কৃষক আইডি রেজিস্ট্রেশন ২০২৬: Krishak ID Card Apply Online in West Bengal

কৃষক আইডি কার্ডের জন্য অনলাইনে আবেদন করুন - কৃষক আইডি রেজিস্ট্রেশন এবং কৃষক আইডি কার্ড পশ্চিমবঙ্গ, কৃষি কার্ড অনলাইন আবেদন, krishak id card apply online west bengal, Farmer ID card apply online West Bengal with krishak id number
পশ্চিমবঙ্গে কৃষক আইডি রেজিস্ট্রেশন ক্যাম্প।

বর্তমান ডিজিটাল যুগে আমাদের দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যৌথভাবে এক বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে। ডিজিটাল এগ্রিকালচার মিশন (AgriStack)-এর অধীনে এখন পশ্চিমবঙ্গের প্রতিটি কৃষকের জমি ও পরিচয়ের সঠিক তথ্য এক ডিজিটাল ছাতার তলায় আনার কাজ শুরু হয়েছে ১১ সংখ্যার Farmer id তৈরি করে। এর মূল উদ্দেশ্য হলো প্রকৃত কৃষকদের কাছে সরাসরি সরকারি সমস্ত সুযোগ-সুবিধা ও অনুদান পৌঁছে দেওয়া। এই নিবন্ধে আমরা আলোচনা করব কৃষক আইডি কী, এর সুবিধা এবং কৃষক আইডি রেজিস্ট্রেশন পাওয়ার সম্পূর্ণ বিবরণ।

কৃষক আইডি (Farmer Registry) কি?

কৃষক আইডি হলো ডিজিটাল এগ্রিকালচার মিশনের (AgriStack) আওতায় পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের যৌথ উদ্যোগে তৈরি একটি বিশেষ ১১-সংখ্যার ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর (Unique Farmer ID)।

আড়ও পড়ুন কৃষক আইডি স্ট্যাটাস চেক করব কিভাবে?

কৃষক আইডি সুবিধা গুলি কি?

একটি ১১-সংখ্যার ইউনিক কৃষক আইডি সংগ্রহ করলে কৃষকরা নিম্নলিখিত সুবিধা গুলো সরাসরি পাবেন:

  • সহজ কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণ: ব্যাংক থেকে কৃষি ঋণের আবেদন করার জন্য আর বারবার সরকারি দপ্তরে কিংবা অফিসে যেতে হবে না।
  • সহজে ধান ও শস্য বিক্রয় (MSP): সরকারি সিপিসি (CPC) বা মান্ডিতে সহায়ক মূল্যে (MSP) সরাসরি ধান ও অন্যান্য ফসল বিক্রির প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ হবে।
  • সরাসরি অনুদান লাভ (DBT): সার, বীজ বা কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারের দেওয়া ভর্তুকির টাকা সরাসরি কৃষককের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।
  • পিএম-কিষাণ বা রাজ্য প্রকল্পের টাকা: PM-KISAN বা রাজ্য সরকারের বিভিন্ন কৃষি সহায়তার টাকা সরাসরি অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
  • দালাল-মুক্ত ও স্বচ্ছ ব্যবস্থা: কোনো রকম মধ্যস্বত্বভোগী বা দালালের হস্তক্ষেপ ছাড়াই প্রকৃত কৃষক সরকারের যাবতীয় প্রকল্পের লাভ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

কারা করতে পারবেন কৃষক আইডি?

