কৃষক বন্ধু 2026 ফরম ফিলাপ ও ভেরিফিকেশন Form PDF ডাউনলোড । krishak Bandhu online Apply 2026

কৃষক বন্ধু 2026 অনলাইন আবেদন পদ্ধতি এবং কি কি ডকুমেন্ট লাগবে তার জন্য krishak bandhu prokolpo নতুন KBN Field verificationফর্ম ডাউনলোড অফিশিয়াল গাইড।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন।

পশ্চিমবঙ্গের কৃষকদের চাষের খরচ জোগাতে এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে রাজ্য সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ হলো কৃষক বন্ধু 2026 (Krishak Bandhu Scheme)। এই যোজনার মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর আর্থিক অনুদান পেয়ে থাকেন। বর্তমানে প্রশাসনিক প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হওয়ায় এখন আপনি ঘরে বসেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইন নতুন আবেদনের কৃষক বন্ধু Form PDF Download করতে পারবেন।

আজকের এই প্রতিবেদনে আমরা কৃষক বন্ধু আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে ও কিভাবে ফর্ম ফিলাপ করবে এবং Krishak bandhu Online apply বিষয় জানব। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের নবান্ন থেকে প্রকাশিত নোটিশ (No. 617-AG/O/9M(NAB)-35/2026, তারিখ: ০৩/০৭/২০২৬) অনুযায়ী নতুন কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF ডাউনলোড (Field Verification PDF form) সম্পর্কিত সমস্ত তথ্য সহজ ভাষায় বিস্তারিতভাবে আলোচনা করবো।

আড়ও জানতে ক্লিক করুন ধানের BPH কারেন্ট পোকা দমনে করণীয় কি ?

১. একনজরে: কৃষক বন্ধু 2026

বিষয়বিস্তারিত তথ্য
প্রকল্পের নামকৃষক বন্ধু (Krishak Bandhu) ২০২৬
কবে চালু হয়২০১৯ সালে (২০ই ডিসেম্বর ২০২১-এ সংশোধিত)
মূল উদ্দেশ্যচাষের শুরুতে মরসুমি আর্থিক সহায়তা ও মহাজনি ঋণ মুক্তি।
সর্বোচ্চ অনুদান বছরে ১০,০০০ টাকা (১ একর বা তার বেশি জমি থাকলে)।
ন্যূনতম অনুদানবছরে ৪,০০০ টাকা (১ একরের কম, এমনকি ১ শতক হলেও)।
মৃত্যুকালীন বীমা ১৮-৬০ বছর বয়সের কৃষকের মৃত্যুতে পরিবার পাবে ২ লক্ষ টাকা।
জরুরি ডকুমেন্টভোটার ও আধার কার্ড, ব্যাংক পাসবই এবং জমির পর্চা/দলিল।
কোথায় জমা দেবেনব্লকের সহ-কৃষি অধিকর্তার (ADA) অফিস বা জনকল্যাণ শিবির।
অফিশিয়াল সাইটkrishakbandhu.wb.gov.in

আড়ও জানতে ক্লিক করুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN) স্ট্যাটাস চেক ও অনলাইন আবেদন নিয়ম

২. কৃষক বন্ধু আবেদনের যোগ্যতা ও শর্তাবলী

পশ্চিমবঙ্গের যেকোনো কৃষক এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেন, যদি তিনি এই শর্তগুলি পূরণ করেন:

  • বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • জমির মালিকানা: কৃষকের নিজের নামে চাষযোগ্য জমি বা খতিয়ান (RoR) থাকতে হবে।
  • ভাগচাষীদের সুযোগ: এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো—যাঁদের নিজস্ব জমি নেই, কিন্তু ভূমিহিন কৃষক যিনি নথিভুক্ত ভাগচাষী (Sharecropper) বা বর্গাদার, তিনিও জমির পরচার বদলে বর্গা নিবন্ধনের শংসাপত্র দিয়ে এই প্রকল্পের পুরো সুবিধা পাওয়ার যোগ্য।

৩. কৃষক বন্ধু আবেদনে কি কি ডকুমেন্ট লাগবে

কৃষক বন্ধু প্রকল্প ২০২৬ সালে প্রথম আবেদন করার আগে নিচে দেওয়া কাগজপত্রের জেরক্স কপি এবং তথ্যগুলি নিজের কাছে প্রস্তুত রাখা আবশ্যক:

  • ১. জমির সাম্প্রতিক রেকর্ড: চাষের জমির নিজস্ব খতিয়ান বা সাম্প্রতিক পর্চা। ভাগচাষী বা বর্গাদারদের ক্ষেত্রে বর্গা নিবন্ধনের শংসাপত্র।
  • ২. পরিচয়পত্র: আবেদনকারী কৃষকের বৈধ ভোটার কার্ড এবং আধার কার্ড। (মনে রাখবেন, সিস্টেম ভেরিফিকেশনের জন্য ভোটার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ)।
  • ৩. ব্যাংক পাসবই: কৃষকের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (প্রথম পাতার জেরক্স)। অ্যাকাউন্টটি সচল থাকতে হবে এবং তাতে আইএফএসসি (IFSC) কোড স্পষ্ট হওয়া জরুরি।
  • ৪. মোবাইল নম্বর: আবেদনের সাথে লিঙ্ক করার জন্য এবং পরবর্তীকালে ওটিপি (OTP) বা মেসেজ পাওয়ার জন্য একটি সচল মোবাইল নম্বর।
  • ৫. পাসপোর্ট সাইজ ছবি: আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি।

আড়ও দেখুন কিষাণ ক্রেডিট কার্ড (KCC) ঋণ: KCC ঋণ সুবিধা, লিমিট ও আবেদন পদ্ধতি

৪. কৃষক বন্ধু অনলাইন আবেদন পদ্ধতি ও PDF ফর্ম ডাউনলোড ২০২৬

অনেকেই জানতে চান কৃষক বন্ধু অনলাইন আবেদন করার সম্পূর্ণ নিয়মটি কী? আসলে এই প্রকল্পে সরাসরি অনলাইনে ফর্ম ফিলাপ করে সাবমিট করার ব্যবস্থা সাধারণ কৃষকদের জন্য না থাকলেও, আপনারা খুব সহজেই অনলাইন থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এরপর সেই ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় নথিসহ জনকল্যাণ শিবির কিংবা ব্লক কৃষি বিভাগ (ADA) অফিসে জমা করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কৃষক বন্ধু পোর্টালে (krishakbandhu.wb.gov.in) বর্তমানে যে ফর্মটি দেওয়া আছে, সেটি সরাসরি ডাউনলোড করতে নিচের সবুজ ডাউনলোড বাটনে ক্লিক করুন (এই ফরমটি শুধু সেই সকল কৃষকরা ডাউনলোড করবেন যারা কৃষক বন্ধু প্রকল্পে এই প্রথম নতুন নাম নথিভুক্ত করত চাইছেন)।

কৃষক বন্ধু Form PDF 2026 (প্রথম আবেদন)ডাউনলোড করুন

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার সহজ ধাপসমূহ:

কৃষক বন্ধু Form PDF 2026 ফর্মটি সংগ্রহ বা ডাউনলোড করার পর, আবেদনটি সঠিকভাবে জমা দিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

  • ধাপ ১ (ফর্ম পূরণ): ডাউনলোড করা আবেদন ফর্মটি ভালো করে দেখে নিন এবং সেখানে কৃষকের নাম, মোবাইল নম্বর, ব্যাংকের বিবরণ ও জমির তথ্য স্পষ্ট অক্ষরে লিখুন।
  • ধাপ ২ (নথিপত্র যুক্ত করা): ফর্মের সাথে আপনার ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা, জমির সাম্প্রতিক পর্চার (RoR) জেরক্স কপি এবং পরিচয়পত্র হিসেবে প্রয়োজনীয় সরকারি ডকুমেন্টের জেরক্স কপি সংযুক্ত করুন।
  • ধাপ ৩ (স্বাক্ষর ও জমা): ফর্মের নির্দিষ্ট জায়গায় আবেদনকারী কৃষকের সই বা টিপছাপ দিন। এরপর সমস্ত নথিসহ ফর্মটি আপনার এলাকার জনকল্যাণ শিবির অথবা সরাসরি ব্লক কৃষি আধিকারিকের (ADA) অফিসে গিয়ে জমা দিন। আধিকারিকেরা আপনার তথ্য যাচাই করে অনলাইন পোর্টালে এন্ট্রি করে দিলেই আপনার আবেদন সফল হবে।

আপনি যদি কৃষক বন্ধু আবেদন করে থাকেন এবং আপনার আবেদন মঞ্জুর হলো কিনা বা টাকা ঢুকছে কি না জানতে [ কৃষক বন্ধু স্ট্যাটাস চেক] ক্লিক করুন।

৬. কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF

যে সকল কৃষক বন্ধুরা krishak Bandhu টাকা আগে থেকে পাচ্ছেন তাদের সকলের তথ্য পুনরায় ঝাড়াই বাছাই এর কাজ শুরু করেছে সরকার। যারা এটা জমা করবেন না তাদের টাকা পেতে সমস্যা হতে পারে। আপনি যদি যদি এখনও কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF টি জমা না দিয়ে থাকেন তবে নিচে Krishak bandhu Annexure-1 ফরম টি ফিলাপ করবেন কেন ও কি করতে হবে জেনে ফরম ডাউনলোড করে ব্লক ADA অফিস (কৃষি দপ্তর ) জমা করুন ৯ অক্টোবর ২০২৬ এর মধ্যে।

