ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) ২০২৬: সমন্বিত কৃষি ক্লাস্টার গঠন গাইড

ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC): সমন্বিত কৃষি ক্লাস্টার পরিষেবা কেন্দ্র দৃশ্য।
ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) পরিষেবা কেন্দ্র দৃশ্য।

১. ভূমিকা ও পটভূমি

ভারত সরকারের গ্রামীণ বিকাশ মন্ত্রকের অধীনে থাকা দীনদয়াল অন্ত্যোদয় যোজনা – জাতীয় গ্রামীণ জীবিকা মিশন (DAY-NRLM) মেমো নম্বর: K-11060/02/2020-21/NRETP/FL নির্দেশিকায় গ্রামীণ দরিদ্রদের বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) বা (Integrated Farming Cluster) চালু করেছে। পশ্চিমবঙ্গ আনন্দধারা প্রকল্প, ত্রিপুরা ও আসাম তথা দেশের অন্যান্য রাজ্য জীবিকা মিশন প্রকল্পে থাকা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের জন্য এটি একটি যুগান্তকারী সুযোগ সমন্বিত কৃষি ক্লাস্টার।

২. ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার কী?

ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার বা সমন্বিত কৃষি ক্লাস্টার হলো DAY-NRLM-এর আওতাধীন মহিলা কিষান সশক্তিকরণ MKSP প্রকল্পের একটি আধুনিক কৃষি পদ্ধতি। প্রাকৃতিক দুর্যোগের ঝুকি কমানো এবং সঠিক মূল্যে ফসল বিক্রির জন্যে একটি গ্রাম পঞ্চায়েতের ২৫০-৩০০ জন প্রান্তিক মহিলা কিষানকে নিয়ে পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে সমন্বিত কৃষি ক্লাস্টার গঠন করা হয়। প্রতিটি গ্রামে নিযুক্ত সিআরপি (CRP) এবং সিনিয়র সিআরপি-র তত্ত্বাবধানে প্রথমে প্রতিটি পরিবারের সম্পদ ও ঋণের বেসলাইন সার্ভে করা হয় এবং আয়ের ঘাটতি মেটাতে ৩ বছরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা (DPR) তৈরি করা হয়।

এই প্রক্রিয়ায় ৩ থেকে ৪টি ভিন্ন জীবিকা কার্যক্রমে (যেমন: কৃষি, প্রাণিসম্পদ, মৎস্য চাষ ও অ-কৃষি উদ্যোগ) কে সমন্বিত করে পরিবেশবান্ধব উপায়ে চাষের খরচ কমানো, প্রক্রিয়াকরণ এবং সঠিক বিপণনের প্রশিক্ষণ দেওয়া হয়। সরকার এই কার্যক্রম সফল করতে ক্ষুদ্র যন্ত্রপাতি, মাটি পরীক্ষা এবং এলএসসি (LSC) ও পিজি (PG) গঠনের মাধ্যমে বাজার সংযোগ নিশ্চিত করতে প্রতি ক্লাস্টারে ৪০ লক্ষ টাকা বরাদ্দ করে এবং অন্যান্য কৃষি সম্পর্কিত দপ্তর গুলির সুবিধা প্রাপ্তির জন্যে কনভারজেন্স করে দেয় ।

আড়ও দেখুন মাছ ও সবজি সমন্বিত চাষ পদ্ধতি : ১ বিঘা পুকুরে সমন্বিত মাছ চাষ পদ্ধতি মডেল

৩. IFC প্রকল্পের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য

ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) প্রকল্পের মূল লক্ষ্য গুলো হলো:

  • দারিদ্র্য বিমোচন: ভূমিহীন, লিজ নিয়ে চাষ করা কৃষক এবং বৃষ্টি-নির্ভর এলাকায় বসবাসকারী পরিবার গুলোকে অগ্রাধিকার দেওয়া।
  • ঝুঁকি ব্যবস্থাপনা: প্রাকৃতিক দুর্যোগ ও উৎপাদিত ফসলের সঠিক বাজার মূল্য না পাওয়া ঝুকি কমানোর জন্যে একক ফসলের ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যময় জীবিকা (যেমন: শস্য + ছাগল + হাঁস-মুরগি-ক্ষুদ্র ব্যবসা ) নিশ্চিত করা।
  • আয় বৃদ্ধি: প্রতিটি পরিবারের বার্ষিক আয় অন্তত ১ লক্ষ টাকায় উন্নীত করা।
  • এন্ড-টু-এন্ড সমাধান: চাষের পরিকল্পনা থেকে শুরু করে ফসল বিক্রির বাজার পর্যন্ত প্রতিটি ধাপে সরকারি ও কারিগরি সহায়তা নিশ্চিত করা।

