এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ? চৈত্র ও বৈশাখ মাসে ফসল চাষ গাইড 2026

এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ?  মিশ্র সবজি ও ফল বাগানের চিত্র।
চৈত্র ও বৈশাখ মাসে মিশ্র ফসলের খামারে আমের গুটি, লিচুর মুকুল এবং গ্রীষ্মকালীন সবজি চাষের এক মনোরম দৃশ্য।

চৈত্র ও বৈশাখ মাসের এই প্রখর তাপে আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কৃষি কাজেও আসে নতুন ব্যস্ততা। একদিকে রবি ফসলের সংগ্রহ শেষ করা, অন্যদিকে এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ? তা নিয়ে চলে খরিফ-১ মৌসুমের মূল প্রস্তুতি। স্মার্ট কৃষকদের জন্য এই সময়ে তাপপ্রবাহ থেকে ফসল রক্ষা এবং বৈজ্ঞানিক ও জৈব পদ্ধতির সংমিশ্রণই হলো সফলতার চাবি কাঠি। বিশেষ করে চৈত্র ও বৈশাখ মাসে ফসল চাষ সমন্বিত কৃষিতে মাটির রস ধরে রাখতে মালচিং এবং এপ্রিল মাসে সবজি চাষ এর সঠিক জাত নির্বাচনই লাভের পথ প্রশস্ত করে।

১. এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ?

কড়া রোদ ও ভ্যাপসা গরমে চৈত্র ও বৈশাখ মাসে ফসল চাষ, সবজি ও কন্দ জাতীয় ফসল গুলো সব থেকে ভালো ফলন দেয়, সেগুলির নাম ও জাত পূর্ণাঙ্গ তালিকা নিচে দেওয়া হলো:

লতা জাতীয় সবজি (মাচা পদ্ধতি):

এপ্রিল মাসে সবজি চাষ তালিকায় নিচের সবজি ও উন্নত জাত গুলি উৎপাদনে সাফল্য আনবে।

  • ঝিঙে: হীরা, এন এস ৪৪৭, টিয়া, সাতপাতা এবং সুপ্রিয়া।
  • চিচিঙ্গা: ময়না, টিয়া, বারী চিচিঙ্গা-১, এন এস ৪৩১ এবং গ্রীন ফায়ার।
  • চাল কুমড়ো: রূপালী, ডায়মন্ড, বারী চাল কুমড়ো-১, এন এস ৮০০ এবং হাইব্রিড পান্ডা।
  • মিষ্টি কুমড়ো: থাই ২, সুপ্রিয়া, সুইট ডল, ড্রিম গোল্ড এবং বারী মিষ্টি কুমড়ো-২।
  • ধুন্দুল: এন এস ৪২১, গ্রীন কুইন, ডায়মন্ড এবং হাইব্রিড লুফা।
  • পটল: লতা পটল (স্থানীয় উন্নত), কাজী পটল, বারী পটল-১ ও ২ এবং খড়দহ।
  • কাঁকরোল: মণিপুরী, বারী কাঁকরোল-১ ও ২, এবং স্থানীয় উচ্চ ফলনশীল স্ত্রী চারা।

মাঠের বৈশাখ মাসে সবজি চাষ:

  • ঢেঁড়স/ভেন্ডি: রাধিকা, অনামিকা, সম্রাট, বর্ষা উপহার এবং ইউরো-৫১৫।
  • বরবটি: ললিতা, ভাগ্যবতী, কে বি এল-১, সিঞ্জেন্টা ৭৪৭ এবং লাল বেনারসী।
  • বেগুন: চন্দনা, উত্তরা, কাজলা, লতা, সিঞ্জেন্টা ভিএনআর-২১৮ এবং হীরা।
  • লঙ্কা: তেজস্বিনী, অগ্নিশিখা, কামরাঙা, বাঁশগাই, বুলেট এবং সিঞ্জেন্টা ৬২৫৫।

এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ? যদি বেগুন চাষ করেন [অধিক ফলন পেতে ক্লিক করুন]

কন্দ ও মূল জাতীয়:

  • মুখী কচু: বারী মুখী কচু-১ (বিলাতী), শোলা কচু এবং স্থানীয় পঞ্চমুখী।
  • মান কচু: বারী মান কচু-১, নারিকেলী কচু এবং স্থানীয় উন্নত জাত।
  • ওল: মাদ্রাজী ওল, বারী ওল কচু-১ (পয়সা ওল) এবং শান্তিপুরী।
  • আদা: বারী আদা-১ ও ২, স্থানীয় দেশী আদা এবং থাই আদা।
  • হলুদ: ডিমলা, বারী হলুদ-১ ও ৫ (সিন্দুরী) এবং স্থানীয় উন্নত জাত।

চৈত্র ও বৈশাখ মাসে ফসল চাষে ওল কচু চাষ পদ্ধতি দেখতে [এখানে ক্লিক করুন]

আড়ও দেখুন ১২ মাসে সবজি চাষ করার পূর্ণাঙ্গ নির্দেশিকা: কৃষকের লাভজনক ক্যালেন্ডার

শাক জাতীয়:

  • পুঁই শাক: বারী পুঁই শাক-১ (সবুজ), ২ (লাল), এন এস ৯১১ এবং উন্নত বসন্তকালীন জাত।
  • লাল শাক: অল্টিম পশুপতি, বারী লাল শাক-১, রক্তজবা এবং স্থানীয় লতা শাক।
  • কলমি শাক: বারী কলমি শাক-১, গিমা কলমি এবং উন্নত হাইব্রিড জাত।
  • ডাটা শাক: কাতলা ডাটা, বারী ডাটা-১, হীরা ডাটা এবং সাদা ডাটা।

বিশেষ পরামর্শ: বৈশাখ মাসে সবজি চাষে ভালো ফলন পেতে হলে শুধু ভালো জাত নির্বাচন করলেই হবে না, চৈত্র ও বৈশাখ মাসে ফসল চাষ এর জন্যে। ভাল উৎপাদন পেতে বীজশোধন, মাটির সঠিক পি এইচ ও জল সেচ ও নিকাশী ব্যবস্থা আবশ্যক । সেই সাথে শুধু জৈব সার বা গোবর সার দিলে হবে না এর সাথে উপকারী জীবাণু থাকা আবশ্যক তাই নিয়মিত জীবামৃত ব্যাবহার ও গোড়া আদ্রতা এবং অণুজীব আবাসস্থল ঠান্ডা রাখার জন্যে খড় বা আগাছা দিয়ে গোড়ায় আচ্ছাদন দিয়ে ঢেকে রাখতে হবে। মাছি পোকা বা ফল ছিদ্রকারী পোকা তাড়ানোর জন্যে ফেরোমন ফাঁদআঠালো হলুদ কার্ড ব্যাবহার করতে হবে।

আড়ও দেখুন বস্তায় আদা চাষ পদ্ধতি: ১টি বস্তায় ৩ কেজি আদা পাওয়ার ৭টি গোপন কৌশল [২০২৬ আপডেট]

২. এপ্রিল মাসে টমেটো চাষ (গ্রীষ্মকালীন)

  • জাত: বারি টমেটো-৪, বারি টমেটো-৮, রূপালী, রতন, সিঞ্জেন্টা হিমসোহিনী এবং নামধারী NS-৫১৫।
  • শোধন: রোপণের আগে চারাকে [বীজামৃত] দিয়ে ৩০ মিনিট শোধন করে নিন।
  • মাটি ও রোপণ: দোআঁশ মাটিতে পর্যাপ্ত জৈব সার ও হাড়ের গুঁড়ো মিশিয়ে মাদা তৈরি করুন।
  • পরিচর্যা: দ্রুত বৃদ্ধিতে [জীবামৃত] প্রয়োগ করুন। পোকা দমনে [নিমাস্ত্র] এবং শোষক পোকা তাড়াতে [অগ্নিঅস্ত্র] ব্যবহার করা অত্যন্ত কার্যকর।

