মৌমাছি পালন প্রশিক্ষণ কেন্দ্র: মধু ব্যবসায় সরকারি ভর্তুকি ঋণ সম্পর্কিত গাইড

BCKV তে অনুষ্ঠিত মৌমাছি পালন প্রশিক্ষণ এর একটি দৃশ্য ।
BCKV তে অনুষ্ঠিত মৌমাছি পালন প্রশিক্ষণ এর একটি দৃশ্য ।

মৌমাছি পালন প্রশিক্ষণ কেন্দ্র ও ঋণ: মৌমাছি পালন বা এপিকালচার বর্তমানে একটি লাভজনক এবং বৈজ্ঞানিক কৃষি ব্যবসা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ—উভয় সরকারই কৃষকদের স্বাবলম্বী করতে এই খাতে বিশাল বাজেট ও বাণিজ্যিকভাবে মৌমাছি পালন আধুনিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

১. পশ্চিমবঙ্গে প্রশিক্ষণের প্রধান কেন্দ্রসমূহ

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সরকারিভাবে অত্যন্ত সুশৃঙ্খল পদ্ধতিতে মৌমাছি পালন প্রশিক্ষণ দেওয়া হয়। যারা এই পেশায় আসতে চান, তাদের জন্য নিচে নির্ভরযোগ্য কেন্দ্রগুলোর তালিকা দেওয়া হলো:

১.১ রামকৃষ্ণ মিশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র

  • নিমপীঠ রামকৃষ্ণ মিশন (KVK): দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ কৃষি বিজ্ঞান কেন্দ্রটি মৌমাছি পালনের প্রশিক্ষণের জন্য সবথেকে জনপ্রিয়।
  • সারগাছি রামকৃষ্ণ মিশন (KVK): মুর্শিদাবাদ ও তার আশেপাশের জেলার কৃষকদের জন্য এটি একটি আদর্শ কেন্দ্র।
  • নরেন্দ্রপুর ও বেলুর রামকৃষ্ণ মিশন: এখানেও নিয়মিত আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা থাকে।

১.২ বিশ্ববিদ্যালয় ভিত্তিক প্রশিক্ষণ

  • BCKV: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় নদীয়ার মোহনপুরস্থিত এই বিশ্ববিদ্যালয় উন্নত প্রযুক্তির ট্রেনিং দেয়।
  • UBKV: উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কোচবিহার (পুন্ডুবাড়ি) ও জলপাইগুড়ির কৃষকদের জন্য এই বিশ্ববিদ্যালয় এবং এর অধীনে থাকা সমস্ত কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) প্রশিক্ষণ প্রদান করে।

১.২ উদ্যানপালন (Horticulture) ও কৃষি বিভাগ

  • জেলা হর্টিকালচার: প্রতিটি জেলা উদ্যানপালন বা হর্টিকালচার বিভাগে মৌমাছি পালন প্রশিক্ষণ ও সহায়তা প্রদান করে।
  • জেলা ও ব্লক কৃষি বিভাগ: প্রতিটি জেলা ও ব্লক স্তরের কৃষি বিভাগ গুলি মৌমাছি পালনের ব্যবস্থা করে থাকে আত্মা (ATMA) প্রকল্পের মাধ্যমে।

১.৩ CADC এর ভূমিকা

রাজ্যের বিভিন্ন ব্লকে অবস্থিত পশ্চিমবঙ্গ সমন্বিত আঞ্চলিক উন্নয়ন নিগম (WBCADC) অফিসগুলো সরাসরি মাঠ পর্যায়ে মৌমাছি পালন প্রশিক্ষণ এবং উন্নত মানের সরঞ্জাম সরবরাহ করে।

আড়ও দেখুন – মৌমাছি পালন আধুনিক পদ্ধতি: বাড়িতে লাভজনক মৌমাছি পালন গাইড

২. প্রশিক্ষণের নিয়মাবলী ও বাজেট

২.১ সময়কাল ও ব্যাচ গঠন

মৌমাছি পালনের প্রাথমিক প্রশিক্ষণ সাধারণত ৭ দিনের হয়ে থাকে। প্রতিটি ব্যাচে গড়ে ২৫ জন করে কৃষককে নেওয়া হয়।

