনটি payment প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। টেকনিক্যাল বা ভেরিফিকেশন বাকি থাকার কারণে এমনটা দেখাচ্ছে।
  • আপনার করণীয়: আপনাকে এখন কিছুই করতে হবে না। পোর্টালে নিজে থেকে কোনো কিছু এডিট করবেন না। ভেরিফিকেশন শেষ হলে এটি স্বয়ংক্রিয়ভাবেই ‘Approved‘ হয়ে যাবে।

For Further verification ( আরও যাচাই করণের জন্য পাঠানো হয়েছে)

  • অর্থ: আপনার আবেদনপত্রটি এখনও সরকারি স্তরে চূড়ান্ত যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
  • আপনার করণীয়: স্ট্যাটাস আপডেটের জন্য কিছুদিন অপেক্ষা করুন। এই সময়ে কোনো তথ্য পরিবর্তন করার প্রয়োজন নেই। যদি কোনো কারণ উল্লেখ করে তবে ক্লেইম করবেন।

Under inquiry 3 rooms ( ৩ টি রুমের বেশি রয়েছে)

  • অর্থ: আবেদনকারীর ৩টি বা তার বেশি রুম রয়েছে বলে রিপোর্টে দেখানো হচ্ছে।
  • আপনার করণীয়: আপনার যদি প্রকৃতপক্ষে ৩টির কম রুম থাকে, তবে পঞ্চায়েত বা পৌরসভার প্রধানের কাছ থেকে “৩টির কম ঘর রয়েছে” মর্মে একটি লিখিত সার্টিফিকেট নিয়ে পোর্টালে Claim অপশনে গিয়ে পুনরায় আপলোড করে দিন।

Under inquiry ASDD ( জেলা সমাজ কল্যাণ দপ্তরে তদন্তাধীন)

  • অর্থ: আপনার ফাইলটি জেলা সমাজকল্যাণ দপ্তরের (Assistant Social District Director) অধীনে পেন্ডিং রয়েছে।
  • আপনার করণীয়: আপনি অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন কি না তা খতিয়ে দেখতে এটি আটকে আছে। অনলাইনে কিছু না করে সরাসরি জেলা সমাজকল্যাণ দপ্তরে গিয়ে যোগাযোগ করুন।

Rejected maybe Further verification ( পুনরায় যাচাই করণ হতে পারে)

  • অর্থ: আবেদনে কোনো বড় ক্রুটি পাওয়া গেছে, তবে চূড়ান্ত বাতিল না করে প্রশাসন এটি আরও একবার যাচাই করে দেখবে।
  • আপনার করণীয়: যদি আপনি যোগ্য হন তবে পোর্টাল কিছুদিন পর পর চেক করুন। তবে আপনি চাইলে অপনার তথ্য গুলি দিয়ে claim করতে পারেন পোর্টালে। যদি স্থায়ীভাবে ‘Rejected’ হয়ে যায়, তবেই নতুন ডকুমেন্টস দিয়ে ক্লেম করবেন, তার আগে কিছু করবেন না।

Application form not submitted ( আবেদন জমা পড়েনি)

  • অর্থ:যে সকল আবেদনকারী অনলাইনে আবেদন করেছেন কিন্তু অফলাইনে ফর্ম ফিলাপ করে জমা দেন নি তাদের এটা দেখাচ্ছে।
  • অপনার করণীয়: গ্রাম পঞ্চায়েত, বিডিও বা অন্নপূর্ণা যোজনা সাইট থেকে ফর্ম ডাউনলোড করে সঠিক তথ্য দিয়ে জমা করতে হবে।

Rejected / Rejected by BDO/SDO ( BDO/SDO অফিসে রিজেক্ট হয়েছে)

  • অর্থ: তথ্য বা কাগজপত্র সঠিক না থাকায় আবেদনটি পুরোপুরি বাতিল করা হয়েছে। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন নিয়মাবলীর সাথে মেলেনি।
  • আপনার করণীয়: আবেদনের রসিদ, আধার কার্ড ও ব্যাংক পাসবই নিয়ে সরাসরি স্থানীয় বিডিও (BDO) অফিস বা পঞ্চায়েতে যোগাযোগ করে কারণ জেনে পুনরায় সংশোধনের আবেদন করুন।

​অন্নপূর্ণা ভাণ্ডার ক্লেম ও অবজেকশন নিয়ম ২০২৬

​অনেক সময় স্ট্যাটাস ঠিক দেখালেও ব্যাংকে টাকা জমা হয় না। যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তবে অন্নপূর্ণার টাকা না পেলে কি করব ? নিচের পদক্ষেপগুলো গ্রহণ করুন:

​১. অনলাইন ক্লেম (Claim / Objection Submit):