৩. এপ্রিল মাসে শসা চাষ

  • জাত: গ্রীন লাইন, বারী শসা-১, সিঞ্জেন্টা মালিনী, পানিয়া এবং থাই গ্রীন।
  • শোধন: প্রতি কেজি বীজে ২ গ্রাম ট্রাইকোডার্মা বা বীজামৃত দিয়ে শোধন করুন।
  • মাটি ও সার: মাটিতে পচা গোবর ও ছাই মিশিয়ে বীজ বুনুন। সেচের জলে [জীবামৃত] মিশিয়ে দিলে ফলের আকার ভালো হয়।
  • সুরক্ষা: মাকড় বা সাদা মাছি দমনে নিমাস্ত্র ও অগ্নিঅস্ত্র নিয়মিত স্প্রে করুন।

৪. এপ্রিল মাসে উচ্ছে/করলা চাষ

  • জাত: টিয়া, হীরা, বুলবুলি, প্রাচী, গ্রীন স্টার এবং পালি।
  • শোধন ও রোপণ: বীজ বপনের আগে বীজামৃত-এ ভিজিয়ে রাখলে অঙ্কুরোদগম দ্রুত হয়। মাচা পদ্ধতিতে চাষ করলে ফলন ভালো হয়।
  • পরিচর্যা: মাটির উর্বরতায় জীবামৃত ব্যবহার করুন। করলার ফল ছিদ্রকারী পোকা দমনে [নিমাস্ত্র] এবং ভাইরাসের বাহক পোকা দমনে অগ্নিঅস্ত্র অদ্বিতীয়।

৫. এপ্রিল মাসে ভুট্টা চাষ

  • জাত: প্যাসিফিক-১১, এনএইচএল-৭৪১, ডেক্লাব ৯১২০, পাইওনিয়ার ৩০ভি৯২ এবং কাভেরি ২৪৪ উন্নত জাত।
  • মাটি ও রোপণ: জমি তৈরির সময় বিঘা প্রতি ২ কেজি ট্রাইকোডার্মা মিশ্রিত সার দিন। বীজকে বীজামৃত দিয়ে শোধন করে ৩-৪ সেমি গভীরে বুনুন।
  • পরিচর্যা: ফল আর্মি ওয়ার্ম বা মাজরা পোকা দমনে নিমাস্ত্র স্প্রে করুন। নিয়মিত জীবামৃত প্রয়োগ করলে ভুট্টার দানা পুষ্ট হয়। পোকার প্রকোপ বাড়লে অগ্নিঅস্ত্র ব্যবহার করুন।

৬. ফল চাষ ও আম-লিচুর বাগান পরিচর্যা

এপ্রিলের কড়া রোদে ফলের বাগানে বিশেষ যত্নের প্রয়োজন, কারণ এই সময়ে গুটি ঝরা একটি বড় সমস্যা।

  • করণীয়: আমের গুটি যখন মটর দানার মতো হয়, তখন হালকা সেচের ব্যবস্থা করুন। মাটির রস ধরে রাখতে গাছের গোড়ায় খড় বা শুকনো পাতা দিয়ে মালচিং করুন।
  • বিশেষ টিপস: আম ও লিচুর শোষক পোকা বা এনথ্রাকনোজ রোগ দমনে জৈব পদ্ধতি হিসেবে নিমাস্ত্র বা [অগ্নিঅস্ত্র] ২-৩ মিলি প্রতি লিটার জলে মিশিয়ে বিকেলে স্প্রে করুন।

৭. ড্রাগন ফল ও বারোমাসি ফল চাষ

এপ্রিল মাসে ফসল চাষ এর তালিকায় নিচের ফল চাষ গুলি শুরু করতে পারেন।

  • ড্রাগন ফল: এপ্রিল মাসে ড্রাগন গাছে নতুন কুঁড়ি আসতে শুরু করে। এই সময়ে পর্যাপ্ত জৈব সার এবং গোড়ায় পরিমাণমতো জল দেওয়া শুরু করুন। ছত্রাক আক্রমণ রোধে নিমাস্ত্র স্প্রে করা জরুরি। দেখুন: [আধুনিক ড্রাগন ফল চাষ পদ্ধতি]।
  • বারোমাসি ফল: চৈত্র-বৈশাখ মাসে কাটিমন আম, থাই পেয়ারা এবং বারোমাসি কাঁঠাল লাগানোর দারুণ সুযোগ। চারা রোপণের সময় গর্তে জীবামৃত মিশ্রিত মাটি ব্যবহার করলে চারার বৃদ্ধি দ্রুত হয়।

