মাশরুম চাষের লোন ও সরকারি ভর্তুকি পাওয়ার সহজ উপায় দেখুন ও আবেদন করুন।

মাশরুম চাষ লোন | মাশরুম চাষের লোন কভাবে করবে? কোথায় কোথায় আবেদন করা যায় Mushroom subsidy ? Mushroom chas loan নিতে Mushroom loan apply online 2026 করুন সহজ।
মাশরুম চাষ লোন নিয়ে ব্যবসা দৃশ্য।

বর্তমান সময়ে লাভজনক কৃষিভিত্তিক ব্যবসার মধ্যে মাশরুম চাষ অন্যতম। সঠিক পরিকল্পনা এবং আধুনিক পরিকাঠামো তৈরি করতে পারলে মাশরুম চাষ থেকে কম খরচে ভালো আয় করা সম্ভব। তবে নতুন শেড নির্মাণ, স্পন (বীজ) ল্যাব বা পোস্ট-হারভেস্ট ইউনিট তৈরি করার জন্য অনেকেরই পর্যাপ্ত মূলধনের অভাব থাকে। এই সমস্যা দূর করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন সরকারি প্রকল্প, ব্যাঙ্ক লোন এবং ক্যাপিটাল সাবসিডির ব্যবস্থা করেছে। আপনি যদি মাশরুম চাষ শুরু করতে চান, তবে কীভাবে মাশরুম চাষের লোন পাবেন এবং কোন কোন সরকারি স্কিমে Mushroom loan apply online এ করবেন, তার বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।

১. মাশরুম চাষ লোনের জন্য কোথায় আবেদন করবেন?

মাশরুম চাষের লোন এবং সরকারি অনুদান পাওয়ার জন্য আপনি মূলত দুটি মাধ্যমে আবেদন করতে পারেন—

অনলাইন পোর্টাল এবং সরকারি দপ্তর।

  • MIDH সুরক্ষ পোর্টাল (midh.gov.in): হর্টিকালচার বা উদ্যানপালন দপ্তরের ক্যাপিটাল সাবসিডির জন্য।
  • JanSamarth পোর্টাল (jansamarth.in): ব্যাংক-লিঙ্কড লোন ও সুদের ছাড়ের (Interest Subvention) অনলাইন আবেদনের জন্য।
  • ব্লক ও জেলা উদ্যানপালন দপ্তর (BHO / ADA Office): সরাসরি সরকারি স্কিমে পরামর্শ ও অফলাইন ভেরিফিকেশনের জন্য।
  • CADC অফিস: Comprehensive Area Development Corporation স্থানীয় স্তরে কৃষি পরিকাঠামো ও প্রশিক্ষণ সহায়তার জন্য।
  • বাণিজ্যিক ও গ্রামীণ ব্যাংক: SBI, PNB, PBGB ইত্যাদি ব্যাংক KCC, MUDRA বা AIF ঋণ মঞ্জুরির জন্য।
আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট দেখুনবিস্তারিত
মাশরুম চাষের আধুনিক পদ্ধতি ক্লিক করুণ
ছাগল পালন লোন আবেদন করুনক্লিক করুণ
৩৫% সাবসিডি লোন PMFME আবেদন করুনক্লিক করুণ
মৌমাছি পালন প্রশিক্ষণ কেন্দ্র ও লোন আবেদনক্লিক করুণ

২. সরকারি প্রকল্প, ফুল ফর্ম ও সাবসিডির পরিমাণ

মাশরুম চাষ লোন নেওয়ার সময় যে সমস্ত সরকারি স্কিম থেকে সবচেয়ে বেশি সুবিধা পাওয়া যায়, সেগুলি হলো:

ক) MIDH (Mission for Integrated Development of Horticulture)

  • কাজ: মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার হলো জাতীয় উদ্যানপালন মিশন।
  • সাবসিডি: মাশরুম প্রোডাকশন ইউনিট, স্পন ল্যাব বা কম্পোস্ট ইউনিট তৈরির প্রজেক্ট ২০০ স্কোয়ার ফিট এর জন্য ২ লাখ টাকা পর্যন্ত খরচের ওপর ৫০% পর্যন্ত ক্যাপিটাল সাবসিডি (ভর্তুকি) বা Mushroom loan subsidy পাওয়া যায়।

