কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬-২০২৭: পশ্চিমবঙ্গ সরকার ৪০-৮০% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ স্কিমে। কিভাবে আবেদন করবেন দেখুন-

পশ্চিমবঙ্গ কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬-২০২৭: অনলাইন আবেদন, krishi jontrapati vortuki online westbengal fssm ই কি ডকুমেন্ট লাগবে ও কিভাবে আবেদন করবেন এবং মেশিন এর ভর্তুকি কত দিচ্ছে জানুন west bengal agriculture machienery equipment subsidy apply online।
পশ্চিমবঙ্গ কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬-২০২৭

পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে রাজ্যজুড়ে কৃষিকাজে আধুনিকীকরণের লক্ষ্যে শুরু হয়েছে সরকারি আর্থিক সহায়তা প্রকল্প। কৃষকদের চাষের খরচ কমাতে ও উৎপাদনশীলতা বাড়াতে সরকারের তরফ থেকে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬-২০২৭ (FSSM Scheme WestBengal 2026) আবেদন চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় ক্ষুদ্র সরঞ্জাম কেনা থেকে শুরু করে পাওয়ার টিলার, ট্র্যাক্টর এমনকি কাস্টম হায়ারিং সেন্টার (CHC) বা কৃষি যন্ত্রপাতি ব্যাংক (FMB) স্থাপনের জন্য সর্বোচ্চ ৮০% পর্যন্ত সরকারি ভর্তুকি প্রদান করা হবে। বিশেষ দ্রষ্টব্য: যারা কৃষি যন্ত্রপাতি ক্রয় করবেন বলে জানতে আসছেন অবশ্যই লেখা গুলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, একবার কোনও ভুল বুঝার কারণে সুযোগ মিস হলে ১ বছর অপেক্ষা করতে হবে।

যে সমস্ত কৃষক বন্ধু বা কৃষক গোষ্ঠী সরকারি সহায়তায় আধুনিক মেশিন কিনতে চান, তারা ৬ই অক্টোবর থেকে ৪ই নভেম্বর ২০২৬ পর্যন্ত পোর্টালে সরাসরি krishi jantrapati apply online প্রক্রিয়ার মাধ্যমে আবেদন জানাতে পারবেন। আবেদনের পূর্বে দপ্তরের অনুমোদিত কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকা ও প্রদেয় নিয়মাবলী দেখে নেওয়া অত্যন্ত জরুরি। সরকারি সহায়তায় krishi jantrapati vortuki পেতে প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদন পদ্ধতির সমস্ত খুঁটিনাটি নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

বিশেষ দ্রষ্টব্য: যারা কৃষি যন্ত্রপাতি ক্রয় করবেন বলে জানতে আসছেন অবশ্যই লেখা গুলি শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, একবার কোনও ভুল বুঝার কারণে সুযোগ মিস হলে ১ বছর অপেক্ষা করতে হবে। সমস্ত ভর্তুকি যন্ত্রপাতি তালিকা ও মূল্য নিচে লিংক দেওয়া হয়েছে।

আড়ও দেখুন কৃষি পরিকাঠামো AIF ঋণ আবেদন করুন ২ কোটি টাকা পর্যন্ত।

১. কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬ প্রকল্পের ৪টি মূল ক্যাটাগরি

কৃষি যন্ত্রপাতি ভর্তুকি প্রকল্পের ৪টি মূল ক্যাটাগরিকৃষি দপ্তরের এই সহায়তার আওতায় মূলত ৪টি ভিন্ন স্কিমে আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনকারী তাঁর প্রয়োজন অনুযায়ী যেকোনো ১টি মাত্র স্কিমে যুক্ত হতে পারবেন। প্রতিটি বিভাগের আওতাভুক্ত প্রধান প্রধান যন্ত্রাদির বিবরণ নিচে দেওয়া হলো:

১.ক. FSSM (কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প)

ব্যক্তিগতভাবে মাঝারি ও বড় ধরণের পাওয়ার চালিত কৃষি সরঞ্জাম কেনার জন্য এই প্রকল্পে আবেদন করা যায়। FSSM Scheme Westbengal এর আওতাভুক্ত যন্ত্রপাতি তালিকার কিছু নাম এখানে দেওয়া হল, আড়ও অসংখ্য নাম আছে যেগুলি আপনাকে যন্ত্রপাতি তালিকা তে দেখতে হবে।

