
বর্তমান সময়ে কৃষিকে লাভজনক করতে হলে প্রথাগত চাষের বাইরে নতুন ও উচ্চ চাহিদাসম্পন্ন ফসল বেছে নিতে হবে। জমির ধরণ, জলবায়ু এবং বাজারের চাহিদা বুঝে ফসল নির্বাচন করাই হলো আধুনিক কৃষির মূল মন্ত্র। সেই নিরিখে অশ্বগন্ধার চাষ বর্তমানে একটি অত্যন্ত লাভজনক বিকল্প, কারণ বাজারে এর প্রচুর চাহিদা থাকলেও যোগান অনেক কম। অশ্বগন্ধা চাষ আধুনিক পদ্ধতি-তে চাষ করে ভাগ্যের চাকা বদলে যেতে পারে ঝুকিবিহীন ও কম খরচে।
কেন অশ্বগন্ধার চাষ করবেন?
মানুষ বর্তমানে রাসায়নিক ওষুধের বদলে আয়ুর্বেদিক চিকিৎসার দিকে ঝুঁকছে। অশ্বগন্ধা মূলত আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। ভারত ও চীন এই ফসলের প্রধান উৎপাদনকারী হলেও বিশ্ববাজারে এর চাহিদা আকাশচুম্বী। এই গাছের শিকড়, কাণ্ড এবং বীজ—সবই বিক্রি করা যায়। এর আরও একটি বড় সুবিধা হলো এতে রোগবালাই অত্যন্ত কম, ফলে চাষে ঝামেলাও অনেক কম।
চুক্তিভিত্তিক চাষ ও বাজারজাতকরণ
অশ্বগন্ধার বোটানিক্যাল নাম হলো উইথানিয়া সোমনিফের। এই ভেষজ চাষে সফল হতে হলে আগে থেকেই বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানির সাথে যোগাযোগ বা চুক্তিপত্র (Contract Farming) করে নেওয়া ভালো। এতে বিক্রির কোনো ঝুঁকি থাকে না এবং লভ্যাংশ অনেক বেশি নিশ্চিত হয়।
অশ্বগন্ধা চাষের প্রয়োজনীয় শর্তাবলী:
- জমি নির্বাচন: এমন জমি ashwagandha chas জন্যে বেছে নিতে হবে যেখানে কোনোভাবেই জল (পানি নয়) দাঁড়ায় না।
- মাটি: বেলে দোআঁশ, দোআঁশ, এঁটেল দোআঁশ এবং লাল ল্যাটেরাইট মাটি এই চাষের জন্য উপযুক্ত।
- পিএইচ (pH): মাটির পিএইচ ৬.৫ থেকে ৮-এর মধ্যে থাকা জরুরি।
- তাপমাত্রা: গড় উষ্ণতা ৭ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হতে হবে।
ব্যবহার্য অংশ:
অশ্বগন্ধার শিকড়, কাণ্ড এবং বীজ—প্রতিটি অংশই বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ। সঠিক নিয়ম মেনে এগুলো সংগ্রহ ও মজুত করলে ভালো দাম পাওয়া যায়।
জাত ও বীজ:
বর্তমানে জওহরলাল নেহরু কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত ‘জওহর বীজ‘ সবথেকে ভালো ফলন দিচ্ছে। এটি ১৮০ দিনের ফসল। এছাড়া ‘নাগরী‘ জাতটিও বেশ জনপ্রিয়। অনেক কোম্পানি নিজেরাই উন্নত মানের বীজ সরবরাহ করে থাকে।
রোপণ ও সংগ্রহের সময়:
- রোপণের সময়: নভেম্বর থেকে ডিসেম্বর মাস।
- ফসল সংগ্রহের সময়: এপ্রিল মাস।
অশ্বগন্ধা গাছ চাষ রোপণ কৌশল:
অশ্বগন্ধা গাছ চাষ দুই ভাবে লাগানো যায়—বীজতলা করে চারা রোপণ এবং সরাসরি বীজ ছিটিয়ে।
- বীজের পরিমাণ: চারা করে লাগালে একর প্রতি ৫ থেকে ৬ কেজি বীজের প্রয়োজন, আর ছিটিয়ে লাগালে ৩ থেকে ৪ কেজি বীজের প্রয়োজন হয়।
- দূরত্ব: চারা করে লাগালে সারি থেকে সারির দূরত্ব ১৫ থেকে ১৮ ইঞ্চি এবং গাছ থেকে গাছের দূরত্ব ৮ থেকে ১০ ইঞ্চি বা তার বেশি দেওয়া যেতে পারে।
- চারার সংখ্যা: এক একর জায়গায় প্রায় ৪৩৫৬০টি চারার প্রয়োজন হবে।