খ) PM-RKVY (Pradhan Mantri Rashtriya Krishi Vikas Yojana)

  • কাজ: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা রাজ্যভিত্তিক কৃষি ও আনুষঙ্গিক খাতের উন্নয়নের জন্য কাজ করে।
  • সাবসিডি: মাশরুম শেড এর ওপর ক্যাটাগরি অনুযায়ী ৫০০ স্কোয়ার ফিটের ঘরে ৬৬,৫০০ টাকা বেজেট এর ৫০% পর্যন্ত সরকারি অনুদান মেলে।

গ) AIF (Agriculture Infrastructure Fund)

  • কাজ: এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড হলো কৃষি পরিকাঠামো তৈরির বিশেষ লোন তহবিল।
  • সুবিধা: কোল্ড রুম, প্রসেসিং বা বড় শেডের জন্য ২ কোটি টাকা পর্যন্ত লোনে বার্ষিক ৩% সুদের ছাড় (Interest Subvention) পাওয়া যায়।

ঘ) KCC (Kisan Credit Card)

  • কাজ: কিষাণ ক্রেডিট কার্ড স্কিম কৃষকদের স্বল্পসুদে চলতি মূলধন (Working Capital) জোগায়।
  • সুবিধা: মাশরুম চাষের খড়, বীজ, পলিথিন বা বিদ্যুৎ বিল মেটানোর জন্য ৭% সুদে লোন মেলে। সময়মতো শোধ করলে কার্যকর সুদের হার হয় মাত্র ৪%।

ঙ) MUDRA Loan (Micro Units Development and Refinance Agency)

  • কাজ: মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি স্কিম ক্ষুদ্র উদ্যোক্তাদের জামানতহীন লোন দেয়।
  • ক্যাটাগরি: শিশু (৫০ হাজার পর্যন্ত), কিশোর (৫০ হাজার থেকে ৫ লাখ) এবং তরুণ (৫ লাখ থেকে ১০ লাখ টাকা)। মাশরুম চাষের জন্য কিশোর ও তরুণ ক্যাটাগরি সবচেয়ে জনপ্রিয়।

৩. আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Document Checklist)

Mushroom chas loan বা সাবসিডির আবেদন করার আগে নিচের নথিপত্রগুলি গুছিয়ে রাখুন:

  • ১. পরিচয়পত্র: আধার কার্ড ও ভোটার আইডি কার্ড।
  • ২. ঠিকানার প্রমাণ ও প্যান: প্যান কার্ড এবং পাসপোর্টের ছবি।
  • ৩. জমির নথিপত্র: নিজস্ব জমি হলে খতিয়ান/পরচা, লিজ নেওয়া জায়গা হলে ন্যূনতম ৫-৭ বছরের লিজ চুক্তিপত্র (Lease Agreement)।
  • ৪. ব্যাংক ডিটেইলস: গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং পাসবুকের প্রথম পাতার কপি।
  • ৫. প্রজেক্ট রিপোর্ট (DPR): মাশরুম চাষের মোট খরচের হিসাব ও সম্ভাব্য লাভের বিস্তারিত বিবরণ।
  • ৬. ট্রেনিং সার্টিফিকেট: KVK, কৃষি বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত মাশরুম চাষের প্রশিক্ষণ সনদপত্র।

৪. সাবসিডি লোন আবেদন প্রক্রিয়া (MIDH ও RKVY)

মাশরুম চাষের ক্যাপিটাল সাবসিডির জন্য আবেদন মূলত রাজ্য ও ব্লক পর্যায়ে সম্পন্ন করতে হয়:

MIDH (অনলাইন আবেদন পদ্ধতি):

