
আপনারা যারা গ্রামীণ এলাকায় মহিলাদের স্বনির্ভর করতে চাইছেন, তাদের জন্য আনন্দধারা প্রডিউসার গ্রুপ গঠন করার সম্পূর্ণ গাইডলাইন এখানে দেওয়া হলো। অনেকেই ইন্টারনেটে প্রডিউসার গ্রুপ গঠন পদ্ধতি লিখে সার্চ করেন সঠিক তথ্যের জন্য। এই নির্দেশিকাটি ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রক (Ministry of Rural Development) কর্তৃক প্রকাশিত মেমো নম্বর: File No. K-11062/04/2017/NRLM (Livelihoods), তারিখ: ২৪ মে ২০১৯-এর অফিশিয়াল গাইডলাইন এবং পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (WBSRLM) বর্তমান কার্যপদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
১. Producer Group (PG) বা উৎপাদক গোষ্ঠী কী ও এর গুরুত্ব
Anandadhara Producer Group হলো সরাসরি উৎপাদক বা নারী উদ্যোক্তাদের নিজস্ব মালিকানাধীন একটি ব্যবসায়িক সংস্থা। এটি সদস্যদের পারস্পরিক সুবিধা এবং আয়ের পথ প্রশস্ত করার জন্য কাজ করে। পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (WBSRLM) অধীনে এটি একটি শক্তিশালী ব্যবসায়িক কাঠামো।
লক্ষ্যণীয় বিষয়গুলি নিম্নরূপ:
- সদস্য সংখ্যা: পিজিতে ২৫-৩৫ জন প্রাথমিক মহিলা উৎপাদক থাকা বাধ্যতামূলক।
- বসবাস: সদস্যদের একই গ্রামের বা সংলগ্ন দুটি গ্রামের বাসিন্দা হতে হবে।
- জীবিকা: সদস্যদের একই ধরণের পেশায় (যেমন- সবজি চাষ বা পশুপালন) যুক্ত থাকতে হবে।
- সফলতা: পিজি গঠনের মূল শর্ত হলো এলাকায় পর্যাপ্ত উদ্বৃত্ত পণ্য (Marketable surplus) থাকতে হবে যাতে সবাই মিলে লাভবান হওয়া যায় ।
আগের ধাপটি (প্রাথমিক ধারণা) যদি আপনার পরিষ্কার হয়ে থাকে, তবে এখন পরবর্তী কাজটি শুরু করুন যা নিচে দেওয়া হলো:
২. পিজি গঠনের প্রথম ধাপ: সমষ্টিকরণ ও সংগঠিত হওয়া
আপনার এলাকায় যদি ২৫-৩৫ জন আগ্রহী নারী সদস্য থাকেন, তবে আপনাদের উৎপাদক গোষ্ঠী গঠনের মূল দিকে নজর দিতে হবে। কেন আপনি সংগঠিত হবেন? কারণ, একা যা সম্ভব নয়, দলগতভাবে তা সহজ।
- উৎপাদনের পূর্ব পরিকল্পনা: সকলে একত্রিত হয়ে বীজ, সার বা চারার চাহিদা নির্ধারণ করা। এতে সম্মিলিত ক্রয়ের মাধ্যমে খরচ কমবে।
- উৎপাদন পরবর্তী বাজারীকরণ: মাঠ পর্যায়ে চাষ বা পশুপালন ব্যক্তিগতভাবে হলেও, বিক্রির সময় পণ্য একত্রিত করে সমষ্টিকরণ করা।
- কেন এটি করবেন? উৎপাদনের আগে সঠিক পরিকল্পনা না থাকলে বাজার পাওয়া কঠিন হয়। তাই সমষ্টিকরণ বা Aggregation প্রক্রিয়াটি শুরু করা জরুরি।
এটি করার পর পরের ধাপে আপনাকে যেটি করতে হবে তা হলো গ্রুপের সুনির্দিষ্ট বৈশিষ্ট্যগুলো নিশ্চিত করা। কেন করবেন? কারণ আনন্দধারা প্রজেক্টের কিছু বাধ্যতামূলক শর্ত রয়েছে যা না মানলে গ্রুপটি সরকারি স্বীকৃতি পাবে না। নিম্নে তা আলোচনা করা হলো:
৩. NRLM – Producer Group Formation এর প্রধান বৈশিষ্ট্যসমূহ
একটি প্রডিউসার গ্রুপ গঠন পদ্ধতি বা PG Formation সফল করতে হলে পশ্চিমবঙ্গ সরকারের আনন্দধারা প্রকল্পের সুনির্দিষ্ট গাইডলাইন মানতে হবে:
- সদস্যতা: প্রতিটি সদস্যকে অবশ্যই আনন্দধারা প্রকল্পের আওতাধীন একটি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য হতে হবে।
- বয়স: আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হওয়া প্রয়োজন।
- পেশাগত অবস্থান: গ্রাম বাংলার প্রকৃত কৃষক, মৎস্যজীবী বা পশুপালক মহিলারা এই পিজির সদস্য হতে পারবেন।
- অবাধ সদস্যপদ: ধর্ম বা জাতির ভিত্তিতে কাউকে সদস্যপদ থেকে বঞ্চিত করা যাবে না।
এই বৈশিষ্ট্যগুলো আপনার গ্রুপের সাথে মিলে গেলে আপনাকে পরের ধাপে যেতে হবে, যেখানে আপনি জানবেন এই গ্রুপটি তৈরি করার প্রকৃত উদ্দেশ্য কী। কেন জানবেন? উদ্দেশ্য পরিষ্কার থাকলে তবেই আপনি সরকারি অনুদান বা লোনের জন্য সঠিক পরিকল্পনা করতে পারবেন। নিম্নে দেখুন:
৪. Producer Group (PG) গঠনের প্রধান উদ্দেশ্য ও লাভ
আপনি যখন Anandadhara Producer Group Formation সম্পন্ন করবেন, তখন আপনার প্রধান লক্ষ্য হবে সদস্যদের আর্থিক নিরাপত্তা।
- দর কষাকষির ক্ষমতা বাড়ানো: বাজার ও দালালের হাত থেকে বাঁচতে সরাসরি ভোক্তা মূল্য যাচাই করা।
- প্রযুক্তিগত সহায়তা: সরকারি বিভিন্ন দপ্তর (যেমন- কৃষি বা প্রাণিসম্পদ বিভাগ) থেকে উন্নত প্রশিক্ষণ ও প্রযুক্তি লাভ করা।
- যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র (CHC): পিজির নিজস্ব তহবিলে চাষের সরঞ্জাম কিনে সদস্যদের ভাড়ায় দেওয়া।
- পরিকাঠামো উন্নয়ন: সেচের জল সরবরাহ বা গবাদি পশুর শেড নির্মাণের জন্য সরকারি ফান্ড ব্যবহার করা।
উদ্দেশ্যগুলো যদি আপনার সামনে পরিষ্কার থাকে, তবে এবার আপনার পরবর্তী পদক্ষেপ হবে গ্রুপের নেতৃত্ব নির্বাচন করা। কেন করবেন? সঠিক নেতা ছাড়া পিজির ব্যবসা পরিচালনা ও স্বচ্ছতা বজায় রাখা সম্ভব নয়। নিম্নে বিস্তারিত:
৫. প্রডিউসার গ্রুপ সদস্যদের নেতৃত্বের গুণাবলী বিকাশ
একজন যোগ্য নেত্রীই পারে একটি পিজি-কে সাফল্যের চূড়ায় নিয়ে যেতে। Producer Group Management-এর জন্য নেতৃত্বে যে গুণগুলো থাকতে হবে:
- সততা ও নিরপেক্ষতা: সদস্যদের মধ্যে বিশ্বাস অর্জন করা।
- দূরদর্শিতা (Vision): গ্রুপের লক্ষ্য সম্পর্কে পরিষ্কার ধারণা রাখা।
- টিম প্লেয়ার: সবাইকে সাথে নিয়ে কাজ করার মানসিকতা।
- স্পষ্টবক্তা: সংকটের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং বাইরের ব্যবসায়ীদের সাথে কথা বলা।
নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হলে আপনার পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হলো এলাকা পরিদর্শন ও ভৌগোলিক অবস্থান যাচাই করা। কেন করবেন? কারণ পিজির স্থায়িত্ব নির্ভর করে সদস্যদের সহজ যাতায়াত ও পণ্য সংগ্রহের সুবিধার ওপর।
৬. Producer Group (PG) গঠনের প্রধান পর্যায়সমূহ
আপনার প্রাথমিক প্রস্তুতি এবং নেতৃত্ব নির্বাচন যদি হয়ে থাকে, তবে এখন আপনাকে প্রডিউসার গ্রুপ গঠন প্রক্রিয়ার মূল পাঁচটি স্তরের মধ্য দিয়ে যেতে হবে। কেন করবেন? কারণ একটি গোষ্ঠী হুট করে ব্যবসা শুরু করতে পারে না, তাকে মানসিক এবং প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হতে হয়। নিম্নে পর্যায়গুলো দেখুন:
- গঠন সভা (Forming): সদস্যরা একত্রিত হয়ে দল হিসেবে বসার আগ্রহ প্রকাশ করেন।
- বিতর্ক ও আলোচনা (Storming): নিজেদের সমস্যা ও লক্ষ্য নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানো।
- নিয়মাবলী তৈরি (Norming): গোষ্ঠী চালানোর নিজস্ব নিয়ম ও Bye-laws তৈরি করা।
- সক্ষমতা বৃদ্ধি (Performing): প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের ব্যবসায়িক ও প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো।
- বাজারীকরণ (Business Operation): এটিই চূড়ান্ত পর্যায় যেখানে পণ্য বিক্রির মাধ্যমে লাভ উৎপাদন শুরু হয়।
এই মানসিক প্রস্তুতি শেষ হওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে পা দিতে হবে, যা হলো আনন্দধারা প্রকল্পের নির্দিষ্ট গঠন প্রক্রিয়া। কেন করবেন? কারণ নির্দিষ্ট সময়সীমা (Timeline) মেনে কাজ না করলে সরকারি অনুমোদন পাওয়া যায় না। নিম্নে তা বিস্তারিত:
৭. আনন্দধারা পিজি গঠনের ধাপ ও সময়সীমা (Timeline)
আনন্দধারা প্রকল্পে Anandadhara Producer Group Formation কেবল একটি সভা নয়, এটি একটি সুশৃঙ্খল ধারাবাহিকতা।
- ১ম দিন (সংঘের সভা): সংঘের কর্মকর্তাদের সচেতন করা এবং পিজির প্রাসঙ্গিকতা নিয়ে রেজোলিউশন পাস করা।
- ১৫তম দিন (ম্যাপিং ও আবেদন): সঠিক সদস্যদের নির্বাচন করা এবং পিজির আবেদনপত্র সংগ্রহ করা।
- ৩০তম দিন (প্রথম আনুষ্ঠানিক বৈঠক): পিজির নাম স্থির করা এবং পদাধিকারী (বৈঠকপতি বা সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ) নির্বাচন করা।
- ৪৫তম দিন (ব্যাঙ্ক অ্যাকাউন্ট): পিজির নামে পৃথক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত নেওয়া।
নাম নির্বাচন ও পদাধিকারী চূড়ান্ত হয়ে গেলে আপনার পরের কাজ হলো পিজির পরিচালনার খাতা ও নথিপত্র গুছিয়ে নেওয়া। কেন করবেন? কারণ স্বচ্ছ হিসাব ছাড়া আনন্দধারা তহবিল বা লোন পাওয়া অসম্ভব।
৮. পিজির আর্থিক ব্যবস্থাপনা ও রেকর্ডের নথি (Books of Record)
আপনি যখন প্রডিউসার গ্রুপ গঠন পদ্ধতি মেনে কাজ শুরু করবেন, তখন আপনাকে অবশ্যই স্বচ্ছ আর্থিক লেনদেন বজায় রাখতে হবে। সঠিক নথিপত্র না থাকলে সরকারি অডিট বা ফান্ড পেতে সমস্যা হতে পারে।
পিজি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার নিয়ম: অ্যাকাউন্ট খোলার জন্য পিজির কার্যনির্বাহী কমিটির রেজোলিউশন, উপ-বিধি (By-laws) এবং পদাধিকারীদের KYC (আধার/প্যান) প্রয়োজন। টাকা তোলার চেকে সভাপতি এবং সম্পাদক/কোষাধ্যক্ষের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।
হিসাবরক্ষণের জন্য প্রয়োজনীয় খাতা: অ-আর্থিক নথি: রেজোলিউশন খাতা, সদস্যপদ রেজিস্টার ও হাজিরা খাতা।
এর পরেই থাকছে ঋণ পাওয়ার যোগ্যতা মাপ কাঠি, নির্ধারিত সময় অন্তর মিটিং রেজোলিউশন এবং ব্যাংকে শেয়ার জমা ও রেকর্ড সচ্ছতার উপর:
৯. পিজি মূল্যায়ন পদ্ধতি ও ঋণ পাওয়ার যোগ্যতা