২.২ প্রশিক্ষণের সময় ও খরচ

  • আদর্শ সময়: এই ট্রেনিংগুলো মূলত ডিসেম্বর মাসে আয়োজিত হয়, কারণ তখন প্রকৃতিতে সরিষা ও অন্যান্য ফুলের প্রাচুর্য থাকে।
  • বাজেট: প্রশিক্ষণ চলাকালীন কৃষকদের থাকা ও খাওয়া বাবদ দৈনিক সরকারি বাজেট ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত ধরা থাকে। অর্থাৎ, এটি সম্পূর্ণ একটি অবৈতনিক আবাসিক প্রশিক্ষণ।

২.৩ নাম নথিভুক্ত করার পদ্ধতি

  • অফিসে যোগাযোগ: আগ্রহী কৃষকরা সরাসরি নিজ জেলার KVK বা কৃষি অফিসে গিয়ে রেজিস্টারে নাম ও মোবাইল নম্বর লিখে আসতে পারেন। যখন ট্রেনিং সেশন শুরু হয় তখন তারা আপনাদের জানিয়ে দিবে কোন তারিখে প্রশিক্ষণ শুরু হবে।
  • ফেসবুক ও বিশেষজ্ঞের সাহায্য: বর্তমানে প্রতিটি KVK-এর ফেসবুক পেজে ট্রেনিংয়ের বিজ্ঞাপন এবং সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞের (Subject Matter Specialist) ফোন নম্বর দেওয়া হয়। সেখানে সরাসরি কথা বলে নাম নথিভুক্ত করলে অফিস থেকে ফোন করে ট্রেনিংয়ের তারিখ জানিয়ে দেওয়া হয়।
BCKV তে অনুষ্ঠিত হাতে কলমে মৌমাছি পালন প্রশিক্ষণ নিচ্ছে প্রশিক্ষণার্থীরা তার একটি দৃশ্য।
BCKV তে অনুষ্ঠিত হাতে কলমে মৌমাছি পালন প্রশিক্ষণ নিচ্ছে প্রশিক্ষণার্থীরা তার একটি দৃশ্য।

৩. পশ্চিমবঙ্গের বিশেষ সরকারি প্রকল্প ও আর্থিক সহায়তা

মৌমাছি পালনকারীদের উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকার বেশ কিছু চমৎকার আর্থিক প্যাকেজ ও প্রকল্প চালু রেখেছে।

৩.১ নারী খাদ্য নিশ্চয়তা মিশন ও আত্মা (ATMA) প্রকল্প

প্রান্তিক কৃষকদের, বিশেষ করে মহিলাদের জন্য এটি একটি অত্যন্ত কার্যকরী প্রকল্প।

  • ২৫,০০০ টাকার প্যাকেজ: ‘নারী খাদ্য নিশ্চয়তা মিশন’-এর আওতায় নির্বাচিত মহিলা মৌ-পালকদের মোট ২৫,০০০ টাকা মূল্যের একটি সম্পূর্ণ কিট বা প্যাকেজ প্রদান করা হয়।
  • প্যাকেজের অন্তর্ভুক্ত বিষয়: এই প্যাকেজের মধ্যে আধুনিক বৈজ্ঞানিক মৌ-বাক্স, উন্নত জাতের মৌমাছি কলোনি, মধু নিষ্কাশন যন্ত্র এবং খামারে কাজ করার জন্য প্রয়োজনীয় সুরক্ষামূলক পোশাক দেওয়া হয়।
  • প্রযুক্তিগত সহায়তা: আত্মা (ATMA) প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে বড় অংকের ভরতুকি ও কারিগরি সহায়তা দেওয়া হয়।

আড়ও দেখুন ইন্টিগ্রেটেড ফার্মিং ক্লাস্টার (IFC) গাইডলাইন ২০২৬: লাখপতি দিদি হওয়ার সম্পূর্ণ গাইড

৪. খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (KVIC) ও ঋণ সুবিধা

বাণিজ্যিকভাবে মধু উৎপাদন শুরু করার জন্য খাদি ও গ্রামোদ্যোগ কমিশন (KVIC) সবথেকে নির্ভরযোগ্য ঋণের উৎস।

৪.১ PMEGP ঋণ ও ভর্তুকির নিয়ম

প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি (PMEGP) প্রকল্পের অধীনে বড় অংকের মৌমাছি পালন ঋণ পাওয়া যায়।

