
ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় কৃষক কল্যাণমূলক উদ্যোগ হলো প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা (PM-Kisan Yojana)। দেশের কোটি কোটি প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের আর্থিক সহায়তা দিতে এই কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ম মেনে প্রতি বছর আর্থিক অনুদান দেওয়া হয়। ২০২৬ সালে দাঁড়িয়ে অনেক কৃষকই বুঝতে পারেন না যে পি এম কিষান যোজনা ২০২৬-এর সুবিধা পেতে নতুনদের কী করতে হবে। আপনি যদি একজন চাষি হন, তবে ঘরে বসেই PM Kisan sonman nidhi Online Apply করে নিতে পারবেন। এই আর্টিকেলে আমরা বিস্তারিত আলোচনা করেছি কীভাবে পি এম কিষান নতুন আবেদন করতে হয় এবং এই পি এম কিষান করতে কি কি ডকুমেন্টস লাগবে। নিচে এই স্কিম সম্পর্কে যাবতীয় তথ্য তুলে ধরা হলো।
পি এম কিষান যোজনা কি?
- PM কিষান যোজনা হলো ভারত সরকারের একটি অন্যতম কল্যাণকারী প্রকল্প, যার মাধ্যমে দেশের যোগ্য চাষিরা বছরে মোট ৬,০০০ টাকা সরাসরি আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
- এই প্রকল্পের পুরো টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর ৩টি সমান কিস্তিতে (২,০০০ টাকা করে) দেওয়া হয়, যা চাষের প্রয়োজনীয় খরচ জোগাতে দারুণভাবে সাহায্য করে।
- পশ্চিমবঙ্গের চাষিরা রাজ্য সরকারের নিজস্ব ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকার পাশাপাশি কেন্দ্র সরকারের এই ‘পি এম কিষান’ যোজনার সুবিধাও কিন্তু একসাথে অনায়াসে লাভ করতে পারেন।
আরো দেখুন কিষান সন্মান নিধি স্ট্যাটাস চেক (PM -KISAN Status check) করতে এখানে ক্লিক করুন।
পি এম কিষান যোজনা মূল উদ্দেশ্য
প্রান্তিক চাষিদের বীজ, সার ও চাষের প্রাথমিক খরচ মেটাতে বছরে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া।
১. একনজরে: পি এম কিষান যোজনা
| বিষয়ের নাম | তথ্য ও নিয়ম |
|---|---|
| প্রকল্পের নাম | প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি যোজনা (PM-Kisan yojana) |
| অফিসিয়াল সাইট | pmkisan.gov.in |
| কবে চালু হয় | ২৪শে ফেব্রুয়ারি, ২০১৯। |
| জমির পরিমাণ | সর্বোচ্চ ২ হেক্টর (১ হেক্টর বা তার কম হলেও আবেদন করা যাবে)। |
| আবেদনের ধরণ | অনলাইন (Online Application) ও অফলাইন। |
| আবেদন যোগ্যতা | পরিবারে যে কোনো একজন ২০১৯ সালের মধ্যে যাদের চাষের জমি নিবন্ধন আছে। |
| অনুদান পরিমাণ | ২০০০ টাকা করে ৩ কিস্তিতে বছরে ৬০০০ টাকা। |
| টাকা পাওয়ার মাধ্যম | এটি সম্পূর্ণভাবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে পাঠানো হয় |
প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ম
আপনি যদি পি এম কিষান যোজনা সুবিধা নিতে চান, তবে সরকারের অফিশিয়াল কিষান সম্মান নিধি প্রকল্প নিয়মগুলো অবশ্যই ভালো করে জেনে নিতে হবে:
- বয়স ও জমির মালিকানা: সরকারি নিয়ম অনুযায়ী আবেদনকারী কৃষকের নিজস্ব নামে চাষের যোগ্য জমি বা খতিয়ান (RoR) থাকতে হবে। জমির পরিমাণ ছোট বা বড় যাই হোক না কেন, ১৮ বছর বা তার বেশি বয়সী যেকোনো যোগ্য কৃষক পিএম কিষাণ প্রকল্পে নতুন আবেদন করতে পারবেন।
- খতিয়ান নিবন্ধন নিয়ম: যাদের খতিয়ান ২০১৯ সালের আগে নিবন্ধন বা রেজিস্ট্রি হয়েছে তারাই শুধু আবেদন করতে পারবেন।
- পরিবারের সংজ্ঞা: প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি প্রকল্প নিয়ম অনুযায়ী একটি কৃষক পরিবার বলতে স্বামী, স্ত্রী এবং তাঁদের নাবালক সন্তানদের বোঝায়। পরিবারের যেকোনো একজন সদস্যই কেবল এই প্রকল্পের সুবিধা পাবেন।
কৃষি ও সরকারি প্রকল্প সম্পর্কিত গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন
| কিষাণ ক্রেডিট কার্ড লোন আবেদন অনলাইন | ক্লিক করুন |
| সুভাষ পালেকর প্রাকৃতিক কৃষি খামার তৈরি পদ্ধতি | ক্লিক করুন |
| কৃষক বন্ধু প্রকল্প ভেরিফিকেশন ফরম ফিলাপ | ক্লিক করুন |
| পি এম সূর্য ঘর যোজনা ৯৩০০০ সাবসিডি আবেদন | ক্লিক করুন |
৩. কারা পি এম কিষান প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়বেন?