- সাথি ফসল: যারা প্রথমবার চাষ করবেন, তারা অন্তর্বর্তী ফসল হিসেবে বাঁধাকপি চাষ করতে পারেন; এতে লাভ বেশি হবে এবং চিন্তাও কম থাকবে।
বীজ শোধন ও অঙ্কুরোদগম:
- পদ্ধতি: প্রতি কেজি বীজে ৩ গ্রাম থিরাম মিশিয়ে শোধন করতে হবে। অথবা বীজামৃত দিয়ে শোধন করে ২৪ ঘণ্টা ভিজিয়ে রেখে ৬ দিন বস্তা দিয়ে মুড়িয়ে রাখতে হবে (ঠিক যেভাবে ধানের অঙ্কুর বের করা হয়)।
- রোপণ: অঙ্কুরিত হওয়ার পর বীজতলায় চারা তৈরি করা যায় অথবা সরাসরি জমিতে ছড়িয়ে দেওয়া যায়। তবে ছড়িয়ে দেওয়ার পর মই দেওয়া যাবে না।
- বীজ সংগ্রহ: যারা এই ফসল ক্রয় করবে, তাদের কাছেই উন্নত মানের বীজ পাওয়া যেতে পারে।
অশ্বগন্ধার জমি প্রস্তুতি
- প্রাথমিক চাষ: প্রথমে দুটি চাষ দিয়ে একর প্রতি ১০ টন গোবর সার বা কম্পোস্ট সার দিতে হবে। এরপর রোটারি দিয়ে মাটি ঝুরঝুরে ও উর্বর করতে হবে।
- আর্দ্রতা রক্ষা: মাটিতে জলীয় ভাব থাকা আবশ্যক, না হলে গাছ বাড়বে না। তাই শেষ চাষের আগে জমিতে রস না থাকলে জল দিয়ে নিতে হবে।
- রাসায়নিক সার: ফাইনাল চাষের আগে একর প্রতি ৩ বস্তা ফসফেট, ৩০ কেজি পটাস এবং গোড়া কাটা পোকা রোধে ৩-৪ কেজি ফোরাডন দিতে হবে।
- জৈব পদ্ধতি (অধিক মূল্য পেতে): জৈবভাবে ashwagandha chas করলে বাজারমূল্য বেশি পাওয়া যায়। সেক্ষেত্রে একর প্রতি ১ টন কেঁচো সার, ৬ টন কম্পোস্ট সার এবং প্রতিবার সেচের জলের সাথে ২০০ লিটার জীবামৃত দিতে হবে। জমি রেডি হয়ে গেলে চারা বা অঙ্কুরিত বীজ ছড়িয়ে দিতে হবে এবং জল নিকাশির জন্য নালা তৈরি করে রাখতে হবে।
পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ
- সেচ: চারা লাগানোর ১৫ দিন পর ঝারি দিয়ে বা পাইপে ফোয়ারা লাগিয়ে হালকা জল দিতে হবে। এরপর প্রয়োজন বুঝে রস কম থাকলে জল দেবেন।
- পাতলাকরণ: বীজ ছিটিয়ে অশ্বগন্ধা গাছ চাষ করলে এক মাস পর গাছ ঘন হয়ে গেলে তুলে তুলে পাতলা করে দিতে হবে।
- উপরি প্রয়োগ: লাগানোর ৪৫ দিন পর একর প্রতি ২০ কেজি ১০:২৬:২৬ সার দিতে হবে। জৈব পদ্ধতির ক্ষেত্রে ভিটামিন বুস্টার, দ্রবজীবামৃত ও ঘনজীবামৃত ব্যবহার করতে হবে।
- নিড়ানি: সময়মতো দুবার ঘাস নিড়িয়ে দিলেই যথেষ্ট।
রোগ-পোকা নিয়ন্ত্রণ
যেহেতু এটি একটি ঔষধি গাছ, তাই এতে ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে। তবে কিছু পোকার উপদ্রব হতে পারে। নিয়মিত নিমাস্ত্র ও অগ্নিঅস্ত্র স্প্রে করলে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয় না।
অশ্বগন্ধা ফসল কাটার সঠিক সময়
অশ্বগন্ধা চাষ আধুনিক পদ্ধতি-তে ফসল লাগানোর ৫ মাস হয়ে গেলে গাছের দিকে লক্ষ রাখতে হবে।
- লক্ষণ: গাছের বীজ প্রথমে সবুজ, তারপর হলুদ এবং পরিপক্ক হলে লাল হয়; তখন বুঝতে হবে ফসল তোলার সময় হয়েছে।
- পরীক্ষা: গাছ তুলে মূল বা শিকড় যদি গাজর বা মুলোর মতো বাঁকালে ভেঙে যায়, তবে বুঝতে হবে ফসল তোলার উপযুক্ত সময় হয়েছে।