  • ঋণের পরিমাণ: ব্যক্তি পর্যায়ে ৫ লক্ষ টাকা এবং সমিতি বা গ্রুপের ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া সম্ভব।
  • ভর্তুকি (Subsidy): এই ঋণের সবথেকে বড় সুবিধা হলো ভরতুকি। সাধারণ শ্রেণির জন্য ১৫% থেকে ২৫% এবং মহিলা, SC, ST বা ওবিসিদের জন্য ২৫% থেকে ৩৫% পর্যন্ত সরকারি ভরতুকি পাওয়া যায়।

৪.২ সুদের হার ও পরিশোধের সময়সীমা

  • সুদের হার: ব্যাঙ্কের স্বাভাবিক সুদের হারে লোন প্রদান করা হয়।
  • পরিশোধ: লোন শোধ করার জন্য সাধারণত ৩ থেকে ৭ বছর সময় পাওয়া যায়। প্রকল্পের ধরন অনুযায়ী প্রথম ৬ মাস থেকে ১ বছর কিস্তি দেওয়া থেকে রেহাই (Moratorium) পাওয়ার সুবিধা থাকে।

৫. NHM ও NHB এর মাধ্যমে বাণিজ্যিক উদ্যোগ

৫.১ বড় খামারের জন্য ভরতুকি

  • NHM: জাতীয় মধু মিশনের আওতায় বাণিজ্যিকভাবে মধু উৎপাদন ঋণ প্রতি ইউনিটের ওপর প্রকল্পের মোট খরচের ৪০% থেকে ৫০% পর্যন্ত সরকারি ভরতুকি পাওয়া যায়।
  • NHB: জাতীয় উদ্যানপালন বিভাগ বড় আকারের মধু প্রক্রিয়াকরণ কেন্দ্র (Processing Unit) বা কোল্ড স্টোরেজ তৈরির জন্য NHB থেকে বিশাল অংকের আর্থিক সহায়তা ও কারিগরি পরামর্শ দেওয়া হয়।

৫.২ ঋণের জন্য প্রয়োজনীয় শর্তাবলী

বাণিজ্যিকভাবে মধু উৎপাদন ঋণ আবেদনের জন্য আবেদনকারীর কাছে অবশ্যই KVK, BCKV, UBKV বা CADC থেকে প্রাপ্ত নূন্যতম ৭ দিনের একটি বৈধ প্রশিক্ষণ সনদ থাকতে হবে।

৬. বাংলাদেশে মৌমাছি পালন প্রশিক্ষণ ও সরকারি উন্নয়ন প্রকল্প

ভারত বা পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও মৌমাছি পালন বর্তমানে একটি অগ্রাধিকারপ্রাপ্ত কৃষি শিল্প। বাংলাদেশ সরকার এবং কৃষি বিভাগ মৌ-চাষিদের জন্য প্রতি বছর বড় অংকের বাজেট বরাদ্দ রাখে।

৬.১ প্রশিক্ষণের প্রধান কেন্দ্র ও বিভাগসমূহ

বাংলাদেশে বৈজ্ঞানিক উপায়ে মৌচাষের প্রশিক্ষণের জন্য প্রধানত তিনটি বিভাগ কাজ করে:

  • বিসিক (BSCIC)– বাংলাদেশ ঢাকা ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন সবথেকে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। বিসিক দেশের জেলাভিত্তিক কার্যালয়ের মাধ্যমে মৌমাছি পালনের মৌলিক ও উন্নত কারিগরি প্রশিক্ষণ প্রদান করে।
  • বিএআরআই (BARI): বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠানটি মৌমাছির আধুনিক প্রজনন এবং রোগবালাই দমনে বৈজ্ঞানিক ও গবেষণাধর্মী প্রশিক্ষণ দেয়।
  • কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE): উপজেলা পর্যায়ে সরিষা ও লিচু মৌসুমে কৃষকদের ভ্রাম্যমাণ ও গ্রুপ ভিত্তিক ব্যবহারিক প্রশিক্ষণ দেয়।

