ফসল উৎপাদনে মাটির গুরুত্ব: কম সার প্রয়োগে ফসল হবে দিগুণ

ফসল উৎপাদনে মাটির গুরুত্ব এবং হিউমাসের স্তর।
সুস্থ মাটি এবং হিউমাসের উপস্থিতিই হলো উন্নত ফলনের চাবিকাঠি।

চাষাবাদের আদি এবং প্রধান ভিত্তি হলো মাটি। আমরা জানি ফসল উৎপাদনের প্রধান উপাদান হলো চারটি—মাটি, জল, বায়ু এবং সূর্যের আলো। এই চারটি উপাদানের মধ্যে ফসলকে যা সশরীরে ধারণ করে রাখে এবং পুষ্টি জোগায়, তা হলো মাটি। কিন্তু কেবল মাটি থাকলেই হয় না, ফসল ধারণ করার জন্য মাটির প্রধান উপাদান হিসেবে জৈব পদার্থ, খনিজ পদার্থ এবং জলের সঠিক অনুপাত থাকা জরুরি। আপনার জমিতে কতটুকু নাইট্রোজেন, ফসফরাস বা পটাশিয়াম থাকবে, তা নির্ভর করে মাটির এই অভ্যন্তরীণ গঠনের ওপর। তাই ফসল উৎপাদনে মাটির গুরুত্ব বোঝা মানেই হলো ফসলের জীবনচক্রকে বোঝা।

১. মাটি বলতে কী বুঝি?

আমরা অনেকেই মাটিকে কেবল সাধারণ ধূলিকণা মনে করি, কিন্তু বিজ্ঞানের দৃষ্টিতে এটি পৃথিবীর এক জীবন্ত আবরণফসল উৎপাদনে মাটির গুরুত্ব নিন্মে আলোচনা করা হয়েছে।

১.১ পৃথিবীর সুরক্ষা কবজ হিসেবে মাটি

পৃথিবীর খোলসের সবচেয়ে ওপরের স্তরকে আমরা বলি ‘মাটি’। পৃথিবীকে যদি একটি কমলালেবু মনে করি, তাহলে তার খোসাকে আমরা তার সবচেয়ে ও ওপরের স্তর বলতে পারি। সেই খোসারও সবচেয়ে ওপরের অংশকে মাটি বলা হয়। কমলালেবু একটা ছোট জিনিস, তাই তার খোসা মিলিমিটার দুয়েক মোটা। কিন্তু পৃথিবী কমলালেবুর থেকে কয়েক লক্ষ গুণ বড়, ফলে তার খোসার ওপরের অংশের গভীরতাও অনেক বেশি। এই ফিনফিনে পাতলা আবরণের ওপরই নির্ভর করে পৃথিবীর কোটি কোটি মানুষের খাদ্য নিরাপত্তা।

১.২ মাটির গভীরতা ও ফসলের ভিত্তি

মাটি অনেক জায়গায় কয়েকশো মিটার বা তারও বেশি গভীর হতে পারে, যার নিচে থাকে কঠিন পাথর। আবার এমন অনেক জায়গা আছে যেখানে কয়েক ইঞ্চি মাটির নিচেই পাথর বেরিয়ে আসতে পারে। ফসলের জন্য এই গভীরতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গভীর মাটি মানেই শিকড় ছড়ানোর বেশি জায়গা এবং বেশি পুষ্টি সংগ্রহের সুযোগ। যে মাটিতে পাথরের স্তর উপরে থাকে, সেখানে বড় ফসল বা দীর্ঘস্থায়ী শস্য চাষ করা প্রায় অসম্ভব।

২. মাটির উপাদানগুলি কি এবং ফসল উৎপাদনে এদের ভূমিকা

ফসল উৎপাদনে মাটির গুরুত্ব বুঝতে হলে চাষি হিসেবে আমাদের জানতে হবে মাটির উপাদানগুলি কি এবং সেগুলো কীভাবে ফসলের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। মাটির প্রধান উপাদান হলো খনিজ পদার্থ, জল এবং জৈব পদার্থ।