অনেক সময় চাষের জমি থাকা সত্ত্বেও কিছু নিয়মের কারণে কৃষকেরা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়তে পারেন। কেন্দ্রের পি এম কিষান যোজনা নিয়ম অনুযায়ী নিচে দেওয়া ব্যক্তিরা এই যোজনার সুবিধা পাবেন না:
- প্রাতিষ্ঠানিক জমির মালিক: যদি জমিটি কোনো সংস্থা, ট্রাস্ট বা প্রাতিষ্ঠানিক খতিয়ানের অধীনে থাকে।
- খতিয়ান নিবন্ধন: ২০১৯ সালের পরে যাদের খতিয়ান নিবন্ধন বা রেজিস্ট্রি হয়েছে তারা পাবেন না।
- চাকুরীরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তা: কেন্দ্র বা রাজ্য সরকারের যেকোনো দপ্তরের কর্মী, সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থার কর্মচারী (চতুর্থ শ্রেণী বা গ্রুপ-ডি কর্মী ছাড়া)।
- সাংবিধানিক পদাধিকারী: বর্তমান বা প্রাক্তন মন্ত্রী, সাংসদ (MP), বিধায়ক (MLA) বা জেলা পরিষদের মেয়র/চেয়ারম্যান।
- উচ্চ অর্থনৈতিক পদমর্যাদা: গত অর্থবর্ষে যাঁরা আয়কর জমা দিয়েছেন বা যাঁদের প্রতি মাসে ১০,০০০ টাকার বেশি পেনশন আসে।
- পেশাদার ব্যক্তি: নিবন্ধিত ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (CA) এবং আর্কিটেক্ট।
৪. পি এম কিষান নতুন আবেদনে কি ডকুমেন্ট লাগবে
পি এম কিষান যোজনা আবেদন করার আগে নিজের কাছে নিচে দেওয়া তথ্য ও কাগজ পত্রগুলি প্রস্তুত রাখা আবশ্যক:
- ১. পরিচয়পত্র: আবেদনকারী কৃষকের আধার কার্ড। (মনে রাখবেন, আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্কড থাকা জরুরি)।
- ২. জমির সাম্প্রতিক রেকর্ড: চাষের জমির নিজস্ব খতিয়ান বা পর্চা (Land Mutation/RoR Copy)। যেখানে কৃষকের নাম স্পষ্ট থাকতে হবে।
- ৩. ব্যাংক পাসবই: কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ। অ্যাকাউন্টটি অবশ্যই আধার লিঙ্কড (Aadhaar Seeded) এবং DBT (Direct Benefit Transfer) চালু করা থাকতে হবে, নতুবা টাকা ঢুকবে না।
- ৪. সচল মোবাইল নম্বর: আবেদন ও ওটিপি (OTP) ভেরিফিকেশনের জন্য একটি স্থায়ী মোবাইল নম্বর।
৫. পি এম কিষান নতুন আবেদন করার পদ্ধতি
বর্তমানে সরকার পি এম কিষান যোজনা অনলাইন রেজিস্ট্রেশন ও তথ্য যাচাইকরণ প্রক্রিয়া অনেক সহজ হয়েছে। আপনি দুইভাবে আবেদন করতে পারেন:
ক) PM Kisan sonman nidhi Online Apply পদ্ধতি
আপনার নিজস্ব এলাকায় থাকা নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র (CSC – Common Service Centre)-এ গিয়ে সমস্ত নথিপত্র দিলে ডিজিটাল সহায়ক অত্যন্ত কম খরচে আপনার আবেদনটি অনলাইনে সাবমিট করে দেবেন। অথবা নিচের পদ্ধতি অনুসরণ করে নিজেই বাড়িতে অনলাইন আবেদন করতে পারেন।
- ১. প্রথমে পি এম কিষাণের অফিশিয়াল পোর্টাল pmkisan.gov.in-এ যান।