আওতাভুক্ত যন্ত্রাংশ:

  • পাওয়ার টিলার (Power Tiller – বিভিন্ন HP চালিত)
  • মিনি ট্র্যাক্টর বা কম্প্যাক্ট ট্র্যাক্টর (Mini Tractor)
  • পাওয়ার রীপার (ধান ও গম কাটার যন্ত্র)
  • পাওয়ার উইডার (জমি নিড়ানি ও আগাছা পরিষ্কারের যন্ত্র)
  • ব্রাশ কাটার ও পাওয়ার ড্রাইভেন স্প্রেয়ার
  • ট্র্যাক্টর চালিত রোটাভেটর, কাল্টিভেটর ও লাঙ্গল
  • সোলার পাম্প সেট

FSSM কৃষি যন্ত্রপাতি ভর্তুকির পরিমাণ

তালিকা ভুক্ত শক্তি চলিত যন্ত্রের উপর ৫০% এবং সোলার পাম্প সেটের ক্ষেত্রে ৬০ %, সর্বাধিক ৩ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়।

১.খ. OTA-SFI (ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প)

ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের ছোট এবং হস্তচালিত বা ব্যাটারি চালিত যন্ত্র কেনার জন্য এই এককালীন আর্থিক সাহায্য দেওয়া হয়।OTA-SFI স্কিম এর আওতাভুক্ত যন্ত্রপাতি তালিকার কিছু নাম এখানে দেওয়া হল, আড়ও অনেক যন্ত্রের নাম আছে যেগুলি আপনাকে যন্ত্রপাতি তালিকা তে দেখতে হবে।

আওতাভুক্ত যন্ত্রাংশ:

  • ম্যানুয়াল, নেপসাক ও ব্যাটারি চালিত স্প্রেয়ার
  • প্যাডেল থ্রেসার (ধান মাড়াই যন্ত্র)
  • ম্যানুয়াল উইনোয়ার (শস্য ঝাড়াই যন্ত্র)
  • ছোট পেট্রোল/ডিজেল চালিত ওয়াটার পাম্প সেট
  • অন্যান্য ছোট হ্যান্ড টুলস ও গার্ডেনিং সরঞ্জাম

OTA-SFI কৃষি যন্ত্রপাতি ভর্তুকির পরিমাণ

এই স্কিমে কৃষক সব ধরণের ছোট যন্ত্রাংশ মিলিয়ে ৫০% এবং সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায় ও এক সাথে একই ধরণের দুটি যন্ত্রাংশ পর্যন্ত ক্রয় করতে পারবেন।

আড়ও দেখুন ট্রাক্টর ক্রয়ে ৮০% সরকারি ভর্তুকি অনুদান আবেদন কিভাবে করবেন জানুন।

১.গ. CHC (কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র বা কাস্টম হায়ারিং সেন্টার)

ফার্ম মেকানাইজেশন হাব তৈরি করে কৃষকদের কাছে মেশিন ভাড়া দেওয়ার জন্য বা যন্ত্রপাতি ভাড়া কেন্দ্রের জন্য এই প্রকল্প। পশ্চিমবঙ্গের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাশ্রয়ী মূল্যে আধুনিক ও ব্যয়বহুল কৃষি যন্ত্রপাতি ভাড়া দেওয়া এবং চাষের উৎপাদন খরচ কমিয়ে কৃষিকে লাভজনক করার উদ্দেশ্যে ২০১৪-১৫ সাল থেকে এই প্রকল্প পরিচালিত হচ্ছে। এই স্কিমের আওতায় ফসল রোপণ থেকে শুরু করে কাটা ও মাড়াই পর্যন্ত সুবিধাজনক বিভিন্ন আধুনিক মেশিনের সমন্বয়ে স্বনির্ভর দল, কৃষক দল বা উদ্যমী ব্যক্তিরা নিজস্ব যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র বা সার্ভিস হাব গড়ে তুলতে পারেন। ব্যাক্তিগত আবেদন হলে ফসল রোপণ থেকে ঝাড়াই পর্যন্ত সর্বনিন্ম ৪ টি তালিকা ভুক্ত যন্ত্রাংশ ক্রয় করতে হবে।

