কৃষক বন্ধু প্রকল্প ২০২৬: মোবাইল দিয়ে অনলাইন আবেদন পদ্ধতি

কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ অনলাইন আবেদন পদ্ধতি এবং কি কি ডকুমেন্ট লাগবে তার জন্য krishak bondhu prokolpo নতুন ফর্ম ডাউনলোড অফিশিয়াল গাইড।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন।

পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের খরচ জোগাতে এবং আর্থিক সুরক্ষা দিতে রাজ্য সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ (krishak bandhu prokolpo)। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কোটি কোটি কৃষক সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অনুদান পেয়ে থাকেন। বর্তমানে প্রশাসনিক সমন্বয় আরও দৃঢ় হওয়ায় এই যোজনার তথ্য ভেরিফিকেশন এবং টাকা পাওয়ার প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ ও হয়রানি-মুক্ত হয়েছে।

আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করবো কৃষক বন্ধু অনলাইন আবেদন পদ্ধতি এবং এই কৃষক বন্ধু প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে তার খুঁটিনাটি সমস্ত তথ্য জানতে পারবেন।

১. একনজরে: কৃষক বন্ধু প্রকল্প ২০২৬

বিষয়বিস্তারিত তথ্য
প্রকল্পের নামকৃষক বন্ধু (নতুন) ২০২৬
কবে চালু হয়২০১৯ সালে (২০ই ডিসেম্বর ২০২১-এ সংশোধিত)
মূল উদ্দেশ্যচাষের শুরুতে মরসুমি আর্থিক সহায়তা ও মহাজনি ঋণ মুক্তি।
সর্বোচ্চ অনুদান বছরে ১০,০০০ টাকা (১ একর বা তার বেশি জমি থাকলে)।
ন্যূনতম অনুদানবছরে ৪,০০০ টাকা (১ একরের কম, এমনকি ১ শতক হলেও)।
মৃত্যুকালীন বীমা ১৮-৬০ বছর বয়সের কৃষকের মৃত্যুতে পরিবার পাবে ২ লক্ষ টাকা।
জরুরি ডকুমেন্টভোটার ও আধার কার্ড, ব্যাংক পাসবই এবং জমির পর্চা/দলিল।
কোথায় জমা দেবেনব্লকের সহ-কৃষি অধিকর্তার (ADA) অফিস বা জনকল্যাণ শিবির।
অফিশিয়াল সাইটkrishakbandhu.wb.gov.in

আড়ও জানতে ক্লিক করুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) স্ট্যাটাস চেক ও অনলাইন আবেদন নিয়ম

২. কৃষক বন্ধু আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

পশ্চিমবঙ্গের যেকোনো কৃষক এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন, যদি তিনি এই শর্তগুলি পূরণ করেন:

  • বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • জমির মালিকানা: কৃষকের নিজের নামে চাষযোগ্য জমি বা খতিয়ান (RoR) থাকতে হবে।
  • ভাগচাষীদের সুযোগ: এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো—যাঁদের নিজস্ব জমি নেই, কিন্তু ভূমিহিন কৃষক যিনি নথিভুক্ত ভাগচাষী (Sharecropper) বা বর্গাদার, তিনিও জমির পরচার বদলে বর্গা নিবন্ধনের শংসাপত্র দিয়ে এই প্রকল্পের পুরো সুবিধা পাওয়ার যোগ্য।

৩. কৃষক বন্ধু প্রকল্প কি কি ডকুমেন্ট লাগবে

কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ সালে আবেদন করার আগে নিচে দেওয়া কাগজপত্রের জেরক্স কপি এবং তথ্যগুলি নিজের কাছে প্রস্তুত রাখা আবশ্যক:

  • ১. জমির সাম্প্রতিক রেকর্ড: চাষের জমির নিজস্ব খতিয়ান বা সাম্প্রতিক পর্চা। ভাগচাষী বা বর্গাদারদের ক্ষেত্রে বর্গা নিবন্ধনের শংসাপত্র।
  • ২. পরিচয়পত্র: আবেদনকারী কৃষকের বৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড। (মনে রাখবেন, সিস্টেম ভেরিফিকেশনের জন্য ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ)।
  • ৩. ব্যাংক পাসবই: কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (প্রথম পাতার জেরক্স)। অ্যাকাউন্টটি সচল থাকতে হবে এবং তাতে আইএফএসসি (IFSC) কোড স্পষ্ট হওয়া জরুরি।
  • ৪. মোবাইল নম্বর: আবেদনের সাথে লিঙ্ক করার জন্য এবং পরবর্তীকালে ওটিপি (OTP) বা মেসেজ পাওয়ার জন্য একটি সচল মোবাইল নম্বর।
  • ৫. পাসপোর্ট সাইজ ছবি: আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি।

