
Annapurna Yojana West Bengal : শহর এবং গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া নারীশক্তির জীবনে অর্থনৈতিক স্বচ্ছন্দ ফিরিয়ে আনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা দেওয়া চালু করেছে। নারীশক্তি রা অনেক উৎসাহ নিয়ে অন্নপূর্ণা যোজনা আবেদন করেছেন এবং অনেকের আবেদন বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে Approve হয়েছে আবার কারো হয়নি। বর্তমান অবস্থায় প্রত্যেক আবেদন কারী চিন্তিত অন্নপূর্ণা টাকা পাবেন কি না। সকলেই অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার জন্য অনলাইনে আসছে। কিভাবে চেক করবেন ? তার আবেদনের স্ট্যাটাস কি approve হল না under inquiry তে আছে। Annapurna Status check সহজ পদ্ধতি ও ধাপ গুলি নিচে আলোচনা করা হয়েছে এবং কারা টাকা পাওয়ার যোগ্য সেটাও সরকারের ঘোষণা তুলে ধরা হয়েছে।
| অন্যান্য সরকারি সুবিধা ও আবেদন | বিস্তারিত দেখুন |
|---|---|
| অন্নপূর্ণা টাকা না পেলে ক্লেইম ও অভিযোগ | ক্লিক করুণ |
| ফসল বীমা যোজনা অনলাইন ২০২৬ | ক্লিক করুণ |
| যুব শক্তি প্রকল্প আবেদন পদ্ধতি | ক্লিক করুণ |
| লাখপতি দিদি যোজনা কি ও আবেদন | ক্লিক করুণ |
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করতে কি কি লাগে?
অপনার আবেদন Approve হয়েছে কি না অনলাইনে অন্নপূর্ণা যোজনা লিস্ট চেক করার জন্য Government of West Bengal Social Registry portal এ গিয়ে সেখানে Status check করার জন্যে আবেদনের সময় DBT link যুক্ত অন্নপূর্ণা যোজনা তে রেজিস্টার করা মোবাইল ফোন নম্বর লাগবে। এখন পোর্টাল আধার নম্বর বা এপ্লিকেশন নম্বর দিয়ে স্ট্যাটাস চেক ব্যাবস্থা রাখেনি।
পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা যোজনা এক নজরে
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রকল্পের নাম | অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) |
| পরিচালনকারী দপ্তর | নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। |
| আবেদনের মাধ্যমে | অনলাইন ও অফলাইন |
| অফিসিয়াল পোর্টাল | socialregistry.wb.gov.in |
| সুবিধা ও অর্থ | প্রতি মাসে ৩০০০ টাকা আর্থিক সহায়তা। |
| স্ট্যাটাস চেক পদ্ধতি | DB লিঙ্ক মোবাইল নম্বর ও OTP মাধ্যমে। |
| কারা সুবিধা পাবেন | পশ্চিমবঙ্গের যোগ্য মহিলারা। |
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক কীভাবে করবেন?
