কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2026: kb আইডি চেক, ভোটার আইডি, আধার কার্ড, মোবাইল নম্বর দিয়ে এবং ভূমিহীন স্ট্যাটাস চেক করুন সহজে

মোবাইল বা আধার কার্ড দিয়ে অনলাইন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার পদ্ধতি। সাধারণ ও ভূমিহীন কৃষক সকলেই স্ট্যাটাস চেক করতে পারবেন।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক।

পশ্চিমবঙ্গ সরকারের এক অত্যন্ত জনপ্রিয় এবং কৃষকদের সাহায্যকারী প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প (krishak Bandhu Prokolpo) । আপনি যদি এই প্রকল্পের সুবিধাভোগী হন, তবে বাড়িতে বসেই নিজের মোবাইল দিয়ে খুব সহজে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে নিতে পারবেন। প্রতি বছর রবি ও খরিফ মরশুমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আগে অফিশিয়াল পোর্টালে এই স্ট্যাটাস আপডেট করা হয়। আজকের এই আর্টিকেলে আমরা খুব সহজ ভাষায় দেখাব কীভাবে আপনি আপনার আধার কার্ড, ভোটার কার্ড আইডি বা মোবাইল নম্বর, Kb Id ব্যবহার করে ঘরে বসেই এই কাজ করতে পারবেন।

আরো দেখুন: কৃষক বন্ধু নতুন আবেদন কিভাবে করবেন এখানে ক্লিক করুন।

কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে কি কি লাগে?

অনেকের মনেই প্রশ্ন থাকে যে নিজের স্ট্যাটাস দেখার জন্য ঠিক কোন কোন নথির প্রয়োজন হয়। নিচে প্রয়োজনীয় নথির তালিকা দেওয়া হলো:

  • লিঙ্ক করা মোবাইল নম্বর
  • ভোটার কার্ড আইডি (Voter ID)
  • আধার কার্ড নম্বর
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর
  • KB ID

একটি গুরুত্বপূর্ণ বিষয়: স্ট্যাটাস চেক করার জন্য আপনার কাছে এই সমস্ত নথি একসাথে থাকার প্রয়োজন নেই। উপরের নথির মধ্যে যেকোনো একটি লিঙ্ক করা নম্বর বা আইডি আপনার কাছে থাকলেই আপনি খুব সহজে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন।

আরো জানতে ক্লিক করুন👉 – প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আবেদন

কৃষক বন্ধু আইডি চেক (KB ID Check) করার সহজ নিয়ম

আপনার আবেদনের বর্তমান অবস্থা জানতে ও টাকা পাওয়ার স্ট্যাটাস দেখতে সবার আগে আপনার কৃষক বন্ধু আইডি চেক করা দরকার। ভোটার কার্ডের নম্বর বা ভোটার আইডি ব্যবহার করে আপনি আপনার নির্দিষ্ট ‘KB ID’ জানতে পারবেন। নিচে এর সহজ ধাপগুলো দেওয়া হলো:

  • ১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে (krishakbandhu.wb.gov.in) যান।
  • ২. হোমপেজে থাকা “নথিভুক্ত কৃষকের তথ্য” অপশনে ক্লিক করুন।
  • ৩. আপনার ভোটার আইডি (Voter Card) নম্বরটি সেখানে বসান।
  • ৪. ক্যাপচা বা রোবট ভেরিফিকেশন সম্পূর্ণ করে Search বাটনে ক্লিক করলেই আপনার কৃষক বন্ধু আইডি সহ সমস্ত তথ্য সামনে চলে আসবে।

সরাসরি কৃষক বন্ধু আইডি চেক করতে নিচের নীল বোতামে ক্লিক করুন

ভুমিহীন এবং সাধারণ কৃষকরা voter card id, KB ID, Mobile number, ও Aadharcard দিয়ে krishak Bandhu status check কিভাবে করবেন দৃশ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কিভাবে করবেন দৃশ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে।

আরও জানতে ক্লিক করুন – প্রাকৃতিক কৃষি সুবিধা ও লাভ। কিভাবে শুরু করবেন?

কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করব 2026?