আওতাভুক্ত যন্ত্রাংশ (ভারী যন্ত্রের প্যাকেজ/সেট):

  • ৩৫ HP বা তার বেশি ক্ষমতার বড় পাওয়ার ট্র্যাক্টর
  • কম্বাইন হারভেস্টার (ধান কাটা ও মাড়াইয়ের বড় সংমিশ্রিত যন্ত্র)
  • রাইস ট্রান্সপ্লান্টার (আধুনিক ধান রোয়ার যন্ত্র)
  • লেজার ল্যান্ড লেভেলার ও হ্যাপি সিডার
  • স্ট্র বালার (খড় বাঁধাই করার যন্ত্র) ও বড় রোটাভেটর ইত্যাদি যন্ত্রাংশ।

CHC প্রকল্পের সরকারি ভর্তুকি ও প্রজেক্ট খরচের বিবরণ

প্রজেক্টের মোট মূল্য (TFO): সর্বনিম্ন ২০ লক্ষ টাকা (তবে ব্যক্তিগত আবেদনের ক্ষেত্রে সর্বাধিক মূল্যের সীমা ৪০ লক্ষ টাকা)।
প্রজেক্ট খরচের আওতাভুক্ত বিষয়: শুধুমাত্র মেশিনের মূল্য নয়, বরং এর সাথে ১ বছরের বীমা (Insurance), মেশিনের শেড (SHED) তৈরি এবং ১ বছরের জন্য বার্ষিক পরিচর্যা বা রক্ষণাবেক্ষণ (AMC) খরচ এই প্রজেক্ট মূল্যের অন্তর্ভুক্ত থাকে।
সরকারি ভর্তুকির হার (Subsidy Rate): প্রজেক্টের মোট মূল্যের ৪০% হারে সরকারি অনুদান দেওয়া হয় (যার সর্বনিম্ন পরিমাণ ৮ লক্ষ টাকা)।

ব্যাংক ঋণ ও নিজস্ব বিনিয়োগ:
  • ব্যাংক ঋণ: মোট প্রজেক্ট খরচের সর্বোচ্চ ৩৫% অর্থ বাণিজ্যিক ব্যাংক, রিজিওনাল রুরাল ব্যাংক বা সমবায় ব্যাংক থেকে ঋণ হিসেবে পাওয়া যেতে পারে।
  • নিজস্ব ফান্ড: আবেদনকারীকে কমপক্ষে ২৫% অর্থ নিজের থেকে বিনিয়োগ করতে হবে।

ভর্তুকি জমার শর্ত: অনুমোদিত সাবসিডির অর্থ সরাসরি আবেদনকারীর ‘সাবসিডি রিজার্ভ ফান্ড’ অ্যাকাউন্টে ৪ বছরের জন্য ব্যাংকে গচ্ছিত রাখা হবে।

১.ঘ.FMH/FMB (কৃষি যন্ত্রপাতি ব্যাংক )

স্বনির্ভর দল বা কৃষক গোষ্ঠীর মাধ্যমে যৌথভাবে ব্যবহারের জন্য কৃষি যন্ত্রপাতি ব্যাংক গড়ে তুলতে এই ক্যাটাগরিতে আবেদন করতে হয়। আবেদনকারীকে অন্তত ২ টি মেশিন ক্রয় করতে হবে। একই ধরণের ২ টি মেশিন ক্রয় করতে পারবে না এবং দুটির মেশিন এর নিচে আবেদন করতে পারবে না।

আওতাভুক্ত যন্ত্রাংশ:

  • গোষ্ঠীগত ব্যবহারের উপযুক্ত পাওয়ার টিলার ও ছোট ট্র্যাক্টর
  • মাল্টি-ক্রপ থ্রেসার ও শস্য প্রসেসিং মেশিন
  • পাওয়ার চালিত স্প্রেয়ার ও রীপার
  • যৌথ চাষের জন্য প্রয়োজনীয় একাধিক মাঝারি কৃষি যন্ত্রের সেট

FMH/FMB কৃষি যন্ত্রপাতি ভর্তুকি

কৃষি যন্ত্রাংশ ব্যাংক স্থাপনের জন্য নুনত্যম ৩০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্প ব্যয়ের ৮০% এবং সর্বাধিক ২৪ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন এবং নিজেস্ব ২ লক্ষ টাকা বিনীয়গ করতে হবে। ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাংক একাউন্টে প্রদান করা হয়।

২. সরকারি কৃষি যন্ত্রপাতির ভর্তুকি কিভাবে প্রদান করবে?