২.১ জৈব পদার্থের জন্ম কথা ও মাটির প্রাণ

জৈব পদার্থ মাটিতে এমনি এমনি আসেনি। যুগ যুগ ধরে পৃথিবীর সন্তান উদ্ভিদ ও অন্য প্রাণীরা মাটির ওপরে এবং ভেতরে (যেমন নানারকম পোকামাকড়) বাস করেছে। তাদের মৃত্যু, মলমূত্র এবং মৃতদেহ পচেই মাটিতে এই অমূল্য জৈব পদার্থ তৈরি হয়। এই পচন প্রক্রিয়া চালায় মাটির ভেতরে থাকা অসংখ্য জীবাণু। জৈব পদার্থ বলতে আমরা বুঝি এই সব প্রাণী ও উদ্ভিদের মৃত শরীরের পচা অংশের অবশিষ্টাংশ এবং সেই অসংখ্য জীবাণুদের মৃতদেহ। এছাড়া কেঁচো, পিঁপড়ে এবং বহু ধরনের পোকা মাটি নামক দুনিয়ার বাসিন্দা হিসেবে মাটিকে প্রতিনিয়ত উর্বর করে চলেছে।

২.২ মাটির খনিজ ও পুষ্টির ভাণ্ডার

গাছপালা বা শস্যের প্রধান খাদ্য হলো নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সালফার ও ম্যাগনেসিয়াম। এছাড়া গাছের সুস্থতার জন্য প্রয়োজন অনুখাদ্য যেমন—বোরন, ক্লোরিন, কপার (তামা), আয়রন (লোহা), ম্যাঙ্গানিজ, মলিবডেনাম ও জিংক (দস্তা)। এই সব কিছুই মাটির খনিজ উপাদানের মধ্যে নিহিত থাকে। মাটির গঠন সঠিক না হলে গাছ এই খাদ্যগুলো শিকড় দিয়ে শুষে নিতে পারে না।

২.৩ মাটির বাতাস: শিকড়ের নিঃশ্বাস

মাটির কণার ফাঁকে ফাঁকে বাতাস থাকা ফসল উৎপাদনের জন্য একটি আবশ্যিক শর্ত। মাটির কণিকাগুলোর ফাঁকে ফাঁকে বাতাস থাকে যা শিকড়কে অক্সিজেন জোগায়।

পরীক্ষা: খুব ভিজে নয় এমন কিছুটা মাটি একটা পাত্রে নিয়ে তাতে জল ঢাললে বুদবুদ ওঠে। এর মানে মাটির ফাঁকে থাকা বায়ু জল ঢোকার ফলে বেরিয়ে আসছে।
গাছের শিকড় শুধু জল শোষণ করে না, তার কোষগুলোর শ্বাস নেওয়ার জন্য অক্সিজেনের দরকার হয়। যদি মাটি পুরোপুরি জল-কাদা হয়ে যায়, তবে বাতাস চলাচল বন্ধ হয়ে যায় এবং শিকড় নির্জীব হয়ে পচে গাছ মরে যায়। তাই চাষের একটি প্রধান লক্ষ্য হলো মাটিতে বাতাসের পরিমাণ বাড়ানো।

৩. টপসয়েল (Top Soil) ও ফসল উৎপাদনের নিবিড় সম্পর্ক

চাষির আসল কারবার মাটির ওপরের স্তর বা টপসয়েল নিয়ে। এর গভীরতা সাধারণত ২ ইঞ্চি থেকে ৮ ইঞ্চি হয়, তবে কোথাও তা ৪-৫ ফুটও হতে পারে।

৩.১ কেন টপসয়েল বেশি উর্বর?

