
বর্তমানে কৃষকদের জন্য সরকারি বিভিন্ন স্কিম, ভর্তুকি এবং অনুদানের সুবিধা পেতে কৃষক আইডি (Krishak ID) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নম্বর। আপনি যদি নতুন কৃষক আইডির জন্য আবেদন করে থাকেন অথবা আপনার আইডিটি সক্রিয় (Active) আছে কি না দেখতে চান, তবে ঘরে বসেই মোবাইলের মাধ্যমে কৃষক আইডি স্ট্যাটাস চেক করে নিতে পারেন। কেন্দ্র সরকার Agristak কৃষক আইডি তৈরি বিষয়টি রাজ্য ভিত্তিক করে দিয়েছে ফলে আবেদন ও কৃষক আইডি স্ট্যাটাস চেক পোর্টাল গুলি রাজ্য ভিত্তিক আলাদা পোর্টাল দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা এই নিবন্ধে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের Agristack পোর্টালে সরাসরি krishak id status check কিভাবে করবেন তার পদ্ধতি ও লিংক যুক্ত করেছি যার মাধ্যমে আপনি সহজেই করতে পারবেন এক ক্লিকেই।
আড়ও পড়ুন কৃষক আইডি কিভাবে বানাবেন
কৃষক আইডি স্ট্যাটাস চেক করার সুবিধা
Farmer ID status check online করার মাধ্যমে আপনি নিচের বিষয়গুলো নিশ্চিত করতে পারবেন:
- আবেদনের বর্তমান অবস্থা: আপনার কৃষক আইডির আবেদনটি অনুমোদিত (Approved) নাকি বিচারাধীন (Pending) রয়েছে।
- Agristak তথ্য যাচাই: Agristak ফার্মার ID ক্যাম্পে , কৃষি দপ্তরে বা CSC সেন্টারে যখন আপনি আবেদন করেছিলেন প্রয়াজনীও তথ্য গুলি সঠিকভাবে আপডেট হয়েছে কি না।
- সরকারি সুবিধা লাভ: Farmer Id বা কৃষক আইডি স্ট্যাটাস চেক করলে আপনি দেখতে পারবেন আপনার ১১ সংখ্যার krishak Id number হয়েছে কি না- যদি হয় তাহলে আপনি সেই ১১ সংখ্যার কৃষক id দিয়ে সার বুকিং ও ক্রয়, সরকারি মূল্যে ধান বিক্রয় ও অন্যান্য সরকারি কৃষক স্কিমের টাকা অ্যাকাউন্টে আসার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না তা আগে ভাগেই জানতে পারবেন।
অনলাইনে কৃষক আইডি স্ট্যাটাস চেক করার ধাপসমূহ
মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে krishak id Status check করার প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে দেওয়া হলো:
১. অফিসিয়াল পোর্টালে যান
- সবচেয়ে আগে আপনার রাজ্যের কৃষি বিভাগের Agristak অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
- হোমপেজে গিয়ে চেক এনরোলমেন্ট স্ট্যাটাস ( Check Enrollment status ) অপশনটিতে ক্লিক করুন।
২. আধার কার্ড বা ফার্মার আইডি নম্বর প্রদান করুন
- Check Enrollment status ক্লিক করার পর নতুন একটি Check status against (চেক স্ট্যাটাস এগেইনষ্ট) পেজ খুলবে।
- কৃষক আইডি স্ট্যাটাস চেক এর জন্য সুবধাজনক হয় Aadhaar Card নম্বর দেওয়া।
- আপনি আধার নম্বর (Aadhaar number) লেখার উপরে ক্লিক করুন এবং নিচে বক্সে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি বসিয়ে দিন ও সবুজ রঙের Check লেখাতে ক্লিক করুন।
- এর পর আবেদনের সময় দেওয়া DBT লিংক করা মোবাইল নম্বরে একটি OTP নম্বর যাবে এবং OTP ভেরিফিকেশন নতন পেজ খুলবে সেখানে OTP নম্বরটি বসিয়ে দিন এবং OTP verify ক্লিক করলে কৃষক ID স্ট্যাটাস পেজ খুলে যাবে।
Agristack Registry সরাসরি কৃষক আইডি স্ট্যাটাস চেক লিংক