  • কৃষি যন্ত্র ক্রয়ের যাচাই করার পর নির্ধারিত ভর্তুকির টাকা FSSM, OTA-SFI, FMB স্কিমে ১০ লক্ষ টাকা পর্যন্ত প্রকল্পের ক্ষেত্রে সরাসরি উপভোক্তার ব্যাংক একাউন্ট এ DBT মাধ্যমে পাঠানো হবে।
  • FMH/FMB স্কিমের ১০ লক্ষ টাকার অধিক ব্যাংক সাবসিডি রিজার্ভ ফান্ড একাউন্ট এ সরাসরি দেওয়া হবে।

আড়ও জানতে দেখুন কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকায় ৯৮৪ টি যন্ত্রের নাম ও দাম কত?

৩. যন্ত্রপতি ভর্তুকির কারা আবেদনের যোগ্য?

agriculture machinery equipment ক্রয়ে সরকারি সুবিধা পেতে হলে এবং subsidy apply online করতে হলে আবেদনকারীকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে:

  • নিবন্ধিত কৃষক: কৃষক বন্ধু (নতুন) ও পি এম কিষান প্রকল্পে যাদের নাম নিবন্ধিত বা নথিবদ্ধ আছে তারা আবেদন করতে পারবেন। তবে সরকারি বা সরকার অধিগৃহীত কোনো সংস্থার কর্মরত কর্মী বা তাঁদের স্বামী/স্ত্রী আবেদন করতে পারবেন না।
  • বিভিন্ন কৃষক দল ও সংস্থা: স্বনির্ভর গোষ্ঠী (SHG), সমবায় সংস্থা (SKUS/PACS), কৃষক উৎপাদক সংস্থা (FPO/FPC) এবং সরকারি স্বীকৃত কৃষক স্বার্থরক্ষা দল (FIG) এই প্রকল্পের সুবিধা নিতে পারবে।
  • বিগত ৪ বছরের নিয়ম: যারা বিগত ৪ (চার) বছরের মধ্যে সরকারি এই স্কিমগুলো থেকে কোনো প্রকার ভর্তুকি বা অনুদান পাননি, শুধুমাত্র তারাই নতুন করে krishi jantrapati apply online করতে পারবেন।
  • বয়স: ১৮ থেকে ৭০ বছর বয়সী কৃষকরা আবেদন করতে পারবেন।
  • ফার্ম ব্যাংক বা FMB-এর যোগ্যতা: ব্যক্তি বা যেকোনো সরকারি দপ্তর স্বীকৃত নিবন্ধিত গোষ্ঠী এই ক্যাটাগরিতে আবেদন জানাতে পারবেন।

৪. আবেদন ফরম পূরণের গুরুত্বপূর্ণ নিয়মাবলী

অনলাইন রেজিস্ট্রেশন সফল করতে নিচের তথ্যগুলো সঠিকভাবে হাতের কাছে রাখা জরুরি:

  • আইডি তথ্য: আবেদনকারীর নিজস্ব ভোটার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর এবং চালু মোবাইল নম্বর।
  • পৃথক পরিচিতি বাধ্যবাধকতা: প্রতিটি আবেদনকারীর ভোটার, আধার ও মোবাইল নম্বর সম্পূর্ণ আলাদা হতে হবে। দুইজন আবেদনকারীর এই ৩টি তথ্যের মধ্যে কোনো ১টিরও মিল থাকলে সিস্টেমে রেজিস্ট্রেশন হবে না।
  • কৃষক বন্ধু আইডি: স্বয়ং কৃষক নিজে আবেদন করলে অবশ্যই তাঁর কৃষক বন্ধু আইডি নম্বর যুক্ত করতে হবে।
  • জমি ও ব্যাংকের তথ্য: মোট জমির পরিমাণ, সঠিক ঠিকানা (মৌজা, জে.এল. নম্বর, খতিয়ান নম্বর) এবং সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেইলস লাগবে।
  • মেশিন ও ডিলার বাছাই: আবেদন করার পূর্বেই পোর্টালে প্রস্তুতকারক, মেশিনের নাম, মডেল নম্বর এবং অনুমোদিত ডিলারের নাম দেখে পছন্দ করে নিতে হবে।
  • বিবাহিত আবেদনকারীদের ক্ষেত্রে: বিবাহিত হলে নিজের তথ্যের পাশাপাশি স্বামী বা স্ত্রীর আধার নম্বরও পোর্টালে নথিবদ্ধ করতে হবে।

