পশ্চিমবঙ্গ সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় ২০২৬ সালে কোন কোন যন্ত্রপাতিতে কত টাকা সরকারি ছাড় বা ভর্তুকি পাওয়া যাচ্ছে, তা নিয়ে প্রকাশ করা হয়েছে নতুন কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকা 2026। আপনি যদি রাজ্য সরকারের কৃষি বিভাগ থেকে যন্ত্র কেনার আগে অনুমোদিত সরঞ্জামের নামের তালিকা এবং প্রয়োজনীয় কাগজপত্রের তথ্য খুঁজছেন, তবে এই আর্টিকেলটি আপনার জন্যই।
অনলাইন আবেদন পদ্ধতির বিস্তারিত আলোচনা আমরা পূর্ববর্তী পোস্টে করেছি। আজকের এই আর্টিকেলে আমরা মূলত সরকারের তরফ থেকে ছাড়প্রাপ্ত সম্পূর্ণ Agriculture machinery subsidy list west bengal নিয়ে আলোচনা করব। আমরা কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকা 2026 ক্যাটেগরী ভিত্তিক নাম গুলি দিয়েছে যেটা দেখে সহজেই বুঝতে পারবেন যে ধরণের যন্ত্রপাতি আপনার প্রয়োজন সেগুলি আছে কি না ? এবং সেগুলিতে ভর্তুকি কত দিচ্ছে সরকার। আর্টিকেলের শেষ অংশ থেকে আপনি সরকারি যন্ত্রপাতির অফিশিয়াল PDF ফাইলে ৯৮৪ টি কৃষি যন্ত্রপাতির নাম ও সেগুলির দাম দেখে নিতে পারবেন।
আড়ও পড়ুন কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬ প্রয়াজনীয় তথ্য ও অনলাইন আবেদন।
১. কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকা 2026 (Agriculture Machinery Subsidy List)
রাজ্য সরকারের ‘wbfms.wb.gov.in পোর্টাল অনুযায়ী নিবন্ধিত কৃষকরা চাষবাসের সুবিধার্থে মূলত তিন ধরনের ক্যাটাগরিতে সরকারি অনুদান পান। কোন যন্ত্রে কত শতাংশ এবং সর্বোচ্চ কত টাকা ছাড় পাওয়া যাবে, তা নিচের তালিকায় অপাণ্ডের সুবিধার্থে বাংলা ও ইংলিশ নাম দেওয়া হল দেখে নিন:
OTA-SFI প্রকল্পের অধীনে যন্ত্রপাতির ক্যাটাগরি ও ভর্তুকির পরিমাণ
OTA-SFI (One Time Assistance for Small Farm Implements) প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ছোট ছোট কৃষি সরঞ্জাম কেনার জন্য এককালীন সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ১০০% সরকারি অনুদান দেওয়া হয়। মূলত যেসব যন্ত্রপাতির দাম কম কিন্তু দৈনন্দিন চাষবাসের জন্য অত্যন্ত জরুরি, সেইসব সরঞ্জাম এই স্কিমের অধীনে কৃষকরা সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে পেয়ে থাকেন।
অনুমোদিত যন্ত্রপাতির ক্যাটাগরি সমূহ (Category List):
- ফসল কাটা ও মাড়াইয়ের যন্ত্রপাতি (Harvesting & Threshing Equipment)
- উদ্যানপালন ও হর্টিকালচার বিশেষ সরঞ্জাম (Horticulture Special Equipment)
- অন্যান্য ও বিশেষ কাজের কৃষি যন্ত্রপাতি (Others / Special Purpose Machinery)
- উদ্ভিদ সংরক্ষণ ও স্প্রেয়ার যন্ত্রপাতি (Plant Protection Machinery)
- পাম্প সেট ও সেচ সরঞ্জাম (Pumps & Irrigation Equipment)
- বীজ বোনা ও চারা রোপণ যন্ত্রপাতি (Sowing and Planting Machinery)
- পণ্য পরিবহন ও ফসল সংরক্ষণ সরঞ্জাম (Transportation & Storage)
- আগাছা নিড়ানো ও জমি পরিচর্যার যন্ত্রপাতি (Weeding and Interculture Machinery)