পশ্চিমবঙ্গের যে সকল কৃষকের নামে নিজস্ব চাষযোগ্য জমি (বাংলার ভূমি রেকর্ড অনুযায়ী) রয়েছে এবং যাদের নিজস্ব আধার কার্ড রয়েছে, তারা সকলেই এই কৃষক আইডি বা Farmer id রেজিস্ট্রেশন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কৃষক আইডি কার্ড পশ্চিমবঙ্গ-এর সমস্ত চাষীদের জন্য জরুরি।

কৃষক আইডি করতে কি কি লাগে? (প্রয়োজনীয় নথি)

অনলাইন বা ক্যাস্পে কৃষক আইডির নিবন্ধনের জন্য নিম্নলিখিত ৩টি জিনিস আবশ্যক:

  • ১. আধার কার্ড (Aadhaar Card): আবেদনকারীর নিজস্ব আধার নম্বর।
  • ২. আধার লিঙ্কযুক্ত সচল মোবাইল নম্বর: ওটিপি (OTP) ভেরিফিকেশনের জন্য আধার নম্বরের সাথে যুক্ত মোবাইল নম্বরটি সঙ্গে রাখতে হবে।
  • ৩. জমির খতিয়ান বা পর্চা: ‘Banglar Bhumi’ পোর্টালের রেকর্ড অনুযায়ী নিজস্ব জমির খতিয়ান বা প্রমানপত্র।

(বিশেষ দ্রষ্টব্য: এই ডিজিটাল রেজিস্ট্রেশন বা নিবন্ধনের সম্পূর্ণ প্রক্রিয়াটি একেবারে বিনামূল্যে করা হয় এবং আপনার সমস্ত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকে।)

আড়ও পড়ুন ট্রাক্টর ক্রয়ে ৮০% সরকারি সাবসিডি পেতে আজই আবেদন করতে ক্লিক করুন।

কিভাবে কৃষক আইডি বানাবেন (অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতি)

কৃষক আইডি পাওয়ার জন্য আপনি আপনার নিকটবর্তী সরকারি কৃষক রেজিস্ট্রেশন ক্যাম্পে যোগাযোগ করতে পারেন অথবা বাড়িতে বসেই নিজে অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারেন।

১. অফলাইন পদ্ধতি (ক্যাম্পের মাধ্যমে):

আপনার নিকটবর্তী পঞ্চায়েত বা কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত “কৃষক রেজিস্ট্রি ক্যাম্প”-এ গিয়ে প্রয়োজনীয় নথি (আধার কার্ড, আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বর ও জমির পর্চা) জমা দিয়ে খুব সহজেই ডিজিটাল কৃষক আইডি সংগ্রহ করতে পারেন।

২. অনলাইন পদ্ধতি (krishak id card apply online):

কৃষি কার্ড অনলাইন আবেদন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • প্রথমে নিবন্ধনের সরকারি পোর্টালে যান (wbfr.agristack.gov.in)।
  • হোমপেজে Farmer Login অপশনে গিয়ে Create Account-এ ক্লিক করুন।
  • আপনার আধার নম্বর দিয়ে OTP যাচাই (Authentication) সম্পূর্ণ করুন এবং একটি নতুন পাসওয়ার্ড তৈরি করুন।
  • এরপর ফোন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে পোর্টালে Log In করুন।
  • লগইন করার পর স্ক্রিনে আধার অনুযায়ী তথ্য দেখতে পাবেন, সেখানে Register as Farmer বাটনে ক্লিক করুন।
  • ফোন নম্বর পরিবর্তন করার প্রয়োজন না থাকলে No সিলেক্ট করুন।
  • আপনার সামাজিক শ্রেণী বা জাতি (Caste) নির্বাচন করুন।
  • Residential Status অপশনে আপনার নিজ গ্রাম সিলেক্ট করুন।
  • Ownership Details-এ জমির মালিকানা সম্পর্কিত তথ্য নির্বাচন করে Owner দিন।
  • Fetch Land Details সেকশনে গিয়ে জেলা, ব্লক এবং গ্রাম সিলেক্ট করে সার্ভে/প্লট নম্বর দিয়ে সাবমিট করুন।
  • Select Owner & Identifier Name বেছে নিন।
  • ROR রেকর্ড অনুযায়ী Select all plot number as per ROR অপশনে ক্লিক করুন।
  • তথ্য যাচাই করে Submit করুন।
  • Verify all land বাটনে ক্লিক করুন।
  • সমস্ত জমির বিবরণ সঠিক থাকলে সবুজ টিক চিহ্ন (checkmark) দেখতে পাবেন।
  • সর্বশেষ Give Consent বক্সে টিক মার্ক দিয়ে চূড়ান্ত আবেদন জমা করে দিন।
  • আবেদন সফলভাবে সম্পন্ন হলে আপনার ১১-সংখ্যার ডিজিটাল krishak id number জেনারেট হয়ে যাবে।