৮. মৎস্য চাষ (চৈত্র-বৈশাখ মাসের বিশেষ যত্ন)

এপ্রিল মাসে পুকুরের জল কমে যাওয়ায় মাছের নানাবিধ রোগ দেখা দিতে পারে। পুকুর পারে বৈশাখ মাসে সবজি চাষ করা যেতে পারে।

  • পুকুর প্রস্তুতি: নতুন পোনা ছাড়ার আগে পুকুর সংস্কার ও চুন প্রয়োগের মাধ্যমে জল শোধন করুন। [বড় মাছ চাষ পদ্ধতি] সম্পর্কে বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন।
  • রোগ ও প্রতিকার: জলে অক্সিজেন স্বল্পতা বা লেজ পচা রোগ দেখা দিলে প্রতি শতাংশে লবণ ও চুন প্রয়োগ করুন। প্রতিকারে দেখুন: [মাছের রোগ ও প্রতিকার]।

৯. পশুপালন (মুরগি ও গবাদি পশু)

  • গরু ও ছাগল: তাপপ্রবাহের কারণে পশুপাখির ‘হিট স্ট্রোক’ হতে পারে। গবাদি পশুকে সবসময় ছায়াযুক্ত স্থানে রাখুন এবং প্রচুর পরিমাণে পরিষ্কার জল পান করান। ছাগল কে পিপির ভ্যাক্সিনগরুর বাসস্থান ঠিক করুন।
  • পোল্ট্রি মুরগি: অতিরিক্ত গরমে মুরগির লিটারে জল স্প্রে করা এবং পানীয় জলে ইলেক্ট্রোলাইট বা ভিটামিন-সি মেশানো জরুরি। রাণীক্ষেত ও গামবোরো রোগের টিকার জন্য দেখুন: [মুরগির রোগ ও ভ্যাকসিন গাইড]।

১০. ভার্মিকম্পোস্ট ও মৌমাছি পালন

  • কেঁচো সার: রোদের তেজ বাড়ায় ভার্মিকম্পোস্টের গর্ত বা রিং-এর আর্দ্রতা দ্রুত কমে যায়। নিয়মিত অল্প অল্প জল ছিটিয়ে দিন যাতে কেঁচো গরমে মারা না যায়। আধুনিক কেঁচো সার পদ্ধতি দেখুন [এখানে ক্লিক করুন]
  • মৌমাছি: চৈত্র-বৈশাখে আম ও লিচুর প্রচুর ফুল থাকে, তাই এটি মধু আহরণের শ্রেষ্ঠ সময়। বাক্সগুলো পরিষ্কার রাখুন এবং পিঁপড়ে তাড়াতে ব্যবস্থা নিন।

উপসংহার

এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ? এবং চৈত্র ও বৈশাখ মাসে ফসল চাষ-এর আধুনিক জ্ঞান আপনার সারা বছরের কৃষিকাজকে সহজ করে দেয়। রাসায়নিকের ব্যবহার কমিয়ে জীবামৃত, নিমাস্ত্র বা বীজামৃত-এর মতো জৈব উপকরণ ব্যবহারে মাটির উর্বরতা ও ফসলের গুণমান দুই-ই বৃদ্ধি পায়। মনে রাখবেন, সুস্থ মাটিই সুস্থ ফসলের ভিত্তি।

কৃষি সূত্র পরামর্শ: এপ্রিল মাসে সবজি চাষ নিয়ে যেকোন সমস্যা সমাধানের জন্যে নিকটবর্তী ব্লক কৃষি বিভাগ বা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যোগাযোগ করুন। এছাড়াও যদি আপনি বাড়িতে বসেই ভারত সরকার কৃষি বিভাগের বিশেষজ্ঞের সাথে কথা বলতে চান তবে আপনি সকল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টোল ফ্রী নম্বরে ফোন করে নিজ ভাষাতে কথা বলেই আপনার সমস্যা সহজেই সমাধান করতে পারেন।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

১. চৈত্র মাসে কি কি সবজি চাষ করা যায়?