  • পিএম-কিষাণ (PM-KISAN) ডেটাবেসের সাথে মিলকরণ: কৃষক বন্ধু (নতুন) প্রকল্পের রেকর্ডগুলো পিএম-কিষাণ ডেটাবেসের সাথে মিলিয়ে দেখা হবে, যাতে যোগ্য কৃষকদের দ্রুত অন্তর্ভুক্ত করা যায় এবং যারা বাদ পড়েছেন তাদের নথিভুক্ত করা যায়।
  • ​মাঠ পর্যায়ে যাচাইকরণ (Field Verification): নির্ধারিত ফরমে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এর মধ্যে রয়েছে সুবিধাভোগী ও তাঁর স্বামী/স্ত্রীর ব্যাংক অ্যাকাউন্ট, আধার নম্বর, ভোটার কার্ড এবং জমির বিবরণ।
  • ​অযোগ্যতা যাচাই: কোনো সুবিধাভোগী কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সরকারি বা সংবিধিবদ্ধ সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা সরকারি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মিত বেতনভোগী চাকরিজীবী বা পেনশনভোগী হলে এবং আয়করদাতা হলে তা চিহ্নিত করে পোর্টালে ফ্ল্যাগ করা হবে।
  • ​মৃত ও স্থানান্তরিত নাম বাদ দেওয়া: মৃত ব্যক্তি, স্থায়ীভাবে স্থানান্তরিত বা ভোটার তালিকা থেকে বাদ পড়া নামগুলো যাচাই করে পোর্টালে আপডেট করা হবে।
  • ​প্রয়োজনীয় নথিপত্র: নির্দিষ্ট ‘অ্যানেক্সার-১’ (Annexure-1) ফরম পূরণ করে তার সাথে সুবিধাভোগী ও তাঁর স্বামী/স্ত্রীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, জমির পর্চা (ROR)-এর জেরক্স এবং ব্যাংক পাসবুকের জেরক্স জমা দিতে হবে।
  • ​সময়সীমা: পর্যাপ্ত জনবল সাপেক্ষে কাজ শুরুর তারিখ থেকে চার সপ্তাহের মধ্যে এই যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষক বন্ধু ভেরিফিকেশন ফর্ম PDF ডাউনলোড করুন

KBN ফিল্ড ভেরিফিকেশন Annexure- Form PDFডাউনলোড করুন

৭. কৃষক বন্ধু হেল্পলাইন ও অভিযোগ কেন্দ্র

আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকা বা আবেদন সংক্রান্ত যেকোনো অভিযোগ বা সমস্যার জন্য নিচে দেওয়া অফিশিয়াল ইমেইল অথবা সরাসরি কল বাটনে ক্লিক করে যোগাযোগ করতে পারেন সকল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ।

অফিশিয়াল ইমেইল: kbhelpdeskwebel@gmail.com

সরাসরি কৃষি দপ্তরে কল করতে নিচের বাটনে ক্লিক করুন:

আড়ও দেখুন একাঙ্গী কি ? কিভাবে চাষ করবেন ?

কৃষক বন্ধু প্রকল্প নিয়ে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন: সর্বনিম্ন কতটুকু জমি থাকলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যায়?

উত্তর: কৃষক বন্ধু প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো, এখানে জমির কোনো সর্বনিম্ন সীমা নেই। আপনার নামে যদি মাত্র ১ শতক চাষযোগ্য জমিও থাকে, তবুও আপনি বছরে ন্যূনতম ৪,০০০ টাকা অনুদান পাবেন।

প্রশ্ন : কৃষক বন্ধু প্রকল্প কি?

উত্তর: krishak bondhu prokolpo হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি জনকল্যাণমুখী প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের কৃষকদের চাষের খরচ চালানোর জন্য প্রতি বছর দুই কিস্তিতে (খরিফ ও রবি মরসুমে) সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য দেওয়া হয়। এই প্রকল্পে জমি অনুযায়ী বছরে সর্বনিম্ন ৪,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়।

প্রশ্ন : কিভাবে কৃষক বন্ধু অনলাইন আবেদন করবেন?

উত্তর: বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে সম্পূর্ণ অনলাইন আবেদনের কোনো ডাইরেক্ট অপশন নেই। তবে আপনি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে, সেটি সঠিকভাবে পূরণ করে আপনার নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্প বা কৃষি অধিকর্তার (Ada) অফিসে গিয়ে জমা দিতে পারেন।

আড়ও জানতে নিচের লিংকে ক্লিক করুন

Spread the love

5 thoughts on “কৃষক বন্ধু 2026 ফরম ফিলাপ ও ভেরিফিকেশন Form PDF ডাউনলোড । krishak Bandhu online Apply 2026”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top