আড়ও দেখুন স্মার্ট কৃষি প্রযুক্তি সূত্র: আধুনিক চাষের সহজ কৃষিসূত্র

৪. উৎপাদন ব্যবস্থার মূল ক্ষেত্রসমূহ

সমন্বিত কৃষি ক্লাস্টার (IFC)-র অধীনে মূলত নিচের ক্ষেত্রগুলোতে কাজ করা হবে:

  • শস্য : মিশ্র ফসল, আন্তঃফসল, মাঠের ফসল এবং বাগান চাষ।
  • প্রাণিসম্পদ : গরু, মহিষ, ছাগল, ভেড়া, শূকর এবং হাঁস-মুরগি পালন।
  • মৎস্য চাষ : জলজ সম্পদ ব্যবহার করে মাছ চাষের বিভিন্ন জীবিকা।
  • অন্যান্য: মৌমাছি পালন, মাশরুম চাষ, বায়োগ্যাস, জৈব সার ও কীটনাশক তৈরি এবং হস্তশিল্প।

আড়ও দেখুন প্রাকৃতিক কৃষি কি? প্রাকৃতিক চাষ ব্যবস্থাপনা সুবিধা ও নিয়ম।

৫. IFC-এর মূল উপাদানসমূহ

সরকারি নির্দেশিকা অনুযায়ী, একটি আদর্শ ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) মডেল নিচের ৬টি স্তম্ভের ওপর ভিত্তি করে পরিচালিত হবে:

  • ১. সম্পদ সৃষ্টি : উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলবে।
  • ২. ঋণ প্রাপ্তি : সময়মতো পুঁজি নিশ্চিত করতে ব্যাঙ্ক লিঙ্কেজ এবং কমিউনিটি ফান্ডের ব্যবস্থা করবে।
  • ৩. সম্প্রসারণ পরিষেবা : কৃষি সখী, পশু সখী (CRP) এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের (KVK) মাধ্যমে আয় বৃদ্ধির কারিগরি সহায়তা প্রদান ও পরিবেশ বান্ধব চাষ বা প্রাকৃতিক কৃষি প্রশিক্ষণ দিবে।
  • ৪. বাজার সংযোগ : উৎপাদক গোষ্ঠী (PG) গঠনের মাধ্যমে পণ্যের সঠিক দাম নিশ্চিত করার কাজ করবে।
  • ৫. অভিসরণ (Convergence): মনরেগা ও অন্যান্য সরকারি দপ্তরের প্রকল্পের সাথে কাজের সমন্বয় ঘটানো হবে।
  • ৬. লাইভলিহুড সার্ভিস সেন্টার : আধুনিক প্রযুক্তি ও কৃষি উপকরণের প্রধান কেন্দ্র স্থাপন করবে। বিস্তারিত জানতে [এখানে ক্লিক করুন]

৬. বাস্তবায়ন কাঠামো ও মানব সম্পদ

Integrated farming Cluster (IFC) প্রকল্পটি মাঠ পর্যায়ে পরিচালনার জন্য একটি সুনির্দিষ্ট স্তরভিত্তিক কর্মী বাহিনী থাকবে:

  • ব্লক স্তর: একজন ব্লক জীবিকা সমন্বয়কারী এবং প্রতিটি ৫টি IFC-র জন্য একজন IFC অ্যাঙ্কর (কৃষি বা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারী) থাকবে।
  • ক্লাস্টার স্তর: প্রতি ২৫০-৩০০ পরিবারের জন্য একজন সিনিয়র সিআরপি (Senior CRP) থাকবে। (SRLM গুলি তাদের সুবিধা অনুসারে পরিবারের সংখ্যা বাড়িয়ে থাকে।
  • গ্রাম স্তর: প্রতিটি গ্রামে একাধিক জীবিকা বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত জীবিকা সিআরপি (CRP-Farm/Livestock/NTFP) থাকবে।