সরাসরি পোর্টালে গিয়ে আবেদন করুন নিচে

Mushroom loan subsidy Apply MIDH portalclick here
  • ১. প্রথমে সরকারি পোর্টাল https://midh.gov.in-এ যান এবং উপরে ডান দিকে Login ক্লিক করুন।
  • ২. ‘Midh suraksha’ login পেজ খুলবে এবং নীচে ধূসর রঙের Beneficiary Registration ক্লিক করে আবার নিচে Beneficiary Registration ক্লিক করুন এর পর অপশনে গিয়ে আবেদন বছর , নাম আধার লিংক মোবাইল নম্বর, আধার ও মৌলিক তথ্য দিয়ে Request OTP ক্লিক করলে অপনার মোবাইলে OTP যাবে এর পর OTP বসিয়ে দিলে রেজিস্ট্রেশন হয়ে যাবে এবং মোবাইলে একটি Usser ID ও পাসওয়ার্ড যাবে।
  • ৩. রেজিস্ট্রেশন এর পর Back to Login ক্লিক করুন এবং মোবাইলে যাওয়া usser id ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। যদি আগে থেকেই Agristak farmer id থেকে তাহলে সেটি তে ক্লিক করে id দিয়ে লগইন করে আবেদন করুন।
  • ৪. লগইন করে Mushroom Production Unit / Infrastructure স্কিম বেছে নিয়ে আপনার প্রজেক্ট রিপোর্ট, জমির কাগজ ও ব্যাংক ডিটেইলস আপলোড করে সাবমিট করুন।
  • ৫. গুরুত্বপূর্ণ ধাপ: সাবমিট করার পর যে Application Acknowledgement Copy তৈরি হবে, তার প্রিন্টআউট নিয়ে প্রয়োজনীয় সমস্ত নথির জেরক্সসহ আপনার ব্লকের সহকারী উদ্যানপালন অধিকর্তা (ADA – Horticulture / BHO) অফিসে গিয়ে জমা দিন।

PM-RKVY (অফলাইন/সরাসরি যোগাযোগ পদ্ধতি):

  • ১. RKVY-এর অধীনে মাশরুম চাষের ভর্তুকি পেতে সরাসরি স্থানীয় ব্লক উদ্যানপালন দপ্তর (BHO Office), ADA Office বা CADC Office (Comprehensive Area Development Corporation)-এ যোগাযোগ করুন।
  • ২. দপ্তর থেকে নির্দিষ্ট ফর্ম তুলে প্রজেক্ট রিপোর্ট ও ডকুমেন্টস সহ জমা দিন। আধিকারিকরা স্থান পরিদর্শন (Spot Inspection) করার পর সাবসিডি অনুমোদন করেন।

৫. সুদ ভর্তুকি ও ব্যাংক ঋণ আবেদন প্রক্রিয়া (JanSamarth Portal)

​মাশরুম চাষ লোনের জন্য ব্যাংক লোন এবং ৩% সুদের ছাড়ের (Interest Subvention) আবেদন অনলাইনে JanSamarth Portal (jansamarth.in)-এর মাধ্যমে করা যায়।

​আবেদন করার সাধারণ নিয়ম:

  • ​১. jansamarth.in পোর্টালে যান। এটি ভারত সরকারের ১৬ টি স্কিমে ব্যাংক লোন আবেদনের জন্য তৈরি পোর্টাল। যেখান থেকে আপনি লোনের আবেদন যোগ্যতা যাচাই করতে পারেন।
  • ২. পোর্টালে ঢুকে একদম ওপরে ডানদিকে আপনার পছন্দের ভাষা (যেমন: বাংলা বা ইংরেজি) নির্বাচন করে নিন।
  • ৩. আপনার মোবাইল নম্বর ও ওটিপি (OTP) দিয়ে একাউন্ট তৈরি করে লগইন করুন।

জনসামর্থ পোর্টালে সরাসরি প্রবেশ করে মাশরুম চাষ লোন আবেদন করুন।

Mushroom loan apply online click here

নিচে প্রতিটি লোনের আবেদনের আলাদা ধাপ আলোচনা করা হলো:

​ক) AIF লোন (Agriculture Infrastructure Fund)

​কারা আবেদন করতে পারবেন: কৃষিজীবী, ব্যক্তিগত উদ্যোক্তা, প্রডিউসার গ্রুপ (PG), Farmer Producer Organization (FPO) এবং স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।

​আবেদন পদ্ধতি:

  • ১. JanSamarth ড্যাশবোর্ড থেকে নিচের দিকে স্ক্রল করে “Agriculture Infrastructure Loan (AIF)” অপশনটি নির্বাচন করুন।
  • ২. যোগ্যতা যাচাইয়ের জন্য ক্লিক করুন।
  • ৩. ব্যবসার গঠন নির্বাচন করুন এবং ব্যক্তিগত হলে ব্যক্তিগত নয়ত গ্রুপ বা সংগঠন ভাবে হলে অ – ব্যক্তিগত বেছে নিন।
  • ৪. লিঙ্গ নির্বাচন করুন – পুরুষ হলে পুরুষ এর নিচে ক্লিক করুণ।
  • ৫. কোন কাস্ট Sc/St/Obc/General
  • ৬. আপনার বাড়ি কোন উপজাতীয় এলাকায় অবস্থিত ? পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে “না” হবে।
  • ৭.ঋণ এর উদ্যেশ্য ঠিক করুন – মাশরুম চাষের জন্য হলে অ – স্টোরেজ কাঠামো তে ক্লিক করুন
  • প্রকল্প খরচ লিখুন ও নিচে নিজ বিনিয়োগ লিখুন এবং যাচাই করুন।
  • ৮. আপনার তথ্য দেখুন এবং আবেদন করলে নিচে আবেদনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে করুন।
  • ৯. আপনার জমির বিবরণ ও মাশরুম চাষের প্রজেক্ট রিপোর্ট (DPR) আপলোড করুন।
  • ১০. পছন্দের ব্যাংক শাখা বেছে নিয়ে ফর্ম জমা দিন। এর মাধ্যমে লোন অনুমোদনের পাশাপাশি সরকারের ৩% সুদের ছাড় সক্রিয় হয়ে যায়।

এছাড়াও এই আবেদন AIF কৃষক ঋণ পোর্টালে সরাসরি আবেদন করতে পারেন ।

​খ) KCC লোন (Kisan Credit Card):

​কারা আবেদন করতে পারবেন: নিজস্ব বা লিজ নেওয়া জমিতে মাশরুম চাষ করছেন এমন সব কৃষক ও প্রডিউসার গ্রুপের সদস্যরা।

​আবেদন পদ্ধতি:

  • ১. JanSamarth-এর “Kisan Credit Card (KCC)” ক্যাটাগরিতে যান এবং যোগ্যতা যাচাইয়ে ক্লিক করুন।
  • ২. মাশরুম চাষের জন্য KCC crop বেছে নিন।
  • ৩. ঠিকানা বেছে নিন রাজ্যের ও জেলার নাম সিলেক্ট করুন ক্লিক করে এবং আবেদন লগইন করুন আপনার মোবাইল নম্বর দিয়ে।
  • ৪. চাষের ধরন হিসেবে Allied Agricultural Activity (মাশরুম চাষ) নির্বাচন করুন।
  • ৫. কার্যকরী মূলধনের (Working Capital) জন্য আপনার আনুমানিক খরচের বিবরণ ও জমির নথিপত্র দিন।
  • ৬. পছন্দের ব্যাংক সিলেক্ট করে ডিজিটাল আবেদনপত্র সাবমিট করুন।

​গ) MUDRA লোন (Shishu, Kishor, Tarun):

​কারা আবেদন করতে পারবেন: নতুন বা অতি ক্ষুদ্র উদ্যোক্তা, যারা বিনাজামানতে লোন নিয়ে ছোট বা মাঝারি আকারে মাশরুম চাষ শুরু করতে চান।

​আবেদন পদ্ধতি:

  • ১. পোর্টালে “Business Activity Loan ” বা ব্যবসায়িক ঋণ অপশনটি বেছে নিয়ে MUDRA Loan সিলেক্ট করুন।
  • ২. টাকার পরিমাণ অনুযায়ী ক্যাটাগরি (কিশোর: ৫০ হাজার থেকে ৫ লাখ, তরুণ: ৫ লাখ থেকে ১০ লাখ) বেছে নিন।
  • ৩. আপনার আধার, প্যান, ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং প্রজেক্ট প্রোফাইল আপলোড করুন।
  • ৪. আবেদন জমা দিয়ে ডিজিটাল কপি পান।