নিচে টেবিলে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম রাজ্যের কৃষক আইডি স্ট্যাটাস চেক এর রাজ্য ভিত্তিক Agristack পোর্টাল লিংক দেওয়া হল- নিজ রাজ্যের লিংকে ক্লিক করে krishak id status check করুন।
| পশ্চিমবঙ্গ কৃষক আইডি স্ট্যাটাস চেক লিংক | চেক করুন |
| ত্রিপুরা কৃষক আইডি স্ট্যাটাস চেক লিংক | চেক করুন |
| আসাম কৃষক আইডি স্ট্যাটাস চেক লিংক | চেক করুন |
কৃষক আইডি কার্ড স্ট্যাটাস চেক Result কি দেখতে পাবেন
- OTP verify ক্লিক করার পর নতুন পেজ সামনে আসবে এবং সেখানে আপনার আধার নম্বর (Aadhaar Number) , আপনার নাম (Farmer name), এনরোলমেন্ট তারিখ (Enrollment date) অর্থাৎ যে তারিখে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন।
- কৃষক আইডি (Farmer ID) আবেদন Approved হলে এখানে ১১ সংখ্যার নম্বর দেখাবে এবং সেটাই আপনার প্রধান বিষয় ও সেটি কে খাতায় টুকে রাখুন , আর যদি Status pending আসে তাহলে Farmer Id ফাকা থাকবে।
- কৃষক নিবন্ধন স্ট্যাটাস ( Farmer Registration status) অর্থাৎ যদি আবেদন সঠিক হয় তবে সক্রিয় (active) দেখাবে।
- আবেদন স্ট্যাটাস (Approval status) মঞ্জুর হলে (Approve) দেখাবে এবং ভুল হলে Rijection ও তথ্য যাচাইয়ের কাজ চলছে বা কোন একটি বিষয় ভুল আছে তবে পেন্ডিং (Pending) দেখাবে।
- অনুমোদন/ রিজেকশন ডেট (Approval/Rejection date) অর্থাৎ আপনার আবেদন অনুমোদন বা রিজেক্ট কবে হয়েছে তার তারিখ ও সময়।
- আবেদন অনুমোদন ধরণ / রিজেকশন কারণ ( Approval remarks / Rejection reason) অর্থাৎ আপনার অনুমোদন কিভাবে হয়েছে বা রিজেকশন এর কারণ কি ? Approved হলে Auto Approve by system এবং Pending বা Reject হলে তার কারণ উল্লেখ করা থাকবে ও সেটা সমাধানের জন্যও কৃষি দপ্তরে যোগাযোগ করবেন।
উপসংহার
কৃষি সহায়তার বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত না হতে আজই আপনার কৃষক আইডি কার্ড স্ট্যাটাস চেক করে নিন। সম্পূর্ণ প্রক্রিয়াটি অত্যন্ত সহজ এবং সাধারণ একটি স্মার্টফোনের সাহায্যেই এটি সম্পন্ন করা সম্ভব। কোনো সমস্যা হলে আপনার ব্লক কৃষি অফিসে যোগাযোগ করুন।
আড়ও পড়ুন ৮০% ভর্তুকিতে সরকারি কৃষি যন্ত্রপাতি ক্রয় করবেন কিভাবে?
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)
১. কৃষক আইডি কার্ড তৈরি হতে সাধারণত কতদিন সময় লাগে?
উত্তর: অনলাইনে আবেদন বা ভেরিফিকেশন জমা দেওয়ার পর সাধারণত ১৫ থেকে ৩০ কর্মদিবসের মধ্যে কৃষক আইডি অনুমোদন পায় এবং পোর্টালে এক্টিভ দেখা যায়। তবে ক্ষেত্রবিশেষে ব্লক কৃষি অফিসে কাগজপত্র যাচাইয়ের সময়ের ওপর নির্ভর করে এটি কিছুটা কম বা বেশি হতে পারে।
২. আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে কি কৃষক আইডি স্ট্যাটাস চেক করা যায়?
উত্তর: হ্যাঁ, যাবে। পোর্টাল বা মোবাইল অ্যাপে সার্চ করার সময় আপনি আপনার নিবন্ধিত আধার কার্ড নম্বর, আবেদন আইডি (Application ID) অথবা লিঙ্ক থাকা মোবাইল নম্বর ব্যবহার করেই স্ট্যাটাস দেখে নিতে পারবেন।
৩. সরকারি মূল্যে ধান বিক্রয় করতে কি কৃষক আইডি লাগবে?
হ্যা সরকার ঘোষণা করেছে যাদের ১১ সংখ্যার কৃষক আইডি থাকবে তাদের কাছেই কেবল সরকার ধান ক্রয় করবে। তাই দ্রুত গতিতে সরকার কৃষক আইডি তৈরির কাজ করছে।