নিচের তলার মাটির তুলনায় টপসয়েলে জৈব পদার্থ অনেক বেশি থাকে। এই স্তরেই পচা জৈব পদার্থ বা হিউমাস মিশে থাকে, যা মাটিকে কালচে রঙ দেয়। ফসলের শিকড় এই স্তর থেকেই তার প্রয়োজনীয় ৯০% পুষ্টি গ্রহণ করে। টপসয়েলে বাতাসের পরিমাণও বেশি থাকে, যা জীবাণুদের বংশবৃদ্ধিতে সাহায্য করে।

৩.২ বিশেষ উদ্ভিদের অভিযোজন

যদিও জল-কাদা মাটিতে বায়ু কম থাকে, কিন্তু ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ শ্বাসমূল দিয়ে বাতাস নেয়। এমনকি বহু ধানের প্রজাতিও জল-কাদার মধ্যে টিকে থাকে কারণ তাদের শিকড়ে অক্সিজেন পৌঁছে দেওয়ার অন্য ব্যবস্থা আছে। কিন্তু সাধারণ ফসলের জন্য মাটিকে ঝুরঝুরে রাখা এবং বাতাস চলাচলের ব্যবস্থা করা ছাড়া উপায় নেই।

৪. মাটির পিএইচ (pH) এবং ফসল উৎপাদনে এর প্রভাব

চাষের ক্ষেত্রে মাটির PH বলতে কি বুঝায় তা জানা একজন সফল চাষির জন্য সবথেকে বড় হাতিয়ার। পিএইচ হলো মাটির অম্লত্ব বা ক্ষারত্বের মাপকাঠি। সহজ বাংলায় বলতে গেলে, এটি হলো মাটির ‘টোকো ভাব’ বা ‘চুন-সোডা’ জাতীয় ভাবের পরিমাণ।

৪.১ কেন পিএইচ নিয়ন্ত্রণ জরুরি?

মাটি যদি খুব বেশি অম্লীয় (pH ৭-এর কম) বা খুব বেশি ক্ষারীয় (pH ৭-এর বেশি) হয়, তবে মাটিতে প্রচুর সার দিলেও গাছ তা গ্রহণ করতে পারে না। এটি অনেকটা মানুষের পেটে অম্বল হওয়ার মতো—পেট খারাপ থাকলে যেমন ভালো খাবার খেলেও শরীরে লাগে না, মাটির পিএইচ ঠিক না থাকলেও গাছের ক্ষেত্রে তাই ঘটে।

  • অম্লীয় মাটি: এতে অ্যালুমিনিয়াম বা ম্যাঙ্গানিজের বিষক্রিয়া হতে পারে এবং ফসফরাসের মতো পুষ্টি উপাদানগুলো আটকে যায়।
  • ক্ষারীয় মাটি: এখানে আয়রন বা দস্তার মতো অনুখাদ্যগুলোর অভাব দেখা দেয়।

৪.২ ফসলের বৈচিত্র্য ও পিএইচ-এর মান

মাটির PH বলতে কি বুঝায় স্পষ্ট হয় যে প্রায় সব উদ্ভিদের ক্ষেত্রেই মাটির পিএইচ ৫.৫ থেকে ৮-এর মধ্যে থাকতে হয়। তবে নির্দিষ্ট ফসলের জন্য এর গুরুত্ব আলাদা: যেমন-

  • ধান ও গম: পিএইচ ৫.৫ থেকে ৬.৫ এর মধ্যে থাকলে সবথেকে ভালো ফলন দেয়।
  • বাঁধাকপি ও ফুলকপি: ৫.৬ থেকে ৭-এর মধ্যে পিএইচ থাকলে এগুলোর আকার ও পুষ্টিগুণ বৃদ্ধি পায়।
    মাটির মতো মাছ চাষের জন্য পরিষ্কার জল এর পিএইচ একইভাবে গুরুত্বপূর্ণ, যা সাধারণত ৭.৫ থেকে ৮.৫ হওয়া উচিত। সময়ের সাথে মাটিতে অম্লত্ব বাড়লে চুন প্রয়োগ করে পিএইচ বাড়িয়ে তা সংশোধন করতে হয়।

৫. মাটিতে জীবাণুদের ভূমিকা: এক অদৃশ্য সেনাবাহিনী

মাটি কোনো মৃত স্তূপ নয়, এটি লক্ষ কোটি অণুজীবের এক জীবন্ত জগত। মাটির ওপরের স্তরে থাকা এই জীবাণুরা (ব্যাকটেরিয়া ও ছত্রাক) ফসল উৎপাদনের নেপথ্য কারিগর। ফসল উৎপাদনে মাটির গুরুত্বে বড় ভূমিকা রাখে জীবাণু।