FSSM প্রকল্পের অধীনে যন্ত্রপাতির ক্যাটাগরি ও ভর্তুকির পরিমাণ
FSSM (Financial Support Scheme for Farm Mechanisation) প্রকল্পের আওতায় মাঝারি ও বড় ধরনের শক্তি চালিত কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ৫০% এবং সোলার পাম্প সেটের ক্ষেত্রে ৬০% পর্যন্ত সরকারি ভর্তুকি প্রদান করা হয়। এই স্কিমের অধীনে যোগ্য নিবন্ধিত কৃষকরা সর্বোচ্চ ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা পর্যন্ত সরকারি অনুদান পেতে পারেন।
অনুমোদিত যন্ত্রপাতির ক্যাটাগরি সমূহ (Category List):
- ফসল কাটা ও মাড়াইয়ের যন্ত্রপাতি (Harvesting & Threshing Equipment)
- উদ্যানপালন ও হর্টিকালচার বিশেষ সরঞ্জাম (Horticulture Special Equipment)
- উদ্ভিদ সংরক্ষণ ও স্প্রেয়ার যন্ত্রপাতি (Plant Protection Machinery)
- পাম্প সেট ও সেচ সরঞ্জাম (Pumps & Irrigation Equipment)
- বীজ বোনা ও চারা রোপণ যন্ত্রপাতি (Sowing and Planting Machinery)
- আগাছা নিড়ানো ও জমি পরিচর্যার যন্ত্রপাতি (Weeding and Interculture Machinery)
- কৃষি ড্রোন (Agricultural Drone)
- ফসল অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্রপাতি (Crop Residue Management Machinery)
- ফসল তোলার পরবর্তী প্রক্রিয়াকরণ ও চাল কল চালিত যন্ত্রপাতি (Post Harvest & Milling Machinery)
- বীজ প্রক্রিয়াকরণ যন্ত্র (Seed Processing Machine)
- জমি কমানো ও জমি তৈরির যন্ত্রপাতি (Tillage Machinery)
- পাওয়ার ট্রিলার (Power Tiller)
CHC প্রকল্পের অধীনে যন্ত্রপাতির ক্যাটাগরি ও ভর্তুকির পরিমাণ
CHC (Custom Hiring Centre) প্রকল্পের আওতায় কৃষক প্রডিউসার গ্রুপ (FPO), স্বনির্ভর গোষ্ঠী (SHG) বা নিবন্ধিত কৃষক ক্লাস্টারদের বড় বড় কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ৪০% পর্যন্ত সরকারি ভর্তুকি প্রদান করা হয়।
অনুমোদিত যন্ত্রপাতির ক্যাটাগরি সমূহ (Category List):
- ফসল কাটা ও মাড়াইয়ের যন্ত্রপাতি (Harvesting & Threshing Equipment)
- উদ্যানপালন ও হর্টিকালচার বিশেষ সরঞ্জাম (Horticulture Special Equipment)
- পাম্প সেট ও সেচ সরঞ্জাম (Pumps & Irrigation Equipment)
- বীজ বোনা ও চারা রোপণ যন্ত্রপাতি (Sowing and Planting Machinery)
- পণ্য পরিবহন ও ফসল সংরক্ষণ সরঞ্জাম (Transportation & Storage)
- আগাছা নিড়ানো ও জমি পরিচর্যার যন্ত্রপাতি (Weeding and Interculture Machinery)
- কৃষি ড্রোন (Agricultural Drone)
- ফসল অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্রপাতি (Crop Residue Management Machinery)
- ফসল তোলার পরবর্তী প্রক্রিয়াকরণ ও চাল কল চালিত যন্ত্রপাতি (Post Harvest & Milling Machinery)
- বীজ প্রক্রিয়াকরণ যন্ত্র (Seed Processing Machine)
- জমি কমানো ও জমি তৈরির যন্ত্রপাতি (Tillage Machinery)
- জমি সমতল করার আধুনিক যন্ত্রপাতি (Land Levelling Machinery)
- ফসল বা শস্য সংরক্ষণ কেন্দ্র (Storage)
- ট্রাক্টর (Tractor)