একটি Producer Group কতটা সফলভাবে চলছে, তা বোঝার জন্য আনন্দধারা প্রকল্পে ১০০ নম্বরের একটি রেটিং সিস্টেম রয়েছে।
- মূল্যায়নের প্যারামিটার: নিয়মিত বৈঠক (৮ নম্বর), আর্থিক লেনদেনের স্বচ্ছতা (৮ নম্বর), রেকর্ড রক্ষণাবেক্ষণ (৮ নম্বর) ইত্যাদি।
- ঋণ ও অনুদান: যারা ‘ক’ বিভাগে (৭০ নম্বরের বেশি) থাকবে, তারা সরাসরি Seed Capital বা কার্যকরী মূলধন পাওয়ার যোগ্য হবে।
- ব্যবসায়িক পরিকল্পনার ক্ষেত্রে কৃষি সূত্র পরামর্শ: মাশরুম বা সবজি চাষের ক্ষেত্রে পণ্যের প্রক্রিয়াজাতকরণ (Value Addition) শিখুন।

পরিকল্পনা তৈরি হয়ে গেলে আপনি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। এখন আপনাকে নিয়মিত কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। কেন করবেন? যাতে আপনার পিজি লাভজনক থাকে এবং সদস্যদের আয় বৃদ্ধি পায়।
১০. আনন্দধারা প্রডিউসার গ্রুপ ব্যবসা পরিকল্পনা (DPR) ও অনুমোদন পদ্ধতি
একটি সফল প্রডিউসার গ্রুপ গঠন পদ্ধতি সম্পন্ন করার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো ব্যবসায়িক পরিকল্পনা বা (Details of Project Report ) DPR তৈরি করা।
সহযোগিতা: ব্যবসা পরিকল্পনা তৈরির সময় অবশ্যই CRP-EP, কৃষি সখী বা পশু সখী-দের কারিগরি সহযোগিতা নিতে হবে। আনন্দধারা নির্দিষ্ট DPR পরিকল্পনা সিটে যাবতীয় তথ্য লিখে সেটি সংঘ (Sangha/CLF)-কে জমা দিতে হবে।
অনুমোদন পদ্ধতি: সংঘের অনুমোদনের পর সেটি ব্লক (BDO-BMMU) অফিস হয়ে জেলা (DRDC-DMMU) Project Director (PD)-র স্বাক্ষরের মাধ্যমে রাজ্য স্তরে (WBSRLM) ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। ভেরিফিকেশনের সময় পিজির মিটিং রেজোলিউশন এবং DPR এ অনুমোদিত ব্যবসা পরিকল্পনা ও বাস্তবতা খতিয়ে দেখে CLF (সংঘ)-কে বরাদ্দ করা হয় । এরপর CLF বা সংঘ সেই ফান্ড সরাসরি পিজির অ্যাকাউন্টে রিলিজ করে ।
ধাপে ধাপে ফান্ড রিলিজ: ১.৫ লক্ষ টাকার রিভলভিং ফান্ড একবারে দেওয়া হবে না; এটি পিজির বিজনেস প্ল্যান অনুযায়ী ধাপে ধাপে রিলিজ করতে হবে ।
অনুমোদন প্রক্রিয়া শুরু হলে আপনাকে পরবর্তী ধাপে পিজির ফান্ডের পরিমাণ ও তার ব্যবহার সম্পর্কে জানতে হবে। কেন জানবেন? কারণ ফান্ডের সঠিক ব্যবহারই আপনার ব্যবসার স্থায়িত্ব নিশ্চিত করবে। নিম্নে দেখুন:
১১. ফান্ডের প্রকারভেদ ও ঋণের নিয়মাবলী
আনন্দধারা প্রডিউসার গ্রুপ সাধারণত দুই ধরণের ফান্ড পায়। এখানে সুদের হার ও ফেরতের নিয়মগুলো ভালো করে বুঝে নেওয়া জরুরি:
১. PG পরিকাঠামো উন্নয়ন ফান্ড (Fixed Capital)
এটি সাধারণত ৫০,০০০ টাকা পর্যন্ত হয়। এই টাকা দিয়ে পিজির স্থায়ী সম্পদ
- কী কেনা যাবে (অনুমোদিত): ইলেকট্রনিক বা মেকানিক্যাল ওজন মেশিন , ময়েশ্চার মিটার , প্লাস্টিক শিট বা ত্রিপল , প্লাস্টিক ক্রেট , চাল ঝাড়ার চালনি , ছোট প্রক্রিয়াকরণ মেশিন (যেমন- সোলার ড্রায়ার, রাইস হালার, প্যাকিং মেশিন, ডাল মিল ), একটি মোবাইল ট্যাবলেট , স্টোরেজ সেলফ এবং সোলার লাইটিং)। কেনা হয়। এটি অনুদান হিসেবে গণ্য হয়, যা ফেরত দিতে হয় না।