৫.১ পুষ্টি মুক্ত করার প্রক্রিয়া

মৃত প্রাণী বা উদ্ভিদের শরীর পচে মাটির মধ্যে মেশে। মাটির মধ্যে এই জীবাণুরা মৃত জৈব পদার্থকে পচানোর মাধ্যমে নাইট্রোজেন, সালফার (গন্ধক), ফসফরাস এবং পটাশিয়ামের মতো জরুরি উপাদানগুলোকে ‘মুক্ত’ করে। এই উপাদানগুলো মুক্ত না হওয়া পর্যন্ত গাছ সেগুলো খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে না। অর্থাৎ, জীবাণু না থাকলে আপনার দেওয়া জৈব সার গাছের কোনো কাজে আসবে না। জীবাণু ফসল উৎপাদনে মাটির গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করে।

৫.২ সরাসরি নাইট্রোজেন সংগ্রহ

মাটিতে এক ধরনের বিশেষ ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে যারা সরাসরি বাতাস থেকে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। এদের মধ্যে অ্যাজটোব্যাকটার (Azotobacter) অন্যতম। আবার ডাল-জাতীয় উদ্ভিদের শিকড়ে থাকা রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া মাটির নাইট্রোজেন ভাণ্ডার সমৃদ্ধ করে।

বাতাসের গুরুত্ব: এই জীবাণুদের বেঁচে থাকার জন্যও অক্সিজেন প্রয়োজন। তাই মাটিতে বাতাস চলাচলের ব্যবস্থা থাকলে জীবাণুরা বেশি সক্রিয় হয় এবং ফসলের পুষ্টি নিশ্চিত করে।

আড়ও দেখুন: কিভাবে মাটিতে জীবাণু কাজ করে ও বৃদ্ধি করেতে জীবামৃত তৈরি করবেন।

৬. হিউমাস বলতে কী বুঝি?

মাটির উর্বরতার শ্রেষ্ঠ স্তর হলো হিউমাস। এটি হলো জৈব পদার্থের পচনের শেষ ধাপ। হিউমাস কিভাবে তৈরি হয় তা জানলে আপনি বুঝবেন কেন এটি মাটির ‘কালো সোনা’।

৬.১ হিউমাস তৈরির বৈজ্ঞানিক প্রক্রিয়া

জীবাণুর ক্রিয়ায় লতাপাতা বা প্রাণীর দেহাবশেষ পচে যখন একটি কালচে, আঠালো এবং কার্বনের জটিল যৌগে পরিণত হয়, তাকে হিউমাস বলা হয়। এটি সরাসরি গাছের খাদ্য নয়, বরং এটি একটি বিশাল আধার যা পুষ্টিকে ধরে রাখে।

৬.২ হিউমাস কি ধরে রাখে? (ফসল উৎপাদনে এর ক্ষমতা)

মাটির উর্বরতায় হিউমাস কি ধরে রাখে তা বিশ্লেষণ করলে হিউমাস বলতে কী বুঝি? সহজ হয়ে যায়:

১. খাদ্য ভাণ্ডার: হিউমাস মাটির ভেতরে অ্যামোনিয়া, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদানগুলোকে চুম্বকের মতো ধরে রাখে। ফলে অতিরিক্ত বৃষ্টির জল সেগুলোকে ধুয়ে নিয়ে যেতে পারে না।
২. মাটির গঠন ও জল ধারণ: হিউমাস মাটিকে ঝুরঝুরে করে বাতাস চলাচলের জায়গা করে দেয়। আবার বেলে মাটির মতো অতিরিক্ত ঝরঝরে মাটিকে আটকে রেখে তার জল ধারণ ক্ষমতা বাড়িয়ে দেয়।
৩. প্রাকৃতিক ঔষধ: হিউমাস মাটির অম্লত্ব কমাতে সাহায্য করে। অনেকটা পাতিলেবুর মতো—নিজে অম্লধর্মী হলেও এটি মাটিতে মিশে অম্লতা নিয়ন্ত্রণ করে মাটিকে চাষের উপযোগী রাখে।

