
গ্রামীণ ভারতের মহিলাদের ভাগ্য বদলে দিতে এবং তাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করতে ভারত সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হলো Lakhpati Didi Scheme। সম্প্রতি ১৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দিল্লির কৃষি ভবনে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান এক বড় ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, সরকার এখন ৬ কোটি Lakhpati Didi তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।
এখানে জানতে পারবেন লাখপতি দিদি যোজনা ২০২৬ আপডেট, আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যমাত্রা এবং কীভাবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন।
১. লাখপতি দিদি যোজনা ২০২৬ আপডেট : নতুন লক্ষ্যমাত্রা ও ঘোষণা
কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরাজ সিং চৌহান স্পষ্ট করেছেন যে, লক্ষ্যমাত্রা শুধু সংখ্যায় নয়, বরং গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মানোন্নয়নে নিহিত। সংশোধিত লক্ষ্যমাত্রা অনুযায়ী, ৬ কোটি নারীকে লাখপতি দিদি করার জন্য ১০ কোটি মহিলাকে ফিনান্সিয়াল সিস্টেম বা আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে ৭৫ লক্ষ লাখপতি দিদি তৈরির ঘোষণা করেছে ক্ষমতায় আসলে।
বৈঠকের প্রধান লক্ষ্যমাত্রা:
- যুদ্ধকালীন তৎপরতা: লক্ষ্যমাত্রা পূরণে কোনো ঢিলেমি বরদাস্ত করা হবে না।
- ১০ কোটি মহিলার সংযোগ: আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনতে হবে বিশাল সংখ্যক গ্রামীণ নারীকে।
- রাজ্যগুলোর সাথে সমন্বয়: প্রতিটি রাজ্য সরকারকে একটি সময়াবদ্ধ অ্যাকশন প্ল্যান তৈরি করতে হবে।
২. আর্থিক অন্তর্ভুক্তি: Lakhpati Didi হওয়ার মেরুদণ্ড
মন্ত্রী মহোদয় জোর দিয়েছেন যে, গ্রামীণ নারী ক্ষমতায়নের প্রধান মেরুদণ্ড হলো আর্থিক অন্তর্ভুক্তি (Financial Inclusion)। একজন স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্যকে তখনই অর্থনৈতিকভাবে স্বাধীন বলা যাবে যখন তিনি আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত থাকবেন।
এর প্রধান দিকগুলো হলো:
- ব্যাংক লিঙ্কেজ: গোষ্ঠীর নামে ব্যাংক ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা।
- ঋণ সুবিধা: ব্যবসায়িক কাজে মূলধন হিসেবে ক্রেডিট এক্সেস প্রদান।
- বিমা ও নিরাপত্তা: প্রায় ৭ কোটি মানুষকে বিমার আওতায় এনে তাদের জীবনের ঝুঁকি কমানো।
- আর্থিক সাক্ষরতা: ৫ কোটি মানুষকে টাকা জমানো এবং বিনিয়োগের সঠিক শিক্ষা প্রদান।
৩. DAY-NRLM মিশনের ৪টি প্রধান স্তম্ভ
লাখপতি দিদি যোজনা মিশনের সাফল্য নির্ভর করে মূলত ৪টি কম্পোনেন্টের ওপর, যা প্রতিটি CRP বা গোষ্ঠীর সদস্যদের জানা প্রয়োজন:
- প্রাতিষ্ঠানিক কাঠামো ও সক্ষমতা বৃদ্ধি: দিদিদের দক্ষতা বৃদ্ধি করে তাদের বড় কাজের উপযোগী করে তোলা।
- সামাজিক অন্তর্ভুক্তি: অবহেলিত মহিলাদের মূল স্রোতে ফিরিয়ে আনা।
- আর্থিক অন্তর্ভুক্তি: ব্যাংক ও বিমার সুবিধা ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
- জীবিকা উন্নয়ন: নতুন নতুন উপার্জনের পথ (যেমন- IFC বা সমন্বিত কৃষি) তৈরি করা।
৪. ব্যাংক লিঙ্কেজ ও ১.৫ লক্ষ কোটি টাকার সাফল্য
পিআইবি-র রিপোর্ট অনুযায়ী, এপর্যন্ত ব্যাংক লিঙ্কেজ সুবিধার মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এটি একটি বিশাল সাফল্য যা প্রমাণ করে যে গ্রামীণ মহিলারা এখন ব্যাংকিং ব্যবস্থার ওপর আস্থা রাখছেন। এই অর্থ ব্যবহার করে দিদিরা আজ হাঁস-মুরগি পালন, সবজি চাষ এবং ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে তাদের পরিবারের আয় বাড়াচ্ছেন।
৫. কীভাবে Lakhpati Didi হওয়া যায়?