খুব সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে : অফিসিয়াল অন্নপূর্ণা যোজনা পোর্টাল ব্যবহার করে খুব সহজেই অনলাইনে অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করতে পারবেন। নিচে আমরা সরাসরি লিঙ্কে ক্লিক করে স্ট্যাটাস চেক পোর্টাল মুল পেজে যেতে পারবেন অথবা নিজে গুগলে সাইট ক্লিক করে ধাপগুলো অনুসরণ করে Annapurna Status দেখতে পাবেন।
Annapurna Yojana status check link (Direct)
| অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক লিঙ্ক | এখানে ক্লিক করুণ |
ধাপ ১: অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক লিঙ্ক প্রবেশ করুন
- প্রথমে ওয়েবসাইটে socialregistry.wb.gov.in এ প্রবেশ করতে হবে।
- হোমপেজে থাকা “Citizen / Family Login” সেকশন থেকে Access Citizen Portal → অপশনে ক্লিক করতে হবে।

ধাপ ২: আবেদনকারীর লগইন তথ্য প্রদান পদ্ধতি
- Select Your District: ড্রপডাউন মেনু থেকে আপনার জেলা (যেমন: NADIA / Cooch Behar ইত্যাদি) নির্বাচন করুন।
- Registered Mobile Number: আবেদনে ব্যবহৃত নিবন্ধিত ১০ ডিজিটের মোবাইল নম্বরটি লিখুন।
- Security Captcha: স্ক্রিনে প্রদর্শিত সহজ অংকটির (গাণিতিক ক্যাপচা) সঠিক সমাধান বক্সে বসান।
- এরপর Request OTP → বাটনে ক্লিক করুন।
ধাপ ৩: ওটিপি (OTP) ভেরিফিকেশন
- আপনার মোবাইলে প্রাপ্ত ৬ সংখ্যার ওটিপি-টি Enter 6-Digit OTP ঘরে সঠিকভাবে বসান।
- নিচে থাকা Verify & Continue বাটনে ক্লিক করে ভেরিফিকেশন সম্পন্ন করুন।
ধাপ ৪: আবেদনের স্ট্যাটাস ও তথ্য দেখা
- ওটিপি সফলভাবে ভেরিফাই হলে “APPLICATION SUBMITTED – FAMILY LEVEL DATA COLLECTION FORM” পেজটি খুলে যাবে।
- এখানে আপনার Temporary Application ID / আবেদন নম্বর, Head of Family (HOF) এর নাম এবং Submission Date & Time দেখা যাবে।
- এর পর আপনি Track Status এবং Objection & claim দুটি অপশন দেখতে পাবেন। আপনি যদি স্ট্যাটাস দেখতে চান তবে Track Status ক্লিক করবেন।
- ক্লিক করার পর একটু নিচে নামলে আপনি যদি একা বা পরিবারের আরও কেউ আবেদন করে তাদের নাম ও পাশে স্ট্যাটাস দেখতে পাবেন।
আরো জানতে ক্লিক করুন লিঙ্কে – মাশরুম কি? কিভাবে বাড়িতে বসে কম পুঁজিতে মাশরুম চাষ করে স্বনির্ভর হবেন।
ধাপ ৫: স্ট্যাটাস দেখাবে কি
সাইট বিভিন্ন সময়ে তাদের কাজ পরিবর্তিত করছে , বর্তমানে অন্নপূর্ণা ভাণ্ডার স্ট্যাটাস চেক লিঙ্ক যেটা দেখাচ্ছে 19 আগষ্ট শেষ আপডেট অনুসারে
- ১. Approved (অনুমোদিত) এর অর্থ: আপনার আবেদনটি সফলভাবে গৃহীত ও অনুমোদিত হয়েছে। আপনি প্রকল্পের সমস্ত সুবিধা পাবেন।
- ২. Under Process (প্রক্রিয়াধীন) এর অর্থ: আপনার আবেদনপত্রটি সরকারি দপ্তরে যাচাই-বাছাই বা প্রসেসিংয়ের পর্যায়ে রয়েছে।
- ৩. Under Inquiry (তদন্ত চলছে): এটার সাথে for Further verification অথবা inquiry maybe Further verification অথবা verification 3 rooms, inquiry ASDD এগুলির মধ্যে যে কোনো একটি দেখাবে। ওআর্থাৎ আপনার দেওয়া তথ্য বা ডকুমেন্টে কোনো অমিল পাওয়া গেছে, যার কারণে আবেদনটি আপাতত তদন্তের আওতায় রাখা হয়েছে।
Approve না দেখালে কি করবেন?