FMB প্রকল্পের অধীনে যন্ত্রপাতির ক্যাটাগরি ও ভর্তুকির পরিমাণ
FMB (Farm Machinery Bank) প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক গোষ্ঠী বা ক্লাস্টার পর্যায়ে যৌথ ব্যবহারের জন্য আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যাংক গড়ে তুলতে ৪০% থেকে ৮০% পর্যন্ত সরকারি ভর্তুকি প্রদান করা হয়।
অনুমোদিত যন্ত্রপাতির ক্যাটাগরি সমূহ (Category List):
- ফসল কাটা ও মাড়াইয়ের যন্ত্রপাতি (Harvesting & Threshing Equipment)
- উদ্যানপালন ও হর্টিকালচার বিশেষ সরঞ্জাম (Horticulture Special Equipment)
- পাম্প সেট ও সেচ সরঞ্জাম (Pumps & Irrigation Equipment)
- বীজ বোনা ও চারা রোপণ যন্ত্রপাতি (Sowing and Planting Machinery)
- পণ্য পরিবহন ও ফসল সংরক্ষণ সরঞ্জাম (Transportation & Storage)
- আগাছা নিড়ানো ও জমি পরিচর্যার যন্ত্রপাতি (Weeding and Interculture Machinery)
- কৃষি ড্রোন (Agricultural Drone)
- ফসল অবশিষ্টাংশ ব্যবস্থাপনা যন্ত্রপাতি (Crop Residue Management Machinery)
- ফসল তোলার পরবর্তী প্রক্রিয়াকরণ ও চাল কল চালিত যন্ত্রপাতি (Post Harvest & Milling Machinery)
- বীজ প্রক্রিয়াকরণ যন্ত্র (Seed Processing Machine)
- জমি কমানো ও জমি তৈরির যন্ত্রপাতি (Tillage Machinery)
- জমি সমতল করার আধুনিক যন্ত্রপাতি (Land Levelling Machinery)
- ফসল বা শস্য সংরক্ষণ কেন্দ্র (Storage)
- ট্রাক্টর (Tractor)
- পাওয়ার ট্রিলার (Power Tiller)
সরকারি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকা PDF
কৃষি যন্ত্রপাতি সাবসিডি তালিকায় ৮৮৪ টি বিভিন্ন শক্তি চলিত কৃষি যন্ত্র ও যন্ত্রপাতির নাম রয়েছে সেগুলি একটি পেজে দেখার জন্য পেজটি খোলার উপরে ডান দিকে সারচ বক্স (Search) ক্লিক করে আপনি যেটা দেখতে চাইছেন তার ইংলিশ নাম লিখলে তালিকার শুরুতে চলে আসবে অথবা নিচে ডান দিকে নেক্সট (Next) বা সংখ্যাতে ক্লিক করে পরের পেজের যন্ত্রপাতি গুলি দেখতে পাবেন।
Krishi jantrapati vortuki list pdf দেখতে নিচে নীল বোতামে ক্লিক করুন
বিশেষ দ্রষ্টব্য – পশ্চিমবঙ্গ সরকার কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকায় যন্ত্রপাতি গুলির মূল দাম উল্লেখ করা আছে এবং ভর্তুকি হিসাব হয় নিচে দেওয়া প্রকল্প ক্যাটেগরী ভর্তুকি হিসাব অনুসারে। বড় ধরনের মেশিন গুলি যেগুলি ব্যাংক সাপোর্ট ক্রয় সুবিধা আছে সেগুলি ছাড়া বাকি সব কৃষি যন্ত্রপাতি কৃষি বিভাগ থেকে ক্রয়ের কোটেশন পাওয়ার পর আবেদনে যে ডিলার বেছে নিয়েছেন সেখান থেকে পুরো দাম দিয়ে ক্রয় করে নিয়ে আসতে হবে ব্লক কৃষি বিভাগে এবং সেখানে ছবি তুলে পোর্টালে আপলোড করে এবং কিছুদিন পর ভর্তুকির টাকা আবেদনের সময় দেওয়া DBT লিংক ব্যাংক একাউন্টএ দিয়ে হবে। এই বিষয়ে বিস্তারিত জানতে আপনার ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে নিয়ে আবেদন করতে পারেন।
আড়ও পড়ুন ৮০% সরকারি সাবসিডি অনুদানে ট্রাক্টর ক্রয়ের আবেদন করবেন কিভাবে দেখুন।

Mtor jler
2 ta
Tracter