অন্নপূর্ণা Status check Claim & objection করার জন্য socialregistry.wb.gov.in সাইটে প্রবেশ করে Citizen access Portal ক্লিক করে Application Login পেজে your District ক্লিক করে আপনার জেলা বেছে নিয়ে আবেদনের সময় দেওয়া রেজিষ্টার মোবাইল নং দিন , capcha sicurity সংখ্যা গুলি হুবহু নিচে বসিয়ে Request OTP ক্লিক করে মোবাইল নাম্বারে যাওয়া ৬ সংখ্যা OTP দিন এবং ভেরিফাই ক্লিক করুন।

পোর্টালে Track Status এবং Objection/Claim অপশন পাবেন। প্রথমে Track Status ক্লিক করে দেখুন Approved হয়েছে নাকি প্রথমে আমরা যেগুলো আলোচনা করেছি কি দেখাবে সেগুলির কোনটি দেখাচ্ছে। কোন কারণে আপনার আবেদনটি আটকে আছে দেখে Objection/Claim ক্লিক করুন। এরপর নিচে Claim Reason অপশনে দুটি কারণ দেখা যেতে পারে এবং আপনার পরিবারে আবেদন কারীর নামের তালিকা দেখাবে। যে আবেদন কারীর জন্য ক্লেম করবেন তার নামের বা দিকে গোল বক্স ক্লিক করে নিচে অপসন গুলির যেটা সঠিক বেছে নিন।

  • ​Application details incorrect: যাদের কোনো ভুল বা ত্রুটি দেখাচ্ছে, তারা Remarks বক্সে ভুলটির ব্যাখ্যা দিন (যেমন: ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা নামের বানান ভুল) এবং সঠিক নথির স্ক্যান কপি আপলোড করে দিন।
  • ​Wrongly marked as ineligible / Application reject: আপনি যোগ্য হওয়া সত্ত্বেও যদি ভুলবশত বাতিল করা হয়ে থাকে (যেমন: ভুল করে সরকারি কর্মচারী দেখানো হলে), বা আপনি ভুল বসত যেটা না হওয়ার কথা ছিল আপনি হ্যা দিয়েছেন যেমন ( আপনার বাড়ি ২ টি রুম কিন্তু ভুলে ৩ টি দিয়েছেন) Remarks বক্সে বিস্তারিত লিখে স্বামী/স্ত্রীর আধার ও ব্যাংক ডিটেইলস পুনরায় আপলোড করুন। ডকুমেন্ট সাইজ ৫০- ২০০ kb এর মধ্যে রাখতে হবে।
  • Submitted: সমস্ত তথ্য পূরণ হয়ে গেলে নিচে Submit এ ক্লিক করে দিন আপনার ক্লেম সম্পুর্ন হয়েছে।

অন্নপূর্ণা Objection করার নিয়ম

যদি আবেদনকারীর বিষয়ে আপনার কাছে সঠিক তথ্য থাকে যে তিনি অন্নপূর্ণা টাকা পাওয়ার যোগ্য নন, যেটা নীচে আমরা উল্লেখ করেছি করা পাবেন না সেটার সাথে মিল থাকে তবে Objection ক্লিক করুন এবং ব্লক গ্রাম পঞ্চায়েত, যার নামে অভিযোগ করবেন তার Application number দিয়ে নিচের দিকে কারণ গুলি দেওয়া আছে তিনি কি নিয়ম লঙ্ঘন করছে সেটার বাদিকে ক্লিক করে সাবমিট করে দিন।

সরাসরি অন্নপূর্ণা পোর্টালে অনলাইনে ক্লেম করার Direct link নিচে দেওয়া হল

​২. ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক ও DBT পরীক্ষা করুন:

অন্নপূর্ণা যোজনার টাকা সরাসরি ডিবিটি (Direct Benefit Transfer) পদ্ধতিতে পাঠানো হয়। তাই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক এবং NPCI/DBT সেবা সক্রিয় রয়েছে কি না তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন।

​৩. ব্যাংক তথ্য যাচাই:

আবেদন করার সময় দেওয়া ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডে ভুল থাকলে টাকা আটকে যায়। পোর্টালে দেওয়া ব্যাংকের তথ্য সঠিক আছে কি না মিলিয়ে নিন।

​৪. আবেদনের কপি নিয়ে সরাসরি যোগাযোগ:

স্ট্যাটাস যদি “Rejected” বা “Under inquiry” দেখায়, তবে আপনার আবেদনের রসিদ (Acknowledgement Slip), আধার কার্ড এবং ব্যাংকের পাসবই নিয়ে নিকটবর্তী বিডিও (BDO) অফিস, পৌরসভা (Municipality) অথবা সমাজকল্যাণ দপ্তরে গিয়ে সরাসরি যোগাযোগ করুন।

অন্নপূর্ণা যোজনা টাকা কারা পাবেন ও পাবে না?