​লোন আবেদনের পর করণীয়:

​JanSamarth পোর্টালে আবেদন সম্পন্ন হলে একটি In-Principle Sanction Letter / Application Copy তৈরি হবে। সেই আবেদনের প্রিন্ট কপি এবং সাথে সমস্ত আসল নথিপত্র (Original Documents) নিয়ে নির্বাচিত ব্যাংক শাখায় (Bank Branch) গিয়ে যোগাযোগ করুন। ব্যাংক আধিকারিক আপনার নথি যাচাই করে ফিল্ড ভেরিফিকেশন সম্পন্ন করবেন এবং লোন অনুমোদন করবেন।

​৬. লোন বা সাবসিডি নিয়ে সমস্যা হলে অভিযোগ জানানোর উপায়

​JanSamarth পোর্টালে বা ব্যাংকে মাশরুম চাষ লোন আবেদন করার পর যদি দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হয়, অহেতুক দেরি হয় বা কোনো জটিলতা তৈরি হয়, তবে আপনি সহজেই অনলাইনে অভিযোগ বা Grievance জমা দিতে পারেন:

​১. JanSamarth পোর্টাল থেকে সরাসরি অভিযোগ:

  • ​আপনার ইমেল/মোবাইল দিয়ে JanSamarth পোর্টালে লগইন করুন উপরে ডান কর্ণারে ৩ লাইন এ ক্লিক করে।
  • ​ড্যাশবোর্ডে থাকা “Grievance / Feedback” বা অভিযোগ অপশনে যান।
  • ​আপনার নাম ও আবেদনের রেফারেন্স আইডি (Application Reference ID) দিয়ে ব্যাংকের বিলম্বের কারণ বা সমস্যার কথা বিস্তারিত লিখে সাবমিট করুন। পোর্টাল থেকে সরাসরি ব্যাংকের হেড অফিসে নোটিশ পাঠানো হয়।

​২. রিজার্ভ ব্যাংকিং লোকপাল (RBI Ombudsman):

​অভিযোগ করার ৩০ দিনের মধ্যেও যদি ব্যাংক থেকে কোনো সমাধান না পাওয়া যায়, তবে আপনি সরাসরি আরবিআই-এর অফিশিয়াল পোর্টাল cms.rbi.org.in-এ গিয়ে ব্যাংকের বিরুদ্ধে অনলাইন অভিযোগ জানাতে পারেন এবং সমাধান করে Mushroom chas loan নিয়ে চাষ করতে পারবেন।

​উপসংহার

​সঠিক পরিকল্পনা এবং সরকারি সহায়তার মাধ্যমে মাশরুম চাষকে একটি অত্যন্ত লাভজনক ব্যবসায় পরিণত করা সম্ভব। আপনি যদি মূলধনের অভাবে পিছিয়ে থাকেন, তবে আজই MIDH সুরক্ষা পোর্টালে ক্যাপিটাল সাবসিডির জন্য এবং JanSamarth পোর্টালে গিয়ে মাশরুম চাষের লোনের জন্য আবেদন করুন। সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করে আপনার মাশরুম চাষের খামারকে আরো বড় ও সফল করে তুলুন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

১. মাশরুম চাষের লোন কীভাবে পাব?

উত্তর: MIDH সুরক্ষায় ক্যাপিটাল সাবসিডি এবং JanSamarth পোর্টালে KCC, MUDRA বা AIF লোনের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

২. মাশরুম চাষে কত টাকা সাবসিডি পাওয়া যায়?

উত্তর: MIDH এবং PM-RKVY প্রকল্পের অধীনে মাশরুম শেড ও পরিকাঠামো তৈরিতে ৪০% পর্যন্ত সরকারি ভর্তুকি মেলে।

৩. মাশরুম চাষের লোন পেতে কী কী কাগজ লাগে?

উত্তর: আধার, প্যান, ভোটার কার্ড, ব্যাংক স্টেটমেন্ট, জমির পরচা বা লিজ চুক্তি এবং প্রজেক্ট রিপোর্ট (DPR) লাগে।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top