- ২. হোম পেজে থাকা ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করুন।
- ৩. আপনার আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ওটিপি (OTP) ভেরিফাই করুন।
- ৪. এরপর আপনার রাজ্য, জেলা, ব্লক এবং গ্রামের নাম সিলেক্ট করে ব্যক্তিগত তথ্য ও জমির খতিয়ান নম্বর নির্ভুলভাবে আপলোড করুন এবং ফর্মটি সাবমিট করুন।
খ) প্রধানমন্ত্রী কৃষক সন্মান নিধি যোজনা ফর্ম ফিলাপ 2026
পি এম কিষান যোজনা ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ‘PM কৃষক বন্ধু’ আবেদনের জন্যে ব্লক কৃষি বিভাগ বা ADA অফিসে এবং জনকল্যাণ শিবিরে যোগাযোগ করতে পারেন।
৬. পি এম কিষান পরের কিস্তির টাকা কবে ঢুকবে
সরকার পরবর্তী কিস্তির টাকা কবে রিলিজ করবে, তার অফিসিয়াল লাইভ কাউন্টডাউন এবং তারিখ সাধারণত মেইন হোমপেজে বড় করে দেওয়া হয়। মোবাইলে সহজে দেখার জন্য নিচে লিংক বটম এ ক্লিক করুন।
কীভাবে দেখবেন: পোর্টালের হোমপেজটি খুললেই একদম ওপরের দিকে স্ক্রোলিং টেক্সট বা ব্যানারে দেখতে পাবেন মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী কিস্তির টাকা কোন তারিখে রিলিজ করবেন।
৭. টাকা না পেলে বা কোনো সমস্যা হলে কোথায় যোগাযোগ করবেন?
যদি আপনার স্ট্যাটাসে কোনো ভুল দেখায়, টাকা আটকে যায় বা আধার ও ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো সমস্যা হয়, তবে সমাধানের জন্য নিচে দেওয়া মাধ্যমগুলি ব্যবহার করুন:
- ১. পি এম কিষাণ হেল্পলাইন নম্বর: যেকোনো জিজ্ঞাসার জন্য কেন্দ্রের টোল-ফ্রি নম্বর 155261 অথবা 1800115526-এ ফোন করতে পারেন।
- ২. অনলাইন গ্রিভেন্স: পোর্টালে ‘Help Desk’ বা ‘Grievance Corner’ অপশনে গিয়ে আপনার সমস্যার কথা লিখে অনলাইন অভিযোগ জানাতে পারেন।
- ৩. স্থানীয় কৃষি অফিস (ADA Office): স্থানীয় কৃষি প্রযুক্তি সহায়ক (KPS) এবং সহ-কৃষি অধিকর্তার (ADA) অফিসে বা জনকল্যাণ শিবিরে PM কিষান প্রকল্পর জন্য বিশেষ সহায়তা ডেস্ক থাকে। সেখানে আপনার আধার, জমির পর্চা ও ব্যাংক পাসবই নিয়ে গেলে আধিকারিকেরা সরাসরি সিস্টেম থেকে ভুল সংশোধন করে দেন।
| ৪০ লাখ টাকা অনুদানে ইন্টিগ্রেটেড ফর্মিং ক্লাস্টার ( IFC) গঠন | ক্লিক করুন |
| প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন ও স্ট্যাটাস চেক | ক্লিক করুন |
| প্রধানমন্ত্রী কৃষি সেচ যোজনা ৯০% সাবসিডি অনুদান | ক্লিক করুন |
| কৃষক উৎপাদক সংস্থা FPO গঠন ও রেজিস্ট্রেশন নিয়ম | ক্লিক করুন |
| লাখপতি দিদি প্রকল্পে ৫ লাখ টাকা সাবসিডি সুদ অনুদান নিন | ক্লিক করুন |
প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)
প্রশ্ন: একই পরিবারে স্বামী ও স্ত্রী দুজনেই কি পিএম কিষাণের টাকা পেতে পারেন?