আড়ও দেখুন লাখপতি দিদি যোজনা কি ? CRP দের যোগ্যতা ও কাজ কর্মসূচী রূপরেখা

৭. বাস্তবায়ন কৌশল

মাঠ পর্যায়ে কাজটি ধাপে ধাপে এগোবে:

  • ১. স্কোপিং স্টাডি: ক্লাস্টারের বর্তমান অবস্থা ও সম্ভাবনা যাচাই করবে।
  • ২. CVLAPI পরিকল্পনা: প্রতিটি পরিবারের জন্য নির্দিষ্ট জীবিকা কার্ড বা ‘এন্ড-টু-এন্ড‘ প্ল্যান তৈরি করবে।
  • ৩. সক্ষমতা বৃদ্ধি: সিআরপি এবং এসএইচজি (SHG) সদস্যদের নিয়মিত কারিগরি প্রশিক্ষণ প্রদান করবে।
  • ৪. LSC স্থাপন: প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিকাঠামো ক্রয় করে সার্ভিস সেন্টারটি চালু করা হবে।

৮. বাজার সংযোগ ও উৎপাদকদের সংগঠন

ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) মডেলের চূড়ান্ত সফলতা নির্ভর করে উৎপাদিত পণ্যের সঠিক বিপণনের ওপর। IFC নির্দেশিকা অনুযায়ী, এই প্রক্রিয়ায় মূলত দুটি স্তরে কাজ করা হবে:

  • প্রডিউসার গ্রুপ (PG) ও এন্টারপ্রাইজ (PE): ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-এর আওতাভুক্ত কৃষকদের নিয়ে ছোট ছোট উৎপাদক গোষ্ঠী গঠন করা হবে। এর ফলে পরিবহণ খরচ কমবে এবং পাইকারি বাজারে কৃষকদের দর কষাকষির ক্ষমতা বাড়বে।
  • ডিজিটাল বিপণন ও ই-ন্যাম (e-NAM): মধ্যস্বত্ব ভোগীদের দাপট কমাতে ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-কে সরাসরি সরকারি অনলাইন প্ল্যাটফর্ম এবং ডিজিটাল বাজারের সাথে যুক্ত করা হবে।
  • মূল্য সংযোজন (Value Addition): কাঁচা ফসল সরাসরি বিক্রি না করে সেগুলোকে পরিষ্কার করা, গ্রেডিং করা এবং উন্নত প্যাকেজিং করার প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে বাজারে পণ্যের দাম অন্তত ২০-৩০% বৃদ্ধি পায়।

প্রডিউসার গ্রুপ (PG) গঠন সম্পর্কে বিস্তারিত জানতে [এখানে ক্লিক করুন]

৯. তদারকি ও মূল্যায়ন

ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) প্রকল্পটির স্বচ্ছতা বজায় রাখতে একটি শক্তিশালী তদারকি ব্যবস্থা রাখা হয়েছে:

  • এমআইএস (MIS) রিপোর্টিং: প্রতিটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-এর দৈনন্দিন অগ্রগতি, সদস্যদের আয় বৃদ্ধি এবং লোন পরিশোধের তথ্য নিয়মিত পোর্টালে আপলোড করা হবে।
  • আর্থিক অডিট: তহবিলের সঠিক ব্যবহার নিশ্চিত করতে ব্লক ও জেলা স্তরে নিয়মিত অডিট করা হবে।

১০. প্রজেক্ট বাজেট ও অর্থায়ন

৩০০ পরিবারের একটি ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC)-এর জন্য যে বাজেটের রূপরেখা দেওয়া হয়েছে, তার প্রধান খাতগুলো হলো:

  • প্রকল্পের সূচনা: স্কোপিং স্টাডি, ডিপিআর (DPR) তৈরি এবং পরিকল্পনা অনুশীলনের জন্য বরাদ্দ করা হবে।
  • সক্ষমতা বৃদ্ধি: IFC অ্যাঙ্কর এবং সিনিয়র সিআরপি-দের প্রশিক্ষণ ও সাম্মানিক দেওয়া হব।
  • কমিউনিটি ইনভেস্টমেন্ট সাপোর্ট: লাইভলিহুড সার্ভিস সেন্টার (LSC) স্থাপন, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় এবং উৎপাদক গোষ্ঠীগুলোর জন্য কার্যনির্বাহী মূলধন (Working Capital) প্রদান করা হবে।
  • ঋণ সহায়তা: এসএইচজি সদস্যদের জীবিকা শুরুর জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করবে।