স্ট্যাটাস চেক করে হতাশ হওয়ার পূর্বে আবেদনকারীদের ১২ আগস্ট ২০২৬ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অন্নপূর্ণা যোজনার কিছু নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। কারা এই সুবিধা পাবেন এবং কবে থেকে পাবেন, তা নিচে আলোচনা করা হলো:

১. নতুন নিয়মে অন্নপূর্ণার টাকা কারা পাবেন

  • PM-Kisan এবং দিব্যাঙ্গ সুবিধাভোগী: এতদিন যারা পিএম কিষাণ (PM-Kisan) বা প্রতি মাসে ১,৫০০ টাকা দিব্যাঙ্গ (প্রতিবন্ধী) পেনশন পাচ্ছিলেন, তারাও এখন থেকে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
  • গ্রামাঞ্চলের গৃহহীন/পাকা বাড়ির নিয়ম শিথিল: আগে গ্রামে ৩ কামরা বা ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে বাদ দেওয়া হতো। গ্রামীণ এলাকার ক্ষেত্রে ৩ কামরার এই শর্তটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
  • পৌরসভার জমির ক্ষেত্রে ছাড়: ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক না হলে সাধারণ পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন।
  • চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিবার: স্থায়ী সরকারি কর্মীদের পরিবার অযোগ্য হলেও ক্যাজুয়াল (Casual) বা চুক্তিভিত্তিক (Contractual) সরকারি কর্মচারীদের স্ত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

২. মূল যোগ্যতার শর্তাবলী (যারা যোগ্য বিবেচিত হবেন):

  • বয়সসীমা: আবেদনকারী মহিলাকে অবশ্যই ২৫ থেকে ৬০ বছর বয়সী হতে হবে।
  • আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব একক (Single) ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে আধার লিংক (DBT Active) থাকতে হবে।
  • যাচাইকরণ (Verification) সফল: আবেদনপত্রের সব তথ্য আধার ও সরকারি নথির সাথে হুবহু মিলে গেলে এবং ভেরিফিকেশন পাশ করলেই টাকা পাওয়া যাবে।

৩. নতুন নিয়মে অন্নপূর্ণা টাকা কারা পাবে না:

  • আয়ের সীমা: মহিলা নিজে যদি মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জন করেন বা পরিবারের বার্ষিক আয় ১২ লাখ টাকার বেশি হয়।
  • আয়কর দাতা: পরিবারের কোনো সদস্য আয়কর (Income Tax) প্রদান করলে।
  • স্থায়ী সরকারি কর্মী: কেন্দ্র, রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা শিক্ষা প্রতিষ্ঠানের স্থায়ী/অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিবার।
  • ডুপ্লিকেট বা ভুয়া সুবিধাভোগী: পুরুষের নামে করা আবেদন বা আধার লিংক ছাড়া জমা দেওয়া আবেদন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

অন্নপূর্ণা নিয়ে জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন ১: অন্নপূর্ণার টাকা ঢুকেছে কি না কীভাবে চেক করব?

উত্তর: socialregistry.wb.gov.in অফিশিয়াল পোর্টালে গিয়ে Track Status অপশনে আপনার আধার নম্বর বা আবেদনের আইডি দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন। সেখানে Approved লেখা থাকলে টাকা ঢুকেছে বা খুব শীঘ্রই ঢুকবে, আর অন্য কোনো কারণ লেখা থাকলে বুঝবেন আবেদনটি প্রসেসিং বা ইনকোয়ারিতে আছে।

প্রশ্ন ২: অন্নপূর্ণার টাকা না ঢুকলে কী করতে হবে?

উত্তর: পোর্টালে স্ট্যাটাস চেক করার পর যদি সমস্যা বা আধার অমিল দেখায়, তবে Claim/Objection বাটনে ক্লিক করে সঠিক তথ্য ও নথি পুনরায় আপলোড (Re-upload) করুন। এরপরও সমাধান না হলে এবং পোর্টালে তথ্য সঠিক থাকা সত্ত্বেও টাকা না আসলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার সিডিং ও NPCI/DBT লিঙ্ক সক্রিয় রয়েছে কি না তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন।

প্রশ্ন ৩: অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে কী করব?

উত্তর: অনলাইন পোর্টালে ক্লেইম করার পাশাপাশি আবেদনের রসিদ, আধার কার্ড এবং ব্যাংক পাসবইয়ের কপি নিয়ে সরাসরি স্থানীয় বিডিও (BDO) অফিস, পৌরসভা বা সমাজকল্যাণ দপ্তরে যোগাযোগ করে আবেদনের সমস্যা সংশোধন করিয়ে নিন।

প্রশ্ন ৪: অন্নপূর্ণার টাকা সেপ্টেম্বর মাসের কবে দেবে?

উত্তর: যাদের আবেদন প্রথম ধাপে (১০ জুলাইয়ের মধ্যে) জমা পড়ে Approved হয়েছে, তাদের টাকা ইতিমধ্যেই পাঠানো শুরু হয়েছে। আর যাদের আবেদন ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়েছে, তাদের যাচাই-বাছাই প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করে পরবর্তী কিস্তির টাকা সম্ভবত ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীর জন্মদিন উপলক্ষে ওই দিনই ব্যাংকে টাকা পাঠিয়ে দেওয়া হবে।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top