উত্তর: না। পিএম কিষাণের নিয়ম অনুযায়ী প্রতি পরিবারে (স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তান) কেবল একজনই এই সুবিধা পাওয়ার যোগ্য। দুজনে আবেদন করলে একজনের আবেদন বাতিল বা রিফান্ড লিস্টে চলে যাবে।
প্রশ্ন: ভাগচাষী কি পিএম কিষাণের টাকা পাবে?
উত্তর: না। পিএম কিষাণ যোজনার সুবিধা পেতে গেলে কৃষকের নিজস্ব নামে চাষের জমি বা খতিয়ান থাকা বাধ্যতামূলক। ভাগচাষী বা লিজ নেওয়া চাষীরা এই প্রকল্পের আওতাভুক্ত নন।
প্রশ্ন: PM কিষাণ প্রকল্প কি?
উত্তর: PM কিষাণ প্রকল্প হলো ভারত সরকারের একটি অত্যন্ত জনপ্রিয় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক কল্যাণমূলক উদ্যোগ। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য চাষিদের চাষবাসের প্রাথমিক খরচ মেটানোর জন্য প্রতি বছর ৪ মাস অন্তর ২০০০ টাকা করে ৩টি কিস্তিতে মোট ৬,০০০ টাকা সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রশ্ন: পি এম কিষান নতুন আবেদন কীভাবে করব?
উত্তর: নতুন আবেদন করার জন্য আপনাকে পিএম কিষানের অফিশিয়াল পোর্টালে (pmkisan.gov.in) গিয়ে ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনার আধার নম্বর, ওটিপি (OTP) এবং জমির খতিয়ানের তথ্য জমা দিয়ে PM কৃষক বন্ধু অনলাইন নতুন আবেদন পদ্ধতিটি সম্পন্ন করতে পারবেন।
প্রশ্ন: পি এম কিষাণ করতে কি কি ডকুমেন্ট লাগবে?
উত্তর: নতুন আবেদনের জন্য মূলত ৪টি জরুরি ডকুমেন্ট লাগে: আবেদনকারী কৃষকের নিজস্ব আধার কার্ড, আধার লিঙ্কড সচল মোবাইল নম্বর, নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট পাসবই এবং জমির আপডেটেড খতিয়ান বা পর্চা (RoR)।
প্রশ্ন: পি এম কিষান টাকা কবে ঢুকবে?
উত্তর: কেন্দ্রের কৃষক সম্মান নিধি প্রকল্প নিয়ম অনুযায়ী, এই যোজনার টাকা বছরে ৩টি সমান কিস্তিতে (এপ্রিল-জুলাই, আগস্ট-নভেম্বর এবং ডিসেম্বর-মার্চ) দেওয়া হয়। সাধারণত প্রতি ৪ মাস পর পর সরকারি ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট তারিখে টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
প্রশ্ন: পি এম কিষাণ যোজনা করতে কি লাগে (যোগ্যতা)?
উত্তর: এই সুবিধা পেতে হলে আবেদনকারীকে একজন প্রকৃত কৃষক হতে হবে এবং তার নিজের নামে চাষযোগ্য কৃষিজমি থাকতে হবে। এছাড়া, পরিবারে কেবল একজনই এই সুবিধা পাবেন এবং আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক ও ই-কেওয়াইসি (eKYC) করা থাকা বাধ্যতামূলক।
আড়ও জানতে নিচের লিংকে ক্লিক করুন