আপলোড করার মতো নথির বিবরণ

  • ব্যাংক পাসবই ও ভোটার কার্ড: ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতা বা ক্যানসেলড চেক এবং ভোটার কার্ডের ছবি JPEG / JPG ফরম্যাটে সর্বোচ্চ ২০০ KB-র মধ্যে আপলোড করতে হবে।
  • জমি সংক্রান্ত নথি: জমির পর্চা বা দলিলের স্ক্যান কপি PDF ফরম্যাটে সর্বোচ্চ ১ MB-র মধ্যে আপলোড করতে হবে।

আড়ও দেখুন নতুন কৃষক বন্ধু টাকা না পেলে স্ট্যাটাস চেক করে দেখুন।

৫. সরকারি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি অনলাইন আবেদন করবেন কিভাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী ৬ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত krishi jantrapati apply online করতে পারবেন। আপনি যদি আবেদন না করে এখন শুধু সরকারি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি অনলাইনে দেখেতে চান সেটিও দেখতে পারবেন লগিন না করেই। নিচে সরাসরি লিংক দেওয়া হল।

কৃষি যন্ত্রপাতি ভর্তুকি আবেদন Direct লিংক ক্লিক করুন
  • কৃষি যন্ত্রপাতি আবেদন ও ভুরতুকি যন্ত্রপতি নাম, দাম ছবি সহ দেখার জন্য wbfms.wb.gov.in অফিসিয়াল পোর্টালে যাবেন।
  • মেনুফ্যাকচার সাইন ইন (applicant sign in) আইকনে ক্লিক করুন।
  • পোর্টালে লগিন করার আগে উপরে Product Comparism ক্লিক করলে নতুন একটি পেজ খুলবে।
  • এর পর Choose scheme ক্লিক করে আপনি যে স্কিমে আবেদন করতে চান সেটি সিলেক্ট করুন।
  • scheme সিলেক্ট করার পর Choose Category তে ক্লিক করে কি ধরণের যন্ত্রপাতি ক্রয় করবেন দেখে ক্লিক করুন।
  • এর পর Choose Machenery তে ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে পছন্দের যন্ত্রপাতিতে বেছে নিয়ে Search ক্লিক করুন।
  • Product list নতুন পেজ খুলবে সেখানে যে যন্ত্রপাতি দেখতে চান সেটির ডান দিকে View তে ক্লিক করে যন্ত্রটি দেখে নিন এবং আপনি কোন ডিলার থেকে নিতে আগ্রহী View পাশে Click Here ক্লিক করুন। যেটা ক্রয় করবেন বলে স্থির করবেন মডেল নং লিখে রাখবেন খাতায় , পরে আবেদনের সময় লাগবে।
  • এর পর আপনি চাইলে মোবাইল দিয়ে উপরে ডান দিকে New Registration ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে সাইন আপ (sign Up) করে ফরম ফিলাপ এর কাজ শুরু করতে পারেন।

সরকারি কৃষি যন্ত্রপাতি ভর্তুকি আবেদন ২০২৬ কোথায় কিভাবে করেবেন ?

সরকারি ভর্তুকি যন্ত্রপাতি আবেদন করার জন্যও কম্পিউটার ও স্ক্যানার প্রয়োজন হয়, যদি নিজেস্ব থাকে তবে নিজেই করতে পারবেন বা তথ্য মিত্র কেন্দ্র (CSC), বাংলা সহায়তা কেন্দ্র (BSK) বা সহ কৃষি অধিকর্তা করনের সহায়তায় ব্লক কৃষি দপ্তরে অথবা যে কোনও কম্পিউটার সেন্টার দোকানে গিয়ে।

বিশেষ দ্রষ্টব্য : আবেদন করতে যাওয়ার আগে অবশ্যই যন্ত্রপাতি গুলি দেখে সিদ্ধান্ত নিয়ে যাবেন, তাহলে পছন্দের যন্ত্র ক্রয়ের জন্য আবেদন করতে সুবিধা হবে। আবেদন করতে যাওয়ার পূর্বে যে নিয়ম গুলির কথা বলা হলে সেগুলি বুঝে ও প্রয়োজনীয় সব তথ্যে সাথে নিয়ে যাবেন।

