পশ্চিমবঙ্গ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ২০২৬-২৭: মোবাইল দিয়ে শস্য বীমা স্ট্যাটাস চেক করবেন কীভাবে?

Banglar Shasya Bima status check 2026 west bengal guide: প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্ট্যাটাস চেক ও বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক (Shasya bima status check) করুন সহজে। PMFBY status check by Aadhaar number, voter card, mobile number for crop insurance status check 2026 WB.
শস্য বা ফসল বীমা যোজনা স্ট্যাটাস চেক।

শস্য বীমা স্ট্যাটাস চেক (Shasya Bima status check) করে খুব সহজেই পশ্চিমবঙ্গের কৃষকরা জানতে পারবেন তাদের আবেদনের বর্তমান স্থিতি। প্রাকৃতিক দুর্যোগ, অসময়ের বৃষ্টি বা খরার হাত থেকে আর্থিক সুরক্ষা দিতে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় কৃষি দপ্তরের যৌথ উদ্যোগে পরিচালনা করা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা (PMFBY)। ২০২৬-২৭ রবি মরসুমে বিজ্ঞাপিত ১৩টি ফসলের বীমা করার পর আপনার আবেদনটি অনুমোদন হয়েছে কি না বা ক্ষতিপূরণের টাকা এসেছে কি না, তা মোবাইল থেকেই দেখে নিতে পারবেন। আজকের নিবন্ধে আমরা সহজ ধাপে আলোচনা করব কীভাবে আপনি প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্ট্যাটাস চেক করবেন।

আড়ও পড়ুন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফরম ফিলাপ ২০২৬-২৭

১. শস্য বীমা স্ট্যাটাস চেক কিভাবে চেক করবেন?

আপনার আবেদন জমা করার পর পাওয়া প্রাপ্তি স্বীকার পলিসি আইডি রসিদ নম্বর থাকে, তবে নিচের পদ্ধতি অনুসরণ করে শস্য বীমা স্ট্যাটাস চেক (Shasya Bima status check) করুন :

  • প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজার থেকে সরাসরি কেন্দ্রীয় ক্রপ ইন্স্যুরেন্স পোর্টাল pmfby.gov.in-এ যান।
  • হোমপেজে থাকা ‘Application Status’ (আবেদনের স্থিতি) অপশনে ক্লিক করুন।
  • আপনার আবেদনের রসিদে থাকা policy Number এবং স্ক্রিনে প্রদর্শিত ক্যাপচা কোডটি সঠিক স্থানে বসান।
  • এরপর ‘Check Status’ বাটনে ক্লিক করুন।

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা স্ট্যাটাস চেক সরাসরি লিংক

How to check your Crop insurance status 2026Click Here

সাবমিট করার সাথে সাথেই আপনার নাম, বীমা করা জমির পরিমাণ, মোরশুম ফসলের বিবরণ এবং আপনার আবেদনটি submitted (জমা পড়েছে), Approved (অনুমোদিত), Pending নাকি অন্য কোনো স্তরে রয়েছে তা স্ক্রিনে দেখতে পাবেন।

বিশেষ দ্রষ্টব্য: শস্য বীমা স্ট্যাটাস চেক শুধুমাত্র ফসল বীমা আবেদন করার পর একটি পলিসি নম্বর দেয় সেটি দিয়ে চেক করতে হবে। Aadhar card বা Mobile number, Voter Id বা by name PMBFY status check করার সিস্টেম নেই।

PMFBY status check করার পর কোন বার্তার কী অর্থ?

  • submitted : আপনার আবেদন টি জমা হয়েছে।
  • Approved / Success: আপনার নাম নথিভুক্তকরণ সফল হয়েছে এবং বীমা কোম্পানি আপনার আবেদন গ্রহণ করেছে। নির্ধারিত নিয়মে ফলন ক্ষতি বা প্রাকৃতিক দুর্যোগ হলে নিয়ম অনুযায়ী টাকা সরাসরি ব্যাংকে আসবে।
  • Processing / Pending: আপনার ব্যাংকিং বা জমি সংক্রান্ত কাগজপত্র বর্তমানে বীমা কোম্পানি বা ব্লক কৃষি দপ্তরে যাচাইয়ের অধীন রয়েছে।
  • Rejected: আবেদনে ভুল তথ্য বা নথিপত্রে অমিল থাকলে এটি দেখাতে পারে। এই বার্তা দেখলে দ্রুত আপনার নিকটবর্তী ব্লক কৃষি আধিকারিকের (ADA Office) সাথে যোগাযোগ করুন।