- নিষিদ্ধ: দুধ শীতলীকরণ কেন্দ্র (Milk chilling center) , বড় চিলার বা প্রাক-শীতলীকরণ ইউনিট , স্থায়ী পাকাবাড়ি নির্মাণ কাজ , খাতা-কলম বা স্টেশনারি , জ্বালানি বা গাড়ির খুচরা যন্ত্রাংশ এবং কোনো প্রকার মালবাহী গাড়ি ।
- পরিকাঠামোর মালিকানা: পিজি যে সমস্ত যন্ত্রপাতি (ওজন মেশিন, ময়শ্চার মিটার ইত্যাদি) কিনবে, তার মালিকানা থাকবে CLF বা সংঘের হাতে এবং তাদের অ্যাসেট রেজিস্টারে এটি নথিভুক্ত থাকবে ।
২. PG রিভলভিং ফান্ড (Working Capital)
এটি সাধারণত ১,৫০,০০০ টাকা হয়। এটি একটি কার্যকরী মূলধন যা ব্যবসায়িক লেনদেনের জন্য ব্যবহার করা হয়।
- ফেরত দেওয়ার নিয়ম ও সুদ: এই টাকাটি সর্বোচ্চ বাৎসরিক ৭% সুদসহ প্রতিটি সিজন বা প্রোডাকশন সাইকেল শেষে পিজিকে এই কার্যকরী মূলধন (Working Capital) সংঘকে ফেরত দিতে হবে । লোন শোধ না করলে পরবর্তী সিজনে আর লোন পাওয়া যাবে না । (লোনটি পিজি যতদিনের জন্য ব্যবহার করবে, শুধুমাত্র সেই সময়ের জন্যই সুদ দিতে হবে )।
- সংঘের দায়বদ্ধতা: CLF বা সংঘ পিজির জন্য বরাদ্দ করা এই ফান্ড অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারবে না ।
১২. প্রডিউসার গ্রুপ পরিচালনা ও লভ্যাংশ বণ্টন (Operational Core)
প্রডিউসার গ্রুপ গঠন এর ফান্ড পাওয়ার আগের সময় এবং ফান্ড পাওয়ার পর ব্যবসা সচল রাখতে নিচের নিয়মগুলি মানতে হবে:
- মাসিক সঞ্চয় ও শেয়ার মানি: পিজির সদস্যরা একত্রিত হয়ে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা শেয়ার হিসেবে জমা করবেন। কার্যকরী কমিটি এই টাকা দিয়ে সদস্যদের পণ্য ক্রয় করে অন্যত্র বিক্রি করবে।
- লভ্যাংশ বণ্টন: ব্যবসা থেকে প্রাপ্ত মুনাফার একটি অংশ সদস্যদের মধ্যে শেয়ার অনুযায়ী বণ্টন করা হবে এবং বাকি অংশটি পুনরায় ব্যবসায় বিনিয়োগ করা হবে।
- ব্যবসা পরিচালনার শর্ত: পিজির ব্যবসায় কোনোভাবেই বাকিতে পণ্য বিক্রি করা যাবে না।
- ক্ষতিপূরণের দায়ভার: যদি ব্যবসায় লস বা ক্ষতি হয়, তবে পিজির সদস্যদের তাদের ব্যবসার লভ্যাংশের অনুপাতে সেই কার্যকরী মূলধন বা লোন ফেরত দিতে হবে । তবে বিশেষ ক্ষেত্রে সংঘ (CLF) সুদের অংশটি মকুব করতে পারে, কিন্তু আসল টাকা ফেরত দিতেই হবে ।
- পণ্যভিত্তিক ঝুঁকি: যেহেতু কার্যকরী মূলধন একটি লোন, তাই পণ্যের দাম কমে যাওয়ার ঝুঁকি (Commodity risk) সদস্যদেরই বহন করতে হবে ।
উপসংহার
আনন্দধারা প্রডিউসার গ্রুপ গঠন কেবল খাতা-কলমে সীমাবদ্ধ থাকলে চলবে না। সঠিক সময়ে রেজোলিউশন করা, CRP বা কৃষি বা সখীদের সাহায্য নিয়ে Details of Project Report (DPR) তৈরি করা এবং নিয়মিত পণ্য সমষ্টিকরণের মাধ্যমেই একটি পিজি সাফল্যের মুখ দেখতে পারে। যারা ভাবছেন নতুন গ্রুপ খুলবেন বা খুলে ফেলেছেন, তারা এই গাইডলাইন মেনে চললে ফান্ডের আবেদন থেকে শুরু করে ব্যবসা পরিচালনা—সবই সহজ হয়ে যাবে।
১৫. প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন: আনন্দধারা প্রডিউসার গ্রুপ (PG) কী?