আপনারা অনেকেই প্রায়ই জানতে চান, কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করব ২০২৬ সালে? কিংবা কৃষক বন্ধু ভোটার আইডি চেক বা কৃষক বন্ধু মোবাইল নম্বর চেক অথবা আধার কার্ড দিয়ে কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করব? এই পুরো প্রক্রিয়াটি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো:

  • ধাপ ১: আপনার মোবাইলের ব্রাউজার থেকে কৃষক বন্ধু ডাব্লুবি সরকার স্ট্যাটাস চেক করার অফিশিয়াল পোর্টালে প্রবেশ করুন।
  • ধাপ ২: হোমপেজ থেকে “নথিভুক্ত কৃষকের তথ্য” লেখা অপশনটি সিলেক্ট করুন।
  • ধাপ ৩: এবার আপনার ড্রপডাউন মেনু থেকে ভোটার কার্ড (Voter Card), আধার কার্ড বা মোবাইল নম্বরের মধ্যে যেকোনো একটি সিলেক্ট করে সেই নম্বরটি ইনপুট বক্সে লিখুন।
  • ধাপ ৪: নিরাপত্তা ভেরিফিকেশন (I’m not a robot) টিক দিয়ে Search বাটনে ক্লিক করুন।
  • ধাপ ৫: এবার স্ক্রিনে আপনার ট্রানজ্যাকশন স্ট্যাটাস (Transaction Status) দেখতে পাবেন। সেখান থেকেই বুঝতে পারবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা।

সরাসরি কৃষক বন্ধু status জানতে নিচের নীল বোতামে ক্লিক করুন

ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করার নিয়ম (Bhumihin Krishak Bandhu)

​পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে সাধারণ কৃষকদের পাশাপাশি ভূমিহীন কৃষকদেরও আর্থিক সহায়তা দেওয়া হয়। আপনি যদি একজন ভূমিহীন কৃষক হিসেবে আবেদন করে থাকেন, তবে অনলাইনে bhumihin krishak bandhu status check online করার পদ্ধতিও প্রায় এক।

​তবে ভূমিহীন কৃষকদের ক্ষেত্রে আবেদন মঞ্জুর হতে বা স্ট্যাটাস আপডেট হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। আপনি আপনার আধার কার্ড বা ভোটার আইডি কার্ড ব্যবহার করে পোর্টাল থেকে সরাসরি নিজের bhumihin krishak bandhu status check 2026 এর বর্তমান অবস্থা ও টাকা পাওয়ার আপডেট দেখে নিতে পারবেন।

সরাসরি ভূমিহীন কৃষক বন্ধু স্ট্যাটাস জানতে নিচের নীল বোতামে ক্লিক করুন

কৃষক বন্ধু স্ট্যাটাস 2026 (Status Guide) রিপোর্টের বিভিন্ন শব্দের মানে

পোর্টাল থেকে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2026 করার পর অনেকেই স্ক্রিনে ভেসে ওঠা বিভিন্ন শব্দের মানে বুঝতে পারেন না। নিচে সহজ ভাষায় এদের অর্থ বুঝিয়ে দেওয়া হলো, যাতে আপনার কোনো বিভ্রান্তি না থাকে:

স্ট্যাটাসএর সঠিক অর্থ ও করণীয়
Submitted/Saveআপনার আবেদনপত্রটি সফলভাবে জমা নেওয়া হয়েছে এবং বর্তমানে এটি খতিয়ে দেখা হচ্ছে।
Approved​আপনার আবেদনটি সরকারের পক্ষ থেকে অনুমোদন পেয়েছে। আপনি অবশ্যই টাকা পাবেন।
Account Validated ​আপনার ব্যাংক অ্যাকাউন্টটি সফলভাবে যাচাই করা হয়েছে এবং টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
Transaction Successfullআপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা সফলভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনার ব্যাংক ব্যালেন্স চেক করুন।
Transaction Failed
​কোনো কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হয়নি। ব্যাংক তথ্য বা KYC-তে ভুল থাকতে পারে।