আড়ও দেখুন কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণ: KCC ঋণ সুবিধা, লিমিট ও আবেদন পদ্ধতি

৪. কৃষক বন্ধু অনলাইন আবেদন পদ্ধতি ও ফর্ম ডাউনলোড ২০২৬

অনেকেই জানতে চান কৃষক বন্ধু অনলাইন আবেদন করার সম্পূর্ণ নিয়মটি কী? আসলে এই প্রকল্পে সরাসরি অনলাইনে ফর্ম ফিলাপ করে সাবমিট করার ব্যবস্থা সাধারণ কৃষকদের জন্য না থাকলেও, আপনারা খুব সহজেই অনলাইন থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর সেই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জনকল্যাণ শিবির কিংবা ব্লক কৃষি বিভাগ (ADA) অফিসে জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কৃষক বন্ধু পোর্টালে (krishakbandhu.wb.gov.in) বর্তমানে যে ফর্মটি দেওয়া আছে, সেটি সরাসরি ডাউনলোড করতে নিচের সবুজ বাটনে ক্লিক করুন।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সহজ ধাপসমূহ:

কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ ফর্মটি সংগ্রহ বা ডাউনলোড করার পর, আবেদনটি সঠিকভাবে জমা দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ধাপ ১ (ফর্ম পূরণ): ডাউনলোড করা আবেদন ফর্মটি ভালো করে দেখে নিন এবং সেখানে কৃষকের নাম, মোবাইল নম্বর, ব্যাংকের বিবরণ ও জমির তথ্য স্পষ্ট অক্ষরে লিখুন।
  • ধাপ ২ (নথিপত্র যুক্ত করা): ফর্মের সাথে আপনার ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, জমির সাম্প্রতিক পর্চার (RoR) জেরক্স কপি এবং পরিচয়পত্র হিসেবে প্রয়োজনীয় সরকারি ডকুমেন্টের জেরক্স কপি সংযুক্ত করুন।
  • ধাপ ৩ (স্বাক্ষর ও জমা): ফর্মের নির্দিষ্ট জায়গায় আবেদনকারী কৃষকের সই বা টিপছাপ দিন। এরপর সমস্ত নথিসহ ফর্মটি আপনার এলাকার জনকল্যাণ শিবির অথবা সরাসরি ব্লক কৃষি আধিকারিকের (ADA) অফিসে গিয়ে জমা দিন। আধিকারিকেরা আপনার তথ্য যাচাই করে অনলাইন পোর্টালে এন্ট্রি করে দিলেই আপনার আবেদন সফল হবে।

আপনি যদি কৃষক বন্ধু আবেদন করে থাকেন এবং আপনার আবেদন মঞ্জুর হলো কিনা বা টাকা ঢুকছে কি না জানতে [ কৃষক বন্ধু স্ট্যাটাস চেক] ক্লিক করুন।

৬. কৃষক বন্ধু হেল্পলাইন ও অভিযোগ কেন্দ্র

আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা বা আবেদন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা সমস্যার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ইমেইল অথবা সরাসরি কল বাটনে ক্লিক করে যোগাযোগ করতে পারেন সকল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

অফিশিয়াল ইমেইল: kbhelpdeskwebel@gmail.com

সরাসরি কৃষি দপ্তরে কল করতে নিচের বাটনে ক্লিক করুন:

কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: সর্বনিম্ন কতটুকু জমি থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যায়?

উত্তর: কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে জমির কোনো সর্বনিম্ন সীমা নেই। আপনার নামে যদি মাত্র ১ শতক চাষযোগ্য জমিও থাকে, তবুও আপনি বছরে ন্যূনতম ৪,০০০ টাকা অনুদান পাবেন।

প্রশ্ন : কৃষক বন্ধু প্রকল্প কি?

উত্তর: krishak bondhu prokolpo হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের খরচ চালানোর জন্য প্রতি বছর দুই কিস্তিতে (খরিফ ও রবি মরসুমে) সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পে জমি অনুযায়ী বছরে সর্বনিম্ন ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়।

প্রশ্ন : কিভাবে কৃষক বন্ধু অনলাইন আবেদন করবেন?

উত্তর: বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে সম্পূর্ণ অনলাইন আবেদনের কোনো ডাইরেক্ট অপশন নেই। তবে আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে, সেটি সঠিকভাবে পূরণ করে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অধিকর্তার (Ada) অফিসে গিয়ে জমা দিতে পারেন।

আড়ও জানতে নিচের লিংকে ক্লিক করুন

Spread the love

3 thoughts on “কৃষক বন্ধু প্রকল্প ২০২৬: মোবাইল দিয়ে অনলাইন আবেদন পদ্ধতি”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top