অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন | Annapurna Yojana Online Apply 2026

অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন | Annapurna Yojana Online Apply 2026
অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন ২০২৬

অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন: জানুন ৩,০০০ টাকার সুবিধা, যোগ্যতা ও অনলাইন ফরম ফিলাপ পদ্ধতি
​পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের নারীদের আর্থিক সুরক্ষা সুনিশ্চিত করতে ১ জুন ২০২৬ তারিখে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা চালু করার কথা ঘোষণা করেছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো যোগ্য নারীদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করে তাঁদের স্বাবলম্বী ও আত্মনির্ভর করে তোলা। আপনি যদি এই প্রকল্পের আওতায় আসতে চান, তবে ঘরে বসেই অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন সম্পন্ন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় নথি এবং অনলাইন ফরম ফিলাপ পদ্ধতি বিস্তারিত তুলে ধরা হলো।

এক নজরে অন্নপূর্ণা যোজনা

​অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মূল সুবিধা

​অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন করার পর এই প্রকল্পের আওতায় সুবিধাভোগীরা নিম্নলিখিত সুবিধাগুলো পাবেন:

  • ​মাসিক ৩,০০০ টাকা অনুদান: প্রতি মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা প্রদান করা হবে।
  • ​আর্থিক স্বাধীনতা: সরাসরি ব্যাংক স্থানান্তরের (DBT) মাধ্যমে নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন ও আত্মনির্ভরশীল হবেন।
  • ​নিম্ন আয়ের পরিবারে সহায়তা: এই অনুদান দরিদ্র ও স্বল্প আয়ের পরিবারের দৈনন্দিন সংসারে আর্থিক স্বস্তি আনবে।
  • ​পারিবারিক খরচ মেটানো: গৃহস্থালির প্রয়োজনীয় খরচ ও অন্যান্য আনুষঙ্গিক ব্যয় মেটাতে সুবিধাভোগীরা এই অর্থ ব্যবহার করতে পারবেন।
আরও কিছু গুরুত্বপূর্ণ পোস্ট বিস্তারিত জানুন
অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাস চেকক্লিক করুণ
অন্নপূর্ণা যোজনা ক্লেম ও অভিযোগক্লিক করুণ
35% সাবসিডি ১০লক্ষ টাকা পর্যন্ত SHG ঋণ ক্লিক করুণ

​আবেদনের যোগ্যতা

অন্নপূর্ণা ভাণ্ডার ফরম ফিলাপ করার জন্য আবেদনকারীকে নিম্নলিখিত শর্ত পূরণ করতে হবে:

  • ​পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা: আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • ​নির্দিষ্ট বয়সসীমা: আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
  • ​মাসিক আয়ের সীমা: আবেদনকারীর পারিবারিক বা ব্যক্তিগত মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হওয়া চলবে না।
  • ​ইনকাম ট্যাক্স ছাড়: আবেদনকারী বা তাঁর পরিবারকে আয়কর প্রদানকারী (Income Tax Payer) হওয়া চলবে না।

​কারা আবেদন করতে পারবেন না?

​নিচের ক্যাটাগরির অন্তর্ভুক্ত নারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না:

  • ​যারা স্থায়ী সরকারি চাকরিতে যুক্ত এবং নিয়মিত বেতন বা পেনশন পান।
  • ​যাদের বয়স ২৫ বছরের কম অথবা ৬০ বছরের বেশি।
  • ​যাদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি।
  • ​যারা নিয়মিত আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করেন।
  • ​যারা পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা নন।
  • ​আবেদনপত্রে ভুল তথ্য প্রদানকারী বা ভুয়া কাগজপত্র জমা দেওয়া আবেদনকারী।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

​অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন সম্পন্ন করার জন্য নিচের নথিগুলো প্রস্তুত রাখা বাধ্যতামূলক:

  • ​১. আধার কার্ড : পরিচয় ও বয়স প্রমাণের জন্য।
  • ২. বাসস্থানের প্রমাণপত্র: ইলেকট্রিসিটি বিল (Electricity Bill) বা রেসিডেনসিয়াল ডোমিসাইল সার্টিফিকেট।
  • ৩. ব্যাংক পাসবই: আধার যুক্ত সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ।
  • ৪. আয় সংক্রান্ত সার্টিফিকেট : উপযুক্ত সরকারি আধিকারিক দ্বারা প্রাপ্ত আয়ের প্রশংসাপত্র।
  • ৫. পাসপোর্ট সাইজ ছবি: আবেদনকারীর সাম্প্রতিক রঙিন ছবি।
  • ৬. মোবাইল নম্বর: ওটিপি ও স্ট্যাটাস আপডেটের জন্য সক্রিয় ফোন নম্বর।

​অনলাইন আবেদন পদ্ধতি (Annapurna Yojana Online Apply)

​অনলাইনে Annapurna Yojana online apply বা ফরম ফিলাপ করার সঠিক ধাপগুলো নিচে আলোচনা করা হলো:

  • ​ধাপ ১: প্রথমে social registery Applicant login Family level data collection Portal এর অফিশিয়াল পোর্টালে প্রবেশ করুন।
  • ​ধাপ ২: হোমপেজে থাকা Applicant Login এ District সিলেক্ট করতে ক্লিক করুন এবং অপনার জেলা বেছে নিন।
  • ​ধাপ ৩: DBT Link রেজিস্টার মোবাইল নং দিন।
  • ​ধাপ ৪: এরপর Security Captcha দেখে হুবুহু Enter captcha challange এর ঘরে ক্লিক করে বসিয়ে দিন।
  • ​ধাপ ৫: এর পর Request OTP ক্লিক করলে যে মোবাইল নম্বরটি দিয়েছেন সেখানে OTP যাবে সেটা দেখে দ্রুত বসিয়ে দিন এবং এর porei Annapurna Bhandar Applicant Login পেজটি খুলে যাবে ও সেখানে ক্লিক করুন।
  • ​ধাপ ৬: নির্দিষ্ট সাইজ অনুযায়ী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করুন।
  • ​ধাপ ৭: তথ্য জমা দেওয়ার আগে পুনরায় সব ডিটেইলস ভালো করে যাচাই (Reverify) করে নিন যাতে কোনো ভুল না থাকে।
  • ​ধাপ ৮: সবশেষে Submit বাটনে ক্লিক করুন এবং অফিশিয়াল ভেরিফিকেশন ও অনুমোদনের জন্য অপেক্ষা করুন।

বিশেষ দ্রষ্টব্য: Application করার পর আবেদন ফর্মটি ডাউনলোড করে ব্লক অফিসে জমা দিবেন তবেই অপনার আবেদন সম্পূর্ণ হবে।

প্রায়ই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা সরাসরি কীভাবে পাওয়া যাবে?

উত্তর: আবেদন মঞ্জুর হওয়ার পর প্রকল্পের টাকা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে সরাসরি আবেদনকারীর আধার-যুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে।

প্রশ্ন ২: Annapurna Yojana online apply কীভাবে করা যাবে?

উত্তর: আপনি Social Registry West Bengal-এর অফিশিয়াল পোর্টালে গিয়ে Citizen Portal-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য ও ডকুমেন্টস আপলোড করে অনলাইনে আবেদন জমা দিতে পারবেন।

প্রশ্ন ৩: অন্নপূর্ণা যোজনা নতুন আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট প্রয়োজন?

উত্তর: অনলাইনে আবেদনের জন্য আধার কার্ড, বাসস্থানের প্রমাণপত্র (যেমন ইলেকট্রিসিটি বিল), ব্যাংক পাসবই, আয়ের সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি এবং একটি সক্রিয় মোবাইল নম্বর প্রয়োজন।

প্রশ্ন ৪: অন্নপূর্ণা যোজনা অনলাইন আবেদনের পর কি অফলাইন আবেদন করতে হবে?

উত্তর : হ্যা অনলাইন আবেদন করার পর আবেদনের প্রমাণ পত্র এবং ব্লক অফিস থেকে ফরম নিয়ে ফিলাপ করে এক সাথে প্রয়োজনীয় নথি জেরক্স কপি যুক্ত করে জমা দিতে হবে।

Spread the love

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top