যদি Approve ছাড়া অন্য কিছু দেখায় তাহলে আপনি সরাসরি অনলাইনে Objection & Claim ক্লিক করে যেটা কারন দেখাচ্ছে সেটার জন্য আপনার আবেদন তথ্য সঠিক করে বা আপনি টাকা পাওয়ার যোগ্য লিখে তথ্য দিয়ে আপলোড করে দিবেন।
অন্নপূর্ণা যোজনার সুবিধা করা পাবেন
১২ আগষ্ট ২০২৬ নবান্ন থেকে মুখ্যমন্ত্রী প্রেসবিবৃতির দ্বারা অন্নপূর্ণা যোজনা কিছু নিয়ম ঘোষণা করেন ও কবে থেকে টাকা পাবেন সেগুলি নিচে দেওয়া হল।
১. নতুন নিয়মে নতুন করে কারা যুক্ত হচ্ছেন
- PM-Kisan এবং দিব্যাঙ্গ সুবিধাভোগী: এতদিন যাঁরা পিএম কিষাণ (PM-Kisan) বা ১,৫০০ টাকা প্রতি মাসে দিব্যাঙ্গ (প্রতিবন্ধী) পেনশন পাচ্ছিলেন, তাঁরাও এখন থেকে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকার সুবিধা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
- গ্রামাঞ্চলের গৃহহীন/পাকা বাড়ির নিয়ম শিথিল: আগে গ্রামে ৩ কামরার বা ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে বাদ দেওয়া হতো, গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ৩ কামরার শর্তটি সম্পূর্ণ তুলে নেওয়া হয়েছে।
- পৌরসভার জমির ক্ষেত্রে ছাড়: ৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকায় ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক না হলে সাধারণ পরিবারের মহিলারা এই সুবিধা পাবেন।
- চুক্তিভিত্তিক কর্মচারীদের পরিবার: স্থায়ী সরকারি কর্মীদের পরিবার অযোগ্য হলেও ক্যাজুয়াল (Casual) বা চুক্তিভিত্তিক (Contractual) সরকারি কর্মচারীদের স্ত্রীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।
২. মূল যোগ্যতার শর্তাবলি (যাঁরা ৩,০০০ টাকা পাবেন):
- বয়সীমা: ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা।
- আধার-সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট: আবেদনকারীর নিজস্ব সিঙ্গল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং তাতে আধার লিংক (DBT Active) থাকতে হবে।
- যাচাইকরণ (Verification) সফল: আবেদনপত্রের সব তথ্য আধার ও নথির সাথে হুবহু মিলে গেলে এবং ভেরিফিকেশন পাশ করলে টাকা মিলবে।
আরো জানতে লিঙ্কে ক্লিক করুন – PMFME স্কিমে স্বনির্ভর গোষ্ঠীদের ৩,৫০০০০ টাকা সাবসিডি অনুদান ১০ লক্ষ টাক ঋণে।
৩. নতুন নিয়মে কারা বাদ পড়বেন বা অযোগ্য:
- আয়ের সীমা: মহিলা নিজে যদি মাসে ১০,০০০ টাকার বেশি উপার্জন করেন বা পরিবারের বার্ষিক আয় ১২ লাখ টাকার বেশি হয়।
- আয়কর দাতা: পরিবারে কেউ আয়কর (Income Tax) প্রদান করলে।
- স্থায়ী সরকারি কর্মী: কেন্দ্র, রাজ্য সরকার, পঞ্চায়েত, পৌরসভা বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী/অবসরপ্রাপ্ত কর্মচারীদের পরিবার।
- ডুপ্লিকেট বা ভূয়ো সুবিধাভোগী: পুরুষের নামে করা আবেদন বা আধার লিংক ছাড়া আবেদন সম্পূর্ণ বাতিল করা হয়েছে।
অন্নপূর্ণা যোজনা লিস্ট চেক 2026
বর্তমানে অধিকাংশ মানুষ অনলাইনে অন্নপূর্ণা যোজনা লিস্ট চেক 2026 করার উপায় খুঁজছেন। তবে মনে রাখবেন, অনলাইনে এই মুহূর্তে সরাসরি কোনো ডাউনলোডেবল PDF লিস্ট প্রকাশ করা হয়নি। তাই অনলাইনের বিভ্রান্তিকর লিংকে ক্লিক না করে আপনার নাম ৩০০০ টাকার তালিকায় আছে কি না তা নিশ্চিত করতে সরাসরি আপনার এলাকার গ্রাম পঞ্চায়েত বা বিডিও (BDO) অফিসের খাদ্য ও সমাজকল্যাণ বিভাগে টানিয়ে দেওয়া অফিসিয়াল তালিকা থেকে নাম মিলিয়ে নিন
উপসংহার
গ্রামাঞ্চলের প্রায় ৮০% নারী কোনো না কোনোভাবে কৃষির সাথে সরাসরি যুক্ত থেকে গ্রামীণ অর্থনীতিকে সচল রাখেন। অন্নপূর্ণা যোজনার মতো প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে প্রাপ্ত সরকারি আর্থিক নিশ্চয়তা কেবল তাদের সংসার চালাতেই সাহায্য করবে না, বরং কৃষি পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এক বিরাট ভূমিকা পালন করবে। তাই আপনিও যদি এই স্কিমে আবেদন করে থাকেন, তবে আজই অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করে আপনার নাম ও অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে নিন।
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
২. অ্যাপ্লিকেশন আইডি (Application ID) ভুলে গেলে কীভাবে স্ট্যাটাস দেখব?