উৎপাদন খরচ এবং লাভ
- খরচ: একর প্রতি ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা বা বিঘা প্রতি ৮,০০০ টাকা খরচ হয়।
- ফলন: ভালো চাষ হলে একর প্রতি ৯ কুইন্টালের কম-বেশি মূল বা শিকড় পাওয়া যায়। কান্ড উৎপাদন হতে পারে একর প্রতি ১০ কুইন্টালের বেশি এবং বীজ উৎপাদন হয় প্রায় ১২০ কেজি।
- বাজার মূল্য: মূলের দাম কেজি প্রতি ১৫০ থেকে ২০০ টাকা। কান্ডের দাম কেজি প্রতি ২০ থেকে ৩০ টাকা এবং বীজের দাম কেজি প্রতি ১০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে।
- লাভের হিসেব: কান্ড এবং বীজ বিক্রয় করেই চাষের খরচ উঠে যায়। শুধু মূল বিক্রয় করে একর প্রতি ১,২০,০০০ থেকে ১,৩০,০০০ টাকা লাভ হতে পারে। কান্ড বা বীজ বিক্রি করতে না পারলেও একর প্রতি অন্তত ১ লক্ষ টাকা নিট লাভ থাকবে।
বাজারজাতকরণ ও প্রক্রিয়াকরণ
অশ্বগন্ধার চাষ করে ভালো দাম পেতে হলে ফসল সংগ্রহের পর সব কিছু আলাদা করে শুকিয়ে নিতে হবে:
মূল: সরু শিকড়গুলো আলাদা করে মূল ৩ ইঞ্চি মাপে কেটে রাখতে হবে।
কান্ড: কান্ডগুলোকেও ৩ ইঞ্চি করে কেটে রাখতে হবে।
বীজ: বীজগুলো খোসা ছাড়িয়ে আলাদা করে শুকিয়ে রাখতে হবে।
পরামর্শ: কোনো ক্রেতার সাথে আগে থেকে যোগাযোগ থাকলে তাদের পরামর্শ অনুযায়ী ফসল সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা ভালো।
অশ্বগন্ধার উপকারিতা ও ব্যাবহার
অশ্বগন্ধা মূলত ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়া এটি মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। এটি একটি সুস্থ যৌন ও প্রজনন ভারসাম্য বজায় রেখে প্রজনন সিস্টেমের কার্যকারিতা উন্নত করে। হিমালয়, ডাবর, বৈদ্যনাথ, পতঞ্জলি, মাসলব্লেজ-এর মতো বড় বড় কোম্পানিগুলো এটি পাউডার বা ক্যাপসুল আকারে বিক্রয় করে। ভারতের বাজারে যে পরিমাণ চাহিদা, সেই তুলনায় উৎপাদন কম; তাই এই চাষে লসের কোনো সম্ভাবনা নেই।
ভবিষ্যৎ সম্ভাবনা
অশ্বগন্ধা চাষ আধুনিক পদ্ধতি-তে উৎপাদিত ফসল বিক্রির জন্যে কৃষক সংগঠন প্রডিউসার গ্রুপ PG বা FPO/FPC গঠন করে নিজেরা উৎপাদন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে সাপ্লাই দিলে দ্বিগুণ লাভের সম্ভাবনা থাকে।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
১. অশ্বগন্ধা চাষের সবথেকে উপযুক্ত সময় কোনটি?
অশ্বগন্ধা গাছ চাষের জন্য নভেম্বর থেকে ডিসেম্বর মাস বীজ বপনের সবথেকে আদর্শ সময় এবং এপ্রিল মাসে ফসল সংগ্রহ করা হয়।
২. এক একর জমিতে অশ্বগন্ধা চাষে কত টাকা লাভ হতে পারে?
সঠিক পরিচর্যা ও মার্কেটিং করলে এক একর জমি থেকে সমস্ত খরচ বাদ দিয়ে ১ লক্ষ থেকে ১ লক্ষ ৩০ হাজার টাকা পর্যন্ত নিট লাভ করা সম্ভব।
৩. অশ্বগন্ধার কোন অংশগুলো বাজারে বিক্রি করা যায়?
অশ্বগন্ধার শিকড় (মূল), কাণ্ড এবং বীজ—প্রতিটি অংশই আলাদা আলাদাভাবে বাজারে বা আয়ুর্বেদিক কোম্পানির কাছে বিক্রি করা যায়।