উপসংহার

পশ্চিমবঙ্গ সরকারের ডিজিটাল কৃষি ব্যবস্থার সঙ্গে নিজেকে যুক্ত করার জন্য কৃষক আইডি অত্যন্ত জরুরি একটি মাধ্যম। এটি কেবল একটি পরিচয়পত্র নয়, বরং কৃষকদের সমস্ত সরকারি সাহায্য ও সহায়তা পাওয়ার একটি স্থায়ী ডিজিটাল মাধ্যম। তাই দেরি না করে আপনার নিকটবর্তী কৃষক রেজিস্ট্রি ক্যাম্পে যোগ দিয়ে সফলভাবে আবেদন সম্পন্ন করার পর আপনি আপনার ১১-সংখ্যার ইউনিক krishak id number পেয়ে যাবেন এবং ডিজিটাল কৃষির অগ্রযাত্রায় শামিল হন।

আড়ও পড়ুন কৃষি অবকাঠামো ঋণ ২ কোটি টাকা পর্যন্ত সুদ ভর্তুকিতে।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর

১. প্রশ্ন: কৃষক আইডি (Farmer ID) কি সবার জন্য বাধ্যতামূলক?

উত্তর: না, তবে সরকারি যে কোনো সুবিধা বা অনুদান (যেমন: PM-Kisan, কিষাণ ক্রেডিট কার্ড লোন, বা সহায়ক মূল্যে ধান-শস্য বিক্রি) সহজে পাওয়ার জন্য ১১-সংখ্যার কৃষক আইডি তৈরি করে রাখা অত্যন্ত জরুরি। এটি থাকলে পরবর্তীতে বারবার অফিশিয়াল নথিপত্র জমা দেওয়ার ঝামেলা থাকে না।

২. প্রশ্ন: কৃষক আইডি তৈরি করতে কত টাকা খরচ হয়?

উত্তর: ডিজিটাল এগ্রিকালচার মিশন (AgriStack)-এর অধীনে কৃষক আইডি বা ফার্মার রেজিস্ট্রেশন করার পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে করা হয়। সরকারি ক্যাম্প বা অনলাইন পোর্টাল থেকে আবেদন করতে কোনো ফি দিতে হয় না।

৩. প্রশ্ন: আমার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করা না থাকলে কি কৃষক আইডি করা যাবে?

উত্তর: অনলাইনে নিজে আবেদন করতে আধার লিঙ্কযুক্ত মোবাইল নম্বরে ওটিপি (OTP) আবশ্যক। তবে আপনার আধারে নম্বর লিঙ্ক না থাকলে আপনি নিকটবর্তী কৃষক রেজিস্ট্রি ক্যাম্প বা তথ্যমিত্র কেন্দ্রে (CSC) গিয়ে বায়োমেট্রিক (আঙুলের ছাপ) ব্যবহার করে সহজেই আপনার কৃষক আইডি বানিয়ে নিতে পারেন।

৪. প্রশ্ন: কৃষক আইডি নম্বর কিভাবে পাবো?

উত্তর: AgriStack অনলাইন পোর্টালে অথবা নিকটবর্তী কৃষক রেজিস্ট্রি ক্যাম্পে সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই আপনি আপনার ১১-সংখ্যার ইউনিক কৃষক আইডি নম্বর পেয়ে যাবেন। কৃষক কার্ড আইডি পাওয়ার জন্যও নিকটবর্তী ব্লক কৃষি দপ্তর যোগাযোগ করুন।

Spread the love

3 thoughts on “কৃষক আইডি রেজিস্ট্রেশন ২০২৬: Krishak ID Card Apply Online in West Bengal”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top