উত্তর: অ্যাপ্লিকেশন নম্বর না থাকলেও চিন্তা নেই। আপনি আপনার রেজিস্টার্ড আধার নম্বর অথবা আবেদনের সময়ে দেওয়া মোবাইল নম্বর দিয়ে পোর্টালে লগইন করে সহজেই স্ট্যাটাস দেখতে পারবেন।
৩. যদি স্ট্যাটাসে ‘Rejected’ দেখায়, তবে করণীয় কি?
উত্তর: আবেদন বাতিল হলে সেখানে নির্দিষ্ট কারণ (যেমন: ব্যাংকের তথ্যে ভুল বা আধার/রেশন কার্ডের তথ্যের অসঙ্গতি)
৪. ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার স্ট্যাটাস বা ‘Payment Status’ কীভাবে বুঝব?
উত্তর: পোর্টালে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ‘Approved’ দেখার পর যদি ‘Fund Transferred’ বা DBT Success দেখায়, তবে বুঝবেন টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।
৫. ওটিপি (OTP) না আসলে কীভাবে স্ট্যাটাস চেক করব?
উত্তর: অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেক করার সময় নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি না আসলে আপনার নিকটস্থ বাংলা সহায়তা কেন্দ্র (BSK), তথ্য মিত্র কেন্দ্র বা পঞ্চায়েত কার্যালয়ে গিয়ে আধার নম্বর দিয়ে অফলাইনে স্ট্যাটাস জেনে নিতে পারবেন।
আরও তথ্য জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন
- নমো ড্রোন দিদি যোজনা ৮ লাখ টাকা পর্যন্ত সাবসিডি নিতে কিভাবে করবেন?
- আনন্দধারা প্রডিউসার গ্রুপ (PG)গঠন করে কিভাবে ২ লাখ টাকা সুবিধা নিবেন?
- ইন্টিগ্রেটেড ফারমিং ক্লাস্টার এ ৪০ লাখ টাকা সুবিধা নিবেন স্বনির্ভর গোষ্ঠী দিদিরা।
- পশুপালন ঋণ ৫০ লাখ টাকা পর্যন্ত সাবসিডি অনুদান নিয়ে ব্যবসা শুরু করুন।
- আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করবেন কিভাবে?











Vii -Dulduli
Po- Dulduli Moth Bari
Ps hingalganj
Dist North 24 parganas
আপনি যদি জানাতেন আমাদের কি কারণে এড্রেস দিলেন তাহলে সঠিক পরামর্শ দিতে পারত আমাদের টিম।
দেবগ্রাম, নদীয়া কালিগঞ্জ ব্লকে,পিন, কোড 741137
Anna purna yojana stats check
আমার গত মাসে ৩০০০ টাকা পেয়েছি কিন্তু এই মাসে এই টাকাটা পায়নি এর কারণ কি আমি জানতে চাই কেন আমাকে টাকা দেওয়া হয়নি
আপনি পুনরায় স্ট্যাটাস চেক করুন এবং দেখবেন কারণ লেখা আছে যেটা আমরা তুলে ধরেছি কি দেখাবে।