আড়ও দেখুন আনন্দধারা অমৃতা দাসের Integrated Farming থেকে প্রতি মাসে ৩৫,০০০-৪০,০০০ টাকা আয় সাফল্যের কৃষি সূত্র

১১. উপসংহার:

ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) কেবল একটি প্রকল্প নয়, এটি গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক মুক্তির একটি সনদ। যখন একজন নারী তাঁর খামারে একই সাথে ধান, সবজি, মাছ এবং গবাদি পশুর সমন্বিত চাষ করবেন, তখন তাঁর ‘লাখপতি দিদি‘ হওয়া কেউ আটকাতে পারবে না। ভারত সরকারের এই গাইডলাইন সঠিকভাবে অনুসরণ করলে আমাদের গ্রামগুলো হবে আগামীর স্বনির্ভর অর্থনীতির প্রাণকেন্দ্র।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

১. IFC প্রকল্পের পুরো নাম কী এবং এটি কেন চালু করা হয়েছে?

উত্তর: IFC-এর পুরো নাম হলো Integrated Farming Cluster। এটি মূলত স্বনির্ভর গোষ্ঠীর (SHG) দিদিদের জন্য একটি সমন্বিত কৃষি মডেল, যেখানে একটি নির্দিষ্ট এলাকার অনেক দিদি মিলে একসাথে বিভিন্ন ধরণের চাষাবাদ ও পশুপালন করে নিজেদের আয় কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন।

২. কারা এই IFC প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য?

উত্তর: যারা ইতিমধ্যে কোনো স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য এবং যাদের কৃষি বা পশুপালনে প্রাথমিক অভিজ্ঞতা আছে, এবং তাঁরা যদি IFC প্রকল্পের অন্তর্ভুক্ত গ্রামের বাসিন্দা হয়ে থাকেন তবেই এই প্রকল্পের সুবিধা পেতে পারেন।

৩. IFC প্রকল্পের মাধ্যমে দিদিদের কী ধরণের সহায়তা দেওয়া হয়?

উত্তর: সরকার ও NRLM-এর পক্ষ থেকে মূলত তিন ধরণের সহায়তা পাওয়া যায়:
কারিগরি প্রশিক্ষণ: কীভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করলে লাভ বেশি হবে।
ইনপুট সাপোর্ট: উন্নত বীজ, জৈব সার এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি।
আর্থিক লিঙ্কেজ: ব্যবসা বড় করার জন্য সহজ শর্তে লোন বা ফান্ডের ব্যবস্থা।

৪. IFC প্রকল্পের মূল লক্ষ্য কী?

উত্তর: এর প্রধান লক্ষ্য হলো গ্রামীণ পরিবারগুলোর আয়ের উৎস বাড়ানো এবং দিদিদের ‘লাখপতি দিদি‘ হিসেবে গড়ে তোলা। এটি কেবল খাদ্য নিরাপত্তা নয়, বরং গ্রামীণ মহিলাদের উদ্যোক্তা হিসেবে তৈরি করে।

৫. সাধারণ চাষের সাথে IFC বা সমন্বিত চাষের পার্থক্য কী?

উত্তর: সাধারণ চাষে সাধারণত একটি মাত্র ফসল ফলানো হয়। কিন্তু IFC মডেলে চাষের অবশিষ্টাংশ অন্য কাজে লাগানো হয় (যেমন: চাষের খড় গরুকে খাওয়ানো এবং গরুর গোবর দিয়ে জৈব সার তৈরি করে আবার চাষে ব্যবহার করা)। এতে খরচ কমে এবং লাভ বাড়ে।

৬. ifc cluster এর পূর্ণাঙ্গ রূপ কি?

উত্তর: IFC ক্লাস্টার-এর পূর্ণাঙ্গ রূপ হলো Integrated Farming Cluster (ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার)।
সহজ বাংলায় একে সমন্বিত কৃষি গুচ্ছ বলা যেতে পারে। এখানে ‘ইন্টিগ্রেটেড’ মানে হলো কৃষি, পশুপালন ও মৎস্য চাষের মতো একাধিক ক্ষেত্রকে একত্রে মেলানো, আর ‘ক্লাস্টার’ মানে হলো অনেকজন কৃষক বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিয়ে গঠিত একটি দল।

তথ্য সূত্র

জাতীয় গ্রামীণ আজীবিকা মিশন (NRLM)

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top