আড়ও দেখুন স্মার্ট কৃষি প্রযুক্তি সূত্র: আধুনিক চাষের সহজ কৃষিসূত্র

৭. বাংলাদেশে সরকারি বাজেট ও কৃষি ঋণ সুবিধা

৭.১ ভর্তুকি ও উপকরণ সহায়তা

  • বাংলাদেশ সরকার কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রতি বছর মৌমাছি পালনে বড় বাজেট বরাদ্দ রাখে।
  • বিভিন্ন প্রকল্পের আওতায় প্রান্তিক কৃষকদের সম্পূর্ণ বিনামূল্যে বা নামমাত্র মূল্যে আধুনিক মৌ-বাক্স, কলোনি এবং মধু নিষ্কাশন যন্ত্র প্রদান করা হয়।
  • অনেক ক্ষেত্রে সরকারি প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের যাতায়াত ও দৈনিক থাকা-খাওয়ার জন্য বিশেষ ভাতা বা সম্মাননা দেওয়া হয়।

৭.২ কৃষি ঋণের সুদের হার ও নীতিমালা

বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে বাণিজ্যিকভাবে মধু উৎপাদন ঋণের ব্যবস্থা রয়েছে।

  • সুদের হার: বর্তমানে সরকারি নির্দেশনায় কৃষি ঋণের সুদের হার সাধারণত ৪% থেকে ৯% এর মধ্যে থাকে। দুর্যোগকালীন সময়ে সরকার এটি আরও কমিয়ে ৪% পর্যন্ত নামিয়ে আনতে পারে।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী ব্যক্তিরা নিজ উপজেলার উপজেলা কৃষি অফিস অথবা নিকটস্থ বিসিক (BSCIC) জেলা কার্যালয়ে যোগাযোগ করে ঋণের জন্য আবেদন করতে পারেন।

৮. বাণিজ্যিক ব্যবসার জন্য বিশেষ ঋণ ও স্টার্টআপ ফান্ড

৮.১ এসএমই (SME) ও স্টার্টআপ লোন

যাঁরা মৌমাছি পালনকে একটি বড় ব্যবসায়িক বা বাণিজ্যিক উদ্যোগে রূপান্তর করতে চান, তাঁদের জন্য আলাদা সুবিধা রয়েছে:

  • এসএমই (SME)লোন: আপনি যদি বড় আকারে মধু প্রসেসিং প্ল্যান্ট বা নিজস্ব ব্র্যান্ডিং ব্যবসা করতে চান, তবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) প্রকল্পে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ৫ লক্ষ থেকে শুরু করে বড় অংকের মূলধন পাওয়া সম্ভব।
  • স্টার্টআপ ফান্ড (Startup Fund): নতুন ও উদ্ভাবনী আইডিয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ৪% হার সুদে স্টার্টআপ লোন প্রদান করে।

৮.২ কর্মসংস্থান ব্যাংক ও উদ্যোক্তা ঋণ

বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে কোনো জামানত ছাড়াই (পার্সোনাল গ্যারান্টিতে) বিশেষ উদ্যোক্তা ঋণ দেওয়া হয় যা মৌমাছি পালন প্রকল্পের জন্য ব্যবহারযোগ্য।

৮.৩ ঋণের জন্য প্রয়োজনীয় নথিপত্র

  • প্রশিক্ষণ সনদ: বিসিক (BSCIC) বা কৃষি বিভাগ থেকে প্রাপ্ত নূন্যতম ৭ দিনের প্রশিক্ষণ সনদ থাকা বাধ্যতামূলক।
  • বিজনেজ প্রোফাইল: আবেদনের সাথে একটি খসড়া প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হয় যেখানে কতটি বাক্স থাকবে এবং সম্ভাব্য লাভ-ক্ষতির হিসাব উল্লেখ থাকে।

আড়ও দেখুন FPO কি ? FPO গঠন ও কার্যাবলী গাইড: কৃষক উৎপাদক সংস্থা রেজিস্ট্রেশন পদ্ধতি