অনলাইনে krishi jantrapati apply online করার সময় আবেদনপত্রের সাথে প্রতিটি নথি নির্দেশিত ফরম্যাট ও সাইজে আপলোড করতে হবে:

৬. অনলাইন আবেদনের পর হার্ড কপি জমা স্থান

অনলাইন আবেদন হওয়ার পর আবেদনের কপি ও প্রয়োজনীয় তথ্যাদি জেরক্স কপি তে নিজে স্বাক্ষর করে নিচে সংশ্লিষ্ট অফিসে ৬ অক্টোবর থেক ৬ নভেম্বর ২০২৬ এর মধ্যে জমা করতে হবে।

FSSM (আর্থিক অনুদান প্রকল্প):

  • হার্ড কপি জমা দেওয়ার স্থান: ব্লক কৃষি অফিস (Block Office)।
  • প্রয়োজনীয় নথিপত্র: প্রোফরমা অ্যাপ্লিকেশন (Proforma Application), ভোটার কার্ড, আধার কার্ড, জমির পর্চা বা দলিল এবং ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স।

OTA-SFI (এককালীন ভর্তুকি প্রকল্প):

  • হার্ড কপি জমা দেওয়ার স্থান: ব্লক কৃষি অফিস (Block Office)।
  • প্রয়োজনীয় নথিপত্র: প্রোফরমা অ্যাপ্লিকেশন, ভোটার কার্ড এবং আধার কার্ড।

CHC / FMB (ভাড়া কেন্দ্র ও যন্ত্রপাতি ব্যাংক):

  • হার্ড কপি জমা দেওয়ার স্থান: জেলা কৃষি অফিস (District Office)।
  • প্রয়োজনীয় নথিপত্র: প্রোফরমা অ্যাপ্লিকেশন, ভোটার কার্ড, আধার কার্ড, বাস্তু জমির পর্চা, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং ডিটেইলস প্রজেক্ট রিপোর্ট (DPR)।

৭. কৃষি যন্ত্রপাতি ও ডিলার নির্বাচন সম্পর্কিত তথ্য

পোর্টালে আবেদন করার সময় কৃষক বন্ধুদের krishi jantrapati vortuki এবং ডিলার নির্বাচনের ক্ষেত্রে নিচের বিষয়গুলো খেয়াল রাখতে হবে:

  • পছন্দের প্রস্তুতকারক ও মডেল: কৃষি দপ্তরের অনুমোদিত ম্যানুফ্যাকচারার, মডেল ও ডিলারের তালিকা পোর্টাল থেকে দেখে নেওয়া যাবে। এমনকি আবেদনের সময় নির্দিষ্ট যন্ত্রটির ছবিও দেখতে পাওয়া যাবে।
  • ডিলার পরিবর্তনের সুযোগ: FSSM, OTASFI এবং FMB স্কিমের ক্ষেত্রে আবেদনের সময় সিলেক্ট করা ডিলার থেকেই যে যন্ত্র কিনতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। পোর্টালভুক্ত যেকোনো অনুমোদিত ডিলারের কাছ থেকেই আপনি যন্ত্র কেনাকাটা করতে পারবেন।
  • CHC-এর ক্ষেত্রে নিয়ম: তবে CHC প্রকল্পের ক্ষেত্রে আবেদনের সময় যে ডিলার সিলেক্ট করা হবে, পরবর্তীতে ঠিক সেই ডিলারের কাছ থেকেই সরঞ্জাম ক্রয় করতে হবে।