উপসংহার

আশা করি এই আর্টিকেলের মাধ্যমে আপনি কৃষক বন্ধু স্ট্যাটাস দেখার সম্পূর্ণ ও সহজ পদ্ধতিটি বুঝতে পেরেছেন। পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পের সুবিধা পেতে এবং পরবর্তী কিস্তির টাকা সরাসরি ব্যাংকে পেতে নিয়মিত আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে রাখা জরুরি। যদি আপনার স্ট্যাটাসে কোনো সমস্যা বা ভুল দেখায়, তবে অবিলম্বে আপনার নিকটবর্তী ব্লক কৃষি আধিকারিক (ADA) বা ‘জনকল্যাণ শিবিরে’ গিয়ে যোগাযোগ করুন।

আরও জানতে ক্লিক করুন প্রধানমন্ত্রী কিষান সন্মান নিধি (PM-KISAN) যোজনা ফরম ফিলাপ ২০২৬।

কৃষক বন্ধু জিজ্ঞাসিত প্রশ্নোত্তর (FAQ)

১. কৃষক বন্ধু স্ট্যাটাস চেক (Krishak Bandhu Status Check) কীভাবে করব?

​উত্তর: আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা মোবাইল নম্বর নিয়ে প্রথমে krishakbandhu.wb.gov.in পোর্টালে যান। সেখানে “নতিভুক্ত কৃষকের তথ্য” অপশনে গিয়ে নিজের আইডি নম্বর বসিয়ে খুব সহজে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করে নিতে পারবেন।

২.. কৃষক বন্ধু আইডি চেক (KB ID Check) করার সঠিক পদ্ধতি কী?

​উত্তর: কৃষক বন্ধু আইডি চেক করার জন্য আপনাকে পোর্টালে গিয়ে নিজের ভোটার আইডি কার্ডের নম্বর দিয়ে সার্চ করতে হবে। সার্চ করার পর স্ক্রিনে যে তথ্য আসবে, তার প্রথম কলামেই আপনি আপনার নির্দিষ্ট ‘KB ID’ বা কৃষক বন্ধু আইডি দেখতে পাবেন।

৩. কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করব ২০২৬ সালে?

​উত্তর: ২০২৬ সালের রবি বা খরিফ মরশুমের টাকা আপনার অ্যাকাউন্টে এসেছে কিনা তা জানতে পোর্টালের ট্রানজ্যাকশন স্ট্যাটাস (Transaction Status) দেখতে হবে। সেখানে যদি ‘Transaction Successful’ লেখা দেখায়, তবে বুঝবেন টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে গেছে।

৪. মোবাইলে কৃষক বন্ধু ডাব্লুবি সরকার স্ট্যাটাস চেক করার জন্য কী কী প্রয়োজন?

​উত্তর: মোবাইলে কৃষক বন্ধু ডাব্লুবি সরকার স্ট্যাটাস চেক করার জন্য আপনার কাছে পোর্টালের সাথে লিঙ্ক থাকা মোবাইল নম্বর, ভোটার কার্ড আইডি, আধার কার্ড নম্বর অথবা ব্যাংক অ্যাকাউন্ট নম্বরের মধ্যে যেকোনো একটি তথ্য থাকলেই চলবে।

৫.কৃষক বন্ধু status বা স্ট্যাটাসে ‘Transaction Failed’ দেখালে কী করণীয়?

​উত্তর: যদি আপনার কৃষক বন্ধু status check করার পর ‘Transaction Failed’ দেখায়, তবে বুঝতে হবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো সমস্যা বা KYC সংক্রান্ত ভুল রয়েছে। এমন ক্ষেত্রে অতিসত্বর আপনার আধার কার্ড, ব্যাংক পাসবুক ও ভোটার কার্ড নিয়ে স্থানীয় কৃষি অফিসে (ADA Office) যোগাযোগ করবেন।

আরও কৃষি প্রকল্প জানতে নিচের লিঙ্ক গুলিতে ক্লিক করুন।

Spread the love

5 thoughts on “কৃষক বন্ধু স্ট্যাটাস চেক 2026: kb আইডি চেক, ভোটার আইডি, আধার কার্ড, মোবাইল নম্বর দিয়ে এবং ভূমিহীন স্ট্যাটাস চেক করুন সহজে”

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Scroll to Top