উপসংহার

অনেক উদ্যোক্তা মৌমাছি পালন প্রশিক্ষণ এবং ঋণের জন্যে উৎসাহী থাকেন কিন্তু কোথায় কখন যোগাযোগ করলে সেই সুবিধা পাবেন না জানার কারনে সরকারি সুযোগ থাকার পরেও বঞ্চিত হন। আমারা এই গাইডটি তে ভারতের পশ্চিমবঙ্গে মৌমাছি পালন প্রশিক্ষণ কেন্দ্র ও মৌমাছি পালন ঋণ কিভাবে কোথায় যোগাযোগ করলে পাবেন সরকারি বিভাগ গুলির তথ্য অনুসারে তুলে ধরেছি এবং বাংলাদেশে মৌমাছি পালন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় আছে ও ঋণ কিভাবে পাবেন সেটাও তুলে ধরেছে উদ্যোক্তা দের সুবিধার্থে।

সাধারণ জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

১. পশ্চিমবঙ্গে কোথায় মৌমাছি পালন ট্রেনিং হয়?

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় সরকারিভাবে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রধান কেন্দ্রগুলো হলো দক্ষিণ ২৪ পরগনার নিমপীঠ রামকৃষ্ণ মিশন (KVK), মুর্শিদাবাদের সারগাছি রামকৃষ্ণ মিশন, নদীয়ার বিসিকেভি (BCKV) এবং কোচবিহারের ইউবিকেভি (UBKV)। এছাড়া প্রতিটি ব্লকের CADC অফিস এবং জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র (KVK) ডিসেম্বর মাসে এই ৭ দিনের প্রশিক্ষণ আয়োজন করে।

২. বাংলাদেশে ঢাকায় মৌমাছি পালন প্রশিক্ষণ কোথায় হয়?

ঢাকায় মৌমাছি পালনের প্রধান প্রশিক্ষণ কেন্দ্র হলো বিসিক (BSCIC – বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন)। ঢাকার কাছেই সাভারে বিসিক-এর মৌচাষ প্রকল্পের অধীনে নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া রাজধানীর খামারবাড়িতে অবস্থিত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (DAE) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) থেকেও প্রশিক্ষণের তথ্য পাওয়া যায়।

৩. মৌমাছি পালনের ঋণ কত টাকা পাওয়া যায়?

ঋণের পরিমাণ প্রকল্পের আকারের ওপর নির্ভর করে। ভারতের খাদি মিশনের (PMEGP) অধীনে ব্যক্তিগতভাবে ২ থেকে ৫ লক্ষ টাকা এবং গ্রুপের ক্ষেত্রে ২৫ লক্ষ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়। পশ্চিমবঙ্গের নারীদের জন্য ২৫,০০০ টাকার একটি বিশেষ সরঞ্জাম প্যাকেজও রয়েছে। অন্যদিকে, বাংলাদেশে সাধারণ উদ্যোক্তারা ৫০,০০০ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত এবং বড় বাণিজ্যিক প্রকল্পে আরও বেশি ঋণ পেতে পারেন।

৪. মৌমাছি পালন লোনের আবেদন পদ্ধতি কি?

লোন পাওয়ার প্রথম শর্ত হলো নূন্যতম ৭ দিনের একটি সরকারি প্রশিক্ষণ সনদ থাকা। এরপর একটি প্রজেক্ট প্রোফাইল (ব্যবসায়িক পরিকল্পনা) তৈরি করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্লকের ADA অফিস বা সরাসরি ব্যাংকে এবং বাংলাদেশের ক্ষেত্রে উপজেলা কৃষি অফিস বা বিসিক (BSCIC) কার্যালয়ে আবেদন করতে হয়। ব্যাংক বা দপ্তর আপনার খামার পরিদর্শন করে রিপোর্ট দিলে লোন মঞ্জুর করা হয়।

তথ্য সূত্র

  • BCKV – Bidhan Chandra Krishi Viswavidyalaya.
  • UBKV – Uttar Banga Krishi Viswavidyalaya.
  • PMEGP- Prime Minister’s Employment Generation Programme.
  • NHM – National Honey Mission.
  • NHB – National Horticulture Board.
  • KVIC – Khadi and Village Industries Commission.
  • ATMA – Agricultural Technology Management Agency.
  • WBCADC – West Bengal Comprehensive Area Development Corporation.
  • BSCIC – Bangladesh Small and Cottage Industries Corporation.
  • BARI – Bangladesh Agricultural Research Institute.
  • উদ্যানপালন (Horticulture) ও কৃষি বিভাগ।
  • রামকৃষ্ণ মিশন ও কৃষি বিজ্ঞান কেন্দ্র।
Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top