উত্তর: আনন্দধারা প্রডিউসার গ্রুপ হলো পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ জীবিকা মিশনের (WBSRLM) একটি উদ্যোগ, যেখানে নির্দিষ্ট কোনো ব্যবসার সাথে যুক্ত (যেমন- সবজি চাষ বা পশুপালন) সর্ব নিন্ম ২৫ জন স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য একত্রিত হয়ে বড় আকারে ব্যবসা পরিচালনা করেন।
প্রশ্ন: একটি প্রোডিউসার গ্রুপ বা পিজি গঠনে কতজন সদস্য প্রয়োজন?
উত্তর: একটি আদর্শ প্রডিউসার গ্রুপ গঠন করতে সাধারণত সর্ব নিন্ম ২৫ জন সদস্য থাকতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে এবং প্রকল্পের ধরন অনুযায়ী এই সংখ্যা পরিবর্তিত হতে পারে। মূলত একটি গ্রাম বা কাছাকাছি এলাকার সদস্যরাই এটি গঠন করেন।
প্রশ্ন: আনন্দধারা পিজি গঠনের প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: এর মূল লক্ষ্য হলো— মধ্যস্বত্বভোগী বা ফড়েদের দৌরাত্ম্য কমিয়ে সরাসরি বাজারে পণ্য বিক্রি করা, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবং গ্রামীণ মহিলাদের আয়ের পরিমাণ বাড়ানো আনন্দধারা প্রোডিউসার গ্রুপ এর মাধ্যমে ।
প্রশ্ন: প্রডিউসার গ্রুপ কি সরকারি অনুদান পায়?
উত্তর: হ্যাঁ, প্রকল্পের নিয়ম অনুযায়ী একটি নিবন্ধিত আনন্দধারা প্রডিউসার গ্রুপ তাদের ব্যবসায়িক পরিকাঠামো উন্নয়নের জন্য Startup Fund এবং পরবর্তী ধাপে ব্যবসার প্রসারের জন্য Working Capital বা রিভলভিং ফান্ড পেয়ে থাকে।
প্রশ্ন: পিজি-র হিসাবপত্র কে রক্ষণাবেক্ষণ করেন?
প্রতিটি প্রডিউসার গ্রুপে একজন নিযুক্ত ক্যাশিয়ার থাকেন। এছাড়া সিআরপি (CRP-EP) বা ব্লক লেভেলের আধিকারিকরা নির্দিষ্ট খাতা (যেমন- Cash Book, Stock Register) এবং মিটিং রেজোলিউশন বুক নিয়মিত পরীক্ষা করেন।
প্রশ্ন: কারা প্রডিউসার গ্রুপের সদস্য হতে পারেন?
উত্তর: যারা ইতিমধ্যে কোনো একটি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সক্রিয় সদস্য এবং নির্দিষ্ট কোনো উৎপাদক কাজের (যেমন- দুগ্ধ উৎপাদন, হস্তশিল্প বা কৃষি) সাথে সরাসরি যুক্ত, তারাই সেই আনন্দধারা প্রোডিউসার গ্রুপ (PG) সদস্য হতে পারেন।
তথ্য সুত্র
- পশ্চিমবঙ্গ সরকার গ্রামীণ আজীবিকা মিশন (WBSRLM) এবং লাখপতি দিদি (NRLM)