অনেকেই প্রশ্ন করেন, Lakhpati Didi হওয়ার পদ্ধতি কী? যদিও এটি কোনো সাধারণ ফর্ম ফিল-আপ নয়, তবে কিছু ধাপ অনুসরণ করলে আপনিও এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন:
- স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হওয়া: প্রথমে আপনাকে একটি সক্রিয় স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হতে হবে।
- সঠিক জীবিকা নির্বাচন: এমন কাজ বেছে নিন যা থেকে বছরে অন্তত ১ লক্ষ টাকা নিট মুনাফা হয়। (যেমন: সমন্বিত কৃষি ক্লাস্টার বা পিজির সাথে যুক্ত হওয়া)।
- আর্থিক সাক্ষরতা ট্রেনিং: আপনার ব্লকের CRP বা কৃষি মিত্রদের কাছ থেকে আর্থিক লেনদেনের প্রশিক্ষণ নিন।
- ব্যাংক ঋণের সদ্ব্যবহার: ব্যাংক থেকে লোন নিয়ে অনুৎপাদনশীল কাজে খরচ না করে ব্যবসায় বিনিয়োগ করুন।
৬. রাজ্য সরকার ও আনন্দধারা (WBSRLM) এর ভূমিকা
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আনন্দধারা প্রকল্পের মাধ্যমে লাখপতি দিদি প্রকল্প মিশন বাস্তবায়িত হচ্ছে। শ্রী শিবরাজ সিং চৌহান নির্দেশ দিয়েছেন যে, যেসব রাজ্যের পারফরম্যান্স কিছুটা পিছিয়ে আছে, তাদের বিশেষ সহায়তা ও উৎসাহ প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের গ্রাম গুলিতে আনন্দধারার CRP (Community Resource Person)-রা এখন বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন যাতে যোগ্য দিদিরা এই প্রকল্পের বাইরে না থাকেন।
আনন্দধারা Producer Group (PG) গঠন পদ্ধতি: ২০২৬ সালের সম্পূর্ণ গাইডলাইন
৭. উপসংহার: আত্মনির্ভর গ্রামীণ অর্থনীতির স্বপ্ন
কেন্দ্রীয় মন্ত্রীর এই লাখপতি দিদি যোজনা ২০২৬ আপডেট ঘোষণা গ্রামীণ ভারতের জন্য এক নতুন আশার আলো। ৬ কোটি লাখপতি দিদি মানে হলো ৬ কোটি পরিবার দারিদ্র্য মুক্ত হওয়া। সরকার মিশনের বাজেট ও সুযোগ-সুবিধা দিদিদের দোর গোড়ায় পৌঁছে দিতে দায়বদ্ধ তাই এখন প্রতিটি গ্রাম পঞ্চায়েত একটি করে জীবিকা পরিষেবা কেন্দ্র স্থাপন করা হয়ছে। আগামীতে ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে ৭৫ লক্ষ লাখপতি দিদি করবেন বলে সংকল্প করেছেন। এখন সময় এসেছে দিদিদের এগিয়ে আসার এবং এই সুযোগকে কাজে লাগিয়ে ‘আত্মনির্ভর‘ হয়ে ওঠার।
সাধারণ কিছু জিজ্ঞাসা (FAQ)
১. লাখপতি দিদি যোজনা বা প্রকল্প কী?