ফসলে ক্ষতির পরিমাণ কিভাবে নির্ধারন করবে

প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় “বীমা একক” (Insurance Unit) বলতে বোঝায় সেই নির্দিষ্ট ভৌগোলিক এলাকা, যেটিকে ভিত্তি করে ফসলের উৎপাদন বা ফলন মাপা হয় এবং কৃষকদের বীমার ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। বিষয়টি সহজভাবে নিচে ব্যাখ্যা করা হলো:

১. গ্রাম পঞ্চায়েত স্তর (বোরো ধান ও আলু):

বোরো ধান এবং আলুর ক্ষেত্রে পুরো ব্লকের হিসাব ধরা হয় না। প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে আলাদা একটি একক বা ইউনিট হিসেবে ধরা হয়।
এর সুবিধা হলো, কোনো একটি নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতের কৃষকদের ধান বা আলুর ফলন যদি প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়, তবে শুধু সেই পঞ্চায়েতের ফলন যাচাই করেই সেখানকার কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আশপাশের ভালো থাকা পঞ্চায়েতের সাথে এটার হিসাব মেলানো হবে না।

২. ব্লক স্তর (অন্যান্য ফসল যেমন গম, ভুট্টা, ডাল ও তেলবীজ):

গম, ভুট্টা, মুগ, মসুর, সরিষা বা তিলের মতো ফসলগুলির ক্ষেত্রে পুরো একটি ব্লক (C.D. Block)-কে একটি একক বা ইউনিট ধরা হয়।
অর্থাৎ, ওই ব্লকের সার্বিক ফলন হারের ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে ওই ব্লকের অন্তর্ভুক্ত কৃষকরা বীমার দাবি পাবেন কি না।

৩. পৌরসভা বা শহরাঞ্চল ও CCE (Crop Cutting Experiment):

অনেক সময় পৌরসভা বা শহরাঞ্চলেও কিছু জমিতে চাষবাস হয়। কিন্তু সেখানে আলাদা করে ফলন মাপার কোনো ব্যবস্থা থাকে না।
তাই ওই সমস্ত পৌর এলাকার চাষের জমিগুলোকে ফলন নির্ধারণের জন্য নিকটবর্তী কোনো গ্রাম পঞ্চায়েত বা ব্লকের সাথে যুক্ত করে দেওয়া হয়।
এরপর CCE (Crop Cutting Experiment) বা মাঠপর্যায়ে ফসল কেটে আসল ফলন কত হয়েছে তা পরীক্ষা করে দেখার নিয়ম অনুযায়ী ওই শহরাঞ্চলের ফলনও নির্ধারণ করা হয়।

ফসল ক্ষতিগ্রস্ত হলে কৃষকদের করণীয় কী?

যদি শিলাবৃষ্টি, বন্যা, খরা বা স্থানীয় কোনো প্রাকৃতিক বিপর্যয়ে দাঁড়িয়ে থাকা ফসল নষ্ট হয়ে যায়, তবে ক্ষতি হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নির্দিষ্ট টোল-ফ্রি নম্বরে অভিযোগ জানাতে হবে। সরকারি কৃষি আধিকারিক ও বীমা কোম্পানির প্রতিনিধিরা যৌথভাবে জমি পরিদর্শন করে ক্ষতির পরিমাণ হিসাব করবেন।

সরকারি সহায়তার মাধ্যম

Bangla Shasya Bima status check west bengal করে যদি দেখেন আপনার আবেদন জমা হয়নি তবে ফসল বীমা সংক্রান্ত যে কোনো তথ্য বা সমস্যার সমাধানে সরকার প্রদত্ত হেল্পলাইন নম্বর ১৮০০-৫৭২-০২৫৮ (1800 572 0258)-এ কথা বলতে পারেন অথবা আপনার ব্লকের কৃষি প্রযুক্তি সহায়কদের (KTS/ADA Office) পরামর্শ নিতে পারেন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

প্রশ্ন: বাংলা শস্য বীমা এবং পিএম ফসল বীমা যোজনা স্ট্যাটাস চেক কি একই?

উত্তর: হ্যা বাংলা শস্য বীমা (BSB) এবং প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা (PMFBY) প্রকল্প একত্রে যুক্ত করা হয়েছে। ২০২৬ সালের খারিফ মোড়সুম থেকে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য PMFBY status check কেন্দ্রীয় পোর্টাল হয়েছে।

প্রশ্ন: How do check my PMFBY Status পশ্চিমবঙ্গ ?

উত্তর: PMFBY Status বা বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক করার জন্য pmbfy.gov.in পোর্টালে গিয়ে ফসল বীমা করে প্রাপ্ত policy নম্বর দিয়ে আবেদনের পরিস্থিত জানতে পারবেন।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top