৭. মাটির স্বাস্থ্য রক্ষায় পদক্ষেপ

ফসল উৎপাদনে মাটির গুরুত্ব অপরিসীম বলেই আমাদের প্রাকৃতিক পদ্ধতি অবলম্বন করতে হবে। মাটির অণুজীব ও হিউমাস বাড়াতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ও জীবামৃত ব্যবহার করা কাম্য। মাটিতে জীবাণুদের ভূমিকা ও হিউমাস বাড়বে এবং (pH) ঠিক থাকলে মাটির স্থায়ী উর্বরতা বাড়ে এবং মাটির উপাদানগুলি প্রাকৃতিক ভাবে ফসলের খাদ্য গ্রহণ প্রক্রিয়া উপযোগী হলে চাষির খরচ কমে উৎপাদন বাড়বে।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

১. মাটি কি?

পৃথিবীর খোলসের সবচেয়ে ওপরের পাতলা স্তরকে মাটি বলা হয়। এটি খনিজ পদার্থ, জল, বায়ু এবং জৈব পদার্থের একটি জীবন্ত মিশ্রণ যা উদ্ভিদকে ধারণ করে রাখে এবং পুষ্টি জোগায়।

২. টপ সয়েল (Top Soil) কি?

মাটির একদম উপরের ২ থেকে ৮ ইঞ্চি গভীর স্তরটিকে টপ সয়েল বলা হয়। এতে জৈব পদার্থ বা হিউমাসের পরিমাণ বেশি থাকে বলে এর রঙ কালচে হয় এবং চাষবাস মূলত এই স্তরের ওপরই নির্ভর করে।

৩. মাটির উপাদানগুলি কি?

ফসল উৎপাদনে মাটির গুরুত্ব পূর্ণ প্রধান উপাদান চারটি: খনিজ পদার্থ, জল, বায়ু এবং জৈব পদার্থ (উদ্ভিদ ও প্রাণীর পচা অংশ ও অসংখ্য অণুজীব)।

৪. মাটির PH কি?

মাটির পিএইচ (pH) হলো মাটির অম্লত্ব (টক ভাব) বা ক্ষারত্বের পরিমাপ। ০ থেকে ১৪ স্কেলে এটি মাপা হয়; ৭-এর কম হলে অম্লীয়, ৭-এর বেশি হলে ক্ষারীয় এবং ঠিক ৭ হলে মাটি নিরপেক্ষ থাকে।

৫. ফসল উৎপাদনে মাটির সঠিক PH কত?

অধিকাংশ ফসল উৎপাদনের জন্য মাটির পিএইচ ৫.৫ থেকে ৮.০ এর মধ্যে থাকা আদর্শ। তবে ধান ও গমের জন্য ৫.৫ থেকে ৬.৫ এবং ফুলকপির জন্য ৬ থেকে ৭ পিএইচ সবথেকে ভালো।

৬. মাটিতে জীবাণুদের ভূমিকা কি?

মাটির জীবাণুরা (ব্যাকটেরিয়া ও ছত্রাক) মৃত জৈব পদার্থকে পচিয়ে নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান মুক্ত করে যা গাছ খাদ্য হিসেবে গ্রহণ করে। কিছু ব্যাকটেরিয়া সরাসরি বাতাস থেকেও নাইট্রোজেন সংগ্রহ করে।

৭. হিউমাস কি?

জীবাণুর ক্রিয়ায় মৃত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ সম্পূর্ণ পচে যে কালচে, আঠালো ও কার্বন সমৃদ্ধ পদার্থ তৈরি হয়, তাকে হিউমাস বলা হয়। এটি মাটির উর্বরতার মূল ভিত্তি।

৮. হিউমাস কি ধরে রাখে?

হিউমাস মাটির ভেতরে অ্যামোনিয়া, ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং পটাশিয়ামের মতো জরুরি খাদ্য উপাদানগুলোকে ধরে রাখে যাতে বৃষ্টির জলে সেগুলো ধুয়ে না যায়। এছাড়া এটি মাটির জল ধারণ ক্ষমতাও বৃদ্ধি করে।

তথ্য সূত্র

  • প্রাকৃতিক কৃষি মিশন (NMNF)
Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top