উত্তর: লাখপতি দিদি যোজনা ভারত সরকারের একটি বিশেষ উদ্যোগ, যার লক্ষ্য হলো স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মহিলাদের প্রশিক্ষিত করে তোলা এবং বিভিন্ন জীবিকা গ্রহণের মাধ্যমে তাঁদের বার্ষিক আয় অন্তত ১ লক্ষ টাকা বা তার বেশি নিশ্চিত করা।
২. Lakhpati Didi Yojana এর সুবিধা পাওয়ার যোগ্যতা কী?
উত্তর: আবেদনকারীকে অবশ্যই কোনো একটি স্বনির্ভর গোষ্ঠীর (SHG) সদস্য হতে হবে এবং গ্রামীণ এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. লাখপতি দিদি হওয়ার জন্য কত টাকা সরকারি অনুদান পাওয়া যায়?
উত্তর: এটি সরাসরি টাকা দেওয়ার প্রকল্প নয়। বরং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রিভলভিং ফান্ড (RF), কমিউনিটি ইনভেস্টমেন্ট ফান্ড (CIF) এবং ব্যাঙ্ক লোনের সুবিধা দেওয়া হয় যাতে সদস্যরা ব্যবসা বা চাষাবাদ শুরু করতে পারেন। এছাড়াও কারিগরি প্রশিক্ষণ ও বাজারজাত করণের সহায়তা দেওয়া হয়।
৪. ‘৬ কোটি লাখপতি দিদি’ লক্ষ্যমাত্রা নিয়ে নতুন আপডেট কী?
উত্তর: সরকার প্রাথমিকভাবে ২ কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়েছিল, যা পরে ৩ কোটিতে উন্নীত করা হয়। সম্প্রতি ২০২৬ সালকে সামনে রেখে এই সংখ্যাকে আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে যাতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।
৫. লাখপতি দিদি হতে গেলে কি কেবল চাষবাস করতে হবে?
উত্তর: না। কৃষি ছাড়াও পশুপালন (গরু, ছাগল, হাঁস-মুরগি পালন), হস্তশিল্প, সেলাই, ছোট দোকান বা ড্রোন চালানোর মতো আধুনিক প্রযুক্তিতেও প্রশিক্ষণ নিয়ে আয় বৃদ্ধি করা সম্ভব।
৬. ড্রোন দিদি এবং লাখপতি দিদি কি একই?
উত্তর: ‘নমো ড্রোন দিদি’ লাখপতি দিদি প্রকল্পেরই একটি অংশ। আধুনিক কৃষিতে ড্রোনের ব্যবহার শিখিয়ে দিদিদের উপার্জনের একটি নতুন পথ তৈরি করে দেওয়াই এর উদ্দেশ্য।
৭. এই প্রকল্পের জন্য আবেদন কোথায় করতে হয়?
উত্তর: আলাদা করে কোনো ফর্ম ফিলআপের প্রয়োজন হয় না। স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের নিজ নিজ গ্রাম সংগঠনের (VO) মাধ্যমে জীবিকা পরিকল্পনা (VPRP) জমা দিতে হয়। বিস্তারিত জানতে আপনার ব্লকের বিডিও (BDO) অফিস বা এনআরএলএম (NRLM) দপ্তরে যোগাযোগ করুন।
৮. লাখপতি দিদি হওয়ার পর কি কোনো সার্টিফিকেট দেওয়া হয়?
উত্তর: হ্যাঁ, অনেক রাজ্যে সফল দিদিদের ‘লাখপতি দিদি’ হিসেবে বিশেষ সম্মাননা ও স্বীকৃতিপত্র প্রদান করা হয়।