আড়ও দেখুন সমন্বিত কৃষি সহজ পদ্ধতি।

৮. রেজিস্ট্রেশন, ভুল সংশোধন ও আবেদন পরবর্তী করণীয়

  • নতুন রেজিস্ট্রেশন বাধ্যবাধকতা: চলতি বছরে সরকারি ভর্তুকির সুবিধা পেতে সকল আবেদনকারীকে নতুনভাবে পোর্টালে রেজিস্ট্রেশন বা নথিবদ্ধ হতে হবে। পূর্বে যাদের অ্যাকাউন্ট ছিল তারা শুধু লগইন করে আবেদন করতে পারবেন।
  • ভুল সংশোধনের সুযোগ (Edit Button): আবেদনপত্র পূরণ করার সময় যদি ভুলবশত ভুল মডেল বা তথ্য সিলেক্ট হয়ে যায়, তবে ব্লক/জেলা কৃষি দপ্তরে ফাইনাল প্রিন্টআউট বা হার্ড কপি জমা দেওয়ার পূর্বে ‘EDIT BUTTON’ ব্যবহার করে ১ (এক) বার তা সংশোধন করে নেওয়া যাবে।
  • ফাইনাল সাবমিশনের পর পরিবর্তন নয়: কৃষি দপ্তরে আবেদনের প্রতিলিপি জমা হয়ে গেলে আর কোনো তথ্য পরিবর্তন করা সম্ভব নয়।
  • ট্র্যাকিং ও স্ট্যাটাস চেক: আবেদন জমা হওয়ার পর প্রদান করা ইউনিক অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর ব্যবহার করে পোর্টালেই স্টেপ-বাই-স্টেপ কাজের গতিবিধি ট্র্যাক করা যাবে।

আপনি যদি সরকারি পোর্টালে কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬-২০২৭-এর জন্য আবেদন করতে চান, তবে সঠিক তথ্য ও নথিপত্র প্রস্তুত করে দ্রুত নিকটস্থ তথ্যমিত্র কেন্দ্র বা নিজে থেকেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। হালনাগাদ কৃষি যন্ত্রপাতি ভর্তুকি তালিকা দেখে সঠিক যন্ত্র বাছাই করুন এবং রাজ্য সরকারের এই আর্থিক অনুদানের সুবিধা গ্রহণ করুন।

কৃষি সম্পর্কিত আড়ও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট পড়ুন

প্রাকৃতিক কৃষি দর্শন ক্লিক করুন
বারো মাসি পেয়ারা চাষ পদ্ধতি ও উন্নত জাত ক্লিক করুন
একাঙ্গী চাষে লাভ লাখ টাকা ক্লিক করুন
ওয়েস্টার মাশরুম চাষ ক্লিক করুন
মাছ মোটা তাজকরণ পদ্ধতি বিঘায় ২২ কুইন্টাল ক্লিক করুন

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (FAQ)

প্রশ্ন ১: কৃষি যন্ত্রপাতি ভর্তুকির জন্য অনলাইনে আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগে?

উত্তর: আবেদন করার সময় ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা/ক্যানসেলড চেক (JPEG/JPG ফরম্যাটে সর্বোচ্চ ২০০ KB) এবং জমির পর্চা বা দলিল (PDF ফরম্যাটে সর্বোচ্চ ১ MB) আপলোড করতে হয়।

প্রশ্ন ২: যেকোনো একটি স্কিমে কি একাধিক যন্ত্রের জন্য আবেদন করা যায়?

উত্তর: FSSM, OTASFI বা FMB স্কিমে আবেদনকারী পছন্দের একটি শ্রেণিতে যুক্ত হতে পারেন এবং নির্দিষ্ট শর্তানুসারে সরঞ্জাম বেছে নিতে পারেন। তবে আবেদনের সময় একই ধরনের যন্ত্র ২টির বেশি নির্বাচন করা যায় না।

প্রশ্ন ৩: আবেদন জমা দেওয়ার পর ভুল হলে কি সংশোধন করা সম্ভব?

উত্তর: হ্যাঁ, ব্লক বা জেলা কৃষি দপ্তরে ফাইনাল প্রিন্টআউট বা হার্ড কপি জমা দেওয়ার পূর্বে পোর্টালে ‘EDIT BUTTON’ ব্যবহার করে ১ (এক) বার তথ্য বা যন্ত্রের মডেল সংশোধন করা যায়। তবে হার্ড কপি জমা হয়ে গেলে আর কোনো পরিবর্তন করা সম্ভব নয়।

Spread the love

4 thoughts on “কৃষি যন্ত্রপাতি ভর্তুকি ২০২৬-২০২৭: পশ্চিমবঙ্গ সরকার ৪০-৮০% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কৃষি যান্ত্রিকীকরণ স্কিমে। কিভাবে আবেদন করবেন দেখুন-”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top