চৈত্র মাসে মূলত গ্রীষ্মকালীন লতা জাতীয় সবজি যেমন—ঝিঙে, চিচিঙ্গা, করলা, উচ্ছে, ধুন্দুল, চাল কুমড়ো এবং মাঠের সবজি হিসেবে ঢেঁড়স ও বরবটি চাষ করা সবথেকে ভালো।

২. বৈশাখ মাসে কি কি সবজি চাষ করা যায়?

বৈশাখ মাসে সবজি চাষে কড়া রোদে ঝিঙে, চিচিঙ্গা, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো ছাড়াও মুখী কচু, মান কচু, ওল এবং শাকের মধ্যে পুঁই শাক ও ডাটা শাক খুব ভালো হয়।

৩. এপ্রিল মাসে কি সবজি চাষ করা যায় ?

এপ্রিল মাসে প্রধানত ঢেঁড়স, করলা, শসা, বরবটি, পটল, কাঁকরোল, বেগুন এবং গ্রীষ্মকালীন টমেটো চাষ করা হয়।

৪. এপ্রিল বা চৈত্র-বৈশাখ মাসে কোন কোন ফসল চাষ হয়?

এই সময়ে সবজির পাশাপাশি প্রধান অর্থকরী ফসল হিসেবে পাট এবং আউশ ধানের চাষ শুরু হয়। এছাড়া রবি শস্য হিসেবে তিল ও ভুট্টা কাটার প্রস্তুতি চলে।

৫. বৈশাখ মাসে কি ফল ভাল হয়?

বৈশাখ মাসে মূলত আম, লিচু, কাঁঠাল ও জামরুলের গুটি বড় হতে শুরু করে। তবে নতুন করে চারা লাগানোর জন্য বারোমাসি আম (কাটিমন), থাই পেয়ারা এবং ড্রাগন ফল চাষ শুরু করা অত্যন্ত লাভজনক।

৬. এপ্রিল মাসে আগাম ফসল চাষ কি কি করা যায়?

এপ্রিল মাসে ভুট্টা চাষ বর্ষার আগাম সবজি হিসেবে লঙ্কা, বেগুন এবং আগাম জাতের করলা ও ঝিঙের চারা রোপণ করা যায়, যা বর্ষার শুরুতে ভালো বাজারমূল্য দেয়।

৭. এপ্রিল মাসে ভুট্টা চাষ করা যায়?

হ্যাঁ, এপ্রিল বা চৈত্র-বৈশাখ মাস হলো খরিফ মৌসুমের ভুট্টা চাষের উপযুক্ত সময়। তবে এই সময় উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে এমন হাইব্রিড জাত নির্বাচন করা জরুরি। জল নিকাশী ব্যবস্থা থাকা জরুরী।

৮. মাছি পোকা দমনের সবথেকে কার্যকর জৈব পদ্ধতি কী?

ফেরোমন ফাঁদ (Pheromone Trap) ব্যবহার করা সবথেকে কার্যকর। এই ফাঁদ পুরুষ মাছিকে আকর্ষণ করে মেরে ফেলে, ফলে বংশবৃদ্ধি বন্ধ হয়। প্রতি ৫ শতাংশ জমিতে অন্তত ৩-৪টি ফাঁদ পাতুন।

তথ্য সূত্র

  • ভারতীয় কৃষি অনুসন্ধান কেন্দ্র (ICAR)
  • বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (BCKV)
  • মৎস ও প্রাণী ও উদ্যানপালন বিভাগ পশ্চিমবঙ্গ সরকার ।
  • বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র (BARI)
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top